Showing posts with label উইলিয়াম জোনস. Show all posts
Showing posts with label উইলিয়াম জোনস. Show all posts

Monday, July 23, 2018

এলিজাবেথ কোলস্কি - কলোনিয়াল জাস্টিস ইন ব্রিটিস ইন্ডিয়া

বিচারক উইলিয়াম জোনস ভারতে ব্রিটিশ গুণময় আইন ব্যবস্থা আনতে চেয়েছিলেন। এশিয়াটিক সোসাইটি শুরু হওয়ার এক দশক পরে এক সদস্য উইলিয়াম ওরবি হান্টার তার তিন মহিলা পরিচারিকার নাক, কান, চুল কেটে দেন। তাদের যৌনাঙ্গে বিশাল আঘাতের চিহ্ন ছিল। মামলা সুপ্রিম কোর্টে আসে। তাকে ন্যুনতম জরিমানা দিয়ে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়।
On January 15, 1784, Sir William Jones established the Asiatic Society of Bengal, a Calcutta-based center for the study of Indian laws, languages, and traditions. Jones' vision of India, which was shaped by a sense of racial tolerance and cultural connection between East and West, is generally taken as representative of a kinder and gentler brand of early British colonial rule. Just a decade after the founding of Jones' renowned research institute, indigo planter William Orby Hunter was tried in the Calcutta Supreme Court in connection with the torture of three of his female servants, who were discovered with their noses, ears, and hair cut off, their genitals mutilated, and their feet fettered in iron chains. Hunter was sentenced to pay a nominal fine and immediately set free.
Elizabeth Kolskyর Colonial Justice in British India_ White Violence and the Rule of Law থেকে

Friday, July 20, 2018

উপনিবেশ বিরোধী চর্চা১৭ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

আজ পরিষ্কার যে জোনস উপযোগবাদীদের বিপুল সমালোচনার মূখে পড়েছিলেন এবং যেভাবে তিনি ব্রিটিশ প্রশাসনে থাকা মানুষদের রক্ত চক্ষু উপেক্ষা করে দুই ভিন্ন সভ্যতার জ্ঞানীদের নিয়ে একটি ইঙ্গ-ভারতীয় প্রশাসন তৈরি করার পরিকল্পনা করেছিলেন, সেই অষ্টাদশ শতকের শেষের দিকেr কাজ করার ঢং, ১৮৩০সালের দিকে প্রায় অতীত হয়ে গিয়েছিল। একসময় পণ্ডিত, মৌলভি, মুন্সি আদালতীয় প্রশাসনে যে ধরণের সামাজিক মর্যাদা পেত ও ক্ষমতা ভোগ করত, ১৮৬২ সালে সুপ্রিম কোর্ট আর সদর দেওয়ানি আদালত উঠে যাওয়ার সময় দেখাগেল এইশব্দগুলি সামাজিক, সাহিত্যিক এবং বস্তুজগতের প্রথায় নতুন মানে তৈরি করছে। উনবিংশ শতকের শুরুতে পণ্ডিত আর মৌলভিরা ধনী বিচারক বা রাষ্ট্রীয়ভাবে বেতন পাওয়া মানুষদের ব্যক্তিগত ভাষা শিক্ষক থেকে রূপান্তরিত হয়ে অন্যান্য ইঙ্গ-ভারতীয় প্রশাসনিক, শিক্ষা এবং প্রযুক্তির সঙ্গঠনে কাজ পাচ্ছেন।
ব্রিটিশ এবং তাঁদের ভাষা শিক্ষকদের মধ্যে ছেঁড়া ছেঁড়া সম্পর্ককে এবারে রাষ্ট্রীয় মাইনেয় বেঁধে ফেলা হল, এই ব্যবস্থাটা বিশ্বস্ততার আরেক নাম কারণ এটি প্রমিত। বহু ভারতীয় ঔপনিবেশিক প্রশাসনে বিশ্বস্ত থেকে নিজেদের পেশার ভবিষ্যৎ খুঁজবেন, তারা বিশ্বস্ত দোআঁশলা তথ্য আর জ্ঞানের উদ্ভব এবং প্রচার ঘটাবেন, সে তথ্য আমরা পরের অধ্যায়ে দেখব। উনবিংশ শতক জুড়ে উচ্চসম্মানিত গ্রেট ত্রিকোনোমিতি সার্ভে অব ইন্ডিয়ার কাজের মত প্রকল্পের অক্ষহৃদয়ে পণ্ডিত, মৌলভি এবং মুন্সির মত শব্দ স্থান করে নেবে।
আধুনিক ব্যবস্থার তাত্ত্বিক Luhmann এবং Giddens যারা আধুনিকতার বিনিয়োগ এবং বিশ্বাসের রূপান্তরকে চিহ্নিত করছেন, ব্যক্তি পরিচালিত পারিবারিক উদ্যম থেকে মুখাবয়বহীন সঙ্গঠনে, উপমহাদেশের নতুন অবস্থা কোনভাবেই এই যুক্তির সঙ্গে খাপ খায় না। এটাও বলা দরকার এই সঙ্গঠনগুলি সর্বসাধারণের জন্যে উন্মুক্ত ছিল না বরং কতিপয়ের জন্য উতসর্গীকৃত ছিল – সম্ভাব্য প্রবেশকদের বেছে নেওয়া হত ছোটছোট গোষ্ঠীর মধ্যে থেকে যেগুলি বিশ্বাস আর পৃষ্ঠপোষনার যোগ্য বলে মনে হয়, এবং যেগুলি নির্দিষ্ট গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে।
এমন কি জোনসের জাতিতত্ত্ব ব্রিটেনের বাইরে উনবিংশ শতকের শেষ দিকে কন্টিনেন্টের, বিশেষ করে জার্মান জাতি তত্ত্ব বিকাশ ঘটানোর কাজে এবং ইঙ্গ-ভারতীয় প্রশাসনিক যন্ত্র সেই পুরোনো একই জনু থেকে উতপত্তির ধর্মবিশ্বাসে, যে ধর্মবিশ্বাসের মাধ্যমে একটি বহুজাতির সরকারের ভিত্তি তৈরি করবে।
The currently fashionable picture paints Indians as mere ‘informants’, persuaded to reveal their traditions to the British conquerors who, in turn, reduced them to passive objects of what is termed ‘colonial knowledge’, opening the way to the imposition of European categories upon their traditional beliefs and social practices.94 The present appraisal points instead to an active,
though assymetrical, indigenous participation both in the making of new administrative knowledge—knowledge which would not have existed but for the new context—and in the moulding of British and Indian civilities in such a way as to render them commensurable. It thus implies a radically different anthropology from that commonly espoused—which conceives of cultures as organically unified or traditionally continuous; it treats them instead as negotiated, ongoing, and mutually entangled processes. It also shows that the story of knowledge production in intercultural contexts is far more complex than has commonly been
admitted: the manifold and problematic engagements of colonizers and colonized are part of a shared history with profound ramifications in the present—and Jones’s itinerary and project help bring to light some of these complexities।
কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১৩৮ পাতা

