Showing posts with label Dharampal. Show all posts
Showing posts with label Dharampal. Show all posts

Saturday, January 28, 2017

গুরু তর্পণ - উপনিবেশবাদ বিরোধী চর্চা - ধরমপালজীর সাক্ষাতকার৪

কৃঃ আমাদের বিজ্ঞন-প্রযুক্তির বিষয়ে কিছু বলুন।
ধঃ জ্যোতির্বিদ্যা আর অঙ্কই ধরুণ। বাংলার ব্রিটিশ সেনা প্রধান রবার্ট বার্কারের কথাই ধরুণ। পরে তিনি পার্লামেন্টেরিয়ানও হয়েছেন। তিনি বেনারসের মনমন্দির সম্পর্কে লিখেছেন। ১৮২৩ পর্যন্ত এন্সাইক্লোপিডিয়া ব্রিটানিকা মনে করত যে এটি বিশ্বের সেরা পাঁচটি মানমন্দিরের অন্যতম।১৭৯০ সালের এক প্রবন্ধে, অঙ্কবিদ এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন প্লেফেয়ার ফরাসী জ্যোতির্বিদ্যার ঐতিহাসিক বেইলির বইএর বিশদ আলোচনা করেন। এই সময় রুবেন বারো( Ruben Burrow) বাইনোমিয়াল থিওরেম প্রকাশনা করেন। লেফটানেন্ট জেন্টিল, প্রখ্যাত কাসিনির লেখা, কিভাবে তামিলেরা কাগজ কলম ছাড়া, কিছু ঝিনুক আর কিছু অঙ্কের নামতা ব্যবহার করে, গ্রহণের হিসেব করত তার বর্ণনা দিয়েছেন। কৃষি নিয়ে প্রচুর কাজ হয়েছে।
১৮২০ সালের কর্নেল আলেকজান্ডার ওয়াকার মালাবার আর গুজরাটের কৃষি নিয়ে লেখেন। হলওয়েল, কিছু মাত্র সময়ে বাংলার সরকার ছিল। বাংলার বসন্তের টীকা দেওয়া নিয়ে বিশদে লিখেছেন। ১৮০২-৩ সালে ব্রিটিশেরা ভারতীয় পদ্ধতিতে টিকা দান নিষিদ্ধ করে। হ্যালকট দক্ষিণের ড্রিলপ্লাউ নিয়ে বিশদে আলোচনা করেছেন। তার মন্তব্য ছিল এটি খুব সাধারণ অথচ কার্যকর। তিনি লিখছেন তার ধারণা ছিল না এটি ভারতীয় প্রযুক্তি। এছাড়াও ঊজ নামক ভারতীয় ইস্পাত তৈরির বর্ণনা পেশ করেছেন ব্রিটিশরা। ড। হেলেনিয়াস স্কট তাঁদের(সাম্রাজ্য) যতগুলি ইস্পাতের সঙে পরিচিতি রয়েছে, এটি সবকটির থেকে উত্তম। এছাড়াও বরফ তৈরি, কাগজ তৈরি এবং মর্টার তৈরি নিয়েও বিশদ বর্ণনা রয়েছে।
কৃঃ কিন্তু বহু ব্রিটিশ ভারতের জনগণকে গরীব, দরিদ্র্য, অজ্ঞ বলে বর্ণনা করেছেন।
ধঃ আদতে আষ্টাদশ শতকে ভারতে আসা প্রায় সব সিভিলিয়ানদের এই মানসিকতা ছিল। ব্রিটেনের সেই সময়ে নির্দিষ্ট হায়ার্কিক্যাল স্ট্রাকচার ছিল, আইনি ব্যবস্থা এবং বংশ, কুল, পৃষ্ঠপোষকতা, অর্থের জোরে কিনতে পারা যায় এমন পদমর্যাদার সেনাবাহিনী এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছিল। সেই তুলনায় সাধারণ কিন্তু জীবন্ত ভারতীয় সমাজ ব্যবস্থায় দৃশ্যত মিলেমশে থাকার যে পরিবেশ গড়ে উঠেছিল, বা অর্থ অনির্ভর শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো বা জমির যৌথ মালিকানা ইত্যাদি ব্রিটিশদের চোখে ঢিলেঢালা এবং সম্পদহীন সমাজের প্রতিফলন।
১৮১৩ সালের ভারতবর্ষীয়দের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে আলোচনা হয়, তাতে এতদিনের লুঠ, অত্যাচারের পরেও ভারতীয় সমাজে যে ধরণের জ্ঞানের বহিপ্রকাশ হয়, যেভাবে মানুষে মানুষে আত্মীয়তা গড়ে উঠেছে, যেভাবে তাঁরা সহিষ্ণুতা প্রদর্শন করে তা নিয়ে বেশ কিছু পার্লামেন্টারিয়ান উল্লেখ করেছেন। আদতে উনবিংশ শতকে উইলবার্ফোর্সএর মত তাত্ত্বিকেদের মত এই মনোভাবের জন্য দায়ি। তিনি বলেন গ্রিস যতদিন খ্রিষ্ট ধর্মে মতি পেশ করেনি ততদিন তাঁরা গরীব ছিল। ভারতেরও একই অবস্থা। যতদিন না তাঁরা খ্রিস্টের অনুগামী না হচ্ছে তাঁদের অবস্থা পাল্টাবে না।
আমার মতে ভারতীয়দের অজ্ঞ, মুর্খ, গরীব ইত্যাদি বলার পিছনে যুক্তি ছিল, ভারতের ধর্ম ব্যবস্থা। ভারতীয়রা অনেক বেশি ধার্মিক। আদতে ভারতকে আর্থ-সামাজিকভাবে গরীব, পিছিয়েপড়া হিসেবে দেখানোর চেষ্টা শুরু হয়েছে ১৮০০ সালের পর থেকে। কেন্দ্রিভূত ব্রিটিশ রাজনীতি, সম্পদ সংগ্রহ নীতি আর শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হল - ইংরেজি শিক্ষিতরা তা মেনেও নিলেন - কোন প্রশ্ন না করে, এই শাসন ব্যবস্থা দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করল; চিন থেকে সেন্ট হেলেনা পর্যন্ত বিপুল ভৌগোলিক এলাকা সেই সম্পদে শাসিত হল আর প্রভূত বাড়তি নানান সম্পদ নিজের দেশে নিয়েগেল। এছাড়া ভারতে তারা নতুন শহর এবং প্রভূত সেনা ছাউনি তৈরি এবং তার ব্যবস্থাপনা করল এবং (এবং স্বাধীনতার পর এই ব্যবস্থা আমরা সেধে আমন্ত্রণ করে নিয়ে এলাম) সেটাই ভারতের বড় আভিশাপ হয়ে দেখা দিয়েছে।
এই অব্যবস্থা, দারিদ্র্য এবং উপনিবেশিকতা কিন্তু মোট রাজস্ব আদায়ের ওপর প্রভাব ফেলল না। সমগ্র ভারতকে যেন স্থাণুবৎ করে দেওয়া হল। এবং শিক্ষিতরা যে গবেষণা করলেন সেটি এই দারিদ্র্য বজায় রাখতে সাহায্য করল এবং সারা দেশে এই দারিদ্র্য মহামারীর মত ছড়িয়ে গেল।
কৃঃ আমাদের ভারতে এমন কিছু নীতি অনুসরণ করতাম, যা শাসককে একচ্ছত্র ক্ষমতা ভোগ করতে দিত না।
ধঃ মহাভারতে বলা হয়েছে, যে রাজা তার প্রজাদের রক্ষা করতে পারে না, যে অতিরিক্ত রাজস্ব আদায় করে, এবং তাঁদের সম্পদ হরণ করে সেই রাজাকে হত্যা করতে জনগণ একতাবদ্ধ হবে। সেই রাজা কলিরূপে চিহ্নিত হবে। এই রাজাকে মত্ত কুকুরের মত হত্যা করতে হবে।
কৃঃ কিন্তু আমাদের বহু রাজা সাক্ষাৎ কলি ছিলেন...
ধঃ ঠিক। আমরা রাজনৈতিক তত্ত্বের আলোচনা করছি। কিন্তু প্রাতীচ্যে তত্ত্বগতভাবে রাজা কিন্তু চরম ক্ষমতার আধিকারী ছিলেন।
কৃঃ কিন্তু এদেশে রাজাই চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এই তত্ত্ব কিকরে শেকড় গজাতে পারল?
ধঃ হয়ত ব্রিটিশ শাসনের সময় যে সব রাজা রাজস্ব করেছেন, তাঁদের শাসন করার পদ্ধতিতে এই ধারণা চারিয়ে গিয়েছে।
কৃঃ জাতিভেদ সম্বন্ধে কিছু বলুন। আপনি নিশ্চই বলবেন না যে জাতিভেদ প্রথা ১৮০০ সালের পরে দেখা দিয়েছে। এটিকে যদি আমরা আমাদের পরম্পরা হিসেবে করি তাহলে আসুবিধা দেখা দেবে।
ধঃ ঠিক। জাতিভেদ ভারতের পিছিয়ে পড়ার বড় কারণ বলে চিহ্নিত হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তে আমরা এলাম কি করে? গ্রামের মতই, প্রাচীন কাল থেকেই জাতি ব্যবস্থা ছিল। মুনুস্মৃতিতে সমাজকে চার বর্ণে ভাগ করা হয়েছে। এটি ভারতে আজ যেমন রয়েছে, তেমনি আতীত থেকেই ছিল। কিন্তু এটি ভারতের পিছিয়ে পড়ার প্রধান কারণ, এই তত্ত্ব এর আগে দেওয়া হয় নি। প্রত্যেক বর্ণ এবং আদিবাসীরা বহুকাল ধরে পাশাপাশি বাস করে এসেছে, আলাপ আলোচনা করেছে, আবার লড়াইও করেছে। মনুস্মৃতিকে ভুল প্রমান করে বলা যায় ব্রিটিশ যখন ভারত শাসন করতে শুরু করল, তখন ভারতে বহ শুদ্র রাজা। এটাও হতে পারে জাত ব্যবস্থা ভারতের রাজনীতির দুর্বলতার কারণ। বা উলটো ভাবে বলা যায় হয়ত জাতির বিভিন্নতা ভারতীয় সমাজের জোরের কারণ। সেজন্য ভারত বহুকাল ধরে টিকেও রয়েছে। কেন জাতিভেদ ভারতের দুর্বলতার কারণ তার কোন সন্তোষজনক উত্তর আজও পাওয়া যায় নি।
ব্রিটিশ শাসনে জাতিভেদ বড় আসুবিধে হয়ে দাঁড়িয়েছিল, তারা এই ব্যবস্থাকেই বুঝতে পারে নি – এমন নয় যে তারা জাতিহীন সমাজ তৈরি করে সশক্ত ভারত গড়তে চেয়েছিল, বরং তারা জাতিভেদ নির্মূলন করে ভারত ভাঙতে চেয়েছিল। আমার মনে হয় ভারতীয় সমাজকে অণুকরণ(এটমাইজেশন) করা, শাসন করা এবং সারা ভারত জয় করার ক্ষেত্রে বাধা হয়ে উঠল জাতির বিভিন্নতা। জাতিভেদ এবং জাতিভেদ নিয়ে যে ক্রোধ আজ ভারতীয় রাজনীতিতে দেখা যাচ্ছে, তা কিন্তু ব্রিটিশ শাসনের দান।

