Showing posts with label Mukundaram. Show all posts
Showing posts with label Mukundaram. Show all posts

Monday, September 2, 2013

কালকেতুর গুজরাট নগর পত্তনে ইতর জাতিগনের আগমণ, Lower Casts in Kalketu's Gujrat City

ইতর জাতিগনের আগমন

পাইয়া ইমান ক্ষিতি,            বসে প্রিজা নানা জাতি,
          আনন্দিত বীরের নগরে।
বীর করে বহুমান,             দেয় দিব্য পরিধান,
          নৃত্য গীত সবাকার ঘরে।।
মতস্য মারে চষে চাষ,         দুই জাতি বসে দাস,
          নগরে ফিরায় কলু ঘানি।
বাইতি নিবসে পুরে,            নানাবিধ বাদ্য করে,
          নগরে মঞ্জুরী বিকি কিনি।।
বাগদী নিবসে পুবে,            নানা অস্ত্র ধরি করে,    দোষ বশ পাইক করি সঙ্গে।
মাছুয়া নিবসে পুবে,            জাল বুনে মতস্য ধরে,
          কোঁচগণ বসে লীলা রঙে।।
নগর করিয়া শোভা,            বসিল অনেক ধোবা,
          দড়ায় শুকায় নানা বাস।
দরজী কাপড় সীয়ে,            বেতন করিয়া জীয়ে,
          গুজরাটে বসে এক পাশ।।
সিউলি নগরে বসে,            খেজুরের কাটি রসে
          গুড় করে বিবিধ বিধান।
ছুতার হাটের মাঝে,            ভিড়া কুটে খই ভাজে,
          কেহ করে চিত্র নিরমান।।
পাটনি নগরে বসে,            রাত্রি দিন জলে ভাসে,
          পার করি লয় রাজকর।
আসি পুর গুজরাট,             বসে তথি রাজভাট,
          ভিক্ষা মাগি বুলে ঘর ঘর।।
চৌদুলি চুনারি মাঝি,           কোবাঙ্গা ভরদ্বাজী,
          মাল বসে পুরের বাহিরে।
চন্ডাল নিবসে পুরে,            লবণ বিক্রয় করে,
          পানিফল কেসুর পসারে।।
গয়ালে গাইয়া গীত,            কয়ালি ফিররে নিত,
          একদিকে বসে মারহাটা।
ফিরে তাঁরা গুজরাটে,           শোলঙ্গে পীলিহা কাটে,
          ছানি কাটে চক্ষে দিয়া কাঁটা।।
পুলিন্দ কিরাত লকে,           হাটেতে বাজায় ঢোল,
          জায়াজীবী বসিল কেওলা।
বেহারা বসিল হাড়ি, ঘাস কাটি লয় কড়ি,
          শুঁড়ির অঙ্গনে যাব মেলা।।
মোজা পানই আর জিন,       নিরময়ে অনুদিন,
          চামার বসিল এক ভিতে।
বিউনি চালনি ঝাঁটা,            ডোম গড়ে টোকা ছাতা,
          জীবিকার হেতু এক চিতে।।
নগরের এক পাশে,            বারবধূজন বসে
          এক পাশে তাঁর অধিষ্ঠান।
রচিয়া ত্রিপিদী ছন্দ,             পাঁচালি করিয়া বন্ধ,

          শ্রীকবিকঙ্কণ রস গান।।

কালকেতুর গুজরাট নগর পত্তনে বণিক ও নবশায়কদিগের আগমণ, Traders in Kalketu's Gujrat City

