Showing posts with label Saptagram. Show all posts
Showing posts with label Saptagram. Show all posts

Sunday, August 4, 2013

আদি সপ্তগ্রাম, চুঁচুড়া, হুগলী, সপ্তগ্রাম Hughli, Saptagram, Chinsura

সপ্তগ্রাম বা সাতগাঁও ছিল মধ্যযুগীয় বাংলার একটি অন্যতম প্রধান বন্দর এবং দক্ষিণবঙ্গের প্রধান নগরী, ব্যান্ডেল থেকে চার কিলোমিটার দূরে। বাংলার অন্যান্য অঞ্চলের মতই,ব্রিটিশদের হাতে পড়ে এই অঞ্চলটি একটি প্রায়-গুরুত্বহীন হাট-অঞ্চলে পরিণত হয়। পলি জমে সরস্বতী নদী মজে যাওয়ায় এই বন্দর-নগরীর পতন ঘটেছিল। তবে পরবর্তীকালে কলকাতা নগরীর বিকাশ ও উত্থানে সপ্তগ্রামেরও একটি বিশেষ ভূমিকা ছিল। এইচ. ই. এ. কটন লিখেছেন, “সেই সময় এই শহরের মধ্যেই হয়ত ভবিষ্যৎ কলকাতা মহানগরীর নিউক্লিয়াস লুকিয়ে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সাতগাঁওয়ের বিপরীত দিকের নদীতে পলি পড়ে তার ভাগ্যকেই উজ্জ্বল করে তুলেছিল।”

ব্যুৎপত্তি

‘সপ্তগ্রাম’ শব্দটির অর্থ সাতটি গ্রাম। এই গ্রামগুলি হল বাঁশবেড়িয়া, কৃষ্টপুর, বাসুদেবপুর, নিত্যানন্দপুর, শিবপুর, সাম্বচোরা ও বলদঘাটি। ‘সপ্তগ্রাম’ নামটির ব্যুৎপত্তি প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে। কনৌজের রাজা প্রিয়বন্তের সাত পুত্র ছিল – অগ্নিত্র, মেধাতিথি, বপুস্মান, জ্যোতিস্মান, দ্যূতিস্মান, সবন ও ভব্য। এই সাত ভাই রাজকীয় জীবনে বিতৃষ্ণ হয়ে নিভৃতে ধ্যান করার জন্য উপযুক্ত স্থানের সন্ধানে বের হন। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সংগমস্থলে উপস্থিত হয়ে তাঁরা তাঁদের কাঙ্ক্ষিত স্থানের সন্ধান পান এবং সেখানকার সাতটি গ্রামে নিজ নিজ আশ্রম স্থাপন করেন। এইভাবে সেই সাতটি গ্রামকে ঘিরে গড়ে ওঠে সপ্তগ্রাম নগরী।

ভূগোল

কলকাতার ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত ত্রিবেণীতে সরস্বতী নদী হুগলি নদী থেকে বিচ্ছিন্ন হয়েছে। এরপর হুগলি নদীর পশ্চিম অববাহিকায় উক্ত নদীর সমান্তরালে প্রবাহিত হয়েছে সরস্বতী।[৪] মনে করা হয়, সুদূর অতীতে সরস্বতী নদী রূপনারায়ণ নদের খাতে প্রবাহিত হত। এই রূপনারায়ণের তীরেই অবস্থিত ছিল প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর তাম্রলিপ্ত। সপ্তম শতাব্দীর শেষ ভাগ থেকে সরস্বতী নদী হুগলি নদীর দিকে তার বর্তমান খাতটিতে সরে আসতে শুরু করে। দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগে সরস্বতী নদী এমন একটি অবস্থায় আসে যে অবস্থায় ত্রিবেণীতে হুগলি নদী থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে পশ্চিমে হুগলির সমান্তরালে কিছু পথ অতিক্রম করে বর্তমান গার্ডেনরিচের অপর তীরে বেতরে পুনরায় হুগলিতে এসে পতিত হয়। এইভাবে সরস্বতী একটি চক্রাকার পথের সৃষ্টি করে। সপ্তগ্রাম বন্দর এই পথের উত্তরভাগের দক্ষিণ তটে অবস্থিত ছিল।[৫] সপ্তদশ শতাব্দীতে সরস্বতী নদী মজে যেতে শুরু করে এবং ধীরে নৌ-চলাচলের অযোগ্য হয়ে পড়ে।[৩]
বখতিয়ার খিলজি যখন বাংলায় আসেন, তখন তখন বাংলা পাঁচটি অঞ্চলে বিভক্ত ছিল – রাঢ়, বাগড়ি, বঙ্গ, বরেন্দ্র ও মিথিলা। বঙ্গ আবার বিভক্ত ছিল তিনটি অঞ্চলে – লক্ষ্মণাবতী, সুবর্ণগ্রাম ও সপ্তগ্রাম। মুঘল আমলে সপ্তগ্রাম অঞ্চলটি তিনটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত হয় – সাতগাঁও সরকার, সেলিমাবাদ সরকার ও মান্দারন সরকার।

