Showing posts with label ওলা. Show all posts
Showing posts with label ওলা. Show all posts

Sunday, January 7, 2018

ওলাউঠা বনাম ওলায়ওঠা

গত কাল সহকর্মীদের চাপে খুব তাড়া থাকায় ওলাওঠার সিদ্ধান্ত নেওয়া গেল। বুকিং করতে চেষ্টা করলাম আমাদের সহকর্মীর মোবাইল থেকে।
সকাল ৮.৩০ থেকে চেষ্টা করে করে করে পেলাম ১০.১৫ নাগাদ। পৌঁছনোর কথা ছিল ১০টায়, পৌঁছলাম ১১টারও পরে।
দেড়গুণের থেকেও অনেক বেশি ভাড়া দেওয়ার কথা ছেড়েই দিচ্ছি।
এটিএম শুরুর দিকে বিজ্ঞাপন দিত 'নো কিউ'। এটি এখন হাস্যকর পর্যায়ে পৌঁছে গিয়েছে।
আধুনিক প্রযুক্তির কামাল দেখানোর বাইরের মানুষ হয়ে আমরা ভালই আছি।