বণিক ও নবশায়কদিগের আগমন

নিবসে বণিক গোপ,           না জানে কপট কোপ
          ক্ষেতে উপজায় নানা ধন।
মুগ তিল গুড় মাসে,           গম সরিষা কাপাসে,
          সবার পুরণিত নিকেতন।।
তেলি বৈসে যত জনা,          কেহ চাষী কেহ ঘনা
          কিনিয়া বেচয়ে কেহ তেল।
কামার পাতিয়া শাল,           কদালি কুড়ালি ফাল
          গড়ে টাঙ্গি আঙ্গারাখি শেল।।
লইয়া গুবাক পাণ,              বৈসে তাম্বুলি জন
          মহাবিরে নিত্য দেয় বিড়া।
গুবাক সহিত পাণ,             বিড়া বান্ধে সাবধান
          কখন না পায় রাজপীড়া।।
কুম্ভকার গুজরাটে,              হাঁড়ি কুড়ি গড়ে পিটে
          মৃদিং দগড় কাড়া পড়া।।
শত শত একজায়,             গুজরাটে তন্তুবায়
          ভুনি ধুতি আদি বুনে গড়া।।
মালী বৈসে গুজরাটে,           মালঞ্চে সদাই খাটে
          মালা মৌড় গড়ে ফুল-ঘর।
ফুলের পুটলি বান্ধে,            সাজি বীরে লয়ে কাঁধে
          ফিরে তারা নগরে নগরে।।
বারুই নিবসে পুবে,            বরজ নিরম্মাণ করে,
          মহাবীরে নিত্য দেয় পাণ।
বলে যদি কেহ নেয়,           বীরের দোহাই দেয়,
          অনুচিত না কবে কখন।।
মদোক প্রধান জনা,            করে চিনি কারখানা,
          খণ্ডলাড়ু করয়ে নিরম্মাণ।।
পসরা করিয়া শিরে,            নগরে নগরে ফিরে,
          শিশুগণে করয়ে জগান।।
সারক বসে গুজরাটে,          জীব জন্তু নাহি কাটে
          সরব্বকাল করে নিরামিষ।
পাইয়া ইনাম বাড়ী,            বুনে নেট পাট শাড়ী
          দেখই বড় বীরের হরিষ।।
পুরে বসে গন্ধবেণ্যা,           গন্ধ বেঁচে ধূপ ধূনা,
          পসরা সাহিয়ে চলে হাটে।
শঙ্খবেণে কাটে শঙ্খ,          কেহ করে নবরঙ্গ,
          মণিবেণে বসে গুজরাটে।।
কাঁসরি পাতিয়া শাল,           গড়ে ঝারি খুরি থাল,
          ঘটী বাটী বড় হাঁড়ি সীপ।
ডাবর চুনাতি বাটা,             সাঁপুড়া ঘাঘর ঘন্টা,
          সিংহাসনে গড়ে পঞ্চদীপ।।
সুবর্ণবণিক বসে,               রজত কাঞ্চন কষে,
          পড়ে ফোড়ে হইলে সংশয়।
কিছু বেচে কিছু কেনে,         মনুষ্যের ধন টানে
          অউর মধ্যে যাহার নিলয়।।
নিবসে পশ্যতোহার,            পুবমধ্যে যাব ঘর,
          নিরম্মাণ করয়ে আভরণে।
দেখিতে দেখিতে জন,          হারায়ে সবার ধন,
          হাতে হাতে বদলিতে জানে।।
পল্লব গোপ বসে পুবে,         কাঁধে ভার বিকি করে,
          বনভাগে বসায় বাথানে।
রচিয়া ত্রিপদী ছন্দ,             পাঁচালি করিয়া বন্ধ,