ইতিহাস

প্রাচীন বাংলা সাহিত্যে সপ্তগ্রামের বারংবার উল্লেখ থেকে এই বন্দরের খ্যাতির কথা জানা যায়। পঞ্চদশ শতাব্দীতে রচিত বিপ্রদাস পিপলাইয়েরমনসামঙ্গল কাব্যে বলা হয়েছে, চাঁদ সদাগরের বাণিজ্যতরী সপ্তগ্রাম বন্দর হয়ে সমুদ্রের পথে যেত। ষোড়শ শতাব্দীতে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরামলিখেছেন, সপ্তগ্রাম থেকে বণিকেরা কোথায় না যায়? 
সপ্তগ্রাম বন্দরের প্রাচীন ইতিহাস সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না। ১২৯৮ সালে দেবকোটের  শাসক  বাহরম ইৎগিন জাফর খান সপ্তগ্রাম জয় করেন। তিনি এই অঞ্চলের প্রাচীন হিন্দু ও বৌদ্ধ মন্দিরের উপাদান সংগ্রহ করে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। এর থেকে অনুমিত হয় পূর্ববর্তী হিন্দু ও বৌদ্ধ যুগেও সপ্তগ্রাম এক সমৃদ্ধ নগরী ছিল। উক্ত মসজিদটি বাংলার প্রথম মসজিদ।
১৩৫০ সালে বাংলায় তুঘলক শাসনকালে (১৩৩৬–১৩৫৮) ইবন বতুতা সপ্তগ্রামে এসেছিলেন। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, সপ্তগ্রামের স্থানীয় বণিকেরা বিদেশে বাণিজ্য করতে যেতেন না। কিন্তু আরব, পারস্য ও তুরস্ক থেকে বণিকেরা এখানে বাণিজ্য করতে আসতেন। ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে পর্তুগিজ বণিকেরা সপ্তগ্রামে আসাযাওয়া করতে শুরু করেন।