Thursday, July 19, 2018

উপনিবেশ বিরোধী চর্চা১৬ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

জোনসের কাজের প্রভাব
হেস্টিংস যে কাজের উদ্যোগ নিয়েছিলেন এবং জোনস তাঁর ethno-legal syncretism তত্ত্বে হেসটিংসএর কাজটি এগিয়ে যাওয়াকে যদি আমরা ভারতে কোম্পানির প্রশাসনিক ব্যবস্থার দৃষ্টিভঙ্গীতে দেখার চেষ্টা করি, তাহলে একটা ইন্টারেস্টিং গল্প উঠে আসে। এই সময়কে দেখার চেষ্টা হয়েছে সাধারণভাবে, discourse [Orientalism] . . . [which] had the effect of converting Indian forms of knowledge into European objects। কিন্তু এই বিষয়টা এতটা সহজ নয় বলেই আমাদের বিশ্বাস, এবং সে আলোচনা এই অধ্যায়ে বিস্তৃতির সুযোগ নেই; তবুও এই অধ্যায়ে আমরা কিছুটা ব্যাপারটাকে ধরার চেষ্টা করতে পারি। সেই পথে এগোতে আমরা প্রাথমিকভাবে জগন্নাথ তর্কপঞ্চাননের বিবাদভঙ্গারর্ণবকে অবলম্বন করব।
কাজটা এই সহযোগিতার পরিবেশে নতুন ভাবে গড়ে উঠছিল, যেখানে দুটি আলাদা আলাদা কৃষ্টির বিচার বিভাগীয় বিশেষজ্ঞ একসঙ্গে মিলে একটি নতুন বিষয় গড়ে তুলছেন, যা সেই সময়ের হিন্দু আইন শাস্ত্রর গড়নের আওতায় ছিল না। Derrett বিবাদভঙ্গারর্ণব বিষয়ে প্রথম মন্তব্য করেন, Jagannatha has some peculiar views, and harbours peculiar opinions for which no parallel can be found. His attitude to custom and usage is odd: it may be submitted that he accepts judicial practice as law, almost communis error facit ius. From where could such a notion have come? Obviously some English lawyer has been consulting with him, putting questions to him, guiding him as to where Hindu learning must somehow be forthcoming. Similarly his comments on a wide range of topics reveal intercourse with a western mind . . . He reveals his being influenced, in his discussions of assignment of debts, the status of ‘kings’, fraudulent litigation, fraudulent practices, the court’s power to appoint guardians, land-revenue settlements, attachments of
land and chattels and execution-sales in satisfaction of a decree for debt, ‘marksmen’, fraud and remedies therefor, fraudulent and mistaken transfers contrasted, also bona vacantia and voidable titles, illegal contracts and restitution, also the procedure to discover frauds in partition-accounts. He may
have heard of testaments, a possible rationalization of which seems to occur। এই কাজটির দোআঁশলা গড়ন, পণ্ডিতের কর্মসাথী, বন্ধু, ছাত্র এবং জনগণের চোখে সঙ্কলকের বিপুল সম্মান ইত্যাদির জন্য এটি আদালতের পণ্ডিত এবং ব্রিটিশ বিচারক সক্কলে এটি নির্বিচারে গ্রহণ করেন। এটি কিন্তু আইনি সর্বরোহরবটিকা ছিল না। একটা বিষয় পরিষ্কার লেখক এবং তার আলোচনা-বিতর্ক সভা যেহেতু বাঙালি, এই কাজে ন্যায়ের মিমাংসা দর্শনের বিপুল প্রভাব রয়েছে, যা হয়ত উপমহাদেশে অন্য এলাকায় অচল। এছাড়াও এই নব্যভাবে সঙ্কলিত শাস্ত্র অন্যান্য স্থির আইনি পাঠ্যর মত পরিবর্তিত সমাজের প্রত্যেক চাহিদার ওঠা প্রশ্নের সব উত্তর দিতে পারে না। এটাও সেই পর্যায়ে পড়ল। ফলে যে সব নতুন প্রশ্ন উঠছিল, তার মিমাংসার জন্যে জগন্নাথের সঙ্কলনকে মডেল ধরে বিভিন্ন ব্রিটিশ প্রশাসিত আদালতের পণ্ডিতকে নিয়ে আলাদা সংযোজনের ব্যবস্থা করা হল।
এই নতুন সঙ্কলন বেনারসে ১৭৯৪ সালে প্রতিষ্ঠিত সংস্কৃত কলেজের পাঠ্য হিসেবে গৃহীত হল যেখানে নতুন ধরণের নতুন সময়ের প্রমিত পণ্ডিত তৈরির ব্যবস্থা হবে, to assist the European judges in the due, regular, and uniform administration of [the] genuine letter and spirit [of Hindu law] to the body of the people, ১৮০৫এর পরে জজপণ্ডিতেরা। জোনসের মানবধর্মশাস্ত্রের অনুবাদ কোম্পানির ভবিষ্যতের চাকরদের প্রমিতিকরণের জন্যে ফোর্ট উইলিয়াম কলেজে এবং ১৮০৬এর পর থেকে হেলিবেরিতে পড়ানো হতে থাকে। কোম্পানির আশা ছিল, এই পাঠে তার আমলারা হিন্দু mythography জানবে, যাতে তারা পণ্ডিতদের জটিল সুপারিশ সম্বন্ধে স্বচ্ছ জ্ঞান অর্জন করতে পারে।
দুইপক্ষের মধ্যে বিশ্বাসেরে অভাবটি সমাধানের চেষ্টা করা গেল নতুন প্রজন্মের আমলাদের কেন্দ্রিয়ভাবে প্রমিত দৃষ্টিভঙ্গীতে তৈরি করে তাদের হাতে একই ধরণের আইনি শাস্ত্র এবং mythography ধরিয়ে দেওয়া। একই ধরণের কথা বলা যায় ইসলামি আইন শাস্ত্র নিয়ে জোনসের উদ্যমের ফলে, ব্রিটিশেরা এই শাস্ত্র কলকাতা মাদ্রাসায় মৌলভিদের পড়ানো শুরু করল। নতুন ধরণের জ্ঞানের উৎপাদন, বিস্তার এবং ব্যবস্থাপনার জন্যে প্রয়োজন ছিল কেন্দ্রিভূত প্রশাসনিক ব্যবস্থার পরিকাঠামো বিকাশে, যার মুল হবে দলগত কার্যভার এবং স্তরীভূত প্রশাসনিক কাঠামোয় নিজেদের সঁপে দেওয়া, কর্তৃত্বকে মান্য করা এবং এই নিয়ন্ত্রণকে ব্যবস্থাপনা করার মত যোগ্যতা, দোআঁশলা শিষ্টাচারের বিকাশ এবং এই পদ্ধতিতে বিশ্বাসের সমস্যার সমাধান। এই নতুন পরিকাঠামোর সঙ্গে জুড়ে থাকা পদ্ধতিনিচয় আর সঙ্গঠনগুলি, সরকারি ব্যবস্থাযন্ত্রে ভারতীয় এবং ব্রিটিশ আমলাদের বিশ্বাসী যন্ত্ররূপে সাধারণরূপে অংশিদারিত্বের অভ্যেসে ভাসিয়ে দিয়ে তাদের পরিচালনা এবং ব্যবস্থাপনা এবং নিরাপত্তা, আনুগত্য এবং থাকবন্দীর আশ্বাসে চলতে থাকল।
কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১৩৬ পাতা
সঙ্গের ছবিটি হ্যালিবেরির আমলা তৈরির কলেজের

উপনিবেশ বিরোধী চর্চা১৫ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

এত দিন ধরে ব্যক্তিগতভাবে যে সব ব্রিটিশ মুন্সি বা পণ্ডিতদের কাজে রাখতেন, সেই পরম্পরার পদ্ধতি থেকে সরে গিয়ে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিকভাবে তাদের নিয়োজিত করা।
দ্বিতীয় অসুবিধেটি হল to find a director of the work and a translator of it, who, with a competent knowledge of Sanscrit and Arabick, has a general acquaintance with the principles of jurisprudence, and a sufficient share even of a legislative spirit, to arrange the plan of a Digest, superintend the compilation of it, and render the whole, as it proceeds, into perspicuous English, so that even the translation may acquire a degree of authority proportioned to the publick opinion of his accuracy। ফলে এই কাজে জোনস ছাড়া আর কেই বা উপযুক্ত ব্যক্তি হতে পারে I cannot but know, that the qualifications required, even in the low degree in which I possess them, are not often found united in the same person।
যে দিন প্রকল্পটি পেশ হল সেই দিনই সুপ্রিম কাউন্সিল এই পরিকল্পনাটি অনুমোদন করল from the public purse the moderate Monthly Sum that he required’। জোনস সময় নষ্ট না করে মুল লেখক এবং কর্মী বাছলেন partly from my own personal knowledge of them . . . partly from the information of those, in whose judgement I have perfect confidence’ এবং এই কারণে যে তারা highly revered by the Hindus in Bengal for [their] erudition and virtue’: Radhacant Sarman, Sabur Tiwari, Muhammed Kasim, Sirajulhakk, Mahtab Rai, Haji Abdullah and, a couple of months later, the venerable Jagannatha Tarkapancanana। এই নির্বাচন শেষ পর্যন্ত পরস্পরের মধ্যে অবিশ্বাসের পরিবেশে গিয়ে শেষ হবেঃ জন শোর লিখলেন, [i]n the dispensations of Providence, it may be remarked, as an occurrence of no ordinary nature, that the professors of the Braminical faith should so far renounce their reserve and distrust, as to submit to the direction of a native of Europe, for compiling a digest of their own laws।
এই প্রকল্পটি দেখাশোনা করা ছাড়া জোনস দুটি অনুবাদ প্রকল্পে হাত দিলেন, ১৭৯২ সালে প্রকাশিত Al Sirajiyyah, or the Mohammedan Law of Inheritance এবং Manavadharmasastra যা তিনি ১৭৯৩ সালে সঙ্কলিত করেন, The Institutes of Hindu Law or the Ordinances of Manu শীর্ষকে। কিন্তু জোনস যা ভেবেছিলেন, এই অনুবাদ উদ্যম তার থেকেও বেশি জটিল হয়ে দাঁড়াল এবং ১৭৯৪ সালে বিধবা আনা মারিয়া জোনসের জন্য বেশ ভাল পরিমান ৫০০০০ পাউণ্ডের সম্পদ রেখে এই প্রকল্পটি সম্পূর্ন হওয়ার আগেই হেপাটাইটিসে তাঁর মৃত্যু হল। জগন্নাথের বিবাদভঙ্গারনব ১৭৯৪এর শেষের দিকে সঙ্কলন শেষ হয়। এই বইটি অনুবাদের দায়িত্ব পড়ল হেনরি টমাস কোলব্রুকের কাঁধে। ১৭৯৭, ১৭৯৮ সালে চার খণ্ডে প্রকাশিত হল Digest of Hindu Law on Contracts and Successions।
সঙ্গের পণ্ডিতের ছবিটি জগন্নাথ তর্কপঞ্চাননএর
কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১৩০ পাতা

