Showing posts with label Bishnupur. Show all posts
Showing posts with label Bishnupur. Show all posts

Monday, September 9, 2013

বাংলার বিষ্ণুপুরের দশাবতার তাসঃ অন্য এক নজরদারি:Dasabatar Tas(Cards) of Bengal, Bishnupur - A More Traditional View

বোধহয় এক মাস আগে এই-সময়ের রবিবারের পাতাতে তাস খেলা বিষয়ে একটি লেখা প্রকাশ পায়। এবং তার উত্তরে লোকফোক এবং কলাবতী মুদ্রা একটি চিঠি পাঠায়। আজ এই চিঠিটি বের হয়েছে। সেটি তুলে দেওয়া গেল। 




Monday, September 2, 2013

বাংলার বিষ্ণুপুরের দশাবতার তাসঃ অন্য এক নজরদারি: এই সময় যে চিঠি ছাপে নি; Dasabatar Tas(Cards) of Bengal, Bishnupur - A Different View posted in the daily Ei Somoy which they did not react

কয়েকদিন আগে এই সময়ের ক্রোড়পত্র রবিবারয়ারির নিচে উল্লিখিত সংখ্যায় তাসের বিষয় আলোচনা করতে গিয়ে এই পাতারই সাপ্তাহিক কলমচি সুরজিত সেন দু লাইনে নিদান দিয়ে দেন যে তাসের প্রচলন ভারতে করেছে পর্তুগিজরা। এ সম্বন্ধে কলাবতী মুদ্রা এবং লোকফোকের ভাবনা তুলে দেওয়া গেল। বলা দরকার এই চিঠিটি কাগজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অন্ততঃ ১৫ দিন আগে। এ বিষয়ে তাঁদের নীরবতা বিস্ময়কর।