          শ্রীকবিকঙ্কণ রস ভণে।।

কালকেতুর গুজরাট নগর পত্তনে কায়স্থগণের আগমণ, Kayasthas in Kalketu's Gujrat City

কায়স্থগণের আগমন।

ভেট লয়ে দধি মাছ,            গৃত কুম্ভে বান্ধি গাছ
          কায়স্থ আইল মহাজন।
প্রণাম করিয়া বীরে,            নিজ নিবেদন করে,
          সুখী হঐলা ব্যাধের নন্দন।।
কায়স্থ মিলিয়া ভাষে,           আইলাম তব দেশে
          গুজরাটে করিব বসতি।
বিচার করিয়া তুমি,             দিবে ভাল বাড়ী ভুমি,
          প্রজাগনে কর অবগতি।।
কোন জন সিদ্ধকুল,            সাধ্য কেহ ধর্ম্ম মূল,
          দোষহীন কায়স্থের শোভা।
প্রসন্ন সবারে বাণী,             লেখাপড়া সবে জানি,
          সরব্বজন নগরের শোভা।।
অনেক কায়স্থ মেলা,           শুনিয়া তোমার খেলা,
          আইলাম তব সন্নিধান।
কুলে শিলে নাহি দোষ,         কেহ মাহেশের ঘোষ
          বসু মিত্র কুলের প্রধান।।
তব গুণে হয়ে বন্দী,            পাল পালিত নন্দী,
          সিংহ সেন দেব দত্ত দাস।
কওর নাগ সোম চন্দ্র,         ভঞ্জ বিষ্ণু রাহা বিন্দ
          এক স্থানে করিব নিবাস।।
বীর কওর অবধান,            প্রিজাগণে দেহ দান,
          ভূমি বাড়ী করিয়া চিহ্নিত।
কিছু দিবে ধান্য বাড়ি,          বলদ কিনিতে কড়ি,
          সাধন না কর বিলক্ষিত।।
ত্যাগ করিয়া কলিঙ্গ,            লক্ষ ঘোর প্রজা সং,
          এক স্থানে করিব নিবাস।
বিচার করিয়া তুমি,             দিবে ভাল বাড়ী ভূমি
          শুনি বীর হৃদিয়ে উল্লাস।।
ধার লহ লক্ষ তঙ্কা,             কাহারে না কওর শঙ্কা,
          দক্ষিণ আওয়াসে কওর বাঁশ।
রচিয়া ত্রিপদী ছন্দ,             জ্ঞান করি শ্রীমুকুন্দ
          রঘুনাথ নৃপতি প্রকাশ।।

কালকেতুর গুজরাট নগর পত্তনে ক্ষত্রিয়, বৈশ্যদের আগমণ, Khatriyas & Baishyas in Kalketu's Gujrat City

ক্ষত্রিয়, বৈশ্য প্রভৃতির আগমন

বীর দেয় বাস যত,             প্রজা বৈসে শত শত,
          আপনার ছাড়িয়া নিবাস।
তেস্নি ইনামে বাড়ি             প্রজা নাহি গণে কড়ি
          সবাকার হৃদয়ে উল্লাস।।
ক্ষত্রি বৈসে ভানুবংশ           সরব্বলক-অবতংশ
          চন্দ্রবংশে বৈসে মহাজন।
