Showing posts with label উইলিয়াম এডাম. Show all posts
Showing posts with label উইলিয়াম এডাম. Show all posts

Thursday, February 15, 2018

হান্টার এবং তৎকালীন বাংলার বাস্তবতা

সাম্রাজ্য তাত্ত্বিক হান্টার মশাই নাকি বাংলায় দুটি জিনিসের অভাব দেখেছিলেন,
১) বর্ণ জাতিগুলির মধ্যে সহযোগিতার অভাব,
২) প্রয়োজনাতিরিক্ত উৎপাদনে অনীহা।
প্রথমটা নিয়ে শুধু বলব – ১৮৩৬এর উইলিয়াম এডামের শিক্ষা সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলার ১ লক্ষ গাঁইয়া পাঠশালায় উচ্চ আর নিম্নবর্ণের সন্তানেরা পাশাপাশি বসে পাঠ নিচ্ছে, বরং পাঠশালায় উচ্চবর্ণের তুলনায় শূদ্র পড়ুয়ার সংখ্যা অনেক অনেক গুণ বেশি। 
এবারে দ্বিতীয় চলকটা।
ঠিকই বাংলার উৎপাদকেরা আজকের সর্বগ্রাসী কর্পোরেটদের মত বিদেশি বাজারের দিকে তাকিয়ে উৎপাদন কররেতেন না।অতিউৎপাদন না হওয়া সত্ত্বেও বাংলায় হান্টারদের পূর্বপুরুষ সহ গোটা বিশ্বকে মাল কিনতে পলাশী পূর্বের দেড়শ বছর ধরে সোনা রূপা আর দামি রত্ন বয়ে নিয়ে আনতে হচ্ছে। বাংলার কারিগরদের উৎপন্ন দ্রব্য একচেটিয়াভাবে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে।
বাংলার আর্থিক পশ্চাদপদতার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে ঔপনিবেশিক তাত্ত্বিক মশাই সমস্ত দায় চাপিয়ে দিয়েছেন উপনিবেশের প্রজাদের ঘাড়ে আর নিজেদের তৈরি লুঠেরা খুনি সাম্রাজ্যের লুঠের কথা লুকিয়েছেন ব্রিটিশ উন্নয়নের ঢক্কা নিনাদে। তাঁর তত্ত্ব নির্ভর করে পরবর্তী ঐতিহাসিক-সমাজতাত্ত্বিকেরা বাংলার সমাজ বিশ্লেষণ করেছেন।
সেই (ঔপনিবেশিক) ট্রাডিশন সমানে চলেছে।

Sunday, May 12, 2013

এডামের উপেক্ষিত শিক্ষা সমীক্ষা , State Of Education Report of 1836 of William Adam– Everyone Ignored It Part I


বিদ্যাসাগর যে সমীক্ষা বিষয়ে নিশ্চুপ ছিলেন, Even Vidyasagar Silent on Adam Report