সপ্তগ্রামে ইউরোপীয়েরা

১৫৩৩ সালে আলফেনসো ডে মেলো নামে এক পর্তুগিজ পাঁচটি জাহাজ ও একশো লোক নিয়ে সপ্তগ্রামে এসে উপস্থিত হন। তাঁরা সুলতানকে প্রচুর উপঢৌকন পাঠিয়েছিলেন। কিন্তু সেই সব উপহারসামগ্রী আসলে ছিল চোরাই মাল। সেকথা বুঝতে পেরে খুশি হওয়ার পরিবর্তে সুলতান তাঁদের বন্দী করেন। এর পরে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। গোয়ায় পর্তুগিজ গভর্নরের কাছে খবর পাঠানো হয়। চট্টগ্রাম বন্দরে অগ্নিসংযোগ করা হয়। ডায়ানো রেবেলো সসৈন্যে সপ্তগ্রামে উপস্থিত হন। সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ অবশ্য বিরোধের পথে না গিয়ে বন্দী পর্তুগিজদের মুক্তি দেন এবং তাঁদের সপ্তগ্রাম ও চট্টগ্রামে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। এর পিছনে অবশ্য সুলতানের অন্য উদ্দেশ্য ছিল। তিনি আসন্ন গৃহবিবাদে পর্তুগিজদের সমর্থন পেতে চাইছিলেন।
১৫৩৫ সালের মধ্যেই পর্তুগিজরা সপ্তগ্রামে বসতি স্থাপন করে ফেলেন। শেরশাহ সপ্তগ্রাম আক্রমণ করলে পর্তুগিজরা সুলতানের পক্ষ নেন। তিনি ১৫৩৮ সালে তাঁরা সৈন্য প্রত্যাহার করে নেন। এই বছরই সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ পরাজিত হন। শেরশাহের মৃত্যু ও আফগান প্রাধান্যের অন্ত ঘটলে ১৫৫০ সাল নাগাদ পর্তুগিজরা আবার সপ্তগ্রামে ফিরে আসেন।
পর্যটকদের বিবরণ থেকে সপ্তগ্রাম নগরীর বাণিজ্যিক সমৃদ্ধির বিস্তারিত তথ্য জানা যায়।  ভেনিসীয় পর্যটক সিজার ফ্রেডেরিক ১৫৬৩ থেকে ১৫৮১ সালের মধ্যবর্তী সময়ে প্রাচ্য ভ্রমণ করেন। তাঁর ভ্রমণ বিবরণী থেকে ভারত ও বাংলার অনেক শহর ও বন্দরের বিবরণ পাওয়া যায়। তিনি লিখেছেন, সপ্তগ্রাম বন্দরে ৩০-৩৫টি জাহাজে মাল তোলা হত। পর্তুগিজ পর্যটক টোমে পাইরেস বাংলায় না এলেও, তাঁর মহান কীর্তি সুমা ওরিয়েন্টাল গ্রন্থটি তাঁর ভারত ও মালাক্কা ভ্রমণের (১৫১২-১৫১৫) সময় রচিত হয়। এই গ্রন্থে সমসাময়িক বাংলার কিছু বর্ণনা পাওয়া যায়। তিনি লিখেছেন, “এটি (সপ্তগ্রাম) ছিল একটি বড় শহর। এখানে অনেক বণিক আছেন। এই শহরে নিশ্চয়ই দশ হাজার লোক বাস করেন।” ইংরেজ পর্যটক-বণিক রালফ ফিচ লেখেন, “উত্তর আফ্রিকার শহরগুলির তুলনায় সপ্তগ্রাম রূপকথার নগরী।” ১৫৯১ সালে তিনি লন্ডনে প্রাচ্যবাণিজ্যের সম্ভাবনার কথা শুনিয়ে ঝড় তুলেছিলেন।
পর্তুগিজরা সপ্তগ্রামকে বলত Porto Pequeno বা ছোটো পোতাশ্রয় এবং চট্টগ্রামকে বলত Porto Grande মহাপোতাশ্রয়। নদীতে পলি জমে সপ্তগ্রাম প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। একমাত্র আদিগঙ্গার পথ ধরেই সমুদ্রগামী জাহাজ চলাচল করতে থাকে। তার উত্তরের জলপথে ছোটো নৌকা ছাড়া আর কিছুই চলাচল করতে পারে না। নদীর পশ্চিম পাড়ে বেতর গ্রামটি বাণিজ্যকেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করে। অনেক বণিকই সপ্তগ্রাম ছেড়ে হুগলিতে চলে আসেন। শেঠ ও বসাকেরা চলে আসেন বেতরের অপর পাড়ে গোবিন্দপুর গ্রামে। অনেক পরে সপ্তগ্রাম বন্দরের সম্পূর্ণ পতন হলে উত্থান ঘটে কলকাতা মহানগরীর।



প্যারেডের মাঠ(parade ground)


চুঁচুড়ার ডাচ ফাক্টরি(গুদাম)এর মানচিত্র, ১৭২১ (Plan of the Dutch factory at Hooghly-Chinsura in 1721; an engraving)

জেমস মোফাতের আঁকা, কলকাতা থেকে ১৮০৯ সালে প্রকাশিত ছবি, চুঁচুড়ার দক্ষিণ দিক (South view of Chinsura'; quatint with etching by and after James Moffat, published Calcutta 1809)

হুগলীর ব্যারাক, ফিবিগ, ১৮৫১ (The barracks at Hooghly Fiebig 1851)

