Showing posts with label Mahasweta Devi. Show all posts
Showing posts with label Mahasweta Devi. Show all posts

Wednesday, February 5, 2014

Mahasweta Devi and Zakir Hossain of Bangladesh, জাকিরদাদা আর মহাশ্বেতাদিদি



কলকাতায় এসে জাকিরদাদা ফোন করলেন বিশ্বেন্দুকে।তিনি বইমেলা দেখতে এসেছেন। দুর্ভাগ্য বশতঃ ঠিক এক মাস আগে তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় এলেও আমার সঙ্গে দেখা হয় নি। কিন্তু আমরা পরমের উপদেষ্টা মন্ডলীতে তাঁর নাম রাখতে পেরেছি।
কিন্তু পরেরদিন আমাদের মহাশ্বেতাদিদির বাড়ি যাওয়ার কথা। জয়াদি আমাদের নিয়ে যাবেন এমন কথা রয়েছে। এই কথা বলতে জাকিরদাও বললেন তিনিও যেতে চান। পরেরদিন আমি জাকিরদাকে তুলে নিয়ে গেলাম মহাশ্বেতাদির বাড়ি আর জয়াদিও এলেন ভবানীপুর থেকে। বাড়িতে ঢোকার আগেই দেখা। একসঙ্গে ঢোকা গেল। 
তারপর জাকিরদার সঙ্গে দিদি অনেক্ষন কথা বললেন। অন্য নানান কথায় জাকিরদা সঙ্গীও হলেন।
সেই সাক্ষাতকারের একমুঠো ছবি তুলে দেওয়া গেল।

জয়াদিদি আর মহাশ্বেতাদিদির দুর্লভ যুগলবন্দী, Duets between Joya Mitra and Mahasweta Devi

সেদিন জয়াদিকে খুব কষে আদর করলেন মহাশ্বেতাদি।
পরমের ক্যামেরায় কিছু দুর্লভ দৃশ্য।





পরম নিয়ে মহাশ্বেতাদিদির বাড়ি, Mahasweta Devi receives Param


সেদিন পরমের প্রথম সংখ্যা নিয়ে গিয়েছিলাম মহাশ্বেতাদির বাড়ি। একটা সংখ্যা তাঁকে দিলাম। তিনি দেখে আশীর্বাদ করলেন। বললেন এদের মাথায় করে রাখতে হবে।
সেদিন আমরা ছিলাম জয়াদি আর ঢাকা থেকে আসা নাগরিক উদ্যোগের অন্যতম সংগঠক জাকির হোসেনের সঙ্গে।
ছবিতে মহাশ্বেতাদির পেছনে দাঁড়িয়ে আছেন জাকিরদা। তাঁর সামনে পরম। 

Friday, September 7, 2012

উত্তররঙ্গ উত্সবে মহাশ্বেতা দেবীর আশীর্বাণী


উত্তররঙ্গ
এ একটি মেলার নাম। “মেলা” আমি আমার শৈশব ও বাল্যে যেমন মেলা দেখেছি, ঠিক সে রকম মেলা। এটা খুব বড় প্রাপ্তি আমার কাছে যে আমি এঁদের জানতে পারলাম। সারাজীবন তো দেশ ও মানুষকে চেনার আগ্রহেই চেষ্টা করে গেছি। কতটা সফল হয়েছি তা জানি না। যতটা আগ্রহ ছিল ততটা সামর্থ ছিল না। 

“বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ” এক আদর্শ কাজ করেছে
। পশ্চিমবঙ্গের প্রতি জেলার সঙ্গে এঁদের যোগাযোগ। তাঁরা প্রশংসনীয় ভাবে কর্মমণ্য। মে মাসের ১০ থেকে ২০ তারিখ অবধি গুরুসদয় সংগ্রহশালায় এঁদের প্রদর্শনী হবে। দেশ ও মানুষকে চিনবার এই অমূল্য সুযোগ সবাই গ্রহণ করুন এঁদের পাশে দাঁড়ান। “পরিবর্তন” শব্দটির মূর্ত রূপ দেখুন।