গুরু তর্পণ - উপনিবেশবাদ বিরোধী চর্চা - ধরমপালজীর সাক্ষাতকার৩

কৃঃ আপনি তাহলে বলছেন, ১৭৫৭র আগে ভারত ব্রিটেনের থেকে ভাল অবস্থায় ছিল? তখন ভারতের সাধারণ মানুষের কি অবস্থা ছিল?
ধঃ আমাদের হাতে এমন কোনো তথ্য নেই যা দিয়ে আমরা এই দুই সমাজের তুলনা করতে পারি। কিন্তু কয়েকটি তথ্য দিতে পারি যা ভারতের সমাজকে অন্য দৃষ্টিতে দেখতে চেষ্টা করবে। ১৮০৪ সালের জুলাইতে এডিনবরা রিভিউতে ভারতের কৃষি উৎপাদনের হার এবং কৃষি শ্রমিকদের মজুরি নিয়ে লেখা হয়েছিল। তুলনায় দেখা গেল, কৃষি উৎপাদনের হার ব্রিটেনের তুলনায় কয়েকগুণ বেশি। আর যেটা ব্রিটেনের কর্তাদের স্তম্ভিত করে দিয়ে ছিল সেটা হল, ভারতের কৃষি শ্রমকদের মজুরি তাঁদের দেশের কৃষি শ্রমিকদের থেকে কয়েকগুণ বেশি।
এর থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, তা হল, ভারতের অর্থনীতি যখন ঢালুর পথে যাচ্ছে, সেই ১৮০০ সালেই যদি এই মজুরি হয় তাহলে তার আগে কি ছিল? বা ১৮০৬ সালে বেলারি জেলার কনজামশান প্যাটার্ন নিয়ে আলোচনা করা যাক। এই জেলার তিন ধরণের পরিবারে কনজামশান প্যাটার্ন নিয়ে বিশদে সমীক্ষা করেছিল। পরিবারের মাথাপিছু দৈনিক দানাশস্য ব্যবহার হত আধ সের। এছাড়াও ২৩টি অন্যান্য জিনিস ছিল যেমন দানাশস্য, ঘি, তেল, নারকেল, সবজি, পান, সুপুরি ইত্যাদি। প্রথম শ্রেণীর পরিবারের মাথাপিছু বছরে খরচ হত ১৭ টাকা। দ্বিতীয় শ্রেণীর ৯ টাকা, তৃতীয় শ্রেণীর ৭টাকা(তুলনা করা যাক মূল্যবৃদ্ধির ১৮২০ সালের কলকাতায় মাসে দুটাকা রোজগার করে ঠাকুরদাস, বিদ্যাসাগরের পিতা নিজেকে স্বচ্ছল ভাবছেন, এবং বাড়িতে টাকা পাঠাবার কথা চিন্তা করছেন)।
তাঞ্জোরে ১৮০৫ সালে মিরাসদার(জমির চিরস্থায়ী স্বত্ত্বধারী)দের সংখ্যা ছিল ৬২০০০, যার মধ্যে ৪২০০০ ছিল শুদ্র বা তারও নিম্নশ্রেণীর। ৬ লাখ জনসখ্যার বারামহল(আজকের সালেম) জেলায়, পারিয়া গোষ্ঠীর কৃষকদের সংখ্যা ছিল ৩২৪৭৪। ১৭৯৯ সালে চেঙ্গেলপেট্টু জেলায় মিরাসদারদের যে তালিকা হয় তার সংখ্যা ছিল ৮৩০০, কালেক্টরের ধারণা মোট সংখ্যা, যারা এর বাইরে রয়ে গেলেন তারা এর দশগুণ হবেন। মাদ্রাজের ভূমি রাজস্ব ব্যবস্থা তৈরি করা আলেকজান্দার রিড লিখছেন হায়দ্রাবাদে বড়মানুষ আর তাঁদের চাকরদের মধ্যে পার্থক্য শুধু কাপড়ের। বড় মানুষদের কাপড় একটু বেশি পরিষ্কার।
কৃঃ আপনার আগামীতে প্রকাশ্য ভারতের ব্রিটিশপূর্ব শিক্ষাব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে আলোচনা করেছেন-
ধঃ উদাহরণস্বরূপ, ১৯২২-১৯২৫ সালে মাদ্রাজ প্রেসিডেন্সির দেশজ শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা সমীক্ষ হয়। তাতে দেখা যায় ১১৫৭৫টি বিদ্যালয় আর ১০৯৪টি উচ্চবিদ্যালয়(কলেজ) রয়েছে যেগুলির ছাত্র সংখ্যা ১৭৪১৯৫ এবং ৫৪৩১ যথাক্রমে। সেই ছাত্রদের জাতিভাগ নিয়েও অতি গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তামিলভাষী এলাকায় শুদ্র এবং তার তলার জাতির ছাত্রের সংখ্যা ছিল ৭০-৮০ শতাংশ। ৬২ শতাংশ ছিল ওডিয়া ভাষী এলাকায় এবং ৫৪ শতাংশ ছিল মালায়লম ভাষী এলাকায়। মাদ্রাজের গভর্ণর এটা লেখেন, বিদ্যালয়ের যাওয়ার যাদের বয়স হয়েছে এমন ছাত্রদের ২৫ শতাংশ বিদ্যালয়ে যায় এবং বড় এক অংশ বাড়িতে পড়াশোনা করে। ২৬০০০ ছাত্র বাড়িতে পড়াশোনা করে, ৫৫০০ বিদ্যালয়ে যায়। মালাবারে বাড়িতে উচ্চস্তরের পড়াশোনা করা ছাত্রদের সংখ্যা ১৬০০। সেখানে মুসলমান বিদ্যালয়ে যাওয়া ছাত্রীদের সংখ্যা ১১২২, ছাত্রদের সংখ্যা ৩১৯৬। ব্রিটিশপূর্ব সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সব ধারণা রয়েছে, সেগুলি নতুন করে ফিরে দেখার সময় এসেছে।
(পরের প্রকাশনায় শেষ হবে)