উপনিবেশ বিরোধী চর্চা১৪ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

একটি আত্মীয়তা পরিষ্কারভাবে তৈরি হল। হিন্দু আর ব্রিটিশেরা একই জনু থেকে উতপত্তি শুধু নয়, তারা মৌলিকভাবে একই নীতিতে প্রাচীনকাল থেকে ব্যবসা করত। বেল করা বিষয়ক ১৭৮১ সালের প্রবন্ধে জোনস লিখেছেন, and although the rules of the Pundits concerning succession to property, the punishment of offences, and the ceremonies of religion, are widely different from ours, yet, in the great system of contracts and the common intercourse between man and man, the POOTEE of the Indians and the DIGEST of the Romans are by no means dissimilar। দুই জাতির উদ্ভবের একই সূত্র তৈরি করার একটাই উদ্দেশ্য, এদের দুজনকে নিয়ে ভিত্তিপ্রস্তর তৈরি হল বিচার দেওয়ার প্রশাসনিক বিশাল বিপুল প্রাতিষ্ঠানিক সহযোগিতার যুগের। 
এর মানে এই নয় যে সব ভারতীয়কেই বিশ্বাস করা যায়(১৭৮৭র ১০ জুন সালে তিনি আদালতে বলেন Excessive luxury, with which the Asiaticks are too indiscriminately reproached in Europe, exists indeed in our settlements, but not where it is usually supposed: not in the higher, but in the lowest condition of men; in our servants, in the common seamen frequenting our port, in the petty workmen and shopkeepers of our streets and markets, there live the men, who to use the phrase of an old statute, sleep by day and work by night, for the purposes of gaming, debauchery and intoxication), ঠিক যে ভাবে জোনসএর মত ভদ্রলোকেরা অধিকাংশ ব্রিটিশকে বিশ্বাস করতেন না – বিশেষ করে সমাজের নিচুতলা থেকে যাদের উদ্ভব তাদের একজনকেও নয়(১৭৮০র জুনের গর্ডন দাঙ্গায় তিনি বন্ধুকে লিখলেন ইতরদের(populace) কাজ উচ্চশ্রেণীর পক্ষে গণ্ডগোল করে বেড়ানো)। এর মানে দাঁড়াল ব্রিটিশ এবং হিন্দু - দুই সমাজের উচ্চতম স্তরের মধ্যে অসাধারণ সব মিল রয়েছে – বিশেষ করে তাদের উদ্ভব এবং তাদের বাণিজ্য প্রীতি ও নীতি, তাহলে দুই সমাজের উচ্চস্তরের মানুষদের নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে যৌথভাবে উদ্ভাবিত কিছু সাধারণ নিয়ামলী অনুসরণ করে একটা যৌথদল তৈরি করা দরকার। জোনস ভাবলেন এই কাজের জন্যে প্রত্যেক বিষয়ে, তৈরি রক্ষাকবচওয়ালা লিখত একটি আইনি ব্যবস্থাপনা তৈরি করতে হবে যা শর্ত খেলাপিদের সবক শেখাতে পারে। ভারতে পা দিয়েই এডমন্ড বার্ককে তার পরিকল্পনা জানিয়ে লিখেছিলেন Best Practicable System of Judicature for India তার বক্তব্য Best Practicable System of Judicature for India এবং the [British] judges in both courts [be] secured from want of dignity, and danger of corruption, by liberal, not extravagant, salaries। দেশিয় মধ্যস্থদের অবশ্যই হতে হবে selected and appointed with such stipends, as will entitle them to respect, and raise them above temptation।
জোনস এবারে আরও বড় উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা পেশে আত্মবিশ্বাসী। ১৭৮৮ সালের মার্চে তিনি বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের কাছে একটি পরিকল্পনা পেশ করলেন, give the natives of these Indian provinces permanent security for the due administration of justice among them, similar to that which Justinian gave to his Greek and Roman subjects একটি আইনি কায়া দেওয়া after the model of Justinian’s inestimable Pandects [on which English law was itself based], compiled by the most learned of the native lawyers, with an accurate verbal translation of it into English। এই আইনটি চুক্তি আর উত্তরাধিকার বিষয়ে সীমাবদ্ধ থাকবে the labour of [this] work would . . . be greatly diminished by two compilations already made in Sanscrit and Arabick, which approach nearly, in merit and in method, to the Digest of Justinian. The first was composed a few centuries ago by a Brahmen of this province, named Raghunanden, and is comprized in twenty seven books at least, on every branch of Hindu law: the second, which the Arabs call the Indian Decisions, is known here by the title of Fetaweh Aalemgiri, and, was compiled, by the order of Aurangzib, in five large volumes, of which I possess a perfect and wellcollated copy।
এই বিশাল বিপুল কাজে দুটি প্রতিবন্ধকতা দ্যখা দিল, প্রথমটি আর্থিক, the expense of paying the [two] Pandits and [two] Maulavi’s, who must compile the Digest, and the native writers, who must be employed to transcribe it। এই প্রকল্পে পুরো সময়ের জন্যে একজন পণ্ডিত এবং একজন মৌলভি conferring freely together on fundamental principles common to both, would assist, direct, and check each other। জোনস প্রস্তাব দিলেন প্রত্যেকের জন্যে ২০০ টাকা মাইনে এবং ছজনের জন্যে ১০০ করে skilled in the two several languages, that they might avoid gross errors in transcribing what the lawyers had written . . . The whole expense therefore would be a thousand Sicca rupees a month . . . but, lest the persons employed should protract their work in hopes of continued salaries for a long period, they should be apprized, that the whole compilation must be finished and copied in three years, at the expiration of which their salaries would be stopped . . . [I]f the work be thought expedient, the charges of it should be defrayed by the government, and the salaries paid by their officers।
সঙ্গের ছবিটি ১৭৮০ সালে লন্ডনে ঘটিত গর্ডন দাঙ্গার
কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১৩৩ পাতা

উপনিবেশ বিরোধী চর্চা১৩ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

হিন্দুদের সত্য সাক্ষ্য নেওয়া বিষয়ে এতই আবিষ্ট হয়ে পড়েন যে তিনি রামলোচনের কাছে সংস্কৃত শেখা সম্বন্ধে বলেন, few Europeans will ever learn [Sanskrit or Arabic], because neither of them leads to any advantage in worldly pursuits language of the Gods’ through ‘a pleasant old man [Ramlochan] of the medical cast, who teaches me all he knows of the Grammar; and I hope to read the Hit Upadès, or some other story-book with him. My great object is the Dharme Sastra, to which I shall arrive by degrees। ১৭৮৬ সালের অক্টোবরে ওরমেকে লেখা চিঠি, your favorite Virgil would make an indifferent appearance in a verbal translation [into Sanskrit and Arabic]; and the art of his composition can only be known to those, who, like you, feel the charm of his original versification. But the discussion would lead me too far from the Sanscrit and Arabick law, which I find necessary to study; literature being only an amusement।

এই পৃষ্ঠভূমিতে তাঁর সংস্কৃত শেখার চার মাসের মধ্যে অন দ্য হিন্দুজ নামক লেখা বিশেষ বার্তা এবং গুরুত্ব বহন করে। এটা সত্যি যে এই লেখায় জোনস এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা করেছেন, বিশেষ করে বাইবেল কথিত জাতিতত্ত্বকে প্রশ্ন করা, ভাষার ভিত্তিতে রাষ্ট্রের উদ্ভব আর ফরাসি তাত্ত্বিক ভলতেয়ার আর বেইলির বিরুদ্ধে বাইবেলিয় তত্ত্ব উপস্থাপন করা ইত্যাদি। এছাড়াও তিনি ভারতের সভ্যতার প্রত্নাতাত্ত্বিক প্রাচীনত্ব প্রমান করতে চাইলেন; এবং সব কটা বিষয় তিনি তার এশিয়াটিক সোসাইটির Promethean কার্যক্রমে এনে ফেললেন।