পুরাণ শ্রবণ আশে,             বসিল বিপ্রের পাশে,
          অনুদিন দ্বিজে দেয় ধন।।
দসর জমের দূত,              বৈসে যত রাজপুত,
          মল্ল বৈসে রাজচক্রবর্তী।
কৃষ্ণ সেবে অনুক্ষণ,           দাম করে নানা ধন,
          দেশে দেশে যাহার সুকীরত্তী।।
তুলিয়া আখাড়া ঘরে,           মল্ল যুদ্ধ কেহ করে,
          মালবিদ্যা গুলী চাপগারি।
লইয়া ঢাল খাড়া,               কেহ করে তোলপাড়,
          পশু বধে কেহ বা শিকারী।।
আসি পুর গুজরাট,             নিবাস করয়ে ভাট,
          অবিরত পড়য়ে পিঙ্গল।
বীর দেয় খাসা জোড়া,         চড়িতে উত্তম ঘোড়া,
          নিত্য চিন্তে বীরের মঙ্গল।।
বৈশ্য বোইসে মহাজন,         কৃষ্ণ সেবে অনুক্ষণ
          কৃষিকরম্ম করে গো-রক্ষণ।
কেহ কলন্তর লয়,              বৃষে কেহ ধান্য বয়,
          কালে কিনে রাখে কোন জন।।
কেহ দর করি তোলা           হীরা নীলা মতি পলা,
          নানা দেশ ভ্রমে স্থানে স্থানে।
সাজন করিয়া নায়,            নানান শহরে যায়
          আনে শঙ্খ চামর চন্দনে।।
চামর চামরি ভোট             সাগল্লাদ গজ ঘোট
          কবভ পট্টিশ অঙ্গরাখি।
এক বেঁচে এক কেনে,         নীতি নীতি বাড়ে ধনে,
          গুজরাটে বৈশ্য-জন সুখী।।
বৈদ্য জনের তত্ব,              গুপ্ত সেন দাস দত্ত,
          কর আদি বৈসে কুলস্থান।
বটিকায় কার যশ,              কেহ প্রয়োগের বশ,
          নানা তন্ত্র করয়ে বাখান।।
উঠিয়া প্রভাত কালে            ঊরদ্ধ ফোঁটা করে ভালে,
          বসন মণ্ডিত করি শিরে।
পড়িয়া জর্জর ধুতি,             কক্ষদেশে করি পুঁথি
          হুজ্রাটে বৈদ্যগণ ফিরে।।
কার দেখই সাধ্য রোগ,        ঔষধ করয়ে যোগ
          বুকে ঘা মারয়ে সরব্বদায়।
অসাধ্য দেখিয়া রোগ,          পলাইতে করে যোগ,
          নানা চলে মাগয়ে বিদায়।।
কর্পূর পাঁচন করি,              তবে জিয়াইতে পারি
          কর্পূর করহ সন্ধান।
রোগী সবিনয়ে বলে,           কর্পূর আনিতে চলে
          সেই পথে বৈদ্যের প্রয়াণ।।
বোইদ্য জনের পাশে,          অগ্রদানী বসে,
          নিত্য করে রগীর সন্ধান।
রাজ-কর নাহি দেয়,           বৈতরণি ধেনু লয়,