আদি সপ্তগ্রাম, চুঁচুড়া, হুগলী, সপ্তগ্রাম Hughli, Saptagram, Chinsura

হুগলী
বর্ধমানের দক্ষিণাংশকে কেটে নিয়ে ১৭৯৫ সালে ইংরেজরা হুগলি জেলা তৈরি করে। হাওড়া তখনও হুগলীতে। তখন জেলা বলতে কতগুলি থানার সমষ্টিমাত্র। মহকুমার ধারণা আসেনি। পড়ে হাওড়া আলাদা হয় ১৮৪৩ সালের ২৭শে ফেব্রুয়ারী। ১৮৭২ সালের ১৭ই জুন ঘাটাল ও চন্দ্রকোনা থানা মেদিনীপুরের সঙ্গে যুক্ত হয়।
প্রাচীনকালে সুহ্ম বা দক্ষিণ রাঢ়ের অন্তর্ভুক্ত ছিল হুগলি জেলা। নদী, খাল, বিল অধ্যুষিত এই অঞ্চল ছিল কৈবর্ত ও বাগদিদের আবাসস্থল। এদের উল্লেখ রয়েছে রামায়ন, মহাভারত, মনুসংহিতা এবং পঞ্চম অশোকস্তম্ভ লিপিতে। মৎস্য শিকারই ছিল এদের প্রধান জীবিকা।
১৪৯৫ সালে বিপ্রদাস পিল্লাই মনসা মঙ্গল কাব্যে হুগলী-র উল্লেখ দেখি। অতএব জেলার নামকরণ বিদেশিরা করেন নি। মনসা মঙ্গলের ২২ বছর পর পর্তুগিজরা বাংলায় আসে। ১৫৯৮ সালে রচিত আবুল ফজলের "আইন-এ-আকবরী"তেও হুগলি নামের স্পষ্ট উল্লেখ আছে। ত্রিবেনীতে অবস্থিত জাফর খাঁর মসজিদ ও তাঁর মাদ্রাসায় উল্লিখিত প্রতিষ্ঠা তারিখ থেকে অনুমান করা যায় ১২৯৮ সালে জেলার উত্তারংশ মুসলমান শাসনভুক্ত হয়েছিল। ত্রিবেনী ও সাতগাঁ(সংস্কৃতে সপ্তগ্রাম)পরে ছিল স্থানীয় মুসলমান শাসকদের সদর কার্যালয়। সাতগাঁয়ে এই সময় একটা টাঁকশাল ছিল। ১৫১৭ সালে পর্তুগিজরা ব্যবসা করতে বঙ্গদেশে আসে। ১৫৩৬ সালে সুলতান মাহমুদ শাহের সনদে পর্তুগিজরা ব্যবসা শুরু করে সপ্তগ্রামে। ষোড়শ শতকের মাঝামাঝি সময় থেকে পালি জমে সরস্বতী নদীর নাব্যতা নষ্ট হতে থাকে। ভাগীরথীর খাতে এই প্রবাহ পরিবর্তিত হয়। পর্তুগিজরা ভাগীরথীর তীরে হুগলি বন্দর গড়ে তোলে। ১৮২৫ সালে ওলন্দাজ ও ১৬৩৮ ইংরেজ এই বন্দরে ব্যবসা শুরু করেছিল। ওলন্দাজরা পরে চুচুঁড়ার দখল পায় নবাবদের আনুকূল্যে। ১৮২৫ সালের ৭ই মে চুচুঁড়া ইংরেজদের দেখালে আসে। চুচুঁড়ার নিকটবর্তী চন্দননগর ছিল ফরাসীদের দখলে। ১৮১৬ সালের পর থেকে চন্দননগর নিরবিচ্ছিন্ন ভাবে ফরাসীদের হাতে ছিল। ১৯৫০ সালের ২রা মে এই শহর ভারত সরকারের কর্তৃত্বাধীন আসে।

পুরনো ডাচ গিরজা, ফ্রেড্রিক ফিবিগের ছবি, ১৮৫৮য় তোলা, হাতে রং করা ([The Old Dutch Church, Chinsura]; a hand-colored photo by Frederick Fiebig, 1858)

১৭৫৩য় চুঁচুড়ায় ডাচদের বসতি এলাকার মানচিত্র, বেলিন এবং স্কেলি (A plan of the Dutch settlement at Chinsura-Hooghly, by Bellin and Schley, 1753)

নদী থেকে চুঁচুড়ার ডাচেদের বসতির দৃশ্য, উইলিয়াম হজেস, ১৭৮৭ (A View of Chinsura the Dutch settlement in Bengal; by William Hodges, 1787)

হুগলী, ফ্রেড্রিক ফিবিগের ছবি, ১৮৫১ (Hoogly; a photo by Frederick Fiebig, 1851)

Sunday, May 22, 2011

Saraswati River of Bengal


Saraswati River refers to a river, that was a distributary of the Bhagirathi and is now no more there but was active till around the 16th century AD. The course and condition of the Saraswati has played an important role in the development and decline of river port towns in Bengal. Initially, the major port town was Tamralipta, after the decline of which Saptagram rose and declined, and finally Kolkata came up.