বিশ্বেন্দু নন্দ
biswendu nanda

মধ্যবিত্তের দায়ভাগ
১৯১০ নাগাদ হরপ্রসাদ শাস্ত্রী ব্রিটিশ সাম্রাজ্যের কুফল বাখানে আগ্রহী হয়ে (হরপ্রসাদশাস্ত্রী রচনাবলী(১-৫) – সম্পাদকের ভূমিকা) ব্রিটিশিয় মিথ-মিথ্যার প্রতিবাদের চেষ্টা করেছিলন। সেটুকুও পারেননি তাঁর বহু অনুগামী। সবই ব্যাদে আছে... ইংরেজপন্থী মধ্যবিত্তের প্রণোদনায় বাঙালি তথা বাঙলার ঐতিহ্যকে হেয় করার অসামাজিক এই নির্মমতম অশ্লীল ব্যঙ্গ-বাচনটির বাইরে বেরিয়ে এসে আজ ভারত তথা বাঙলার জ্ঞাণ-বিজ্ঞাণচর্চার ইতিহাসের সূত্র আর বাস্তবতার খোঁজ চলছে। তারই অন্যতম হাতিয়ার উইলিয়ম এডামএর শিক্ষা সমীক্ষা। ১৮০০ সালের প্রথম পাদে ভারতে কোম্পানি সরকার পাঞ্জাব, মাদ্রাজ আর বাঙলায় তিনটি শিক্ষা সমীক্ষা করে। বাঙলায় করেন উইলিয়ম এডাম। মাথাঘোরানো সমীক্ষাটিরর নাম Reports on the State of Education in Bengal 1836 and 1838। ১ জুলাই ১৮৩৬ প্রথম, ২৩ ডিসেম্বর ১৮৩৬ দ্বিতীয়, ২৮ এপ্রিল ১৮৩৮ তৃতীয় ও শেষ দফায় জমা পড়ে এডাম শিক্ষা সমীক্ষা।
On 1910, Mahamahopadhaya Haraprasad Shatri, one of the exponents of people’s tradition of Bengal, trying to depict the ills of the British colonialism. On the first half of 19th century, the British Colonial Government of India organized three surveys – one in Punjab, Other on Madras and also in Bengal. the Bengals report name  Reports on the State of Education in Bengal 1836 and 1838. This details report was done by an influential Baptist Missionary, William Adam. As it was directed and sponsored by the colonial government, it was understood that, this is a government report.

কোন বাঙলার সমীক্ষা করলেন এডাম! যে বাঙলায় ৫০ বছর আগে ব্রিটিশ মদতে ছিয়াত্তরের মন্বন্তরে তিনকোটি বাঙালি-বিহারি খুন হয়, ক্লাইভ, হেস্টিংসএর লুঠেরা সময় পেরিয়ে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তে যে গ্রাম বাঙলা নিঃস্ব হয়েছে সেখানে মোট এক লাখ, কোনও কোনও গ্রামে ছটি পাঠশালেরও সন্ধান পাচ্ছেন! প্রায়ভেঙেপড়া সময়ে লৌকিক বাঙলার এই শিক্ষাসাজ, সব্বাইকে নিয়ে বেঁচে থাকার দর্শণ, সবাইকে শিক্ষাসত্রে পড়ানোর বিনম্র আয়োজন, আজও আশ্চর্যের।
But we have to understand the time and space of Bengal of that time. We have to remember that the loot of Clive, Hestings more over The British East India Company, the policy of Parmanent Settlement of Cornowallis, made Bengal-Bihar a poor land of mass, in 1770-71(in Bengali era 1176) a genocide pogrom was organized by colonial state which is known as CHIATTORER MONWONTOR, where over a crore of Bengali-Behari was annihilated. If it is not a surprising fact that after the en-mass loot of the british government, William Adam in his survey finding out 1 lakh decentralized Pathshalas in 1.5 lakh villages from Ntore of now Bangladesh to Trihoot of Bihar. The work of Morris Dobb tells us that the British do not have such elaborate and enmass schooling system.