          হেম রজত লয় তিলদান।। ইত্যাদি

কালকেতুর গুজরাট নগর পত্তনে ব্রাহ্মণদের আগমণ, Brahmins in Kalketu's Gujrat City

ব্রাহ্মণগণের আগমন

পাইয়া বীরের পাণ,             বৈসে যত কুলস্থান
          বীরের নগরে বিপ্রগণ।
শাস্ত্র বিবেচনা করে,            আশীষ করিয়া বীরে,
          নিত্য পায় ভুষণ চন্দন।।
কুলে শীলে নহে নিন্দ্য,         মুখুটী চাটুতি বন্দ্য
          কাঞ্জিলাল গাঙ্গুলি ঘোষাল।
পূতিতুণ্ডি বৈসে হড়            রাইগাঁই কেশর গুড়
          ঘন্টেশ্বরী বৈসে কুলিন্যাল।।
পারীঘাতী পীতিতুণ্ডি            ঝিকরারী মালখণ্ডী
          ব্রাহ্মণ বড়াল কুলমাল।
চোটচণ্ডী পলসাঁই,              দীরঘাড়ী কুসুম গাঁই
          সাঁই-গাঁই কুলভি পড়াল।।
কড়িয়াল কুলস্যাল             সিমলাই কুড়িলাল
          পিপ্লাই বৈসে পুরব্ব গাঁই।
ধনে মানে অতিচন্ড            বাপুলি বিশালমুণ্ড
          করাল ণীবোশে সিমলাই।।
পালধি হিজল গাঁই              মাসচটক ডিঙ্গসাই,
          কাঞ্জারী সাহারি ভুরিষ্ঠাল।
বটগ্রামী নন্দী-গাঁই,             ভাটাতি সিদ্ধলদায়ী
          নায়েরী কেয়ারী মতিলাল।।
গাঁই নাই গত্র আছে,           বসিল বীরের কাছে,
          বারেন্দ্র ব্রাহ্মণ সাতশত।
ব্যবহারে বড় ঋজু              নিত্য পড়ে বেদ যজু
          বেদ বিদ্যা পড়ে অবিরত।।
দেখিতে সুধার সারি,           ব্রাহ্মনের আগুয়ারি,
          সারি সারি বিষ্ণুর সদন।
কনক কলস চুড়ে,             নেতের পতাকা উড়ে,
          গৃহে-শিরে শভে সুদর্শন।।
কোন দ্বিজ অধিষ্ঠাতা,          কোন দ্বিজ কহে কথা
          কেহ পড়ে ভারত পুরাণ।
নানা দেশ হৈতে আসে,        পড়ুয়া বিদ্যার আশে,
          দেই বীর হয় গজ দান।।
মূর্খ বিপ্র বৈসে পুরে,           নঘরে যাজন করে,
          শিখয়ে পূজার অধিষ্ঠান।
চন্দন তিলক পরে,             দেব পূজে ঘরে ঘরে
          চাউলের বোচকা বান্ধে টান।।
ময়রাঘরে পায় খণ্ড,            গপাঘরে দধিভাণ্ড
          তেলিঘরে তৈলকুপী ভরি।
কোথাও নাসবা কড়ি,          কেহ দেয় দালি-বড়ি
          গ্রামযাজী আনন্দে সাঁতারি।।
গুজরাট নগরে                 নগরিয়া শ্রাদ্ধ করে
          গ্রামযাজী হয় অধিষ্ঠান।
সাঙ্গ করি দ্বিজে কয়,           কাহন দক্ষিণা হয়,
          হাতে কুশে দক্ষিণা ফুরাণ।।
গালি দিয়া লণ্ডভণ্ডে,            ঘটক ব্রাহ্মণে দণ্ডে,
          কুলপাঁজী করিয়া ভিচার।
যে নাহি গৌরব করে,          সভায় বিড়ম্বে তারে
          যাবৎ না পায় পুরস্কার।।
গুজরাট এক পাশে,            গ্রাহ-বিপ্রগণ বৈসে
          বরণ-দ্বিজগণ মাঠপতি।
দীপিকা ভাস্বতী ধরে,           শাস্ত্র বিচার করে
          বালকের লেখে জন্মপাতি।।
মাথায় পিঙ্গল জটা,             সন্ন্যাসী কাপালি ঘটা,
          ঝুপড়ি বান্ধিয়া এক পাশে।
গায়ে নানা তীর্থ চিন,          ভিক্ষা করি অনুদিন
          একপাশে তাঁরা সব বৈসে।।
সোডা লোয় হরি নাম,         ভুমি পাইয়া ইনাম,
          বৈষ্ণব বসিল গুজরাটে।
কাঁথা কম্বল লাঠি,              গলায় তুলসির কাঁঠি
          সদাই গোঙায় গীত নাটে।।
আয়তম ভুমি বাড়ি,            বীর দেয় বাক্য পড়ি
          কুশ নীর তিল করি করে।
রচিয়া ত্রিপদী ছন্দ              জ্ঞান করিল মুকুন্দ
          সুখে থাকি আড়রা নগরে।।