Earlier course

At Tribeni near Bandel in Hooghly District in the Indian state of West Bengal the Bhagirathi branched off into three streams The Saraswati flowed south-west beyond Saptagram, the Yamuna (this is distinct from the river of same name in northern India and several streams of the same name in eastern Bengal) flowed south-east, and the Bhagirathi proper flowing through the present Hooghly channel to Kolkata and then through Adi Ganga, past Kalighat, to the sea. It is believed that the Saraswati flowed into an estuary near present-day Tamluk and received the waters of not only the Rupnarayan and Damodar but several other smaller streams. Some time after the 8th century AD, Tamralipta lost its importance primarily on account of silting up of the mouth of Saraswati and the consequent shifting of its course.
The Saraswati moved to a position when it flowed out at Triveni and after a movement towards the west turned to the southeast to meet the Hooghly River again at Betore opposite present Garden Reach, thus forming a loop. Saptagram was situated on the upper part of the loop on the southern bank. It is believed that the Saraswati had an independent course to the sea.

Change in course

In the sixteenth century, the main waters of the Bhagirathi, which earlier used to flow through the Saraswati, started flowing through the Hooghly channel. In the course of time, the upper Saraswati dried up, but the Bhagirathi or Hooghly has abandoned the old Adi Ganga channel and flows through the lower course of the Saraswati below Sankrail.

Mention of Saraswati River

There is a clear indication of the river in Van den Brouck’s map of 1660. A hundred and fifty years prior to Van den Brouck’s map, the Bengali poet Bipradas Pipilai gave an account of the river and the surrounding area in his Manasamangal. As the merchant ship of the trader Chand Sadagar proceeded to the sea, he passed through Triveni and Saptagram and the tri junction of the Ganges, Saraswati and Yamuna.He wrote:
Ganga aar Saraswati, Yamuna vishal oti
(The Ganges and Saraswati, the Jamuna so large)
(Taken From Wiki)

Thursday, July 15, 2010

Adi Ganga

Adi Ganga also known as Gobindapur creek, Surman’s Nullah and Tolly’s Nullah, was the main flow of the Hooghly River from the 15th to 17th century but has subsequently virtually dried up.
The earlier course of the lower Ganges as it flowed through the Bhaigirathi channel was somewhat different from what it is in the beginning of the 21st century. At Triveni, near Bandel, it branched into three streams. The Saraswati flowed in a south-westerly direction, past Saptagram. The Jamuna (not the same river as in north India or many streams of that name in eastern Bengal) flowed in a south-easterly direction. The Hooghly flowed in the middle. The Hooghly glided down to around the place where Kolkata now stands and then flowed through the Adi Ganga, past Kalighat, Baruipur and Magra to the sea.
In the 16th century, the main waters of the Bhagirathi, which earlier used to flow through the Saraswati, began to flow through the Hooghly. The upper Saraswati is a dead or dry river and the Hooghly has abandoned the Adi Ganga channel and adopted the lower course of the Saraswati to flow to the sea.
In his Manasamangal, Bipradas Pipilai has described the journey path of Chand Saudagor, the merchant, as going past Chitpur, Betore, Kalighat, Churaghat, Baruipur, Chhatrabhog, Badrikunda, Hathiagarh, Choumukhi, Satamukhi and Sagarsangam. The description of Bipradas Piplai tallies to a large extent with Van den Brouck’s map of 1660.
Some quarters ascribe the virtual drying up of Adi Ganga to its being artificially linked to the lower channel of the Saraswati, whereby that became the main channel for ocean going ships and the Adi Ganga became derelict. This feat is ascribed by some to Nawab Alivardi Khan. Others thinks that there was only a tidal creek connecting the Saraswati and the Hooghly, near the point where the Adi Ganga branched off. It is rumoured that the Dutch traders re-sectioned this tidal creek to let sea-going vessels come up the Bhagirathi.
It was known earlier as Gobindapur Creek and marked the southern boundary of Gobindapur village. It was excavated by Edward Surman and it bore his name for some time. Surman was leader of the eventful embassy to Delhi in 1717. The nullah was deepened by Colonel William Tolly in 1773 and connected to the Circular Canal. Thereafter, it bore his name. In 1775, Col. Tolly connected the Adi Ganga to the Vidyadhari.
Ever since Tolly’s renovation the Adi Ganga remained a navigable river. However, the neglect of waterways in general and other factors such as population pressure and unplanned urbanisation caused further silting of Adi Ganga. It ultimately turned into a sewer channel for the south-western part of Kolkata. The waterway is already gasping for life with the human usurpation of its flowing course. At some places the course has totally dried up.
The Kolkata Metro(underground railway system) stretch from Dum Dum to Tollygunj is a totally underground track, except the two terminal stations. A decision was taken to extend the southern end of the Metro by 8.5 km to Garia. The major difference for this extension is a totally over ground stretch running on an elevated track, quite contrary to the existing underground one. The Tollygunj-Garia section will run over the Adi Ganga. In 2007 the track work has completed and train started to ply. The railway track is laid over a row of concrete pillars on the bed of Adi Ganga. Six out of the seven stations on this new stretch will be elevated stations. Social activists opine that Metro railway’s construction activity will finally sound the death knell of the Adi Ganga.
When me (Biswendu) was working as a investigative journalist in a tv channel, made a series of documentaries and investigative reports how the blocking of channel can create a hell like situation in the monsoon season(till then the work has just started). And I am not happy today seeing my documentation spelling right oracle.