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরমশাই বাঙলার পারম্পরিক পাঠশালভিত্তিক টোল ব্যবস্থার প্রতিভূ। এডাম সমীক্ষায় সারাজীবন নীরব থেকেছেন। সাংখ্য আর বেদান্ত মিথ্যা দর্শণ প্রামাণ করেছেন। সেগুলির পাঠ্যক্রম থেকে বর্জনের সুপারিশকর্ম গবেষকদের বাহবাও অর্জন করেছে(বিনয় ঘোষ, বিদ্যাসাগর ও তত্কালীন বঙ্গসমাজ)। উন্নতিশীল বাংলার মধ্যবিত্ত আর বুদ্ধিজীবিদের নীরবতা-বিরোধিতায় লুপ্তহয়েগেল কয়েক হাজার বছরের বাংলার সর্বজনের শিক্ষা ব্যবস্থা। জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন-এর সদস্য হোল্ট ম্যাকেঞ্জি ১৮৩২এ বললেন To provide for the education of the great body of the people seems to be impossible। ম্যাকেঞ্জির সূত্রে গলা মেলালেন বিদ্যাসাগরেরমত মহাতেজেরা(সূত্রঃ ঐ)।
Iswarchandra Vidyasagar was one of the product of these Pathshalas. He did not utter a word in favour of William Adam. Even he pronounced and endorsed that, according to western epistemology, Sankhya and Vetanda are false philosophy. Binoy Ghosh, one of the pioneer of researching the time of Vidyasagar, accolades’ him to brickbat Indian tradition. And it is not surprising that from 1836 hardly anyone discussed about the survey. The then member of General Committee of Public Instruction, Holt Mackenzie wrote that …To provide for the education of the great body of the people seems to be impossible. And Iswarchandra echoed Mackenzie’s claim.
বীরসিংহেরমত হাজারো বাঙলার গ্রামের দেবোত্তর, পীরোত্তরএরমত এজমালি, নিষ্কর জমির উদ্বৃত্ত দিয়ে সেচ, শিক্ষা ইত্যাদিরমত পরিকাঠামোর খরচ চলত, দখল হল। ১৯০ বছর ধরে সেই খাজনা গেল ব্রিটেনে। রিচার্ড স্টিভেনসন, বেঙ্গল টাইগার এন্ড ব্রিটিশ লায়ন, এন একাউন্ট অব দ্য বেঙ্গল ফেমিন ১৯৪৩ বইতে বলছেন, ১৮৭০-৭১এ বাঙলার ২৪ পরগণা থেকেই আয় ৩,২১,৪৮৩ টাকা আর ব্যয় ৮৩,৫৭৩ টাকা। পার্থক্য ৪০০ শতাংশ। ব্রিটিশ রাষ্ট্র এই উদ্বৃত্ত আয় করছে এমন একটা সময়ে যখন উত্তমর্ণ বাঙলা অধমর্ণ। শহুরে মধ্যবিত্তের রেনেঁসাঁয় গ্রাম সমাজের ঘটল সলিল সমাধি। হাজার হাজার বছর ধরে তিলে তিলে বাঙলার গ্রামীণদের প্রচেষ্টায় গড়ে ওঠা সামাজিক পরিকাঠামো ভেঙেগেল মধ্যউচ্চবিত্ত ব্রিটিশ-বাঙালি-প্রশাসকেদের যৌথ লুঠউদ্যমে।
It is a clear fact that these decentralized chain of pathshalas were the initiatives of the village administration. The administration use to allocate lands in various names like DEVOTTOR, PIROTTOR, LAKHERAJ to run these kinds of public institutions like Pathashalas. After the Palassy, 1757, the British Government of India robbed all the entitlements enjoyed by various self-run social institutions. Like tax free lands. These lands were taxed heavily to industrialize Britain and Europe. How much they collected? Richard Stevenson wrote a chronicle in his Bengal Tiger and British Lion, An Account of the Bengal Famine. In 1870-71 financial year the British Government earned Rupees 3,21,483 and spent only Rupees 83,573 from the district of 24 Paraganas of Bengal. The income is four times than the expenditure. And it is to be remembered that this kind of filthy profit were generated from a mass of land which was pauperized from last century by systematic British loot and excess. The British has nutralised all the public institutions which were built over millennium by the people initiative, without government dictate within a century. 