কালকেতুর গুজরাট নগর পত্তনে মুসলমানেদের আগমণ, Muslims in Kalketu's Gujrat City

মুসলমানের আগমন

কলিঙ্গ নগর ছাড়ি              প্রজা লয় ঘর বাড়ী,
          নানা জাতি বীরের নগরে।
বীরের পাইয়া পাণ,             বসিল মুসলমান,
          পশ্চিম দিকে বীর দিল তারে।।
আইসে চড়িয়া তাজি,          সৈয়দ মোগল কাজী,
          খয়রাতে বীর দিল বাড়ি।
পূরের পশ্চিম পটী,             বলায় হাসান হাটী
          একত্র সবার ঘর বাড়ি।।
ফজর সময়ে উঠি,             বিছায়ে লোহিত পাটী,
          পাঁচবেরি করয়ে নমাজ।
সোলেমানি মালা ধরে,         যপে পীর পেগম্বরে
          পীরের মোকামে দেই সা’জ।।
দোষ বিষ বেরাদারে,           বসিয়া বিচার করে,
          অনুদিন পড়য়ে কোরাণ।
সাঁঝে ডালা দেই হাটে,         পীরের শিরনি বাঁটে
          সাঁঝে বাজে দগড় নিশান।।
বড়ই দানিশবন্দ,               কারো নাহি করে ছন্দ,
          প্রাণ গেলে রোজা নাহি ছাড়ি।
ধরয়ে কম্বোজ দেশ,            মাথায় না রাখে কেশ,
          বুক আচ্ছাদিয়া রাখে দাড়ি।।
না ছাড়ে আপন পথে,          দোষ রোখা টুপি মাথে
          ইজার পড়য়ে দৃঢ নারী।
যব দেখে খালি মাথা           তা সনে না কহে কথা
          সারিয়া ঢেলাব মারে বাড়ী।।
আপন টোপর নিয়া             বসিল অনেক মিঞা,
          ভুঞ্জিয়া কাপড়ে পোঁছে হাত।
সাবালি লহানি আর,           লদানি সুরয়ানি চার
          পাঠান বসিল নানা জাত।।
আপন তরফ নিয়া             বসিল অনেক মিঞা,
          কেহ নিকা কেহ করে বিয়া।
মল্লা পড়ায়ে নিকা,             দান পায় সিকা সিকা,
          দোয়া করে কলমা পড়িয়া।।
করে ধরি খর ছুরী,             মুরগী জবাই করি,
          দশ গণ্ডা দান পায় কড়ি।
বখরী জবাই যথা,              মোল্লারে হেয় মাথা,
          দান পায় কড়ি ছয় বুড়ি।।
যত শিশু মুসলমান,            তুলিল মক্তব স্থান,
          মখদম পড়ায় পঠনা।
করিয়া চণ্ডীর ধ্যান,            শ্রীকবিকঙ্কণ জ্ঞান,
          গুজরাট পুরির বর্ণনা।।



মুসলমানগণের শ্রেনিভেদ

রোজা নামাজ করি কেহ হইল গোলা।
তাসন করিয়া নাম বাজাইল জোলা।।
বলদ বহিয়া কেহ বলায় মুকোরি।
পিঠা বেচিয়া নাম কেহ বলায় পিঠারি।।
মৎস বেচি নাম কেহ ধাবাল কাবারি।
নিরবতর মিথ্যা কহে নাহি রাখে দাড়ি।।
হিন্দু হয়ে মুসলমান হয় গরসাল।
নিশাকালে ভিক্ষা মাগে নাম ধরে কাল।।
সানা বান্ধি নাম বলাইল সানাকর।
জীবন উপায় তাঁর পেয়ে তাঁতি ঘর।।
পট পড়িয়া বুলে কেহ নগরে নগর।
তীরকর হয়ে কেহ নিরমায় শর।।
কাগজ কুটিয়া নাম ধরাই কাগাতি।
কলন্দর হয়ে কেহ ফিরে দিবারাতি।
বসন রাঙ্গায়ে কেহ ধরে রংরেজ।
লোহিত বসন শিরে ধরে মহা তেজ।।
সুন্নত করিয়া নাম বলায়ে হাজাম।
শহরে শহরে ফিরে না করে বিশ্রাম।
কাটিয়া কাপড় জোড়ে দজির ঘটা।
নেয়াল বুনিয়া নাম বলায় বেনটা।।
নানান বৃত্তি করিয়া বসিল মুসলমান।

সাবধান হয়ে শুন হিন্দুর বাখান।।

Rivers described by Mukundaram Kabikankan Chandi, কবিকঙ্কন চণ্ডী থেকে বাংলার কয়েকটি নদী