Friday, March 19, 2010

Saptagram

Saptagram (colloquially called Satgaon) was a major port, the chief city and sometimes capital of southern Bengal, in ancient and medieval times, the location presently being in the Hooghly district in the Indian state of West Bengal. It is about 4 km from Bandel, a major rail junction. By the early twentieth century, the place had dwindled to a group of insignificant huts. The port had to be abandoned because of the silting up and consequent drying of the Saraswati River. It had an impact on the subsequent development and growth of Kolkata. H. E. A. Cotton writes, “Here then may be traced nucleus of the future city of Calcutta, and as time went on the silting up of the river opposite Satgaon still further favoured her fortunes.”
The word ‘Saptagram’ means seven villages. These are identified as Bansberia, Kristapur, Basudebpur, Nityanandapur, Sibpur, Sambachora and Baladghati.
There is an interesting mythological story attached to the name. King Priyabanta of Kannauj had seven sons – Agnitra, Medhatithi, Bapusman, Jyotisman, Dutisman, Saban and Bhabya. They were not happy with the royal life and so they set out in search of a place where they could carry out their meditation. When they came to the confluence of Ganga, Jamuna and Saraswati, they liked the place and settled down in seven villages to a hermit’s life. Thus grew Saptagram around the seven villages.
Saraswati River, which used to take off from Hooghly River at Triveni, 50 km north of Kolkata, ran parallel to the Hooghly River on its west. It is believed that the Saraswati used to flow on the bed of the Rupnarayan River on which stood the port of Tamralipta.
Since the end of the 7th century, the Saraswati had begun to move towards the present course of the Hughli river. By the early twelfth century, the Saraswati had moved to a position when it flowed out of the Hooghly River at the Triveni junction (of the Ganges, the Saraswati and the Jamuna) and after a movement towards the west turned to the southeast to meet the Hooghly River again at Betore opposite present Garden Reach, thus forming a loop. Saptagram was situated on the upper part of the loop on the southern bank. Saraswati started drying up from the 17th century and ships, which navigated up the river, could no longer do so.
Once upon a time Saptagram was one of the tallest ports of eastern India. There were two brothers, Hiranya and Govardhan Mazumder, the owners of Saptagram. They use to pay twelve lakhs of Rupees as a tax to the Rular of Delhi every year. Both were very charifable and rich Brahmans, well-behaved, high-born, and foremost in piety, the support of the Brahmans of Navadwip, whom they helped with land and money. Their guru was Nilambar Chakravarti, who treated them like his brothers. As they had formerly served Purandar Mishra, they were well-known to the Master. Raghunath Das was the son of this Govardhan, and averse to the world from his childhood.