গুরু তর্পণ - উপনিবেশবাদ বিরোধী চর্চা ধরমপালজীর সাক্ষাতকার২

কৃঃ অন্য একটা প্রশ্ন করি। ব্রিটিশের পক্ষে কেন এই দেশে উপনিবেশ করা সহজ হয়ে পড়ল? ব্রিটিশ-পূর্ব সমাজের কোন দিকটি এর জন্য দায়ী?
ধঃ একটা কথা বলে রাখি ব্রিটিশ পূর্ব ভারতীয় সমাজে জোরের বা ভঙ্গুরতার যায়গাগুলি আমি সত্যিই জানি না। আমার জ্ঞান অষ্টাদশ শতকের ব্রিটিশ পূর্ব সমাজ নিয়ে এবং তাও অধিকাংশ ব্রিটিশ এবং অন্যান্য তথ্য থেকে আহরিত। এই বিষয়ে মন্তব্য করার আগে ব্রিটিশপূর্ব সমাজ সম্বন্ধে আর বহু তথ্য জানা প্রয়োজন। আমি শুধু বলতে পারি ১৭০০ সাল নাগাদ মুঘলদের কেন্দ্রিয় পকড় শিথিল হয়ে পড়ল। এর ফলে বহু স্থানীয় রাজা মহারাজা নবাবেরা তাঁদের নিজেদের অঞ্চলে আধিকার বজায় রাখতে শুরু করলেন। এদের মধ্যে রাজনৈতিক যোগাযোগ ছিল না। ফলে ফরাসিদের মত ইওরোপিয় শক্তি তাঁদের মধ্যে আপাত বিচ্ছিন্নতার সুযোগে তাঁদের সাম্রাজ্য বিস্তার করার কাজ শুরু করে। শেষে যখন ব্রিটিশেরা শক্তি সঞ্চয় করে আঘাত হানতে থাকে তখন তাঁদের আর ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হয় নি।
কৃঃ আদতে কি ভারতীয় সামন্ততন্ত্র নব্য পুঁজিবাদের এই আঘাতকে ঠেকাতে পারে নি...
ধঃ জানি না আমাদের সামন্ততন্ত্র ছিল কি না। এই ধরণের সিদ্ধান্ত করে ফেলার সময় আমাদের সমাজিক সঙ্গঠন(সোসাল অর্গানাইজেশন) নিয়ে বেশ কিছু ইওরোপকেন্দ্রিক উপপাদ্য ভেবে ফেলা হয়। একটা উদাহরণ দেওয়া যাক, যখন কেউ মুঘলদের কেন্দ্রিয় শক্তির কথা বলেন, তখনই একটা কেন্দ্রিভূত রাষ্ট্র ধারণা এবং তৎসংক্রান্ত বেশ কিছু উপধারণা তৈরি করে নেন। নাতিদের লেখা ঔরঙ্গজেবের একটী চিঠি আমি দেখেছি। তাতে দুটো বিষয় বলা হয়েছে, ১। জাহাঙ্গীরের সময় রাজস্ব দপ্তর সারা ভারত থেকে ৬০ লাখ টাকা তুলত, আর ব্যয় হত দেড় কোটি টাকার কাছাকাছি। ফলে যে বিপুল ঘাটতি থাকত তা আকবরের সঞ্চয় থেকে পূরণ হত। ২। শাহজাহান জাহাঙ্গীরের উদাহরণ অনুসরণ করেন। তিনি দেড় কোটি টাকা তুলতেন। এবং খরচ কমিয়ে আনেন এক কোটি টাকায়। কিন্তু মুঘলদের রাজত্বে প্রথম দিকে মোট রাজস্ব ছিল ১০ কোটি টাকা, পরের দিকে কুড়ি কোটি টাকা। হিসেব বলছে সম্রাট তার রাজত্বের ন্যুনতম রাজস্ব নিতেন, তাহলে বাকি রাজস্বের কি হত? আমার ধারণা ঐতিহাসিকেরা স্বীকার করেছেন যেঔরঙ্গজেব রাজস্বের ২০ শতাংশ নিতেন। ফলে ধরে নেওয়া হয় বাকি আশি শতাংশ রাজস্ব সামন্তরা নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে নিতেন।
আমার সিদ্ধান্ত অন্যরকম। এই বিপুল পরিমান রাজস্ব স্থানীয় অঞ্চলে থাকত। এই সম্পদ স্থানীয় রীতিনীতি পুষ্ট করার কাজ করত – যেমন পাঠশালা, চাত্রম, বিদ্যালয়, পুকুর, সেচ ব্যবস্থা, মন্দিরের জন্য এবং অন্যান্য ধর্মীয় কাজে ব্যয়, জ্ঞনাক, বৈদ্য, কবি, জ্যোতিষ, জাদুকর ইত্যাদিদের মধ্যে বেঁটে দেওয়া হত। এটি আসলে বেশ পুরোনো ব্যবস্থা যা মুঘল শক্তিকেও বজায় রাখতে হয়েছে। কিন্তু ব্রিটিশ সময়ে পুরো ব্যবস্থা পালটে গেল। তারা ধাপে ধাপে মোট উৎপাদনের ৫০ থেকে ৬০ শতাংশ রাজস্ব হিসেবে কেড়ে নিতে শুরু করল। তার ফল এখন ফলছে। গ্রামে যে উদবৃত্ত থাকত, তা শুষে নিয়ে চলে গেল বিদেশে। ফলে যে পরিকাঠামো তৈরি হয়েছিল কয়েক হাজার বছর ধরে তা ভেঙ্গে পড়ল তাসের ঘরের মত।
কৃঃ ব্রিটিশ এক কাজ জেনেশুনে করেছিল?
ধঃ ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে যা স্বাভাবিক তাই তারা করেছে। তাঁদের দেশে তারা কৃষকদের থেকে ৫০ শতাংশের বেশি রাজস্ব নিত। ফলে তাঁদের সিদ্ধান্ত ছিল যে শাসক যে জমি তার(নিজেদের দেশেই তারা সবার আগে উপনিবেশ স্থাপন করেছিল)। সেই তত্ত্ব ব্রিটিশ এদেশে এসে আমাদের ওপর চাপিয়ে দিল। তারা এটা শুধু ভারতের জন্য করেছে বললে অপলাপ হবে। তারা বিশ্বে যেখানে যেখানে গিয়েছে সেখানেই একই কাজ করেছে। ব্রিটিশ শাসকেরা মনে করত এটাই স্বাভাবিক কাজ। কেননা তাঁদের সমাজ আর রাষ্ট্র সম্বন্ধে যে ধারণা তা কেন্দ্রিভূত এক সমাজের। এই ধারণা ১০০০ বছর ধরে ব্রিটেনে রয়েছে। এ তত্ত্ব পুঁজিবাদের গর্ভগৃহ থেকে জন্ম হয় নি। উদাহরণস্বরূপ, ১১০০ সালে নর্মানেরা যখন ব্রিটেন দখল করল, তখন থেকেই রাজস্বে ৯৫ শতাংশের বেশি সম্পদ রাজা, চার্চ এবং নতুন সামন্তরা ভাগ করে নিত।