বিশ্বেন্দু নন্দ, কলাবতী মুদ্রা, কলকাতা
মাননীয়, সম্পাদক, এই সময়, কলকাতা
এই সময়ের ক্রোড়পত্র, রবিবারোয়ারি(৪/৮/২০১৩) সংখ্যার শেষ পাতায় সুরজিত সেনমশাইএর ভারতীয় তাসের বিকাশ বর্ণনায় যে তথ্য দিয়েছেন, তা ইওরোপমুখ্য ঐতিহাসিকদের মত। সুরজিত সেনমশাই সিদ্ধান্তই করে ফেলেছেন, ভারতের তাস খেলা বিদেশ থেকেই এসেছে, ‘আমাদের দেশে তাস কবে প্রথম এসেছে তা সঠিক জানা না গেলেও...’ স্তবকটি তার প্রমান। তাই তার কলম চলে গিয়েছেন সহজপ্রাপ্য চিন মুঘল তাসের ইতিহাসের পানে। কিন্তু এই পোড়া বাংলাতেই ১১৮ বছর আগের অন্য মত জেগে রয়েছে। সেটি আজ খুব হাতের কাছে থাকা। সে মত কোনও অর্বাচীন সংস্কৃতি কর্মীদের নয়, হরপ্রসাদ শাস্ত্রী আর বিনয় ঘোষেরমত প্রথিতযশা দুই গবেষকের। এই লেখা, দুই দেশাভিমানী মানুষের ভাবনা সংগৃহীত করে গঙ্গা জলে গঙ্গা পুজো। এটি যদি আপনাদের চিঠিপত্র বিভাগে প্রকাশ করেন তাহলে বাঙলায় তাস খেলা নিয়ে চলতে থাকা ইওরোপমুখ্যতা কিছুটা হলেও অপনোদন হতে পারে।
প্রচলিত ইওরোপমুখ্য ভারতীয় ইতিহাস বলছে পর্তুগিজদের হাত ধরে ভারতে তাস খেলার উদ্ভব। কিন্তু বাংলার ইতিহাস বলছে, রাঢে মল্লরাজাদের সমৃদ্ধিকালে দশাবতার তাসের আর তাস খেলার প্রবর্তন হয়। হরপ্রসাদ শাস্ত্রীমশাই ১৮৯৫ সালের(আজ থেকে ১১৮ বছর আগে) এসিয়াটিক সোসাইটির জার্নালের এক ছোট্ট নোটে লিখছেন ...I fully believe that the game was invented about eleven or twelve hundred years before the present date. শাস্ত্রীমশাই-এর হিসেব অনুযায়ী এই খেলার উদ্ভব সপ্তম-অষ্টম শতক। প্রথম কারন, আজকের ভারতের প্রচলিত দশাবতার বিশ্বাসে জগন্নাথ বা বুদ্ধের স্থান নবম - কল্কীর(স্মরণ করা যাক কবি কোকিল জয়দেবের দশাবতার শ্লোকাবলী - প্রলয় প্রলয়ধি জলে-র বুদ্ধসংক্রান্ত শ্লোকটি) আগে। কিন্তু দশাবতার তাস অনুযায়ী জগন্নাথ বা বুদ্ধদেবের স্থান পঞ্চম। শাস্ত্রীমশাইএর যুক্তি ধরে বলাযায়, বাংলায় এমন এক সময়ে দশাবতার তাসের খেলার প্রবর্তন হয়েছিল, যখন বুদ্ধদেব পঞ্চম অবতার রূপে গণ্য। তাসে বুদ্ধমুর্তি আদতে জগন্নাথ মূর্তি, - কেবল মাথা ও হাতসহ দেহকাণ্ডের মূর্তি। সুতরাং জীবের ক্রমবিকাশেরস্তরে নৃসিংহ(অর্ধ নর অর্ধ পশু) এবং বামনের (পূর্ণ নর) মধ্যবর্তী স্থান পেয়েছেন তিনি – অর্থাত নিম্নতম জীব মত্স্য থেকে পূর্ণ মানব পর্যন্ত বিকাশের ইতিহাসের একদম মাঝখানটি অধিকার করে আছেন তিনি।
বিনয় ঘোষমশাই এই বিকাশকে ভারতীয় চিহ্ণতত্বের বিকাশের দৃয্টিভঙ্গী হিসেবেও দেখেছেন। দশাবতার তাসে বুদ্ধের প্রতীক পদ্ম। অর্থাত্ এই তাসটি এমন সময় বিকাশ হয় যখন বুদ্ধ পদ্মপাণিরূপে পরিচিত ছিলেন। অর্থাত্ পদ্মই ছিল তাঁর পুজোর প্রতীক। যে বাংলার কথা আলোচনা করছি সেটি মহাযানী বাংলা। ৮০০ থেকে ১০০০ খ্রীষ্টাব্দ। পাল রাজত্ব বা তার কিছু আগেও হতে পারে। জয়দেব বা ক্ষেমেন্দ্রর কালে প্রচলিত ধারার উত্পত্তি হলেও পাল রাজাদের আগেও এই দশাবতার তাস খেলার প্রচলন ছিল। 
হরপ্রসাদ শাস্ত্রী মশাইএর বোদ্ধিক কাজের প্রায় প্রতিটি অংশে বৌদ্ধবাইএর ছোঁয়া ছিল, বলছেন বিনয় ঘোষ। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশন বিভাগ, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ শাস্ত্রীমশাইএর যে পাঁচ খণ্ডের রচনাবলী প্রকাশ করেছে, তার ছত্রেছত্রে এই তত্বের প্রকাশ ঘটেছে।
আর দশাবতার তাস খেলা, অঙ্কণরীতি, মুদ্রা, তাস তৈরি পদ্ধতি, রং করার পদ্ধতির গবেষণায় পাল যুগেরই কথা মনে আসে। এদের ঐতিহ্য আজও গর্বিতভাবে বহন করে চলেছেন যুবক শীতল ফৌজদার। এ নিয়ে বিশদ কাহিনী রচনা হয়ত করা যায়, কিন্তু আজ এখানেই ইতি। 
(এই লেখাটি তৈরি হয়েছে, হরপ্রসাদ শাস্ত্রীর রচনাবলী, বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থ আর বিষ্ণুপুরের দশাবতার শিল্পী পরিবারের সদস্য শীতল ফৌজদারের দেওয়া তথ্য অনুযায়ী) 