এখানে বলা দরকার এই কার্যক্রমের অন্যতম প্রভাব, একসময় ইওরোপের ভদ্রলোক সমাজে চলা ভাবনা, তুলনামূলক ভাষাতত্ত্ব হলেও, অন্যভাবে বিষয়টা দেখছি। তিনি একসময় সংস্কৃত বলিয়ে দক্ষিণ এশিয়দের সঙ্গে গ্রিক আর রোমিয়(যারা ইংরেজির পূর্বজ)দের সঙ্গে মিলমিশ করাবার যে চেষ্টা করলেন, সেটা আদতে কিন্তু যে উপমহাদেশিয় মধ্যস্থদের সঙ্গে তিনি কাজ করছেন, তাদের ব্যক্তিগতভাবে না দেখে জাতিতাত্ত্বিক বৈধতা দেওয়ার চেষ্টা করা। Thomas Trautmann যুক্তিদিয়ে বলার চেষ্টা করেছেন, জোনসের প্রকল্পটি শব্দতাত্ত্বিক লব্জে ভর্তি হলেও আদতে এটি ভাষাতাত্ত্বিক নয়, একটি জাতিবাদী উদ্যম। জোনস তার জীবনের শেষ দিন পর্যন্ত ভাষার instrumentalist দৃষ্টিভঙ্গীই উপস্থাপন করে যান। তবে ট্রাউটম্যান জোনসের তত্ত্ব কিভাবে জাত(রেস)তত্ত্বের উদ্ভব ও বিকাশে কাজে লেগেছে সে বিষয়ে গবেষণা করলেও আমি শুধু বদ্ধ থাকব এই ভাবনাতে, কিভাবে জোনস এবং তার সমসাময়িকেরা একটি স্তরীভূত বহুকৃষ্টির সভ্যতায় বাস্তবজনোচিত যুক্তিবোধবিশিষ্ট প্রশাসনিক ব্যবস্থা তৈরির কাজে ব্যস্ত ছিলেন সেটি দেখানোর।

আসুন আমরা পৌঁছে যাই এশিয়াটিক সোসাইটির তৃতীয় বাৎসরিক প্রবন্ধে যেখানে বলা হচ্ছে, solve the great roblem, whether the [principal nations of Asia] had any common origin, and whether that origin was the same, which we generally ascribe to them। জোনস এখানে সে সময়ের বহু চর্চিত নোয়ার তিন পুত্র হ্যাম, শেম(যেখান থেকে সেমিটিক শব্দটির উতপত্তি) এবং জ্যাফেটএর বিশ্বে ছড়িয়ে পড়ার বাইবেল ভিত্তিক বৃহত্তর সমস্যাময় জাতিতত্ত্ব বিষয়ে আলোচনা করছিলেন। জোনস ১৭৭৪-৭৬এ প্রকাশিত হওয়া Jacob Bryantএর Analysis of Antient Mythologyএর তাত্ত্বিক বিরোধিতা করেন। যেকবের বইটি আদতে নিউটনের করে যাওয়া কালপঞ্জির সন্দেহজনক ব্যুৎপত্তিগত যুক্তি গ্রিক, রোমিয়, ইজিপ্সিয়, এবং ভারতীয়রা আসলে হ্যামের প্রজাতি ভাবনার উত্তরসূরী। জোনসের ভাবনায় ব্রায়ান্ট ঠিক কিন্তু ভুলভাবে যুক্তি সাজাচ্ছেন, তার উদ্দেশ্য ব্রায়ান্টের যুকতিকে শব্দতাত্ত্বিকভাবে সঠিক পথে নিয়ে আসা। এই কাজে তিনি ভারতকে বাছলেন কারণ তাঁর যুক্তি, the sources of wealth are still abundant even after so many revolutions and conquests; in their manufactures of cotton they still surpass all the world . . . nor can we reasonably doubt, how degenerate and abased so ever the Hindus may now appear, that in some early age they were splendid in arts and arms, happy in government, wise in legislation, and eminent in various knowledge . . .।

এই প্রেক্ষিতেই তিনি তার বিষ্ময়কর তত্ব সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, গথিক, কেল্টিক এবং পুরানো ফারসির মধ্যে গভীর গঠনগত সৌসাদৃশ্য রয়েছে উপস্থাপন করেন। শব্দতাত্ত্বিক এবং সাহিত্যিক মিলগুলি বিশ্লেষণ করে জোনস ভারতকে বিশ্লেষণ করলেন তার জনগনকে উপস্থাপন করার তিনটে চরিত্র দর্শন এবং রেলিঝিয়ন, ভাষ্কর্য এবং স্থাপত্য এবং বিজ্ঞান আর কলা আলোচনা করা। তার দাবি - That the Hindus were in early ages a commercial people, we have many reasons to believe; and in the first of their sacred law-tracts, which they suppose to have been revealed by MENU many millions of years ago, we find a curious passage on the legal interest of money, and the limited rate of it in different cases, with an exception in regard to adventures at sea; an exception, which the sense of mankind approves, and which commerce absolutely requires, though it was not before the reign of CHARLES I. that our own jurisprudence fully admitted it in respect of maritime contracts।

কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১৩০ পাতা

Wednesday, July 18, 2018

উপনিবেশ বিরোধী চর্চা১২ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

এই অবস্থায় বিচার দেওয়ার সম্ভবনা নিয়ে ব্রিটিশদের ভাবনা হল এই স্মৃতিগুলিকে বইএর আকারে দুই মলাটের মধ্যে বেঁধে ফেলা। হেস্টিংস এই দিকে এক পা এগিয়ে গিয়েছেন বিবাদার্নবসেতু সঙ্কলন করতে দিয়ে যার অনুসারী বই হল হ্যালহেডের ...জেন্টু ল। এই পাঠ্য পণ্ডিতদের খুশি করতে পারে নি, তাদের তো প্রতিস্থপিত করতে পারে নি, এটা আরেকটা রেফারেন্স হিসেবে কাজে লাগতে থাকে। জোনস আবিষ্কার করলেন, whatever be the merit of the original, the translation of it has no authority, and is of no other use than to suggest inquiries on the many dark passages, which we find in it: properly speaking, indeed, we cannot call it a translation; for, though Mr Halhed performed his part with fidelity, yet the Persian interpreter had supplied him only with a loose injudicious epitome of the original Sanscrit, in which abstract many essential passages are omitted, though several notes of little consequence are interpolated from a vain idea of elucidating or improving the text.।
দেশিয় মধ্যস্থ্যদের বিশ্বাস যোগ্যতাওয়ালা বহুমাথাওয়ালা দৈত্য আবার ঝুলি থেকে বেরিয়ে পড়ল। জোনসের উদ্দেশ্য আইনকে স্থিতিশীল করা আর ব্রিটিশ শাসকদের লক্ষ্য ছিল একদল দেশিয় জ্ঞানীর স্থির করা যাদের বাক্য তারা বিশ্বাস করতে পারে।
কিন্তু অন্য সভ্যতার মানুষদের – যে সভ্যতার সঙ্গে জড়িয়ে আছে হাজারো ছোট ছোট সভ্যতা, যে সভ্যতাকে জয় করা গিয়েছে, তাদের মধ্যস্থদের জ্ঞানের বিশ্বাসযোগ্যতা কিভাবে তৈরি করা যাবে? এই প্রশ্নটা এক সময় গুরুত্বপুর্ণ হয়ে উঠল, যখন আমরা দেখেছি জ্ঞানী ব্রিটিশদের একাংশ প্রায় একই কৃষ্টির পৃষ্ঠভূমি থেকে উপমহাদেশের উপনিবেশের প্রশাসনে এসেছেন – যে কৃষ্টিতে মহিলা, ভৃত্য, শিশু এবং বাতুল/উন্মাদদের বিশ্বস্তত সূত্র হিসেবেই স্বীকার করা হত না। এর সমাধান জোনসের কাছে ক্রমশ উদয় হচ্ছিল।
১৭৮৫ সালের মার্চ পর্যন্ত জোনস ব্যক্তি ইওরোপিয় আর স্থানীয় মধ্যস্থদের মধ্যে জ্ঞান আদান-প্রদানের সমস্যা নিয়ে জেরবার হচ্ছিলেন। তিনি চার্লস উইলিকিনসকে লিখলেন, Goverdhen Caul Pendit has just brought a certificate of his qualifications, to which I see the respectable signature of Cashynat’h, your Pendit: if I give my voice in favour of Goverdhen, it will be owing to the testimonial of the good man, who brought me three daisies at Benares, and of whose learning, since you employ him, I have no doubt. We have proposed that the candidate shall be examined by some learned Pendits. Will Cashynath be one of the number, and give his opinion fairly without being biased by his good-nature? I shall be much obliged to you, if you will sound him, and discover his real opinion of the man. It is of the utmost importance, that the stream of Hindu law should be pure; for we are entirely at the devotion of the native lawyers, through our ignorance of Shanscrit.।
কয়েক দিন বাদে আবার লিখলেন, Will you have the goodness to ask Mahesa pundit [চার্লস চ্যাপম্যানেরর পণ্ডিত] whether the university of Tyrhoot is still supported, and confers degrees in Hindu law? One of our pundits is dead, and we have thoughts of requesting recommendations from the universities of Hindustan, particularly from Benares, and Tyrhoot, if it exists; so that the new pundit may be universally approved, and the Hindus may be convinced, that we decide on their law from the best information we can procure। ১৭৮৫ সালে বাংলার অস্থায়ী গভর্নর জেনারেল স্যর জন ম্যাকফারলেনকে লিখবেন, The regulation which you made concerning the Madrissa is so salutary, that few things would grieve me more than to see it frus trated. . . . Besides my approbation as a good citizen of your regulations, I have a particular interest in the conduct of Mujdudeen, who is Maulvy of the court, as such ought to be Omni exceptione major. I believe from my conversation with him, that he is not a man of deep learning; but his manners are not unpleasing।
ভারতে(বলা দরকার বাংলায়) আসার দুবছরের মধ্যেই তিনি মিথ্যা সাক্ষ্যে বিষয়ক প্রশ্ন উত্থাপন করবেন। হিন্দুরা ব্রিটিশ আদালতে গঙ্গা জলে হাত দিয়ে সাক্ষ্য দিত, কিন্তু তা কোনভাবেই বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল না। একজন আদালতের পণ্ডিত সে সময় কিছু তথ্য সংকলন করে দেখালেন গঙ্গাজলে হাত রেখে সাক্ষ্য নেওয়া শাস্ত্র বিরুদ্ধ। ব্রিটিশ উদ্যমে শাস্ত্র সঙ্কলন করে প্রশাসনিকভাবে বিচার দেওয়ার কাজ তো তাহলে ব্যহত হতে বসল। জোনস এবারে মাঠে নামলেন মিথ্যা সাক্ষ্য বিষয়ে, তিনি খুঁজতে লাগলেন oath, if any, is held so solemn, that no expiation or absolution will atone for a willful violation of it। সব থেকে বুদ্ধিমান পণ্ডিত তাকে মানবধর্মশাস্ত্রের অষ্টম অধ্যায় পড়ে দেখতে পরামর্শ দিলেন। ১৭৮৫ সালের ১০ জুন তিনি গ্রান্ড জুরিকে মিথ্যা সাক্ষ্য বিষয়ে মনুর বিধান উল্লেখ করলেন।

কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১২৯ পাতা

উপনিবেশ বিরোধী চর্চা১১ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

তৃতীয় জর্জের কাছে মুঘল সম্রাট শাহ আলমের পক্ষ থেকে দৌত্যে পাঠানো মির্জা শেখ ইতেশামুদ্দিনের থেকে ফারসি ব্যকরণ পড়ার মুল সূত্র তিনি অর্জন করেন। ইতেশামুদ্দিন Ferhung Jehangareeএর বেশ কিছু অংশ অনুবাদ করেন। ইতেশামুদ্দিন লেখেন, Mr Jones . . . used it in compiling his Persian grammar, which has brought him fame and money।
তাঁর জ্ঞান আর সম্পদ অর্জনের যে পদ্ধতি তিনি নিয়েছিলেন তাতে দেশিয় শিক্ষক-মধ্যস্থকে খুব সন্তর্পনে বাছতে হত। জোনস খুব তাড়াতড়ি এই সম্পর্কর চরিত্রকে বুঝে ফেলেন। দেশিয় মধ্যস্থর ক্রেডিবিলিটি নিয়ে তিনি নিজে সরব হয়েছিলেন জেন্দাবেস্তা অনুবাদক ফরাসী Abraham-Hyacinthe Anquetil-Duperronএর কাজে। জোনসের মুল বিষয়টা ছিল দেশিয় মধ্যস্থর বুদ্ধিমত্তা বুঝে নেওয়ার – কেননা জ্ঞানটির সাফল্য আর ব্যর্থতার উপযোগিতা নির্ভর করে দেশিয় জ্ঞানীর যোগ্যতার ওপর। জোনসের ভুল বানানে লেখা ফরাসী ভাষার এই চিঠিটি সমালোচকেরা এড়িয়ে যান, অথচ জোনস এখানেই তার ভাবনার ঔচিত্য নিয়ে যুক্তিজাল বুনেছেন। Lettre à Monsieur A*** Du P*** তে জোনস লিখছেন, D’ailleurs, êtez-vous bien sûr que vous possédez les anciennes langues de la Perse? Ignorez-vous qu’une langue ne saurait être comprise dans un seul ouvrage? Que tel homme qui lirait assez couramment les livres de Moise en Hébreu, avec le secours d’un Juif, ne comprendrait rien dans le Cantique des Cantiques sans ce secours ; et quand il le comprendrait, il n’en serait pas plus avancé pour l’intelligence des fables de Sandabar, écrites dans le même dialecte? On ne posséde une langue que lorsqu’on a lû un nombre infini de livres écrits dans cet idiome. C’est pourquoi on n’aurait jamais sçû l’Hébreu sans la langue Arabe, où presque toutes ses racines se sont conservées. Par la même raison on ne saura jamais, ne vous en déplaise, les anciens dialectes de la Perse, tandis qu’il n’existent que dans les prétendus livres
de Zoroastre, qui d’ailleurs sont remplis de répétitions inutiles
Mais, direz-vous, me soupçonne-t-on d’avoir voulu tromper le public?’ Non, Monsieur, on ne dit pas cela. Vous vous êtes trompé vous-même. Il était possible d’apprendre les caractéres Zendes sans sortir de l’Europe ; il était facile de traduire en Français ce que le révérend Docteur Darab vous dicta en Persan moderne, en le comprenant, peut-être, très peu lui-même . . .। জোনস যুক্তি বিস্তার করে লিখছেন, Quand aux vocabulaires que vous avez traduits, il faut avouër que le reverend Docteur Darab a dû savoir les langues sacrées de sa nation : mais lorsque nous voyons les mots Arabes corrompus . . . donnés pour des mots Zendes et Pehlevis, ainsi que . . . pour du Parsi, nous disons hardiment que ce charlatan
vous a trompé, et que vous avez taché de tromper vos lecteurs. Nous croions ici entrevoir la vérité. Vous n’avez appris qu’un peu de Persan moderne, et encore moins de l’ancien ; et vous avez traduits ces
malheureux livres Zendes, avec le secours de ce Guébre, qui ne les entendait probablement lui-même que très imparfaitement. Vous avez fait en cela comme un homme que nous connaissons, qui traduisait les poëmes Arabes les plus difficiles sous les yeux d’un natif d’Alep, tandis qu’il ne pouvait pas lire le prémier chapitre de l’Alcoran sans ce secours ; et vous êtes semblable à un enfant qui flotte sur des vessies enflées, et se persuade qu’il nage à merveille.।
বিচারের প্রশাসনিক বিষয় আলোচনা করতে গিয়ে তার সময়এর বহু জ্ঞানী মানুষের মতই জোনস লিখছেন, ভারতে হিন্দু আর মুসলমান দুধরণের বিচার ব্যবস্থা ছিল। তাঁর মতে ইস্লামিক আইন মোটামুটি আরবি আর ফারসি শাস্ত্র ভিত্তিক হলেও হিন্দু আইন উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের মধ্যের প্রথায় বিকশিত হয়েছে বিভিন্ন সংস্করণে যা ব্রাহ্মণ স্মৃতিকারদের মৌখিক বিধানে প্রচলিত – এংলো-ইন্ডিয়ান ‘পণ্ডিত’ শব্দের মানেগুলির একটা এইটি। বেশ কিছু অঞ্চলে ধর্মশাস্ত্রকে আবশ্যিক শাস্ত্র মানা হত – কিন্তু প্রথা আর বিচার আলাদ আলাদা ছিল – ফলে দেশিয় শাস্ত্রীয় পণ্ডিতদের সঙ্গে এবিষয়ে বিচারকেদের আলোচনা করে সিদ্ধান্ত নিতে হত। এই পণ্ডিতেরা বেনারস এবং অন্যান্য এলাকায় বিভিন্ন দানের মাধ্যমে এবং জমিদারি বা রাজ দরবারে পালিত হতেন। ব্রিটিশেরা উপমহাদেশে ক্ষমতা বিস্তার করার সঙ্গে সঙ্গে এই পণ্ডিতেরা কোম্পানির প্রশাসনের অঙ্গ হয়ে পড়েন।




কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১১৯ পাতা

উপনিবেশ বিরোধী চর্চা১০ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

বেকনের অনুসরণে জ্ঞানের শাখা সমূহের বিষয়গুলি নিয়ে তারঁ একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। তিনি লিখলেন, history, science and art: the first comprehends either an account of natural predictions, or the genuine records of empires and states; the second embraces the whole circle of pure and mixed mathematics, together with ethicks and law, as far as they depend on the reasoning faculty; and the third includes all the beauties of imageries and the charms of invention, displayed in modulated language, or represented by colour, figure, or sound।
প্রায়োগিকভাবে তিনি উৎসাহী এবং শিক্ষিত মানুষের প্রতি আবেদন জানালেন, correct the geography of Asia by new observations and discoveries . . . trace the annals, and even traditions, of those nations, who from time to time have peopled or desolated it . . . bring to light their various forms of government, with their institutions civil and religious . . . examine their improvements and methods in arithmetick and geometry, in trigonometry, mensuration, mechanicks, opticks, astronomy, and general physicks; their systems of morality, grammar, rhetorick, and dialectick; their skill in chirurgery and medicine, and their dvancement, whatever it may be, in anatomy and chymistry. To this you will add researches into their agriculture, manufactures, trade; and whilst you inquire with pleasure into their musick, architecture, painting and poetry, will not neglect those inferior arts, by which the comforts and elegance of social life are supplied or improved।
আধুনিককাল জোনসকে ভাষাবিদ হিসেবে জানলেও, ভাষা শিক্ষা কিন্তু জোনসের প্রাথমিক উৎসাহ ছিল না You may observe, that I have omitted their languages, the diversity and difficulty of which are a sad obstacle to the progress of useful knowledge; but I have ever considered languages as the mere instruments of real learning, and think them improperly confounded with learning itself।
কোম্পানির সিনিয়ার মার্চেন্ট, বন্ধু চার্লস উইলকিনসকে ১৭৮৪ সালে ২৪ এপ্রিল তাঁর দৃষ্টিভঙ্গী জানিয়ে লিখলেন, You have been long enough at Benares . . . and are making, no doubt, considerable advances every day in the untrodden paths of Hindu learning . . . Happy should I be to follow you in the same track; but life is short and my necessary business too long for me to think at my age of acquiring a new language, when those which I have already learned contain such a mine of curious and agreeable information। কিন্তু এক বছর যেতে না যেতেই জোনস মত বদল করে সংস্কৃত শিখতে শুরু করলেন। কয়েক মাসের মধ্যেই সংস্কৃত ভাষার সঙ্গে গ্রিক আর ল্যাটিনের সাদৃশ্যও খুঁজে পাবেন। কি ঘটল যে জোনস শুধু সংস্কৃত শিখতে শুধু আগ্রহী হলেনই না, একই সঙ্গে অধঃপতিত উপমহাদেশিয় সভ্যতাকে গ্রিসিয় বা রোমিয় সভ্যতার স্তরের সঙ্গে তুলনা করে একই আসনে বসাবেন?
এই সময়ে জোনস ব্রিটিশ ভারতের বাস্তবতার সঙ্গে পরিচিত হচ্ছেন, তাদের দৈনন্দিন জীবন দেখছেন, বুঝছেন, বুঝছেন ব্রিটিশ ভারতে বিশেষ করে তাঁর এলাকা বিচার বিভাগীয় প্রশাসনে দেশিয় মধ্যস্থদের সহযোগিতার গুরুত্ব বুঝতে পারছেন। তার প্রখ্যাত আলোচনা On the Hindus, আমার মতে আদতে এই পথে যাবার সূত্র তৈরি করে দিল।
জোনস বৈদেশিক ভাষা শিক্ষায় দেশিয় মধ্যস্থদের ভূমিকা সম্বন্ধে অবহিত ছিলেন – আগেই বলেছি মির্জার শিক্ষকতায় তিনি আরবি শেখেন। ১৭৬৭ সালে তিনি স্পেনসার্সদের সঙ্গে ঘুরতে গিয়ে জার্মানও শেখেন। সেখানে তিনি একজন শিক্ষকের কথাও ভাবছিলেন, কিন্তু খরচের কথা ভেবে তিনি পিছিয়ে যান এবং ব্যকরণ বই আর ডিক্সনারি দিয়েই জার্মান শেখার কাক শেষ করেন। গ্রামার অব পার্সিয়ান ল্যাঙ্গুয়েজএ তিনি শেখার পদ্ধতিতে ঠিক করেন দেশিয় শিক্ষকদের ভূমিকায়, তিনি লিখলেন, Before I conclude this Preface it will be proper to add a few remarks upon the method of learning the Persian language, and upon the advantages which the learner may expect from it. When the student can read the characters with fluency, and has learned the true pronunciation of every letter from the mouth of a native, let him peruse the grammar with attention, and commit to memory the regular inflexions of the nouns and verbs . . . By this time he will find a dictionary necessary . . . He may proceed by the help of [Meninski’s Persian dictionary] to analyse the passages quoted in the grammar, and to examine in what manner they illustrate the rules; in the mean time he must not neglect to converse with his living instructor, and to learn from him the names of visible objects, which he will soon imprint on his memory, if he will take the trouble to look for them in the dictionary: and here I must caution him against condemning a work as defective, because he cannot find in it every word which he hears; for sounds in general are caught imperfectly by the ear, and many words are spelled and pronounced very differently . . . When he can express his sentiments in Persian with tolerable facility, I would advise him to read some elegant history or poem with an intelligent native, who will explain to him in common words the refined expressions that occur in reading, and will point out the beauties of learned allusions and local images।



কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১১৯ পাতা

উপনিবেশ বিরোধী চর্চা৯ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

উইলিয়াম জোনস তার বন্ধুসঙ্গ অবলম্বন করে ভারতে, পার্লামেন্টের মাধ্যমেও চাকরির সুযোগ খুঁজছিলেন। সেই মুহূর্তে পার্লামেন্টে চলে এল রেগুলেটিং এক্ট এবং ভারত প্রধান নির্বাচিত হলেন ওয়ারেন হেস্টিংস এবং একইসঙ্গে কলকাতায় সুপ্রিম কোর্ট বা কিংস কোর্ট তৈরি হল ব্রিটিশ আইনে উপমহাদেশিয় শহরে বাস করা মানুষজনকে বিশেষ করে কোম্পানির চাকর বা অন্যান্য ইয়োরোপীয়কে বিচার দিতে। দেশিয় মানুষদের আইনের বিচার দিতে তৈরি হল মেয়র্স কোর্ট। কিন্তু এই পার্থক্য সব সময় করা যেত না এবং ১৭৮১ সালের পার্লামেন্টের আইনে সুপ্রিম কোর্টের আওতা ঠিক করা হল যেখানে হিন্দু এবং মুসলমানের recognized the customs and usages of Hindus and Muslims in ‘inheritance and succession to land rent and goods and all matters of contract and dealing between party and party’.52 Jones followed the debates carefully. He began to study Indian law and succeeded in being consulted in the framing of this new act।

ভারতে জোনস
বহুকাল ধরে লেগে থাকা এবং হুইগদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক শেষ পর্যন্ত জোনসের পেশার কাজে লাগল। ১৭৮৩ সালে কলকাতার সুপ্রিম কোর্টের অধস্তন বিচারপতি হিসেবে বাৎসরিক ৬০০০ পাউণ্ডের বিনিময়ে নাইট উপাধি পেয়ে নিযুক্ত হলেন তিনি। বাগদত্তা আনা মারিয়া শিপলিকে বিয়ে করে জোনস কলকাতায় পদার্পণ করলেন ১৭৮৩ সালের ২৩ সেপ্টেম্বর বিপুল পড়াশোনা আর প্রকাশনার পরিকল্পনা করে
1. The laws of the Hindus and Mohammedans.
2. The History of the Ancient World.
3. Proofs and Illustrations of Scripture.
4. Traditions concerning the Deluge, &c.
5. Modern Politics and Geography of Hindustan.
6. Best mode of governing Bengal.
7. Arithmetic and Geometry, and mixed Sciences of Asiatics.
8. Medicine, Chemistry, Surgery, and Anatomy of the Indians.
9. Natural Productions of India.
10. Poetry, Rhetoric, and Morality of Asia.
11. Music of the Eastern Nations.
12. The Shi-King, or 300 Chinese Odes.
13. The best accounts of Tibet and Cashmir.
14. Trade, Manufactures, Agriculture, and Commerce of India.
15. Mughal Constitution, contained in the Defteri Alemghiri, and Ayein Acbari.
16. Mahratta Constitution.

