Showing posts with label Anupam Mishra. Show all posts
Showing posts with label Anupam Mishra. Show all posts

Tuesday, December 19, 2017

অনুপম মিশ্রের প্রথম প্রয়াণবার্ষিকী

আজ কান্নার দিন, আত্মস্থতার দিন, দেশের দিকে মুখ ফেরাবার মোড়!
দেশিয় জ্ঞানচর্চার অতম পথিকৃৎ অনুপম মিশ্রের আজ প্রথম প্রয়াণবার্ষিকী, কর্কট রোগ তাকে অকালে কেড়েনিয়ে গেল এই বিশ্ব থেকে।
সমাজকে কিভাবে দেখতে, আত্মস্থ করতে হবে, সে কাজে তিনি আমাদের শিক্ষক ছিলেন।
সামন্ততন্ত্র বা পশ্চিমি নানান মুখরোচক মধ্যবিত্তিয় লব্জগুলি এড়িয়ে কিভাবে দেশিয় গাঁইয়াদের কৃতি বুঝতে হয়, নিজেদের তাঁদের অনুগামী করে নিতে হয়, সে বিদ্যাতেও আমরা তাঁর একলব্য শিষ্য।
সারাজীবন লিখেছেন হিন্দিতেই, বুঝিয়েছেন বিশ্ব মাথায় থাকুক, কিন্তু আশেপাশের মানুষের সঙ্গে আত্মীয়তাই জরুরি।
এই ছবিটা ১০ বছর আগের কালধ্বনি পত্রিকার দপ্তরে এক বৈঠকের।
---
জয় গুরু!
গুরুর পাদপদ্মে প্রণাম!

Monday, December 19, 2016

অনুপম মিশ্রের জীবনাবসান - গ্রাম শূদ্র সভ্যতা তার এক কথককে হারাল


গ্রাম জীবনের, শূদ্র সভ্যতার অসাধারণ কথক অনুপম মিশ্র ক্যান্সারে ভুগে মারা গেলেন। আজ ভি খাড়ি হৈ তালাও তাঁর অসাধারণ রচনা, কয়েকশ ভাষায় অনুদিত হয়েছে।
ভাল ইংরেজি বলতে, লিখতে পারতেন, তবু হিন্দিতেই তাঁর প্রায় সমস্ত লেখা।
মাস ছয়েক আগে তাঁর ক্যান্সারের খবরে টেড বক্তৃতা তুলেছিলাম ফেবুকেতে।
তাঁর সঙ্গে আলাপ হয়েছিল জয়াদিদির মার্ফত।
কলকাতায় কয়েক বছর তাঁর সঙ্গীও হয়েছিলাম।
মায়ের তৈরি আলুর্দম খেয়ে অসাধারণ আপ্লুত হয়েছিলেন, যত বার তাঁর সঙ্গে কথা হয়েছে দূরাভাষে মাকে প্রণাম জানাতেন সেই তুচ্ছ খাবারের জন্য।
এই আমার সভ্যতা, এই আমার গ্রাম-সভ্যতার তাত্ত্বিক।
প্রণাম অনুপমজী।
তাঁর হাত ধরেই, তাঁর গ্রাম সমাজের দর্শন অনুসরণের ভাবনা ধরেই বেঁচে থাকবে শুদ্র ভারত।

Thursday, November 8, 2012

Anupam Mishra of Gandhi Peace Foundation at Kolkata on 24-11-2008 at Kaladhwani. কলকাতায় অনুপম মিশ্র. সঙ্গে ফরহাদ কন্ট্রাকটর, জয়া মিত্র আরও অনেকে. ক্যামেরায় বিশ্বেন্দু

২০০৮এর শেষের দিকে কলাবতী মুদ্রা জয়া মিত্রর একটি আহ্বান পায়. অনুপম মিশ্রজী উত্তরকলকাতার সুকিয়া স্ট্রিটের কালধ্বনীর দপ্তরে আসছেন. সঙ্গে ফরহাদ কনট্রাক্টর. ফরহাদ জয়পুরের মরু অঞ্চলে জল সংরক্ষণের উদ্যম নিয়েছেন. সঙ্গে স্থানীয় গ্রামবাসী. তিনি সেই উদ্যম কলকাতায় দেখাতে চান. তো সে দিনের সকালের কয়েকটি ভিডিও নতুন করে খুঁজতে গিয়ে পাওয়া গেল. ভিডিও ব্লগে তোলা যাবে না. তাই কয়েকটি মন ভাল করে ছবি.