Showing posts with label বিপ্লব আর গাঁইয়ারা. Show all posts
Showing posts with label বিপ্লব আর গাঁইয়ারা. Show all posts

Friday, July 14, 2017

বিপ্লব আদতে ভদ্র প্রকল্প, বা বিপ্লব আর গাঁইয়ারা

সোমনাথ, প্রণামের যোগ্য নই। 
আমাদের শিক্ষক, খেঁটো ধুতি লুঙ্গি বা নিচে ওপরে দুফালি সাধারণ আবরণী পরা গাঁইয়া পুরুষ-নারীরা। এরাই বিশ্বকে বয়ে নিয়ে চলেন তাঁদের প্রজ্ঞায়, দক্ষতায় জ্ঞানে আর বুদ্ধির জোরে। তারা চুপ থাকেন তাদের দর্শন কপচানোড় আমরা যেহেতু ভদ্র পরিবার-সমাজ থেকে যাওয়া, তাই ফাঁকা কলসির মত ফাঁকা আওয়াজ দিয়ে যাই।
তথাকথিত আন্দোলন, বিপ্লবে গাঁইয়ারা সুন্দরভাষী, দেখতে ক্ষমতার দালালদের হাতে দাবার বোড়েমাত্র।গাঁইয়ারা এটা জানেন এবং কিছুটা প্রশ্রয়ও দেন। আমাদের ধারনা তারা তাঁদের জোর জানেন - আর জানেন বিপক্ষের দুর্বলতা। শহুরে সাজানো-গোজানো তত্ত্বগুলি বুদবুদের মত, কয়েক দশকের কারবারী। টিকে থাকে বিকেন্দ্রিত, নিয়ন্ত্রণবিহীন, ভদ্রবিমুখ, নিজের বাজারকৃষ্টি ভিত্তিক গ্রামীন উতপাদন সমাজ - যাকে সহজে দেখা যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না - এতই পরিব্যপ্ত সে।
ভদ্র পরিচালিত কর্পোরেট বা শহুরে সমাজ-আর্থিক-কৃষ্টিগত কেন্দ্রিভূত ক্ষমতা নির্ভর সমাজ চলে যে সব বিভিন্ন মনোহারিনী তত্ত্বের আড়ালে সেগুলি গ্রাম প্রজ্ঞা, দক্ষতার কবরস্থল - কর্পোরেটদের হাতের পুতুল। বিপ্লব নামটি ঘুরিয়ে ফিরিয়ে ভদ্র পোষার আর তাদের তৈরি নানান তত্ত্ব প্রয়োগের কাণ্ড।
এগুলি গ্রামীনেরা জানেন। জানেন বাচ্চারা বাবা-মাদের তাদের অপুষ্ট হাতে খুব ঘুঁষি-চড়-থাপ্পড় মারে আর তাদের মা-বাবারা তা হাসি মুখে সহ্যও করেন।