Wednesday, August 15, 2012

বাঙলায় উপেক্ষিত এক শিক্ষা সমীক্ষা - শেষ


পাদপূরণ

১৭৭৫এ বাঙলার সাময়িক গভর্নর জেনারেল হয়ে আসেন জন ম্যকফারসন(১৭৮৪-৮৫)। ইংলন্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডাম ফার্গুসন, ভারত প্রধাণ জন ম্যকফারসনের ভূতপূর্ব শিক্ষক। ম্যাকফারসনকে তিনি নির্দেশ দিলেন, ‘to collect the fullest details you can of every circumstance relating to the state and operation of policy in India...That you may the better apprehend what I mean by the detail...select some town and its district। Procure if possible an account of its extent and number of people। The different classes of that people, the occupations, the resources, the way of life of each। How they are related and their mutual dependencies। What contributions Government, or subordinate masters draw from the labourer of any denomination and how it is drawn। But I beg pardon for saying so much of an object which you must know so much better than I do। The man who can bring light from India (i।e। of its material resources, etc।) into this country and who has address to make his light be followed may in a few years hence make himself of great consequence and here I shall conclude my letter...’ এডাম ফার্গুসন, আধুনিক সমাজতত্বের উদ্গাতা। তাঁর সঙ্গে সঙ্গে উইলিয়ম রবার্টসন অথবা অংকবিদ জন প্লেফেয়ার নথিকরণকরা তথ্যগুলি নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেন।
অন্যদিকে এডিনবরা বিশ্ববিদ্যালয়েরই আর এক অধ্যাপক এ ম্যকানচি প্রথমে ১৭৮৩ পরে আবার পরে ১৭৮৮তে বলছেন, ‘our monarch, the sovereign of the banks of the Ganges...as may be necessary for discovering, collecting and translating whatever is extent of the ancient works of the Hindoos।’ তিনি বিশ্বাস করতেন যদি ব্রিটিশেরা ‘procured these works to Europe, astronomy and antiquities, and the sciences connected with them would be advanced in a still great proportion।’ তিনি আরও মনে করতেন যে, ‘the antiquities of the religion and Government of the Hindoos are not less interesting than those of their sciences’; তার বিশ্বাস ছিল ‘the history, the poems, the traditions, the very fables of the Hindoos might therefore throw light upon the history of the ancient world and in particular upon the institutions of that celebrated people from whom Moses received his learning and Greece her religion and her arts।’ তার কাছে সংবাদ ছিল যে, তখনও বেনারসে জোতির্বিদ্যা পাঠদান হয় এবং সেটিও নকল করার ফর্মায়েস পাঠান।
মধ্য অষ্টাদশ শতক পর্যন্ত ভারতের রাজনীতি, আইন, দর্শণ, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিশাল পরিমান নথিকৃত তথ্য ইওরোপে নানান ভাষায় অনুদিত হতে থাকে। ভলতেয়র, এবে রেনেল, জাঁ বেইলিরাও এই তথ্যগুলি নিয়ে নাড়াচাড়া করতে থাকেন অপরিসীম উত্সাহে(ধরমপালজী দ্য বিউটুফুল ট্রি বইতে বলছেন, For instance according to her doctoral thesis presented in April 1980 at the Sorbonne, Paris, Gita Dharampal: Etude sur le role des missionaries europeens dans la formation premiers des idees sur l’Inde, an early eighteenth century manuscript still has several copies extant। The manuscript is titled Traite de la Religion des Malabars, and its first copy was completed in 1709 by Tessier de Queraly, procurator of the Paris Foreign Mission in Pondicherry from 1699 to 1720, nominated Apostolic Vicar of Siam in 1727। Copies of this Ms। are to be found in the following archives: Paris (Bibliotheque Nationale 3 copies, Bibliotheque de L’Arsenal 1 copy, Bibliotheque Ste। Genevieve 1 copy, Archives Nationales 1 copy); Chartres (Bibliotheque Municipale 1 copy, formerly belonging to the Governor Benoit Dumas), London (India Office Libr। 2 copies in Col Mackenzie’s and John Leyden’s collections respectively); Rome 1 copy (Biblioteca Casanatesa, containing Vatican collection)। Published as La Religion Des Malabars, Immense, 1982।)। আন্দাজ করা যাক, এ সব তথ্য শিল্পবিপ্লবেও প্রয়োগ হয়েছে।