To print and publish the Gospel of St. Luke in Arabic.
To publish Law Tracts in Persian and Arabic.
To print and publish the Psalms of David in Persian Verse.
To compose, if God grant me Life,
1. Elements of the Laws of England.
Model—The Essay of Bailment—Aristotle
2. The History of the American War.
Model—Thucydides and Polybius
3. Britain discovered, and Heroic Poems on the Constitution of
England. Machinery. Hindu Gods.
Model—Homer
4. Speeches, Political and Forensic.
Model—Demosthenes
5. Dialogues, Philosophical and Historical.
Model—Plato
6. Letters.
Model—Demosthenes and Plato

বাংলায় এসে তিনি দেশিয় বিষয়ে উৎসাহী হেস্টিংসের কিছু প্রয়পাত্রের দেখা পেলেন, যারা কোম্পানির স্বচ্ছল আর্থিক সাহায্যে দক্ষিণ এশিয় ভাষা ইত্যাদি চর্চায় মগ্ন। কিন্তু প্রত্যেকেই ব্যক্তিগত উদ্যোগে বিশ্বাসী, উদার, বিক্ষিপ্ত এবং অখ্যাত। তার বিশ্বাস ছিল such inquiries and improvements could only be made by the united efforts of many, তিনি লন্ডনের প্রখ্যাত সোসাইটিগুলিতে তাঁর অভিজ্ঞতা অনুকরণে ১৭৮৪ সালের জানুয়ারি মাসে কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপন করবেন, নিজে প্রেসিডেন্ট হন আর গভর্নর জেনারেল আর সুপ্রিম কাউন্সিলকে মুল পৃষ্ঠপোষক করলেন। প্রথম থেকেই রয়্যাল সোসাইটিতে তিনি সাপ্তাহিক কাজকর্ম খুব কঠোরভাবে মেনে চলতেন। একমাত্র মৌলিক লেখায় পঠিত হত, কোন অনুবাদ, নথিকরণ বা মৌলিক শাস্ত্র পড়া বরদাস্ত হত না, such unpublished essays or treatises as may be transmitted to us by native authors’ would be accepted, although the question of enrolling ‘any numbers of learned nativesএর জন্যে সদস্যপদের আহ্বান উন্মুক্ত হল। সোসাইটির ভৌগোলিক সীমানা হল এশিয়ার ভূখণ্ড এবং বিচারের বিষয় হল the study of MAN and NATURE; all that is performed by the one and produced by the other।

কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১১৯ পাতা

উপনিবেশ বিরোধী চর্চা৮ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

ডেনমার্কের রাজার বরাত দেওয়া নাদির সাহের জীবনীর ফরাসী অনুবাদটি প্রকাশিত হয় ১৭৭০ সালে। এর পরে ইওরোপে জোনসের প্রখ্যাতি তৈরি হল প্রাচ্যবিদ হিসেবে, যে খ্যাতি তাকে আর তার তার পরিবারকে দীর্ঘদিনের চাহিদাময় উন্নতি রাস্তা উন্মুক্ত করে দেবে। ২৬ বছর বয়সে ১৭৭৩ সালে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হলেন। পরের বছর তিনি স্যামুয়েল জোনসের লিটারারি ক্লাবে যোগ দেন, ১৭৮০তে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই পদপ্রাপ্তি স্বাভাবিকভাবেই লন্ডনের ক্ষমতাশালী চত্ত্বরে তাঁকে, বিশেষ করে হুইগদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এবং সুস্পষ্ট বিস্তৃত যোগাযোগের রাস্তা খুলে দেয়।
১৭৭০এ জর্জ জন ১২ বছরে পদার্পণ করেছে। তার আর ব্যক্তিগত শিক্ষকের প্রয়োজন নেই। তিনি তার মা এবং অন্যান্য বন্ধুর পরামর্শে জোনস আইন এবং রাজনীতির দিকে ঝুঁকলেন। স্পেনসার্সদের কাজ ছেড়ে তিনি মিডল টেমপ্লে কয়েক বছর কাটান আইন ও ইতিহাস পাঠে। তিনি লিখেছেন If you wish to know my occupations, read the beginning of Middleton’s Cicero, pp. 13–18, and you will see my model। তিনি আইন শিক্ষায় এমনভাবে ডুবে গেলেন যে, তিনি ডাচ পার্সিয়ানিস্ট হেন্ড্রিক এলবার্টকে লিখলেন, The die is cast: all my books, both printed and manuscript, lie idle at Oxford apart from those relevant to the law or the practice of oratory. I have decided to work hard for at least twenty years at only legal and political studies। ১৭৭৪এ তাঁকে দেখি ব্যারিস্টার হিসেবে। তিনি বেল করা নিয়ে কিছু প্রবন্ধ লেখেন এবং গ্রিক আইনে উত্তরাধিকার বিষয়ে Isæusএর লেখা অনুবাদ করেন।
কিন্তু বারে খুব কঠিন সমইয়ের মধ্যে দিয়ে জোনসকে যেতে হচ্ছিল, তাঁর চাহিদামত অর্থ তিনি রোজগার করতে পারছিলেন না। তার প্রাক্তন ওয়ার্ড মা গ্রেগরিয়ান স্পেনসারকে লিখবেন, [T]he profession of the Law, without some other aid, is a tree that bears fruit only in twenty years। তিনি আরও কিছু বছর পর লিখবেন Your Ladyship has, perhaps, heard that there is a great probability of my being thought worthy of a seat on the bench of Judges in India. My predilection for the East and my desire to unite Persian and Law make me eager for the appointment; but I must confess that a salary of six thousand pounds a year to commence from the day of my embarkation and of which I know from the best authority that I need not spend more than two thousand, has contributed not a little to my eagerness; for, although my professional gains are very handsome and are continually increasing, yet I must be twenty years in England before I can save as much, as in India I might easily lay by in five or six; and on my return (if it please God to permit
me) I might still be a young man with thirty thousand pounds in my pocket . . .।
এশিয় সাহিত্য বিষয়ে তাঁর উৎসাহ তাঁকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছাকাছি নিয়ে আসে। তিনি কোম্পানিকে ফার্সি সমার্থকোষ বিক্রি করতে অসমর্থ হয়ে তিনি রিচার্ড জনসনের ভাইপোর সহায়তায় ১৭৭১ সালে Grammar of the Persian Language প্রকাশ করেন কোম্পানির কর্মচারীদের উপমহাদেশে ব্যবহারের জন্যে। বইটির মুখবন্ধে তিনি লিখবেন উপমহাদেশইয় মধ্যস্থদের এক্কেবারে বিশ্বাস করিও না, তারা বিন্দুমাত্রও বিশ্বাসযোগ্য নয় - it was found highly dangerous to employ the natives as interpreters, upon whose fidelity they could not depend। ১৭৮২ সালে শাফাই আঙ্গিকের চিন্তাধারার জ্ঞানী ইবন অল মুলাক্কিনের লেখা Bhughyat al-bahith ‘an jumal al-mawarith (The Mohammedan Law of Succession to the Property of Intestates) কোম্পানির জপ্ন্যে প্রকাশ করেন। ওর্মের History of the Military Transactions of the British Nation in Indostan from the Year MDCCXLX (London, 1763) হাতে পেয়ে তিনি কোম্পানির সঙ্গে সরকারি ঐতিহাসিকভাবে জুড়ে থাকার বিশদ পরিকল্পনা করলেন ল্যাটিনে কোম্পানি সম্বন্ধে বিশদে একটি প্রশংসা সূচক লেখা( encomium) প্রকাশ করে। তিনি লেখাটি গভররনর জেনারেল অব ইন্ডিয়ার প্রতি উদ্দেশ্য করে হতাশাভরে লিখলেন drop[ping] all thoughts of Asia, and, “deep as ever plummet sounded”, shall drown my Persian books।



কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১১৯ পাতা

Tuesday, July 17, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৬- উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