Thursday, November 25, 2010

বিষ্ণুপুরের দশাবতার তাসের উদ্ভবএর ইতিহাস -অন্য নজরদারি

(এই লেখাটি তৈরি হয়েছে বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থের প্রথম খণ্ডের এক অংশের লেখা আর বর্তমানে দশাবতার শিল্পী পরিবার ফৌজদার পরিবারের শেষ প্রতিনিধি শীতল ফৌজদারের সঙ্গে আলোচনাক্রমে)
সাধারণ প্রচলিত ভারতীয় ইতিহাস বলছে পর্তুগিজদের হাত ধরে ভারতে তাস খেলার উদ্ভব কিন্তু বিষ্ণুপুরের ইতিহাস বলছে মল্লরাজাদের সমৃদ্ধিকালে দশাবতার তাস আর তাস খেলার প্রবর্তন হয়। হরপ্রসাদ শাস্ত্রী মশাই ১৮৯৫ সালের এসিয়াটিক সোসাইটির জার্নালের এক ছোট্ট নোটে বলছেন ...I fully believe that the game was invented about eleven or twelve hundred years before the present date. শাস্ত্রী মশাই-এর হিসেব অনুযায়ী এই খেলার উদ্ভব সপ্তম-অষ্টম শতক। প্রথম কারণ সাধারণতঃ প্রচলিত দশাবতার বিশ্বাসে জগন্নাথ বা বুদ্ধের স্থান নবম - কল্কীর(স্মরণ করুন কবি কোকিল জয়দেবের দশাবতার শ্লোকাবলী - প্রলয় প্রলয়ধি জলে-র বুদ্ধসংক্রান্ত শ্লোকটি) আগে। কিন্তু দশাবতার তাস অনুযায়ী জগন্নাথ বা বুদ্ধদেবের স্থান পঞ্চম। শাস্ত্রীমশাইএর যুক্তি ধরে বলাযায়, বাংলায় এমন এক সময়ে দশাবতার তাসের খেলার প্রবর্তণ হয়েছিল, যখন বুদ্ধদেব পঞ্চম অবতার রূপে গণ্য। তাসে বুদ্ধমুর্তি আদতে জগন্নাথ মূর্তি, - কেবল মাথা ও হাতসহ দেহকাণ্ডের মূর্তি। সুতরাং জীবের ক্রমবিকাশেরস্তরে নৃসিংহ(অর্ধ নর অর্ধ পশু) এবং বামনের (পূর্ণ নর) মধ্যবর্তী স্থান পেয়েছেন তিনি - অর্থাত্ নিম্নতম জীব মত্স্য থেকে পূর্ণ মানব পর্যন্ত বিকাশের ইতিহাসের একদম মাঝখানটি অধিকার করে আছেন তিনি - তাই বিনয় ঘোষবাবু এটিকে বলছেন ...খুব যুক্তিসংগত স্থান। আর ভারতীয় চিহ্ণতত্বের বিকাশের দৃয্টিভঙ্গী হিসেবে যদি দেখা যায়, দশাবতার তাসে বুদ্ধের প্রতীক পদ্ম। অর্থাত্ এই তাসটি এমন সময় প্রতিভাত হয় যখন বুদ্ধ পদ্মপাণিরূপে পরিচরত ছিলেন - অর্থাত্ পদ্মই ছিল তাঁর পুজোর প্রতীক - যে সময়ের বাংলার কথা আমরা আলোচনা করছি সেটি হল মহাযানী বাংলার কাল। ৮০০ থেকে ১০০০ খ্রীষ্টাব্দের সময় - পাল রাজত্বে বা তার কিছু আগেও হতে পারে। জয়দেব বা ক্ষেমেন্দ্রর কালে প্রচলিত ধারার উত্পত্তি হলেও পাল রাজাদের আগেও এই দশাবতার তাস খেলার প্রচলন ছিল।
হরপ্রসাদ শাস্ত্রী মশাইএর বোদ্ধিক কাজের প্রায় প্রতিটি অংশে বৌদ্ধবাইএর ছোঁয়া ছিল এ মিথ কিন্তু মিথ্যা নয় - বলেছেন অনেকভাবুকই - বিশেষ করে বিনয় ঘোষমশাই। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশণ বিভাগ, পশ্চিম বঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ শাস্ত্রীমশাইএর যে রচনাবলী প্রকাশ করেছেন তার ছত্রেছত্রে এই তত্বের প্রকাশ এবং তাঁর এই অন্তর্দর্শণ অসম্ভব সত্য। দশাবতার তাস খেলা, অঙ্কণরীতি, মুদ্রা, রংকরার পদ্ধতি দেখলে পাল যগেরই কথা সর্বাগ্রে মনে আসে। এদের ঐতিহ্য আজ বহন করছেন শীতল ফৌজদার। 