বাঙলায় উপেক্ষিত এক শিক্ষা সমীক্ষা৮


সে সময়ের ব্রিটিশ শিক্ষাব্যবস্থা
ব্রিটিশ দেশটিকে গজকাঠি ধরে ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। ব্রিটিশদের পড়াশেনার পাট কী ছিল তা একটু নজর দিয়ে দেখে নেওয়া যাক। A. E. Dobbs: Education and Social Movements 1700-1850, London পুস্তক থেকে উদ্ধৃতি দিয়ে ধরমপাল বলছেন, ষোড়শ শতকের পর থেকে ব্রিটেন জুড়ে একটি আইন প্রণীত হয়, যে আইনে বলা হয়, ইংরেজি বাইবেল চার্চেও পড়া যাবে না। বাইবেল পড়তে পারেন একমাত্র  nobles, gentry and merchants that were householders। পড়ার নিযেধাজ্ঞা জারি করা হল Artificers’prentices, to journeymen and serving men “of the degree of yeomen or under”, to husbandmen and labourers’ so as ‘to allay certain symptoms of disorder occasioned by a free use of the Scriptures।’ নতুন আইনে বলা হল, meet for the ploughman’s son to go to the plough, and the artificer’s son to apply the trade of his parent’s vocation: and the gentlemen’s children are meet to have the knowledge of Government and rule in the commonwealth। For we have as much need of ploughmen as any other State: and all sorts of men may not go to school।’ এর প্রায় এক শতাব্দ পরে, সপ্তদশ শতকের শুরু থেকে ক্রমে ক্রমে ইংলন্ডে সাধারণ মানুষের পড়ার জন্য চ্যারিটি স্কুলখেলা হতে থাকল।
এই স্কুলগুলির উদ্দেশ্য, ‘some leverage in the way of general education to raise the labouring class to the level of religious instruction’; এমনকী ওয়েলসএও এই উচ্চ পাঠশালা খোলাহল, ‘with the object of preparing the poor by reading and Bible study for the Sunday worship and catechetical instruction।’ চ্যারিটি স্কুল আন্দোলনে ভাটা পড়তে থাকায়, ১৭৮০ নাগাদ সানডে স্কুল আন্দোলন গড়ে উঠল তবু তখনও ‘Popular education’, even at this period, ‘was still approached as a missionary enterprise।’ এর একটাই উদ্দেশ্য সাধারণ মানুয যাতে বাইবেল পড়তে পারে। এর কিছু পরে ডে স্কুলের ধারণাটি জন্মায়। এমনকী ১৮৩৪ পর্যন্ত ‘the curriculum in the better class of national schools was limited in the main to religious instruction, reading, writing and arithmetic: in some country schools writing was excluded for fear of evil consequences।’ ডে স্কুল আন্দোলনের মূল চালিকাশক্তিই ছিল ১৮০২এর পিলএর আইন। এই আইন বলে প্রত্যেক কারখানার মালিক শিশুশ্রমিকের জন্য, ‘to provide, during the first four years of the seven years of apprenticeship, competent instruction in reading, writing and arithmetic, and to secure the presence of his apprentice at religious teaching for one hour every Sunday and attendance at a place of worship on that day।’ কিন্তু এই আইন খুব জনপ্রিয় হয় নি।