গুরু তর্পণ - উপনিবেশবাদ বিরোধী চর্চা - ধরমপালজীর সাক্ষাতকার১

...গত বছরের প্রকাশনা। ধরমপালজীর এই সাক্ষাতকারটি নিয়েছেন ক্লদ আলভারেজ।
আমরা যে কাজ করছি, পুরোনো বাঙলাকে ফিরে দেখা, সেই কাজের মূল গুরুরা হলের গ্রামীন উদ্যোগীরা। এছাড়াও হাতে গোণা শিক্ষিত, যারা আমদের পা মাটিতে রাখতে শিখিয়েছেন, গ্রামের মানুষকে গুরু ভাবতে শিখিয়েছেন তাদের মধ্য ধরমপালজী অন্যতম।
জীবনী বর্ণনা মোটামুটি ঔপনিবেশিক সভ্যতার অবদান, যেখানে প্রখ্যাতরা সমাজের জ্ঞানে সম্পদ শুষে বেড়ে উঠে সেগুলিকে নিজেদের সম্পত্তি বলে চালান। এই ব্যক্তি কেন্দ্রিক আলোচনা এই পূর্বের সমাজে ছিল না বললেই চলে, বিশেষ করে গ্রাম সমাজে।
এই আলোচনা বাংলায় খুব একটা চল নেই। গত কয়েক দশকে বাংলা তথা ভারতের সমস্ত জ্ঞানচর্চার ঐতিহ্য ধ্বংস করে গয়ে উঠেছে 'কেন্দ্র' উপসর্গওয়ালা কয়েকটি পশ্চিমী ধাঁচের শিক্ষা কেন্দ্র।
এই দেশজ গ্রামীন, অপ্রাতিষ্ঠানিক, বিকেন্দ্রীভূত জ্ঞানচর্চা বাংলায় হয় নি বললেই চলে, বাংলায় তাই ধরমপলাজী প্রায় অশ্রুত ব্যক্তি।
তাঁর জীবনী আলোচনা এখানে অবান্তর - শুধু না বললেই নয় যে সব কথা - তিনি ভারতে গত এক শতক ধরে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত চর্চিত পশ্চিমি সাম্যবাদের ধারার বাইরে দাঁড়িয়ে ভারতীয় সাম্যবাদের চর্চা করেছিলেন, যে সাম্যবাদের ভিত লুকিয়ে রয়েছে গ্রাম সমাজের জ্ঞানচর্চায়।
সেই দেশচর্চার কুড় আমরা পেয়েছিলাম ধরমপালজীর কাজে।
তিন দশক আগে একটি সাক্ষাতকারের বাংলায় অনুদিত কিছু অংশ তুলে দেওয়া গেল। কয়েকটি ধারাবাহিকে প্রকাশ পাবে -
কৃষ্ণণঃ প্রথমেই খুব বস্তাপচা প্রশ্ন করছি। আপনি কেন এবং কিভাবে ব্রিটিশপূর্ব বিশেষ করে অষ্টাদশ শতকের শেষের দিকের ভারতের সমাজ জানতে উৎসাহী হলেন। আপনাকে এই প্রশ্নটি করছি, কেননা আপনি তথাকথিত শিক্ষাগতভাবে (বিশ্ববিদ্যালয়ে) গবেষক/জ্ঞানচর্চক নন।
ধরমপালঃ আমি দীর্ঘদনধরে এসোসিয়েশন আব ভলান্টারি এজেন্সিজ ফর রুরাল ডেভেলাপমেন্ট(এভার্ড)এর জড়িয়েছিলাম। ১৯৫৮ থেকে ১৯৬৪ পর্যন্ত আমি এর সম্পাদক থেকেছি। এভার্ড আমাদের গ্রামের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা জানতে উৎসুক ছিল। এই সংগঠনের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, ভারতীয় সমাজে পরম্পরাগত ভাবনা বা বিশ্বাসের সঙ্গে বিদেশের দিকে দৃষ্টি রেখে বেড়ে ওঠা মানুষদের দুস্তর ব্যবধান। শহুরে মানুষেরা দেশের সমাজ ব্যবস্থা জানেনইনা বলা যেতে পারে।
এ সম্বন্ধে আপনাকে আমি একটা বাস্তব উদাহরণ দিতে পারি। পঞ্চায়েত ব্যবস্থা বুঝতে, এবং তা নিয়ে কাজ করা একটি দলের সঙ্গে আমি রাজস্থান গিয়েছিলাম।আমরা দেখলাম পঞ্চায়েত একটি নতুন বাড়ি তৈরি করেছে। তার কাজগপত্র পরীক্ষা করে দেখলাম যে পঞ্চায়েতে এই বাড়িটা তৈরি করা নিয়ে কোনো তথ্য রাখা নেই। খোঁজ খবর নিয়ে জানলাম এই সিদ্ধান্তটি নিয়েছে বিশ) পঞ্চায়েত(২০টি পঞ্চায়েতের সংগঠন – উত্তর বাংলায় যেমন বাইশা পঞ্চায়েত নামে একটা ব্যবস্থা ছিল)। এটি একটি পঞ্চায়েত, যা পরম্পরাগতভাবে গ্রামে কাজ করে, এবং এর সঙ্গে বাস্তবে যে নিয়মতান্ত্রিক পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছে, তার কোনো মিল নেই।
এটি একটি শেখার ব্যাপার ছিল আমাদের কাছে – বুঝতে চাইলাম যে গ্রামের মানুষ কি ভাবে কোনো বিষয়কে দেখে, এবং তাঁরা বাইরের নানান ধাক্কায় কিভাবে প্রভাবিত হয়। বুঝলাম, আমরা কত কম গ্রাম সম্বন্ধে জানি। অন্ধ্র, তামিলনাড়ু এবং অন্যান্য এলাকায় আমরা কাজ করতে গিয়ে এই একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। ১৯৬৩-৬৫ পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কাজ করতে গিয়ে আমি তামিলনাড়ুতে যাই। বিভিন্ন জেলায় গিয়ে পঞ্চায়েতের কাজের সঙ্গে জুড়ে থাকা নানান মানুষের সঙ্গে কথা বললাম, এবং পঞ্চায়েত কিভাবে চলে তারও একটা আঁচ নেওয়ার চেষ্টা করছিলাম। তাঞ্জোরে আমি স্থানীয় ভারত সেবক সমাজের চেয়ারম্যানের সঙ্গে দেখা করি। তিনি আমাকে জানান তাঞ্জোরের আশেপাশে ১৯৩৭ সাল থেকে ১০০টিরও বেশি সমুদায়ম গ্রামের আস্তিত্ব রয়েছে। সমুদায়ম গ্রাম হল এমন একটা গ্রাম যেখানে সময়ে সময়ে গ্রামের জমির চাষের অধিকার বিভিন্ন পরিবারের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে বর্তায়, অথচ জমির অধিকার কিন্তু সামগ্রিক সমাজের থাকে। এই ব্যবস্থাটি প্রয়োজন হয় কেননা, বহু সময়ে জমির উর্বরতা, নদীর ঢাল, ইত্যদির মত নানান বিষয় পরিবর্তিত হলে জমি চাষের ব্যবস্থাও পরিবর্তিত হয়। তখন জমি চাষের অধিকার নতুন করে ভাগ হয়।
আমি পরে রাজস্ব সমীক্ষায় দেখি, ১৮০৭ সাল পর্যন্ত তাঞ্জোরের অন্তত ৩০ শতাংশ সমুদায় গ্রাম ছিল। আষ্টাদশ শতের শেষ দিকের আর উনবিংশ শতের প্রথমের দিকের যত ব্রিটিশ তথ্য দেখেছি, তত আমি বুঝতে পারলাম আমরা ভারতীয় সমাজ নিয়ে যে সব ধারণা করেছি, সব ভুল ছিল। আমি এই কাজটি সারাজীবন ধরে করেছি, আমার ধারণা সকলের এই রাস্তায় গবেষণা করলে, নতুন তথ্যে উপনীত হতে পারবেন।
(এর পর পরের প্রকাশনায়)