Friday, November 12, 2010

বিষ্ণুপুরের দশাবতার আর নক্সা তাস


গুণীব্যাক্তিরা বলেন ভারতে তাস খেলার প্রচলন হয়েছে ওলান্দাজদের এ দেশে আসার পর। সারা দেশেই দিশেষ করে রাজবাড়িগুলোতেই এই ধরনের তাসের খেলার প্রচলন ঘটে খ্রিষ্টিয় দ্বাদশ দশকে। সারা ভারতের সঙ্গে বিষ্ণুপুরের মল্ল রাজবাড়িতেও এ খেলার বিশেষ প্রচলন ছিল। এখানে দুধরণেক তাস খেলার প্রচলন ছিল – দশাবতার তাস আর নক্সা তাস।
দশাবতার তাসের মোট সংখ্যা ১২০টি। মত্স, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ আর কল্কি এই দশ অবতার ঘিরে তৈরি হয় তাসের প্রবাহ। প্রতি অবতারেরর খণ্ডে থাকে ১২টি তাস – রাজা, উজির, এক্কা, দোক্কা, তিক্কি, চৌকা, পাঞ্জা, ছক্কা, সাত্তা, আটা, নক্কা আর দশ। তাসগুলি গোল আর ব্যসে হয় চার বা সাড়ে চার ইঞ্চির। রাজা ও উজির এই দুশ্রেণীর তাসে দশাবতার মূর্তিগুলি সরাসরি অঙ্কিত হয়। অন্য তাসগুলিতে অবতার অনুযায়ী আয়ুধগুলি অঙ্কিত – মাছ, শঙ্খ, চক্র, কমণ্ডল, কুঠার, তীর, গদা, পদ্ম, খড়্গ। পদ্ম প্রতীক ব বুদ্ধদেবের – এ তাসে জগন্নাথ আর বুদ্ধ অভিন্ন।
প্রতি তাসের খণ্ডের রংএর ব্যবহারেও বৈচিত্র রয়েছে। মত্সাবতার আঁকা হয় কালো রংএ। মত্স ছাবি ছাড়া কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম,  বলরাম, জগন্নাথ আর কল্কি আঁকায় যথাক্রমে খয়েরি, সবুজ, ধূসর, নীল, সাদা, লাল, ফ্যারকা, হলুদ, সিঁদুরে লাল রং ব্যবহার হয়। দেশি রংএ ছাগললোমের তুলি আজও ব্যবহার করেন আজও বিষ্ণুপুরের শাঁখারিপাড়ার শীতল ফৌজদার। ৫০ বছর আগেও অনেক শিল্পী ছিলেন, কিন্তু আজ শুধু কালের হস্তাবলেপনে টিকে আছেন শুধু শীতলএর পরিবার। আজ আর এই তাস খেলার প্রচলন নেই। শুধুই ব্যক্তিগত বা যাদুঘরগুলোর প্রয়োজনে এই তাস বিক্রি হয়।
আর এক ধরনের তাস যার নাম নক্সা তাস, দশাবতারের সঙ্গে তৈরি হয়। এতে থাকে ১২টি খণ্ডে ৪৮টি তাস – সাহেব, গজপতি, বিবি(অশ্বপতি), ফুল, পতাসহ ফুল, তলোয়ার, চৌকো ফুল, ফুল, শংখ, পত্র, পালোয়ান আর পরী। প্রতি খণ্ডে চারটে করে তাস। পরীর এক ফোঁটা। তলোয়ার সাত ফোঁটা। সাহেব ১২ ফোঁটা। কয়েক খণ্ড আলাদা আলাদা নামে ফুল হিসেবে চিহ্নত হলেও প্রত্যকটির গড়ন আর রং আলাদা। মানুষ আঁকা তাসগুলি মূল তাস বাকি সব ফোঁটা। মোট সতের ফোঁটার খেলা – যে খেলোয়াড় আগে ১৭ ফোঁটা পাবে তার জিত।
শোনাযায় এই অঞ্চলে অষ্টমল্ল নামে এক ধরনের তাস খেলা চালু ছিল। ৩২ বা ৬৪টি তাসের খেলা। আজ আর দেখা যায় না।

Sunday, July 4, 2010

Coconut Shell Carving

The craft of coconut shell carving in West Bengal started as an adaptation of the celebrated conch shell carving. The technique and the tools used for the craft are the same as that of conch shell carving. However, the product range of coconut shell ranges from teapots to bangles and ornaments, and from bowls to replicas of terracotta temples of Bishnupur, District of Bankura . There was a scarcity in supply of conch shells in West Bengal during the 1980`s, and hence their prices soared. Craftsmen adapted their skills to carve coconut shells and also wood apple shells. Now they are exploring cheaper alternatives like pumpkin shell and fish scales to keep the craft and the market alive.