নদনদীগণের কলিঙ্গ গমন

আজ্ঞা দিল ভবানী,             চলিল মন্দাকিনী
          ছাড়িয়া গগনে স্থিতি।
সঙ্গে মকর-জাল,               ছাড়িয়া পাতাল
          বেগে ধায় ভোগবতী।
প্রলিয় তরঙ্গা,                   ধাইলেন গঙ্গা,
          ভৈরবী করম্মনাশা।
ধাইল দ্রুপদ,                   শোণ মহানদ,
          ধাইল বাহুদা বিপাশা।।
আমোদর দামোদর,            ধাইলা দারুকেশ্বর,
          শিলাই চন্দ্রভাগা।
দেবাই দনাই,                  ধাইল দুই ভাই
          বগড়ির খানা ধায় বাগা।
ধাইল ঝুমঝুমি,                 করিয়া দামাদামি
          বিষাই মুষাই সঙ্গে।
ধাইল তারাজুলি                গুস্কারা কুতুহলী,
          রটনা চলিল বঙ্গে।।
খরতর লহরী                   শাইল গোদাবরী
          কাণা ধাই দামোদর।
খালি জুলি সঙ্গে,                চলিলা বঙ্গে,
          বুড় মন্ত্রেশ্বের।।
গঙ্গা যমুনা,                     ধাইলা বরুণা,
          অজয়া সরাস্বতী।।
ধাইল কুন্তী,                    বাঁকা ধায় গোমতী,
          সরযূ সুধাবতী।।
ধাইল কাঁসাই                  মহানদী বিড়াই,
          খর ধায় বামনখানা।
চারিদিগের জল,                হইয়া ধবল
          কলিঙ্গ জুড়িয়া বহে ফেনা।।
বাজায়ে দণ্ডী,                   আপনি চণ্ডী
          চলিলা স্ত্বরা হয়ে।
সঙ্গে কোলাঘাই,                চলিল মহানই
          সুবর্ণরেখা লয়ে।।

মুকুন্দরাম কবিকঙ্কন চণ্ডীকাব্য থেকে ৫৫০ বছরের আগের বাংলার সমাজ, Bengal 550 years back, written in Kabikankan Chandi by Mukundaram

কালকেতুর ভোজন

দূর হইতে ফুল্লরা বীরের পা’য়ে সাড়া।
সম্ভ্রমে বসিতে দিল হরিনের ছড়া।।
মকা নারিকেলেতে পূরিয়া দিল জল,
ঝাঁটি জল দিয়া কৈল ভোজন স্থল।।
পাখলিল মহাবীর পদ পাণি মুখে।
ভোজন করিতে বৈসে মনের কৌতুকে।।
সম্ভ্রমে ফুল্লরা দিল মাটিয়া পাথরা।
ব্যঞ্জনের তরে দিল নূতন খপরা।।
মুচাড়িয়া দুই গোঁপ বান্ধে নিয়া ঘাড়ে।
এক শ্বাসে সাত হাঁড়ি আমানি উজাড়ে।।
চারি হাঁড়ি মহানির খায় খুদ-জাউ।
ছয় হাঁড়ি মসূর সূপ মিশাইয়া লাউ।।
ঝুড়ি দুই-তিন খায় বন-ওল পোড়া।
বন-পুঁই ভাব দুই কল্মি কাঁচড়া।।
ফুল্লরা রন্ধন করে জ্বালে গোটা বাঁশ।
ঝোল রান্ধি দিল দুটা হরিনের মাস।
গণ্ডা দশ মহাবীর খায় নেউল পোড়া।
সার কচু মিশাইয়া করঞ্জ আমড়া।।
অম্বল খাইয়া বীর জায়াকে জিজ্ঞাসে।
রন্ধন করেছ ভাল আর কিছু আছে।।
এনেছি হরিন দিয়া দধি এক হাঁড়ি।
তাহা দিয়া খায় বীর ভাত তিন কাঁড়ি।।
শয়ন কুতসিত বীরের ভোজন বিটকাল।
গ্রাসগুলা তোলে যেন তেয়আঁটিয়া তাল।।
ভোজন কিরিয়া সাঙ্গ কৈল আচমন।
হরীতকী খেয়ে কৈল মুখের শোধন।

মুকুন্দরাম কবিকঙ্কন চণ্ডীকাব্য থেকে ৫৫০ বছরের আগের বাংলার সমাজ, Bengal 550 years back, written in Kabikankan Chandi by Mukundaram