Wednesday, February 17, 2016

ভারতীয় জ্ঞানচর্চার ইতিহাস - কলণবিদ্যা


THE METHODOLOGY OF INDIAN MATHEMATICS প্রবন্ধে নামহীন এক লেখক লিখছেন, (যতদূর সম্ভব ধরমপালজী)
Detailed proofs are provided in the Indian texts on mathematics is due to Charles Whish who, in an article published in 1835, pointed out that infinite series for π and for trigonometric functions were derived in texts of Indian mathematics much before their ‘discovery’ in Europe. Whish concluded his paper with a sample proof from the Malayalam text Yuktibhāùā of the theorem on the square of the diagonal of a right angled triangle and also promised that:
A further account of the Yuktibhāsā, the demonstrations of the rules for the quadrature of the circle by infinite series, with the series for the sines, cosines, and their demonstrations, will be given in a separate paper: I shall therefore conclude this, by submitting a simple and curious proof of the 47th proposition of Euclid [the so called Pythagoras theorem], extracted from the Yuktibhāsā.

সিদ্ধান্ত নেওয়ার দায় আপনাদের।

Saturday, February 6, 2016

Smallpox in the 17th Century and Traditional Inoculation


Dharmapal (2000) has quoted British sources to prove that inoculation in India was practiced before the British did.
In the seventeenth century, smallpox inoculation (tikah) was practiced in India. A particular sect of Brahmins employed a sharp iron needle to carry out these practices. In 1731, Coult was in Bengal and he observed it and wrote (Operation of inoculation of the smallpox as performed in Bengall from Re. Coult to Dr. Oliver Coult in 'An account of the diseases of Bengall' Calcutta, dated February 10, 1731):
The operation of inoculation called by the natives tikah has been known in the kingdom of Bengall as near as I can learn, about 150 years and according to the Bhamanian records was first performed by one Dununtary, a physician of Champanagar, a small town by the side of the Ganges about half way to Cossimbazar whose memory in now holden in great esteem as being through the another of this operation, which secret, say they, he had immediately of God in a dream.
There method of performing this operation is by taking a little of the pus (when the smallpox are come to maturity and are of a good kind) and dipping these in the point of a pretty large sharp needle. Therewith make several punctures in the hollow under the deltoid muscle or sometimes in the forehead, after which they cover the part with a little paste made of boiled rice. When they want the operation of the inoculated matter to be quick they give the patient a small bolus made of a little of the pus, and boiled rice immediately after the operation which is repeated the two following days at noon.
The place where the punctures were made commonly festures (sic) and comes to a small suppuration, and if not the operation has no effect and the person is still liable to have the smallpox but no contrary if the punctures do suppurate and no fever or eruption ensues, then they are no longer subject to the infection.
The puncture blacken and dry up with the other pustules.
The fever ensues later or sooner, according to the age and strength of the person inoculated, but commonly the third or fourth days. They keep the patient under the coolest regimen they can think off befor the fever comes on and frequently use cold bathing.
If the eruption is suppressed they also use frequent cold bathing. At the same time they give warm medicine inwardly, but if they prove of the confluent kind, they use no cold bathing, but (keep) the patient very cool and give cooling medicines.
I cannot say anything of the success of this operation or their method of cure in this disease, but I intend to inform myself.
Dr. J.Z. Holwell writes the most detailed account for the college of Physicians in London in 1767 (An account of the manner of inoculating for the smallpox in the East Indies, by J. Z. Holwell, F.R.S. addressed to the President and Members of the College of Physicians in London). He wrote:
Inoculation is performed in Indostan by a particular tribe of Bramins, who are delegated annually for this service from the different Colleges of Bindoobund, Eleabas, Benares, & c. over all the distant provinces: dividing themselves into small parties, of three or four each, they plan their traveling circuits in such wise as to arrive at the places of the operation consists only in abstaining for a month from fish, milk, and ghee (a kind of butter made generally of buffalo's milk); the prohibition of fish respects only the native Portugese and Mahomedans, who abound in every province of the empire.
When the Bramins begin to inoculate, they pass from house to house and operate at the door, refusing to inoculate any who have not, on a strict scrutiny, duly observed the preparatory course enjoined them. It is no uncommon thing for them to ask the parents how many pocks they choose their children should have: Vanity, we should think, urged a question on a matter seemingly so uncertain in the issue; but true it is, that they hardly ever exceed, or are deficient, in the number required.
They inoculate indifferently on any part, but if left to their choice, they prefer the outside of the arm, midway between the elbow and shoulder for the females. Previous to the operation the Operator takes a piece of cloth in his hand, (which becomes his perquisite if the family is opulent) and with it gives a dry friction upon the part intended for inoculation, for the space of eight or ten minutes, then with a small instrument he wounds, by many slight touches, about the compass of a silver grout.
The instrument they make use of, is of iron, about four inches and a half long, and of the size of a large crow quill, the middle is twisted, and the one end is steeled and flatted about an inch from the extremity, and the eight of an inch broad; this extremity is brought to a very keen edge, and two sharp corners; the other end of the instrument is an earpicker, and the instrument is precisely the same as the Barbers of Indostan use to cut the nails, and depurate the ears of their customers. The operators of inoculation holds the instrument as we hold a pen and with dexterous expedition gives about fifteen or sixteen minute scarifications with one of the sharp corners of the instrument, and to these various little wounds, I believe may be ascribed the discharge which almost constantly flows form a part in the progress of the disease. I cannot help thinking that too much has been said (pro and con) about nothing, respecting the different methods preferred by different practitioners of performing the operation; provided the matter is thrown into the blood, it is certainly, a consideration of most trivial import by what means it is effected; if any claims a preferences, I should conclude it should be that method which bids fairest for securing a plentiful discharge from the ulcer.
Just making the smallest appearance of blood, then opening a linen double rag (which he always keeps in a cloth round his waist) takes from thence a small pledget of cotton charged with the variolous matter, which he moistens with two or three drops of Ganges water, and applies it to the wound, fixing it on with a slight bandage, and ordering it to remain on for six hours without being moved, then the bandage to be taken off, and the pledget to remain until it falls off itself; sometimes (but rarely) he squeezes a drop from the pledget, upon the part, before it applies it; from the time he begins the dry friction, to tying the knot of the bandage, he never ceases reciting some portions of the worship appointed, by the Aughtorrah Bhade, to be paid to the female divinity before mentioned, nor quits the most in a double calico rag, is saturated with matter from the inoculated pustules of the preceding year, for they never inoculate with natural way, however distinct and mild the species. He than proceeds to give instructions for the treatment of the patient through the course of the process, which are most religiously observed; these are as follows:
He extends the prohibition of fish, milk and ghee, for one month from the day of inoculation; early on the morning succeeding the operation, four collans (an earthen pot containing about two gallons) of cold water are ordered to be thrown over the patient, from the head downwards, and to be repeated every morning and evening until the fever comes on, (which usually is about the close of the sixth day from the inoculation) then to desist until the apperance of the eruptions, (which commonly happens at the close of the third complete day from the commencement of the fever) and then to pursue the cold bathing as before, through the course of the disease, and until the scabs of with a fine sharp pointed thorn, as soon as they begin to change their colour, and whilst the matter continues in a fluid state. Confinement to the house is absolutely forbid, and the inoculated are ordered to be exposed to every air that blows; and the utmost indulgence they are allowed when the fever comes on, is to be laid on a mat at the door; but, in fact, the eruptive fever is generally so inconsiderable and trifling, as very seldom to require this indulgence. Their regimen is ordered to consist of all the refrigerating things the climate and season produces, as plantains, sugar-canes, water melons, rice, gruel made of white poppy-seeds, and cold water, or thin rice gruel for their ordinary drink. These instructions being given, and an injunction laid on the patients to make a thanks giving Poojah, or offering, to the goddess is a pund of cowries, equal to about a penny sterling, and goes on to another door, down one side of the street and up on the other, and is thus employed from morning until night, inoculating sometimes eight or ten in a house. The regimen they order, when they are called to attend the disease taken in the natural way, is uniformly the same. There usually begins to be a discharge from the scarification a day before the eruption, which continues through the disease, and sometimes after the scabs of the pock fall off, and a few pustules generally appear round the edge of the wound; when these two circumstances appear only, without a single eruption on any other part of the body, the patient is deemed as secure from future infection, as if the eruption had been general.
Thus far the system of practice pursued by the Bramins will, I imagine, appear rational enough, and well founded; but they have other reasons for particularly prohibiting the use of these three articles, which to some may appear purely speculative, if not chimerical. They lay it down as a principle, that the immediate (or instant) cause of the smallpox exists in the mortal part of every human and animal form; that the mediate (or second) acting cause, which stirs up the first, and throws it into a state of fermentation, is multitudes of imperceptible animalculae floating in the atmosphere; that these are the cause of all epidemical diseases, but more particularly of the small pox.
That the great and obvious benefit accruing from it, consists in this, that the fermentation being excited by the action of a small portion of matter (similar to the immediate cause) which had already passed through a state of fermentation the effects must be moderate and benign; whereas the fermentation raised by the malignant juices of the animalculae received into the blood with the ailment, gives necessarily additional force and strength to the first efficient cause of the disease.
Holwell's detailed account, not only describes inoculation, but also shows that the Indians knew that microbes caused such diseases.
In 1787 the Government erected a hospital for smallpox inoculation at Dum Dum in Calcutta. There were some restrictions included before and after inoculation, such as the breastfeeding children were not inoculated, but children above one year of age were considered old enough for the operation, no member of an inoculated household was permitted to mix with the outside world, and no permission from another village was permitted to enter a house having an inoculated person, etc.