Products
replicas of terracotta horses,
animal figures,
figurines,
idols,
human figures

Tools
Karat - hand saw
Hammer
Chisels
Files
Mechanized tools

Tuesday, March 30, 2010

Making of Bankura Horse

The logo of All India Handicrafts is the Bankura Horse. These horses display the skill and craftsmanship of Bengal.A pair of terracotta horses in a corner of a room adds class to any Bengali living room. These horses are not just decorative artifacts, but they also display the skill and craftsmanship of Bengal. Tracing back to the history of the terracotta sculptures, we land up in the land of red earth, the district of Bankura in West Bengal. The Malla rulers of Bengal played an active role in developing the intricate works of terracotta over the years.In 1655 they built Jor Bangla and Shyam Rai in 1640, which reflect the Vaishnav culture. Terracotta figurines of animals and birds along with geometric panels and historical depiction of the love between Radha and Krishna were the subjects of these architectural splendours. After 300 yrs the structures are still as it were before because of the scientific methods used in building it.
Bankura's horses
Bengal clay pottery can be divided into two segments-Bankura Clay Pottery and Krishnanagar Clay Pottery. Bankura's art form is an ancient form than the art form of Krishnanagar. It was the Kumbhokars or potters of Panchmura, 16 miles away from Bishnupur, who started to make the famous Bankura horses. If looked closely it will be noticed that the Bankura horses have more erect neck and ears and look more dynamic. Their jaws are wider, their set of teeth can be seen, eyebrows are drawn and their forehead is decorated with Chandmala.
Making of the Horses:
The 4 hollow legs of the horse is first made followed by the torso and then the neck and the head. All these parts are separately made and then glued together. On drying they are coloured and burnt in the kiln. These horses are of different sizes ranging from 6 inches to 4 feet. Biboda, Kamardiha, Bishnupur, Jaikrishnapur, Nakaijuri, Keyaboti are some of the places were terracota horses are made regularly.
Horses used for Puja:
Horses made in Sendra are worshiped. These horses are not hollow but solid. Bankura's local God Dharmaraj is another form of Sun God and mythologically it is known that Sun God is the rider of horses. Thus horses form an important part of all rituals while performing puja. Besides terracota these artistic horses have been casted in dokra and wood because of the growing demand.

Friday, May 8, 2009

Bankura's horses

The logo of All India Handicrafts is the Bankura Horse. These horses display the skill and craftsmanship of Bengal. A pair of terracotta horses in a corner of a room adds class to any Bengali living room. These horses are not just decorative artifacts, but they also display the skill and craftsmanship of Bengal. Tracing back to the history of the terracotta sculptures, we land up in the land of red earth, the district of Bankura in West Bengal. The Malla rulers of Bengal played an active role in developing the intricate works of terracotta over the years.
In 1655 they built Jor Bangla and Shyam Rai in 1640, which reflect the Vaishnav culture. Terracotta figurines of animals and birds along with geometric panels and historical depiction of the love between Radha and Krishna were the subjects of these architectural splendours. After 300 yrs the structures are still as it were before because of the scientific methods used in building it.
Bengal clay pottery can be divided into two segments-Bankura Clay Pottery and Krishnanagar Clay Pottery. Bankura's art form is an ancient form than the art form of Krishnanagar. It was the Kumbhokars or potters of Panchmura, 16 miles away from Bishnupur, who started to make the famous Bankura horses. If looked closely it will be noticed that the Bankura horses have more erect neck and ears and look more dynamic. Their jaws are wider, their set of teeth can be seen, eyebrows are drawn and their forehead is decorated with Chandmala.
Making of the Horses:
The 4 hollow legs of the horse is first made followed by the torso and then the neck and the head. All these parts are separately made and then glued together. On drying they are coloured and burnt in the kiln. These horses are of different sizes ranging from 6 inches to 4 feet. Biboda, Kamardiha, Bishnupur, Jaikrishnapur, Nakaijuri, Keyaboti are some of the places were terracota horses are made regularly.
Horses used for Puja:
Horses made in Sendra are worshiped. These horses are not hollow but solid. Bankura's folk deity Dharmaraj is another form of Sun God and mythologically it is known that Sun God is the rider of horses. Thus horses form an important part of all rituals while performing puja. Besides terracota these artistic horses have been casted in dokra and wood because of the growing demand.