নিদয়ার সাধ ভোজন

গর্ভের দেখিয়া ভর,            মনে লাগে বড় ডর,
          ক্ষুধা তৃষ্ণা নাহি দিন দশ।
আপনার মত পাই,             তবে গ্রাস দুই খাই,
          পোড়া মাছে জামিরের রস।।
নিধানী করিয়া খই,            তাহাতে মহিষা দই
          কুল করঞ্জা প্রাণ হেন বাসী।
যদি পাই সাজ ঘল,            পাকা চালিতার কজল
          প্রাণ পাই পাইলে আমসি।।
আমার সাধের সীমা,           হেলেঞ্চা কল্মী গিমা,
          বোদালি কাটিয়া কর পাক।
ঘঙ্কাটি খড় জ্বালে, সান্তলিবে কটুতৈলে,
          দিবে তাতে পলতার শাক।।
পুঁইডগা মুখী কছু,              ফুল বড়ি আর কিছু,
          দিবে তথি মরিচের ঝাল।
সন্তলন করি কাঁজি,            উদর পুরিয়া ভুঞ্জি,
          প্রাণ পাই পাইলে পাঁকাল।।
লোণ কিছু দিয়া বাড়া,          নকুল গোধিকা পোড়া
          হংস ডিমে তোল কিছু বড়া।
ভাজ কিছু রাই খাড়া,          চিঙ্গড়ির কর বড়া,
          সজারু করহ শিক-পোড়া।।
সদাই ন্যাকার উঠে,           দিনে দিনে বল টুটে
          বদনে সঘনে উঠে জল।
মুলা বেগুনেতে সিম,           তাহে দিয়া রান্ধ নিম,
          তাহে দেও উড়ূমদর ফল।।

মুকুন্দরাম কবিকঙ্কন চণ্ডীকাব্য থেকে ৫৫০ বছরের আগের বাংলার সমাজ, Bengal 550 years back, written in Kabikankan Chandi by Mukundaram

নিদয়ার মনের কথা
(নিদয়া, কালকেতুর মা। এই বক্তব্যটি নিদয়া পেশ করছে তাঁর স্বামির কাছে, যখন কালকেতু তাঁর গর্ভে। তাঁর সব কিছুতে অরুচি।)

শুন প্রাণনাথ! কহিয়ে তমারে।
এবে মোর প্রাণ কেমন করে।।(ধ্রু)।।
কৈতে নিজ সাধ বড় লাজ বাসি।
পান্ত ওদনে ব্যঞ্জন বাসী।।
বাথুয়া ঠনঠনি তেলের পাক।
ডগি ডগি লাউ ছোলার শাক।।
মীন চড়চড়ি কুসুম বড়ী।
সরল সফরী ভাজা চিংড়ী।।
যদি ভাল পাই মহিষা দই।
চিনি ফেলি কিছু মিশায়ে খই।।
পাকা চাঁপাকলা করিয়া জড়।
খাইতে মনের সাধ বড়।।
কনকের থালে ওদন শালি।
কাঞ্জিকা সহিত করিয়া মেলি।।
কাঞ্জি ভুঞ্জি কিছু মনেতে ভায়।
চাক চাকা মূলা বেগুণ তায়।।
আমড়া নোয়াড়ি পাকা চালতা।
আমসি কাসন্দী কুল করঞ্জা।।
থোড় উড়ুমদর ইচলি মাচে।
খাইলে মুখের অরুচি ঘুচে।।
হিয়ে দগদগি অন্তরে ভোক।
মুখে নাহি চলে এ বড় শোক।
মনে করি সাধ খাইতে মিঠা।
খীব নারিকেল তিলের পিঠা।।
বসিতে উঠিতে ঘুরয়ে মাথা।
মুখে উঠে হাই কহিতে কথা।।
সখি সাধে যদি বাড়াই পা।
আলাইয়া পড়ে সকল গা।।
দুগ্ধে গুড়ে তিলে মিশায়ে লাউ।
দধির সহিতে খুদের জাউ।।
শুন প্রভু কিছু কহি ওপর।

চিঁড়া চাঁপাকলা দুধের সর।।