Lokfolk লোকফোক forum of folk লোক tribal আদিবাসী culture সংস্কৃতি of West Bengal পশ্চিমবঙ্গ, বাংলা. LOKFOLK is Bengal বাংলা India's ভারতের traditional পারম্পরিক knowledge system জ্ঞানভাণ্ডার, history ইতিহাস, Indigenous technology প্রযুক্তি. We have two mass bodies গনসংগঠন Bongiyo Paromporik Kaaru O ও Bastro Shilpi Sangho; Bongiyo Paromporik Aavikaar Shilpi Sangho. Journal পত্রিকা, PARAM, পরম. Picture - KaaliKaach কালিকাচ, Dinajpur দিনাজপুর, Madhumangal মধুমঙ্গল Malakar মালাকার
Showing posts with label blacksmithy of khuniyadangi. Show all posts
Showing posts with label blacksmithy of khuniyadangi. Show all posts
Thursday, December 12, 2013
কলাবতী মুদ্রার উত্তরবঙ্গ ভ্রমন১৩-১৭, North Bengal Tour13 of Kalaboti Mudra-17
রাস্তার ধারে আরও অজস্র বিশাল দীঘি দেখে, বুহু মানুষ উচ্ছেদ করে, প্রকৃতি ধ্বংস করা, নতুনভাবে কর্পোরেটদের জন্য তৈরি হওয়া ৩৪ নম্বর সড়কের জ্যাম কেটে, মালদার রথবাড়ি সেতু টপকে তৃপ্তি সান্ত্রার বাড়ি পৌঁছলাম সন্ধ্যে সাতটা নাগাদ।
যেহেতু গাড়ি ছিল, ঠিক করলাম পরেরদিন আমরা খুনিয়াডাঙ্গির মেয়েদের স্বনির্ভর দলের খেস সহ নানান বোনার পরিকাঠামো দেখতে যাব। আমাদের সঙ্গে ছিল মধুদার ভাস্তা বিশু। তার সঙ্গে উত্তরবঙ্গের রাজনীতির যোগ রয়েছে। তো, আমি মধুদা, বিশু ফিরে এলাম মুস্কিপুরে।
পরেরদিন সক্কালে গেলাম খুনিয়াডাঙ্গি। ষষ্ঠী আড় গণেশকেও ডেকে নিলাম।
খুনিয়াডাঙ্গি পৌঁছে আশ্চর্য কিছু জিনিস পেলাম। এর আগে বহুবার খুনিয়াডাঙ্গি গিয়েছি, কিন্তু সবারই সোসাইটিতে, ডাক্তারের ডেরায়। দিল্লির অভিজ্ঞতা স্মরণ করে এবারে ঠিকই করেছিলাম যে আমরা ডাক্তারকে বাদদিয়ে সমস্ত কাজ করব। সেখানে নামতেই পেয়েগেলাম একটি প্রাচীণ কামারশাল।
যতক্ষণ না মেয়েদের স্বনির্ভর দলের তাঁত ঘরটি খুলছে, ততক্ষণে গুরু স্মরণ করে কামারশালের কামারের সঙ্গে আড্ডা মারলাম আর মণের সুখে ছবিও তুললাম।
Subscribe to:
Posts (Atom)