Smallpox in 18th and 19th Centuries:

During the 18th century smallpox was widely prevaialent in India, and killed more people here than in other countries. At Calcutta in mid 18th centaury, the yearly death rate from smallpox was, on an average, 12,000 per million. In 1798, Edward Jenner discovered that the cowpox inoculation-vaccination protected a person against the smallpox. Only four years after the discovery, vaccination was introduced in India under the guidance of Lord Clive. This was the time when British Government banned this traditional inoculation practice.
In Calcutta, around the 1802-03 inoculation was banned under the Bengal Presidency. At first, in Bengall people rejected this vaccination because operation of inoculation was very ancient and widespread. But in 1804, Dr. Shoolbred drew attention to the determined opposition of the Brahmin inoculators. He tried to convert the numerous ticcadars (inoculators) into vaccinators, and, to an extent, he succeeded in his attempts. On April 23, 1805, after a visual demonstration of the effect of vaccination, 26 Brahmin inoculators declaring their full faith in the power of vaccination to prevent smallpox signed a statement.
Dr. T. P. Wright, civil surgeon of Bhagalpur wrote in 1868 (Annual report of the Sanitary commissioner, India, Pp. 333.):
"There is a very strong prejudice against vaccination in almost all parts of the district, and in five years, only 1519 operations have been performed…."
In 1900, smallpox inoculation was still in practice in Bengal, Assam, North-West Frontier Provinces, Punjab and the Maratha state.

Conclusion

In olden times tikah (inoculation) against smallpox was very common in Southern and Northern parts of India, chiefly at Calcutta. A special sect of the Brahmins practiced this inoculation operation. It was a technical operation carried through the sharp needle. Pollack asserts this operation was practiced in China from the 11th century and it definitely reached there from India. Around 17th Century it was very common in India but after the introduction of the smallpox vaccine in India by the Britishers, this traditional inoculation practice was banned under the Bengal Presidency.

Sources and Further Reading

Dharampal. 2000. Indian Science and Technology in the Eighteen Century. An Account of the manner of inoculating for the Smallpox in the East Indies. Mapusa, Goa: Other India Press., Vol 1.
Dube, S. C. 1955. Indian Village. London: Routlege and Kegan Paul.
Leslie, Charles. 1998. Asian Medical systems: a comparative Study. Delhi: Motilal Banarasidass.
Pollack, Kurt. 1968. The Healers, the Doctor, then and now. English Edition. Pp. 37-8.
Sivin, Nathan. 2000. Science & Civilisation in China. Vol.6. Part VI. Medicine. Cambridge: Cambridge University press.

Saturday, April 20, 2013

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির করা চেঙ্গলপট্টু সমীক্ষার নানান তথ্য