ফলে বিষ্ময়কর নয় যে এই শিক্ষিতদের মনে দক্ষিণ এশিয়া এবং এই অঞ্চলের মানুষজনের ছবি তৈরি হয়েছে তাদের শিক্ষার গড়নের মাধ্যমে। ইওরোপে যেমন ল্যাটিন এবং গ্রিক, তেমনি ভারতে সংস্কৃত ভাষার মর্যাদার ধারণ তৈরি হয় এই মানুষদের মনের মধ্যে। তদের ব্রিটিশ এবং ইওরোপের অন্যান্য দেশের সমসাময়িকেরা যেভাবে প্রাচীন গ্রিস আর রোমের ইতিহাসের মধ্যে জাতীয়তার উপাদান খুঁজেতে শুরু করলেন, উপমহাদেশে এসে তাঁরা প্রাচীনকালের বিজ্ঞান, দর্শন, সাহিত্য বিশেষ করে যেগুলি সংস্কৃততে রচিত সেইগুলি মর্মোদ্ধার করার চেষ্টা করতে লাগলেন। কলকাতায় পদার্পণ করেই উইলিয়াম জোনস লিখলেন, Can you supply me with some poetical names of places in India where Camdeo may be supposed to resort, like the Cyprus and Paphos of the Grecian and Roman deities।
প্রাচীন পাণ্ডুলিপি, পাথর ইত্যাদির প্রত্নতাত্ত্বিক নিদর্শন খোঁজা হয়ে উঠল এই কলাবিশারদদের মানুষদের লুঠ সংক্রান্ত কাজের বাইরের প্রিয় চিত্তবিনোদন। স্বাভাবিকভাবেই তারা দক্ষিণ এশিয়ায় যে সব সুবিধাপ্রাপ্ত মধ্যশ্রেণীকে তাঁদের তথ্যসংগ্রহের উপাদান হিসেবে ব্যবহার করেছেন, তারা সকলেই শিক্ষিত, কিছু সংস্কৃততে জ্ঞানী, আস্রিফ মৌলভি আর মুন্সিরা আরবি আর ফারসিতে দক্ষ – আসলে এই নির্ভরতা গড়ে উঠেছিল ধ্রুপদীত্বের ভাবনা থেকেই। তারা যেভাবে তাদের নিজেদের দেশের, গ্রিক বা ইটালির সেই সময়ের সংখ্যাগরিষ্ঠ মানুষদের অবমূল্যায়ণ করেছিল, ঠিক তেমনিভাবেই তারা উপমহাদেশে এসে এদেশের সাধারণ মানুষকেও একই দৃষ্টিতে দেখতে লাগল এবং ধারণা করে নিল সেই সময়ের উপমহাদেশের সমাজ অধঃপতিত হয়েছে।আলেকজান্ডার ডাও লিখলেন, ‘[I]t would be as ridiculous to hope for a true state of the religion and philosophy of the Hindoos from . . . illiterate casts as it would be in a Mahommedan in London, to rely upon the accounts of a parish beadle, concerning the most abstruse points of the Christian faith; or, to form his opinion of the principles of the Newtonian philosophy, from a conversation with an English carman। তারা তাদের সময়ে যে দিক্ষিণ এশিয় সমাজকে শাসন করতে যাচ্ছেন, সেই সমাজের মানুষের প্রতি তাদের ভাবনা গড়ে উঠেছিল ধ্রুপদীত্বের ভাবনা থেকে, এবং তাদের ভাবনায় এই সমাজ নষ্ট। ফলে তারা সে সময়ে স্বচ্ছল, সামাজিকভাবে সুবিধেপ্রাপ্ত মধ্যশ্রেণীকে ধ্রুপদী সংস্কৃত, ফারসি এবং আরবি পাণ্ডুলিপি/শাস্ত্র ইত্যাদি নতুনভাবে দেখা এবং লেখার বরাত দিলেন।

একটা ক্ষেত্র বিশেষ করে প্রশাসনিক দিকে সামাজিক আইন বোঝাটা খুবই গুরুত্বপুর্ণ হয়ে উঠল তার কারণ হল কোম্পানি এক দিকে বিপুল এলাকা দখল করছে খুব দ্রুত লয়ে, ফলে দক্ষিণ এশিয়দের সঙ্গে ইওরপিয়দের অস্বাভাবিক হারে বাড়তে থাকা বিবাদ-বিসংবাদ বাড়ছে এবং যে ব্রিটিশ আদালত তৈরি হয়েছে তাতে যে নব্য আইন প্রযুক্ত হচ্ছে সেখানে আইন ব্যবসায়ীদের সামনে নতুন সুযোগের দ্বার খুলে গিয়েছে। ভারতীয় স্মৃতিশাস্ত্রর ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ John Derrett লিখছেন এ সময়ে ব্রিটিশেরা প্রায় পঞ্চাশটা আইনি শাস্ত্র অনুবাদ করায় যার মধ্যে প্রখ্যাততম দুটি হল বিবাদর্ণবভঞ্জন (Vivadarnavabhanjana) এবং বিবাদার্ণবসেতু(Vivadarnavasetu) ১৭৭৩ এবং ১৭৭৫এর মধ্যে সঙ্কলিত হয় এবং এই কাজটি করেন ১১জন পণ্ডিত। ফার্সিতে অনুবাদ করেন Zayn al-Din Ali Rasai, এবং তারপরে ইংরেজিতে অনুবাদ করেন নাথানিয়েল হ্যালহেড, নাম হয় The Code of Gentoo Laws, or, Ordinations of the Pundits . . .।


কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১১৪ পাতা

উপনিবেশ বিরোধী চর্চা৫ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস



বিশেষ দক্ষতা সম্পন্ন পেশাদারদের কোম্পানির উপনিবেশে তথ্য সংগ্রহে আর প্রশাসনিক কাজে নিযুক্ত করতে স্কটল্যান্ডের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চোখ ফেরাতে হয়েছিল। স্কটল্যান্ডের egalitarian Presbyterian পরম্পরায় বহু স্কটিশ, ব্রিটিশদের তুলনায় অনেক কম বয়সেই বেশি বেশি করে বিশ্ববিদ্যালয়ে যেতেন। এছাড়াও স্কচ দেশের বিদ্যালয়ী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ইংলন্ডের তুলনায় অনেক বেশি ছড়ানো ছিল - যদিও পড়ানো হত ল্যাটিন আর গ্রিক ইতিহাস, কিন্তু এ ছারাও ছিল দেশিয় ইতিহাস, সমুদ্রযাত্রাবিদ্যা, ভুগোল, অঙ্ককষা আর প্রাকৃতিক আর নৈতিক দর্শন। কিন্তু স্কল্যান্ডের পক্ষে এই বিপুল পরিমান শিক্ষিত যুবাকে চাকরি দেওয়া সম্ভব হত না, ফলে তারা পাশের দেশ ইংলন্ড এবং অন্যান্য এলাকায় অভিবাসিত হত। বিপুল সংখ্যায় স্কচ পেশাদার কোম্পানির বাড়তে থাকা উপনিবেশের চাকরি যেমন প্রযুক্তিবিদ, সেনা, পশুচিকিতসক, রাজদূত, ডাক্তার এবং প্রকৃতিবাদী হিসেবে যোগদান করতেন। মনে রাখা দরকার কোম্পানির উপনিবেশগুলিতে অধিকাংশ স্কচ দেশিয়রাই উপমহাদেশের সফলতম সেনাঅভিযান, বৈজ্ঞানিক কর্ম এবং প্রাযুক্তিক সমাধান করতেন।
স্কটিশ ডাক্তার আমলারা উপমহাদেশে প্রথম আবহাওয়াবিদ্যার তথ্য নথিকরণ করেন। হাওড়ার বোটানিক গার্ডেন তৈরি করেন স্কট রবার্ট কিড, যেটি দৈর্ঘ আর প্রস্থে বাড়ান উইলিয়াম রক্সবরো উইলিয়াম হান্টার, জেমস এন্ডারসন এবং ফ্রান্সিস বুকাননের সহযোগিতায়। খনিজ উতপাদনের কাজে প্রথম সহায়তা করেন জন ম্যাকক্লিল্যান্ড(John McCleland), যিনি খনি বিকাশের কাজে তৈরি প্রথম কমিটির প্রধান ছিলেন। উপমহাদেশে বিপুল এলাকা জুড়ে ভৌগোলিক জরিপের কাজ সম্পন্ন করেন। ১৮১৭ সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠায় হাতেকলমে বৈজ্ঞানিক পরীক্ষা, যার নাম এক্সপেরিমেন্টার ফিলোজফি, প্রদর্শন করার কাজে ডেভিড রসকে ডাকা হয়। সেনাবাহিনীর বহু উচ্চপদস্থ স্কচ আমলা উপপমহাদেশিয় ভাষা শেখেন। বহু মানুষ মুঘল ভারতের দরবারি ভাষা ফার্সি এবং আরবিতে দক্ষ হন এবং দ্বিভাষিক ডিক্সনারি রচনা করেন এবং অনুবাদ করেন। দৌত্যের কাজেও তাদের ওপর নির্ভর করা হত মুঘল দরবারে Alexander Hannay এসেছিলেন, আর George Bogle, Alexander Hamilton, Samuel Turner তিব্বতে যান।
উপমহাদেশে কোম্পানির শাসন এবং নিজেদের ভাগ্যফেরাবার কাজ করেও বাকি সময়ে যে সব হাতেগোনা গ্রেট স্কুল বা অক্সোনিয়ান অভিজাত ব্রিটিশ যেমন হেস্টিংস ধ্রুপদী ভাবনা এবং শাস্ত্রে উৎসাহী ছিলেন। তাদের শিক্ষা মূলত প্রভাবিত ছিল গ্রিক এবং ল্যাটিন ধ্রুপদীত্বে। অষ্টাদশ শতক ধরেই বিশ্ববিদ্যালয়গুলি ভদ্রলোকিয় শিক্ষার পাঠ্যক্রমে নিবদ্ধ থাকত। ধ্রুপদী অতীতের প্রচ্ছায়া ইটালি তার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। ব্রেড বলছেন, impressed by the visible remains of the ancient world seen on their travels, young milords . . . easily saw themselves through the eyes of the Romans; their attitudes to politics and government, conduct, manners and style mirrored those of the world of Horace and Virgil and testify to the influence of the classical discipline in which they had been trained।
কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১১২ পাতা