এরই কাছাকাছি সময়ে জোসেফ ল্যাঙ্কাস্টার এবং এন্ড্রু বেল এগমোর থেকে পোড়ো পদ্ধতি (মনিটরাল মেথড) ধার করেন, যা পরে ল্যঙ্কাস্টার-বেল পদ্ধতি নামে পরিচিত হবে, ইংলন্ডে(এবং পরে বিশ্বে নানান দেশে) প্রয়োগ করে উচ্চ পাঠশালা স্থাপনের চেষ্টা করলেন। ১৭৯২তে এ ধরণের স্কুলে ছাত্রের সংখ্যা দাঁড়াল ৪০,০০০, ১৮১৮তে ৬,৭৪,৮৮৩, এবং ১৮৫১তে ২১,৪৪,৩৭৭। ১৮০১এ যেখানে ৩,৩৬৩টি সরকারি-বেসরকারি স্কুল মিলিয়ে মিশিয়ে ছিল ৩৩৬৩, সেখানে ১৮৫১তে এই সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬,১১৪টি। শুরুতে ‘the teachers were seldom competent’, এবং ‘Lancaster insinuates that the men were not only ignorant but drunken।’ ডবকে উদ্ধৃত করে ধরমপাল বলছেন, ‘allowing for irregularity of attendance, the average length of school life rises on a favourable estimate from about one year in 1835 to about two years in 1851।’
একই সময়ে ইংলন্ডে সরকারি স্কুলে ছাত্রসংখ্যা অসম্ভবভাবে কমে এল। শ্রেয়সবেরির স্কুলে ছাত্র সংখ্যা দাঁড়াল চার। ইটনেরমত সরকারি স্কুলে পড়ানো হত লেখন আর অংক(পড়ানো হত ইংরেজি আর ল্যাটিন বই)। পঞ্চম শ্রেণী থেকে খগোল আর বীজগণিত। আর যারা ইটনে বেশিদিন থাকতেন তারা ইউক্লিড শিখতেন। তবে ‘not till 1851 that Mathematics became a part of the regular school work and even at that date those who taught the subject were not regarded as persons of full standing on the staff of masters।’ ইংলন্ডে সর্বজনশিক্ষার ধারণাটিই তখন গড়ে ওঠেনি। তবুও শুধু ধরমপালজী নন, ভারতের শিক্ষা গবেষকেরা তক্ষশিলা অথবা নালন্দা অথবা নবদ্বীপের সঙ্গে অক্সফোর্ড, কেমব্রিজ, ইটন অথবা এডিনবরা বিশ্ববিদ্যালয়ের তুলনা করছেন। ১৭৭৭এর পর যে সব অভিযাত্রী, মণীষী, বিচারক, প্রশাসক ভারত ভ্রমণে এসেছেন তাদের অধিকাংশই এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাঠ গ্রহণ করেছেন।
ধরমপালজী ১৮০০র আশেপাশের সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়ের ছাত্রসংখ্যা আর তার পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করছেন। রোম থেকে আলাদা হওয়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়ের ১৫৪৬এর পর থেকে নানান অধ্যাপক পদের বিকাশ নিয়ে বিশদে ধরমপালজী অলেচনা করেছেন-
১৫৪৬এ সপ্তম হেনরি পদ সৃষ্টি করলেন ডিভিনিটি, সিভিল ল, মেডিসিন, হিব্রু, গ্রিক।
১৬১৯এ জিওমেট্রি,এস্ট্রোনমি,
১৬২১এ ন্যাচারাল ফিলোজফি, মরাল ফিলোজফি(মরাল ফিলেজফিটি ১৭৭০ থেকে ১৮২৯ পর্যন্ত পড়ানো হয় নি),
