Showing posts with label উপমহাদেশ চিনের স্থলপথ বাণিজ্য. Show all posts
Showing posts with label উপমহাদেশ চিনের স্থলপথ বাণিজ্য. Show all posts

Thursday, August 30, 2018

উপমহাদেশ চিনের স্থলপথ বাণিজ্য - ইয়ুনান-মায়ানমার-আসাম রাস্তা

তৃতীয় স্থলপথটি সব থেকে কম আলোচ্য, প্রাচীনতম, শ্রমসাধ্যতম রাস্তা যেটি বাহিত হয়ে চিন থেকে উপমহাদেশের পূর্বএলাকায় আসা যেত। হান রাজসভা্র দূত ১২৬ খ্রিপূতে ঝ্যাং কুইয়ান, মধ্য এশিয়ায় যাওয়ার সময় এই রাস্তায় ব্যাপক বৌদ্ধ ধর্মাঙ্কুরেরের উপস্থিতির কথা লেখেন। পরে দুই শ্রমণ হিউএনসাং এবং কুইয়ান এই রাস্তা দিয়ে বৌদ্ধ প্রবাহ এবং বাণিজ্য গতায়াতের কথা উল্লেখ করেছেন। তাং রাজত্বের ভুগোলবিদ জিয়া দান (৭৩০-৮০৫) জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম চিন থেকে অন্তত দুটি রাস্তা আসামে ঢুকেছে। 
প্রথম রাস্তাটি আনান প্রদেশ হয়ে আজকের গুইঝাউ এবং ইয়ুনানে পৌঁছে আরাকানের ব্ল্যাক মাউন্টেন, মায়ানমার অঞ্চলের মধ্যে দিয়ে ভারতে ঢুকত।
দ্বিতীয় রাস্তাটি ইয়ানগুইমি, আজকের দালি থেকে ইয়ুংচাং হয়ে সালউইন নদী আর গাওলিগং পাহাড় পেরিয়ে ঝুগেলিয়াং, আজকের তেংচং পৌঁছয়। সেখান থেকে দক্ষিণে নামতে শুরু করে ইরাবতী নদী হয়ে পিয়ু রাজত্বের রাজধানী হাইলিয়াঙ্গিতে এসে কামরূপে প্রবেশ করে। তাং আমলে কামরূপ পিয়ু রাজত্বের অধিকারে ছিল।
A third and least studied overland route was one of the oldest, most arduous passages connecting the eastern region of India to southwestern China. The existence of this route was first noticed, as pointed out in the Introduction, by Zhang Qian, the Chinese envoy sent to Central Asia by the Han court in 126 B.C.E. Later, the Chinese monks Xuanzang and Yijing, and Arab traders also confirmed commercial and Buddhist traffic between India and China along this route. According to the Tang geographer Jia Dan (730-805) , there were at least two routes from southwestern China to Assam in northeastern India. The first route linked the Annan region, covering areas in the present-day provinces of Guizhou and Yunnan, through the Black Mountains ( the Arkan range) and Myanmar to Indian territories. The second route started at the town of Yangqumie ( present-day Dali) , passed through the Yongchang commandery of the Tang period and crossed over the Salween River and the Gaoligong mountain ranges to the city of Zhugeliang ( presentday Tengchong) . From Zhugeliang the route went south along the Irrawaddy River and then turned westwards into Hailingyi, the capital of the Pyu kingdom. From there the route extended to northwestern India, which, during the Tang times was occupied by the kingdom of Kamarilpa.

উপমহাদেশ চিনের স্থলপথ বাণিজ্য - তিব্বতি রাস্তা

চিন-ভারতের সব থেকে ছোটদৈর্ঘের রাস্তা হল তিব্বতি রাস্তা। মধ্য সপ্তশতে চিনের সঙ্গে তিব্বতের সন্ধি ঘটলে উপমহাদেশ-চিনের বৌদ্ধ যোগাযোগ, দৌত্য এবং বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে ওঠে এইটি। অষ্টম শততে আবার চিন-তিব্বত লড়াই শুরু হয় কয়েক দশক। মধ্য নবম এবং দশম শতে যখন মধ্য এশিয়া এবং মায়ানমারের রাস্তা যুদ্ধে বিদ্ধ্বস্ত, তিব্বতি রাস্তা আবার নতুন করে উপমহাদেশ-চিনের যোগাযোগে বড় ভূমিকা পালন করে।
Perhaps the shortest overland route linking India and China was through Tibet. This route, as pointed out in Chapter 1 ,was inaugurated in the mid-seventh century when peace was established between Tang China and Tibet. Although the route quickly became popular among Buddhist monks, imperial embassies, and, we may presume, merchants, its existence depended on the political situation in Tibet. Thus, in the late eighth century, when hostilities resumed between China and Tibet, the route fell into disuse for a few decades. However, from the mid-ninth to mid-tenth centuries, when the overland routes through Central Asia and Myanmar were disrupted by local warfare, the road through Tibet seems to have again facilitated the movement of Buddhist monks and merchants between India and China.
তানসেন সেন, বুদ্ধিজম ডিপ্লোম্যাসি এন্ড ট্রেড, ১৭৩ পাতা