সূত্রঃ http://ppstbulletins।blogspot।in/2011/10/europe-and-non-european-world-since।html
দক্ষিণ ভারতের বেশ কিছু মন্দির তৈরি হয়েছিল ষষ্ঠ শতকে। মাদ্রাজের কাছে দশম শতকেরর উত্তিরামেরয়ুর (Uttiramerur) মন্দির লিপির পাঠোদ্ধারে সেই এলাকার সামাজিক জীবনের এক বিস্তৃত ছবি উঠে আসে।
সাধারণভাবে ভারতবর্ষ ৪০০টি ছোট ভৌগোলিক এলাকায় বিভক্ত ছিল যার মধ্যে ১৫-২০টি প্রধাণ ভাষা এলাকা। এই ৪০০টির প্রত্যেকটি জেলায় কাপড় বোনা হত। মাদ্রাজ প্রেসিডেন্সিতে ১৮১০ সাল পর্যন্ত Moturpha আর Veesabuddy কর আদায়ের ব্রিটিশ তথ্য বলছে প্রত্যেক জেলায় ১০,০০০ থেকে ২০,০০০ হাতে চালানো তাঁত ছিল। সারা ভারতে ৩০,০০০ ধাতু গলানো চুল্লিতে লোহা আর মর্চেছাড়া ধাতু(ক্রুসিবল স্টিল)র জিনিস তৈরি হত। সারা বছরে ৪০-৪২ সপ্তাহ ধরে মোট ২০ টন উচ্চমানের লোহা তৈরি করতে পারত। এছাড়াও অন্যান্য ধাতু শিল্পীও ছিল। খনিতে কাজ করার দক্ষ মানুষ ছিল। পাথর তক্ষণ শিল্পী, ছবি আঁকার শিল্পী, বাড়ি তৈরির কারিগর ছিল। চিনি, নুন আর জনসংখ্যার অনুপাতে তেল তৈরির কারিগরের সংখ্যা ছিল ১ শতাংশ। যাকে আমরা আজ পশ্চিমি প্রভাবে হস্তশিল্প বলছি, এবং কারখানায় নিযুক্ত ছিলেন ১৫ থেকে ২৫ শতাংশ মানুষ। এছাড়াও সুতো কাটারও অনিয়মিত প্রচুর কারিগর ছিল। আট ঘন্টা তাঁত চালাতে প্রয়োজন অন্ততঃ ২৫ ঘন্টার সুতো কাটার কাজ করা। মোট গৃহস্থদের তুলনায় ৫ শতাংশ যদি তাঁতি হয়, তাহলে আন্দাজ করা যেতেই পারে, ভারতের প্রায় প্রত্যেকটি বাড়িতে সারা বছর সুতো কাটা হত।
মূল স্বাস্থ্যবিধান গ্রামেই হত। ১৮০০ সাল পর্যন্ত চোখের বা নাকের শল্য চিকিৎসা - প্লাসটিক সার্জারি সাধারণ জলভাত ছিল। টিকা দেওয়াও খুব সাধারণ রেওয়াজ ছিল। এলাহাবাদেরমত গরমতম স্থানেও বরফ তৈরি করার চলতি প্রযুক্তি সাধারণের মধ্যে ছিল। দক্ষিণ আর পূর্ব ভারত থেকে সিড ড্রিল ব্রিটেনে পাঠানো হয় গবেষণার জন্য। মাদ্রাজের এগমোরে এন্ড্রু বেলের নথি করা বেল পদ্ধতি বিশ্ব শিক্ষাব্যবস্থায় প্রভূত প্রভাব ফেলেছে। ১৮০০ পর্যন্ত ব্রিটেনে শিশুদের পড়ানোর সার্বজনীক ব্যবস্থা ছিল না। অনেকেই কৃষি, পশুপালনের সঙ্গে যুক্ত থাকলেও কৃষির অনুষঙ্গ প্রচুর শিল্পের সঙ্গে জড়িয়ে ছিলেন বহু মানুষ। সে সময়ের সেচ, বীজ বোনা, হাল দেওয়া, ঝাড়াই মাড়াই, বীজের সংরক্ষণ আর সংকর করা ইত্যাদি নানান বিষয়ে প্রচুর আলেচনা নথিকরণ হয়েছে(কৃষি পরাশর একটি উল্লেখযোগ্য সঙ্কলন)। ১৮০৩ সালে এলাহাবাদ বারানসী এলাকার কৃষি উত্পাদনে সঙ্গে ব্রিটেনের তুলনা করা হয়। ভারতের উত্পাদন দেখা যায় অন্ততঃ দুই থেকে আড়াই গুণ বেশি। বেলারি আর কুডাপ্পার জেলার ১৮০৬টি এলাকার বিশদ বিবরণে পাই, সমগ্র জনগণকে তিনভাগে ভাগ করা হয়, উচ্চ(২৫৯৫৬৮ জন) মধ্য(৩৭২৮৮৭) ও নিম্ন শ্রেণীর(২১৮৬৮৪)। অর্থ মূল্যে সারা বছরেরconsumption expenditure অনুপাত ছিল ৬৯, ৩৭, ৩০। ঘি আর তেলের অনুপাত ছিল ৩, ১, ১ আর তণ্ডুল বা পালসেস ছিল ৪, ৪, ৩।

চেঙ্গলপট্টু জেলা সমীক্ষা
১৭৬৭ থেকে ১৭৮৪ পর্যন্ত চেঙ্গলপট্টুতে সমীক্ষা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সমীক্ষায় অনেক গন্ডগোল রয়েছে, যেমন ১০০ কিমি সমুদ্র উপকূলে মাত্র ৩৯জন লবন কারিগর দেখানো হয়েছে(অথচ মাদ্রাজ ভারতের লবণ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ছিল)। এমনও হতে পারে এটি শুধু সুপারভাইজারদের সংখ্যা।
১৯১০টি এলাকা, কানিতে জমির পরিমান, এক কানি সমান ০.৫ হেক্টরের একটু বেশি,
মোট জমি                                                                                            ৭৭৯১৩২
পাহাড় আর নদীর জমি                                                                          ৩৬০৯৯
পতিত                                                                                                 ৮৪৯৭৩
সল্ট প্যান                                                                                            ৪১৯০
সেচের উত্স- হ্রদ, পুকুর                                                                         ১,০০,৮০৬
কাঠ                                                                                                    ১৩০৭৯০
টোক(গ্রুভস বা প্ল্যান্টেশন)                                                                     ১৪০৫৫
বসবাসের জমি                                                                                      ২৪০৮৮
সেচের জমি কিন্ত অকর্ষিত(Uncultivated irrigated land)                           ৫৮৬৬৭
অকর্ষিত, অসেচ(Uncultivated unirrigated land)                                    ৫০৬৬২
সেচ, কর্ষিত(Cultivated irrigated)                                                         ১৮২১৭২
চাষের জমি কিন্তু অসেচ                                                                         ৮৮০৬৯

মোট চাষযোগ্য জমির এক বড় অংশের নাম ছিল মান্যম(বাঙলায় চকেরান অথবা বাজি বা বাজে(কোনটা ঠিক উচ্চারণ)!(Bazeeর উচ্চারণ বাজি হওয়াই সম্ভব) জমিন সম্বন্ধে ইন্ডিয়া অর ফ্যাক্টস সাবমিটেড টু ইলাস্ট্রেট দ্যা ক্যারেক্টার এন্ড কনডিশন অব দ্য নেটিভ ইনহ্যাবিট্যান্টস, দ্বিতীয় খন্ডে রিচার্ড রিকার্ডস এস্কোয়ার বলছেন, সানড্রি অর মিসলেনিয়াস ল্যান্ড, দ্য টার্ম এজ পার্টিকুলারলি এপ্লায়েড টু সাজ ল্যান্ডস এজ আর এক্সেম্পট ফ্রম পেমেন্ট অব পাবলিক রেভিনিউ, অর ভেরি লাইটলি রেন্টেড, নট অনলি সাচ এজ আর হেল্ড বাই ব্রাহ্মিনস অব এপয়েন্টেড টু দ্য সাপোর্ট অব প্লেসেস অব ওয়ারশিপ এন্ড বাট অলসো টু দ্য ল্যান্ডস হেল্ড বাই দ্য অফিসার্স অব গভর্মেন্ট, সাচ এজ জমিনদারস, কানুনগোজ, পাটওয়ারিজ। চকেরান জমি বিষয়ে তিনি লিখছেন, ল্যান্ডস এলটেড ফর দ্য মেনটেনেন্স অব পাবলিক সার্ভেন্টস অব অল ডমিনেশনস, ফ্রম জমিনদার ডাউন টু দোজ অব ভিলেজ এসটাবলিশমেন্টস।
এই মান্যম জমির করের মাধ্যমে, বিশিষ্ট ব্যক্তি, সঙ্ঘের ব্যয়সহ প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানসব আয়জন হত। ১৭৭০ সালে চেঙ্গলপট্টুতে ৪৪০৫৭ সেচযুক্ত জমি আর ২২৬৮৪ অসেচ জমি ছিল। শুধু দক্ষিণেই নয়, উত্তরভারতেও ১০-১২ শতাব্দে কৃষি জমির অর্ধেক মান্যমের জন্য বরাদ্দ ছিল। এক জেলাতেই অন্ততঃ কয়েক হাজার সংঘ আর ব্যক্তি এই মান্যম জমির অধিকারী ছিলেন। ১৭০০এ বাঙলার শুধু একটি জেলায় ৭০,০০০ মান্যম জমি বরাদ্দ ছিল ব্যক্তি অথবা সঙ্ঘের জন্য। 

