Showing posts with label সাংবাদিক সম্মেলন. Show all posts
Showing posts with label সাংবাদিক সম্মেলন. Show all posts

Friday, November 18, 2016

উপনিবেশ বিরোধী চর্চা - হকার এবং পরম্পরার উদ্যমীদের সাংবাদিক সম্মেলন


আজ কলকাতার প্রেস ক্লাবে হকার সংগ্রাম কমিটির উদ্যোগে আগামী ২৬ নভেম্বর অপারেশন শানসাইনের কুড়ি বছর এবং কেন্দ্রিয় সরকারের টাকা বাতিলের বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উইভার্স আর্টিজান এন্ড ট্রাডিশনাল আর্টিস্টস গিল্ডের সম্পাদক বিশ্বেন্দু নন্দ। হকার সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মুরাদ হোসেন, দেবাশিস দাস, প্রতীম নাগ, অসিত সাহা এবং অর্থনীতিবিদ দীপঙ্কর দে।
এই সম্মেলনে দুটি সংগঠনের প্রতিনিধিরা অপারেশন শানসাইনের কুড়ি বছর পালন করার ডাক দেন এবন্ং বিশদে নরেন্দ্র মোদির টাকা বাতিল পরিকল্পনা সমাজের প্রত্যেক স্তরে কি ক্ষতি করছে তা বলেন।
অধ্যাপক দীপঙ্কর দে ভারতের সমাজজীবনে এই প্রকল্পের ক্ষতিকর দিকগুলি বিশদে তুলে ধরেন।