১৬২২ এনশিয়েন্ট হিস্টোরি(হিব্রু আর ইওরোপ),
১৬২৪ গ্রামার, রেটরিক, মেটাফিজিক্স(১৮৩৯এর পরথথেকে লজিক পড়ানো হতে থাকে),
১৬২৪ এনাটমি,
১৬২৬ মিউজিক,
১৬৩৬ আরবিক,
১৬৬৯      বটানি,
১৭০৮ পোয়েট্রি,
১৭২৪ মডার্ন হিস্টোরি মডার্ন ল্যাঙ্গুয়েজ,
১৭৪৯ এক্সপেরিমেন্টাল ফিলজফি,
১৭৫৮ কমন ল,
১৭৮০ ক্লিনিক্যাল ইন্সট্রাকশন,
১৭৯৫ এংলো-স্যাকসন(ল্যাংগুয়েজ, লিটারেচার ইত্যাদি),
১৮০৩ কেমিস্ট্রি।
উনবিংশ শতকের শুরুতে অক্সফোর্ডের অধীনে ১৯টি উচ্চতর পাঠশালা এবং অক্সফোর্ডএর পাঁচটি হল ঘর ছিল। উচ্চতর পাঠশালাগুলোতে ৫০০দল ফেলো ছিলেন, তারা নির্দষ্ট উচ্চতর পাঠশালাগুলিতে পড়াতেনও। ১৮০০তে ১৯জন প্রফেসরও ছিলেন। ১৮৫৪তে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ২৫এ। ধর্মতত্ব আর ধ্রুপদী রচনা সমূহ ছিল মূল বিষয়। পরীক্ষা নেওয়া হত Literae Humanioresএ। থাকত গ্রিক, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ও লিটারেচর, মরাল ফিলজফি, রেটরিক, লজিক, এলিমেন্ট ইন ম্যাথমেটিক্যাল সায়েন্স আর ফিজিক্স। ল, ফিজিক্স, জিওলজিও পড়ানো হত। উনবিংশ শতকের প্রথমপাদের ৭৬০ ছাত্রসংখ্যা থেকে ১৮২০-২৪এ দাঁড়াল ১৩০০। উচ্চতর পাঠশালাগুলির আয়ের উত্স ছিল দান, জমি থেকে আয়, আর ছাত্রদের মাইনে। মাইনে উচ্চতর পাঠশালা থেকে কলেজে আলাদা ছিল। ১৮৫০ সালে একজন ছাত্রের জামাকাপড়, বিশ্ববিদ্যালয়ের পরিধেয়, যাওয়া আসার খরচসহ চার বছরের মোট খরচ পড়ত ৬০০ থেকে ৮০০ পাউন্ড(সে সময় ৮০০ পাউন্ডে লন্ডনে রাজার হালে থাকা যেত)।
১৮৩৫এর পরে এংলিসিস্টদের প্রচারে ইংরেজি শিক্ষাপদ্ধতি বাঙলা তথা ভারতজুড়ে ব্যাপকতম প্রচারটি পেল। উচ্চমধ্যবিত্তের সরাসরি বিরোধিতা আর ইংরেজ অত্যাচারে ইতিহাস হয়ে গেল বাঙলা-বিহারের এক লাখেরও বেশি পাঠশালা। এর পরেও নানান ভাবে দেশিয় ভাষায় শিক্ষাদানের প্রচেষ্টা হয়েছে। তত্ববোধিনী পাঠশালা চালিয়েছেন দেবেন্দ্রনাথ। চলেনি। ১৮৪০এ পাটনা হাই স্কুলের প্রধান গুরুমশাই এস ম্যাকিনটশ এগারোটা দেশিয় ভাষার উচ্চ পাঠশালা খুললেও পরে তা বন্ধ হয়ে যায়। দ্বারভাঙা রাজও ১৮৬০এ ২৬টি গ্রামে উচ্চ পাঠশালা খুলে, চালানোর জন্য যথেষ্ট অর্থ ব্যবস্থা করেছেন কিন্তু নানান কারনে বন্ধ হয়ে যায়। বৃহত্তর বাংলার বিশাল সংখ্যক পাঠশালার গৌরবময় ঐতিহ্য নষ্ট হয়ে পড়ে। ১৮৭২এ ওম্যালি বলছেন, "In 1872, Sir George Campbell's scheme of educational reform was introduced, under which grants were given in aid of schools hitherto unaided and many of the indigenous rural schools called pathshalas were absorbed into the departmental system। ওম্যালির ভাষায় এবজর্বড হয় কীনা জানা না গেলেও সেগুলোর অস্তিত্বযে লোপ পায় এটি প্রমাণিত।