উপমহাদেশ চিনের স্থলপথ বাণিজ্য - চিলাস-গিলগিট রাস্তা

মধ্যএশিয়া এবং চিন হয়ে উপমহাদেশে আসা আরেকটি রাস্তা ছিল খোটান থেকে শুরু করে গিলগিট এবং চিলাস হয়ে লাদাখ অঞ্চলের মাধ্যমে। ব্রিটিশ লাইব্রেরিতে রাখা ১০০২ সালের খোটানের শক ডকুমেন্ট জানাচ্ছে এই রাস্তার কথা। এটি ডুনহুয়াঙ্গে কাশ্মীরের রাজা অভিমন্যুগুপ্ত(৯৫৮-৯৭২)র কাছাকাছি সময়ে লেখা হয়। এটি গুরুত্বপূর্ণ কারণ দশম শতে কাশ্মীরে বৌদ্ধদের উপস্থিতি প্রমান করে।
Also connecting Central Asia and China to northern India was the route from Khotan through Gilgit and Chilas to the present-day Ladhak region of northern India. The frequent use of this route is demonstrated by archeological and written sources. A Khotanese Saka document (1002 খ্রি) in the Stein Collection housed at the British Library in England gives a vivid description of the markets and Buddhist communities along this route. The document, written in Dunhuang during the reign of the Kasmi ri King Abhimanyugupta (958-972 ) is important in many respects. First, it confirms the survival, as was argued in the previous chapter, of Buddhist communities in Kasmir in the tenth century.
তানসেন সেন, বুদ্ধিজম ডিপ্লোম্যাসি এন্ড ট্রেড, ১৬৯ পাতা

উপমহাদেশ চিনের স্থলপথ বাণিজ্য - তাকলামাকান মরুভূমি অঞ্চল পথ

সপ্তদশ শতে মধ্যেশিয়ার তাকলামাকান মরুভূমি সংলগ্ন রাষ্ট্রগুলোর মরুদ্যান শহরগুলি - পূর্ব দিকের তুরফান, কুচা, আকসু থেকে ডানহুয়াং হয়ে পশ্চিমের খাসগর পর্যন্ত এলাকার দিয়ে উপমহাদেশ-চিনের স্থলপথ বাণিজ্য, আজ পশ্চিমের কল্যানে যার নাম রেশম পথ - দক্ষিণের পথটি কাশগর, ইয়ারখন্দ এবং খোটান দিয়ে উত্তরের শহর ডানহুয়াংএর সঙ্গে জুড়েছে। ডানহুয়াং থেকে অনেকগুলি রাজপথ চিন থেকে উপমহাদেশের অক্ষহৃদয়ে প্রবেশ করেছে। কাশগরের দক্ষিণপশ্চিম শহর তাশকুরগান (আজকের জিনজিয়াং প্রদেশের দক্ষিণপশ্চিম এলাকা) হয়ে একটি রাজপথ পামির মালভূমিতে ঢুকেছে। পাহাড়ি এলাকা পার হয়ে ওয়াখান শহর হয়ে কুরদুজ(আমু দরিয়ার দক্ষিণাঞ্চল) হয়ে আফগানিস্তানের বলখ, বামিয়ান, বেগরাম হয়ে খাইবার পথ হয়ে কাস্মীরে প্রবেশ করে।
Overland trade between India and China before the seventh century was primarily organized through the Central Asian oasis states. Popularly known as the Silk Route, the route passed through the northern and southern rims of the Taklamakan desert. The northern branch linked the oasis towns of Turfan, Kucha, and Aksu to Dunhuang in the east end of the Taklamakan and Kashgar in the west. The southern branch connected the towns of Kashgar, Yarkand, and Khotan and converged with the northern route in Dunhuang. From Dunhuang, a number of well-maintained highways extended to the Chinese capital and towns in the hinterland. The route from Kashgar to northern India also passed through a number of smaller states, but the geographical contours varied more acutely. The first major town southwest of Kashgar was Tashkurgan ( in present-day southwest Xinjiang province of China) from where the route entered the Pamir mountains. After crossing the mountain ranges, it traveled to the town of Wakhan; from Wakhan, the route passed through the towns of Kurduz (south of Amu Darya) , Balkh, Bamiyan, Begram (all in present-day Mghanistan) and, through the Khyber Pass, entered Kasmir in northern India.
তানসেন সেন, বুদ্ধিজম ডিপ্লোম্যাসি এন্ড ট্রেড থেকে ১৬৯ পাতা