ছাগল, গরু আর ভেড়ার মোট সংখ্যা
গরু                                    ৯৪৬৮৫
মহিষ                                   ৫৪১৭
ছাগল                                   ১৪৯৩১
ভেড়া                                   ১৪৯৭০
বকনা(বুলক)                       ৫৯৫৫০

১৭৪৮ থেকে ১৭৭০ পর্যন্ত দক্ষিণ ভারত জুড়ে ব্রিটিশরা যুদ্ধ, লুঠ আর অবাধে হত্যাকান্ড চালিয়েছে(ঠিক যেন ১৭৫৭র পরের বাঙলা)। এর বছর কুড়ি আগে হয়ত উল্লিখিত এই সংখ্যাগুলি অনেক বেশি ছিল।

১৫৪৪টি এলাকায় মোট গৃহস্থের(হাউসহোল্ড) সংখ্যা
মোট গৃহস্থ                                                                                            ৬২৫২৯
কৃষক আর পশুপালক                                                                            ৩৩৯৬৩
ভেলালা                                                                                               ৭৪১১
পলি                                                                                                    ৯৬৯৩
পারিয়ার                                                                                              ১১০৫২
রেড্ডি                                                                                                  ১৪১৭
কাম্মাওয়ার                                                                                          ১০০৫
কাউকিপার্স                                                                                          ২৫৭৩
শানার                                                                                                 ৮১২
তাঁতি                                                                                                   ৪০১১
!!                                                                                                       ৮৫
কটন রিফাইনার্স                                                                                   ৫৩৬
কার্পেন্টার্স                                                                                            ৩৯৪
কামার                                                                                                 ৪৫
!!                                                                                                       ২০৯
আর্টিফিসার্স(দক্ষ শ্রমিক, দক্ষ সেনানীও হয়)                                             ৬৩৭
সোনা রূপোর গয়না তৈরির স্যাকরা                                                          ৩৮৯
কাঠুরে                                                                                                 ৫৯৬
নুন তৈরি করেন যারা                                                                             ৩৯
জেলে                                                                                                  ৫৯০
মুচি                                                                                                    ৭৮
পাথর কাটাই                                                                                        ৮৯
অন্যান্য(প্রায়)                                                                                      ৫০০
মোট                                                                                           ৪৩১২
ব্যবসায়ী, শ্রফ
চেট্টি                                                                                                   ২০৫১
অন্য ব্যবসায়ী                                                                                      ১৮৩৯
শ্রফ                                                                                                    ৪২২
আপতকালীন সেবা                                                                                ১৬৮৫
নাপিত                                                                                                 ৬৬৪
ধোপা                                                                                                  ৮৬২
বৈদ্য Medicalmen                                                                                ১৫৯

পন্ডিত, উচ্চ পাঠদানেরত, অভিকর শিল্পী, সংস্কৃতি
ব্রাহ্মণ                                                                                                 ৬৬৪৬
পান্ডারাম                                                                                             ১০৫৪
দেবদাসী                                                                                              ৬২২
ভাল্লুভন Valluvans                                                                               ১৩৭
Wochuns                                                                                           ১৭৩
বাদ্যকর                                                                                               ২৭
কুটাডি(অভিকর শিল্পী, মঞ্চে অভিনয়কারী)                                               ২৫
প্রশাসন, পুলিস                                                                                    ২৬৮১
কলক্কাপিল্লাই(নথিরক্ষক, হিসাবরক্ষক)                                                      ১৬৬০
Panisevans                                                                                        ৩১৪
Taliars                                                                                               ৭০৭
সেনা Militia System                                                                            ১৪৭৯
মুসলমান                                                                                             ৭৩৩
মুর                                                                                                     ৬৭১
ফকির                                                                                                 ৬২
অন্যান্য                                                                                               ৭৪৮

মান্যম থেকে যা কর আদায়হত, তার বাইরেও মোট কৃষি জমি থেকে যে কর উঠত তারও এক অংশ বিভিন্ন সংঘ(সংঘের নিজের সদস্য সংঘ অথবা ব্যক্তির মধ্যে), ব্যক্তিতে বন্টিত হত এমনকী যারা কৃষির সঙ্গে যুক্ত নন যেমন ব্যবসায়ী, বিনিয়োগকারী অথবা শিল্পও পেত হয়ত। মোট কৃষি উত্পাদনের ২৫ শতাংশ প্রথম চাষ করা চাষী থেকে স্থানীয় মন্দির পর্যন্ত পেত। চেঙ্গলপট্টুতে এই অংশ ছিল মোট জেলার কৃষি উত্পাদনের ২৭ শতাংশের আশেপাশে। নিচের তালিকা তৈরি হয়েছে ১৪৫৮টি এলাকার কালামের হিসেবে। এক কালাম সমান আজকের হিসেবে ১২৫ কিলোরমত।


মোট কৃষি উত্পাদন                                                                               ১৪৭৯৬৪৬
মোট বরাদ্দ                                                                                           ৩৯৪৯৫০
সংঘ আর Occupations                                                                        ২৬৪৮২৪
স্থানীয় কোভিল- মন্দির, স্রাইন                                                                 ১৩৮৮২
পান্ডারাম, দেবদাসী, জ্যোতির্বিদ                                                               ১৮৫০৩
চাষী, ভৃত্য                                                                                           ৮৭৫০৩
এদের মধ্যে অধিকাংশ পারিয়ার
সেচের বরাদ্দ                                                                                        ১৯৮০৬
ছুতোর আর কামার                                                                                ১৯৪৭০
কুমোর                                                                                                 ২৭৪৯
নাপিত                                                                                                 ৬১৬৯
ধোপা                                                                                                  ৬০৫৮
সবজি মাপক Corn measurers                                                              ১১৫৬১
শ্রফ(বিনিয়োগকারী)                                                                              ৯৩৩২
কনক্কাপিলহিস                                                                                      ৩১৬২৪
পানিসেবন                                                                                           ৩১১০
টোট্টি                                                                                                   ১৩৭১
Chief Inhabitants                                                                               ৩১১৯৭
অন্যান্য                                                                                               ২৪৮৮
For outside Institutions and Persons                                                   ১৩০১২৬
মঠম বা প্রধান কোভিব(উচ্চশিক্ষার জন্য)           
স্কলার্স                                                                                                 ২৫৩২১
প্রশাসন                                                                                               ৫৩৫৭২
পালায়াক্করন বা মিলিশিয়া                                                                       ৪৫৯৩৬
ফকির, মসজিদ, দরগা                                                                           ২৫১৮
অন্যান্য                                                                                               ২৭৭৯

নানান পাদটীকার মধ্যে ২২ নম্বরটিতে ধরমপালজী লিখছেন
The information in this section, and the information on agricultural yields given above, is based on material written in English pertaining to a survey of around 2,200 localities in the District of Chengalpattu during the period 1767-1774. This material is held in the Tamil Nadu State Archives in Madras. Many more details relating to a number of these localities are still available on palm leaf manuscripts now kept at the Tamil University at Tanjore in Tamil Nadu. A detailed analysis of this data is presently being carried on under the auspices of the PPST Foundation and the Centre for Policy Studies, Madras.