Showing posts with label তুলো. Show all posts
Showing posts with label তুলো. Show all posts

Saturday, January 4, 2020

পপুলিজম - কটন পপুলিজম

পপুলিজম আজকের গণতান্ত্রিক সংবাদমাধ্যমে খুবই ঘৃণ্য শব্দ। অথচ পপুলিজম একদা আমেরিকার ফারমার্স এলায়েন্স বা কৃষকদের আন্দোলনের নাম ছিল, বিশেষ করে ছোট তুলো চাষীদের দাবিদাওয়া কটন পপুলিজম নামে বিখ্যাত হয়।
তুলো চাষীদের মনোকালচারে বাধ্য করে বিশ্ববাজারের মিলগুলিতে তুলোসরবরাহ করার জন্যে। বিশ্বমহাজনের কাছে বাঁধা থেকে ভারত, ব্রাজিল, মেক্সিকো এবং উত্তর আমেরিকার তুলো চাষীদের জীবনে যে অনিশ্চয়তার আবির্ভাব ঘটল তাতে তারা বিদ্রোহী হয়।
সারা বিশ্বের সঙ্গে আমেরিকার দক্ষিণের রাজ্যগুলোতে দাঙ্গা পরিস্থিতির উদ্ভব ঘটে। ফারমার্স এলায়েন্স যে রাজনৈতিক আন্দোলন তৈরি করে তার নাম পপুলিজম। তাদের দাবি ছিল রাষ্ট্র তাদের ওপরে যে অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়ে তাদের জীবন তছনছ করেছে সেগুলি কমাতে হবে। এই আন্দোলন আবার বিংশ শতাব্দের প্রথম দশকে নতুন রূপ পেল। হাজার হাজার দক্ষিণের কৃষক সাদার্ন কটন এসোসিয়েশন এবং ন্যাশনাল ফারমার্স ইউনিয়ন তৈরি করে।
আমেরিকায় ১৮৯৬এর প্রেসিডেনশিয়াল নির্বাচনে পপুলিস্টরা বিপুল প্রভাব ফেলে বিশেষ করে যে সব রাজ্যে তাদের উপস্থিতি প্রবল।
তথ্য সূত্র স্বেন বেকার্ট, এম্পায়ার অব কটন

Monday, November 6, 2017

ঢাকার ফুটি তুলোর একমাত্র ছবি

ফুটি তুলো। উইলিয়াম রক্সবার(William Roxburgh) এঁকেছিলেন/আঁকিয়েছিলেন ফুটি তুলোর ছবিটি। চলতি নাম দেন willd-dacca-cotton, ল্যাটিন নাম(বৈজ্ঞানিক নাম নয়) হয় G. herbaceum। প্রকাশিত হয়েছিল তাঁর Flora indica বইতে।

বাংলা লুঠের প্রথম পর্যায়ে ইওরোপে বিভিন্ন ধরণের উদ্ভিদ পাঠানো হচ্ছিল, যা দিয়ে পুঁজি ব্যবসা করতে বাড়াতে পারে। এই কাজে এগিয়ে আসেন কলকাতা বোটানিক গার্ডেন প্রতিষ্ঠাতা শল্য চিকিৎসক উইলিয়াম রক্সবার । চোখের বাইরে থাকা লুঠের সে অন্য গল্প। যদিও আজও ঔপনিবেশিক উদ্ভিদবিদ্যায় তাঁকে ভারতের উদ্ভিদবিদ্যার জনক নামে অভিহিত করা হয়, যেমন রেল চালানোর জন্য জঙ্গলের কাঠ কেটে একমাত্র ব্রিটিশ কোম্পানির জন্য জঙ্গল সংরক্ষণের তাত্ত্বিক ব্রান্দিসকে ভারতীয় বন সংরক্ষণের জনক বলা হয়।

(ছবিটা বিষয়ে http://images.kew.org/gossypium-herbaceum-willd-dacca-cotton/print/654419.html লিখছে - Watercolour on paper, no date (late 18th early 19th century). Hand painted copy of an illustration commissioned by William Roxburgh. In his 'Flora indica', Roxburgh describes this species as a bi-triennial. He also mentions that this species and its varieties Dacca, Berar and China, are the most cultivated by the natives in India. Roxburgh reports "'G. herbaceum' is in general cultivated all over Bengal and Coromandel. It is reared about Dacca, and furnishes that exceedingly fine cotton wool employed in manufacturing the very delicate, beautiful muslins of that place." He finally tells how the three main varieties [Dacca, Berar and China] differ from each other. Inscription by Sir George Watt (1855-1930) on drawing reads 'A form of G. neglectum Tod)

Wednesday, October 2, 2013

ভারতের তুলো২, Cotton of India2

cotton bells lying at bombay terminus of the great indian peninsular railway for shipment to england. ILN 23 aug, 1862

cotton boats at ganges  blunt1788

cotton carts 1862a2

Cotton from India- a cotton convoy proceeding from Rewah towards the Ganges--night encampment under a banyan tree, llustrated London News, 1862

ভারতের তুলো১, Cotton of India1

A cotton cart, a postcard photo by Thacker & Co., Bombay, c.1910s

A cotton fleet descending the Ganges--casting off from Mirzapore early in the morning

Bombay Cotton Green, 1869

Coolies carrying baskets of cotton from huge dump to the mills; Indore, the cotton district of India,a stereoscopic view, c.1900