Thursday, June 7, 2018

বাংলার কারিগর অর্থনীতির মহাকাব্য - ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ - ওম প্রকাশ

পলাশীর আগে বাংলার কারিগর অর্থনীতি কোন উচ্চতায় উঠেছিল, যে উতপাদনের আকর্ষণে ইওরোপের কর্পোরেটেরা সারা বিশ্ব লুঠে সোনা রুপো নিয়ে ছুটে আসত বাংলায় সে মহাকাব্যর প্রথম রচনাকার বেশ কয়েকজন।
নরেন্দ্রকৃষ্ণ সিংহ - ইকনমিক হিস্ট্রি অব বেঙ্গল - সেখানে কারিগর অর্থনীতির ছোঁয়া পাওয়া মুশকিল। তিনি একটু স্টেটিস্ট মানুষ। কিন্তু পথপ্রদর্শক।
নীরদ চৌধুরীর কীর্তমান পুত্র কীর্তি নারায়ণ চৌধুরী ট্রেডিং ওয়ার্ল্ড অব এশিয়া এন্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৬০-১৭৬০ - আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা বাংলার অর্থনীতিকে
১৯৯৫তে সুশীল চৌধুরী নিয়ে এলেন পথভাঙ্গা বই প্রসপারিটি টু ডিক্লাইন - এইটিন্থ সেনচুরি বেঙ্গল(এটা নিয়ে বিশদে অতীতে আলোচনা, অনুবাদ করেছি - যেখানে তিনি পি জে মার্শাল এবং রজত রায়ের তত্ত্ব খণ্ডন করে বলেছেন পলাশীর গোটা দায় ইস্ট ইন্ডিয়া কোমপানির; মুর্শদকুলি আলিবর্দি আর সিরাজ কোম্পানির আমলাদের ব্যক্তিগত ব্যবসায় কোপ মেরেছিলেন বলেই তাদের সিরাজকে সরাবার দরকার হয়ে পড়েছিল। আরও খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন - ইওরোপিয় কোম্পানিদের নামে প্রচুর ভুল প্রশংস করা হয়েছে। তাদের সম্মিলিত ব্যবসার তুলনায় সে সময়ে বাংলার এশিয় ব্যবসায়ীরা দুগুণ বেশি ব্যবসা করত। ইওরোপিয়রা মূলধনের অধিকাংশ তারা বাংলা থেকেই জোগাড় করত)
এবং ওম প্রকাশ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০য় এক্কেবারে বাংলার ডাচেদের মহাফেজখানা থেকে বিপুল তথ্য সমাহার করে বাংলার অর্থনীতির নবতম মহাকাব্য রচনা করলেন।
ওম প্রকাশের বইটির প্রচুর তালিকা থেকে কয়েকটি সংযোজন। আর একটি মানচিত্র।পরে বইটির বিশদ আলোচনা করা যাবে।

সিন্ধু প্রদেশের শিকারপুরী আর হায়দ্রাবাদী ব্যবসায়ী

পাকিস্তানের সিন্ধ প্রদেশের শিকারপুরী আর হায়দ্রাবাদী ব্যবসায়ীদের মধ্যপ্রাচ্য থেকে বিশ্ব গল্প লিখেছেন ফরাসী ঐতিহাসিক ক্লদ মার্কোভিটস
এদের মধ্যে সিঙ্গাপুরের খিয়ামল এবং ইন্দোনেশিয়ার চাচা তেজুমল ছিলেন সুভাষ বসুর অন্তরঙ্গদের একজন। তাঁরা আইএনএকে বিপুল অর্থ সাহায্য করেছিলেন।
নিচে তাদের বাসস্থানের এবং বিশ্ব বানিজ্যের কিছু মানচিত্র তুলে দেওয়া গেল।

এই মানচিত্রটা কি উপমহাদেশের বিশিল্পায়নের আগের নয়া পরের

না, বেইলি কিছু স্পষ্ট করে বলেন নি।
কারিগরদের পক্ষে কয়েকটা কথা বলা দরকার, সাম্রাজ্য আর ভদ্রলোকের জোট কারিগরদের বিদেশের বাজার ধ্বংস করে দিয়েছিল এটা স্পষ্ট। কিন্তু কারিগরেরা মুলত কর্পোরেটদের মত বিদেশের বাজারের জন্যে পণ্য বানাতেন না,আজও বানান না।
মসলিনের মত কিছু কিছু ব্যতিক্রম বাদ দিলে, অধিকাংশ নিজের বাজারের জন্যে উতপাদন ক'রে, বাকি সময়টা বাইরের বাজারের জন্যে উতপাদন করতেন। ফলে বিদেশের বাজার কেটে দিলেও, মসলিন, টিকা দেওয়া, ফুটি তুলো চাষ ইত্যাদি কিছু জ্ঞান দক্ষতা ধ্বংস করে দিলেও সামগ্রিকভাবে কারিগরদের স্থানীয় বাজার থেকে উচ্ছেদ করতে পারে নি - তার জন্যে প্রয়োজন ছিল বিপুল প্রচেষ্টা যেটা তারা করতে পারে নি - যেটা ইওরোপিয়রা নবজাগরণের আগের কয়েকশ বছর ধরে করে পাগানদের জ্ঞানচর্চা আর উতপাদন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। কারিগরেরা যে অতিরিক্ত সময় খাটতেন সেটা উদ্বৃত্ত হয়ে গিয়েছে।
কারিগরেরা আজও তার নিজের বাজারে অপ্রতিদ্বন্দ্বী। আজও শান্তিপুরে তাঁত বোনা হয়, ছত্তিসগড়ে জং ছাড়া লোহা হয়, কুমোরেরা তৈজস বানান, ছুতোরেরা কাঠের কাজ করেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলে সাম্রাজ্য বিশিল্পায়ন পুরপুরি করতে পারে নি। অবশ্যই যে মাত্রায় ছিল যে মাত্রায় শিল্প নেই - প্রচুর কারিগর উচ্ছেদ হয়ে খাটতে এদিক ওদিক ছিটকে গ্যাছেন, চাষে এসেছেন। কিন্তু আজও স্থানীয়দের চাহিদা মেটান কারিগরেরা।

Wednesday, June 6, 2018

জাতপাত ও সাম্রাজ্যের দায়


আবারও...
Brahmins and high Brahminical ritual introduced by eighteenth-century rulers such as the rajas of Travancore or the poligars, spread in the protected states of the nineteenth century for whom conspicuous piety replaced warfare as the chief charge on state revenues. New men who built up their fortunes through the service of the British invested in elaborate death anniversary ceremonies (sraddas) in rural Bengal, while many of the great temples of Madras were renovated and expanded in the vivid styles of the early nineteenth 

জাতিবাদী সাম্রাজ্য

আরও একটা...
Early officials began the process of ranking and grading the Indian social order in an attempt to understand and control it. So James Tod's neo-Gothic extravaganza, The Annals and Antiquities of Rajasthan (1829-32) itself became a reference book for the princes of that region in history and marriage customs. In the same way British law began to dispense to all castes and communities the high Brahminical and scholarly traditions derived from the seminaries of Nadia or Tanjore. Yet the colonialists did not create this interpretation of India; rather they speeded up and transformed social and ideological changes which were already in train.

সাম্রাজ্য আর জাতপাতের কড়াকড়ি

বিনামন্তব্যে...
Some modern writers have almost seemed to turn this argument on its head. Pre-colonial caste and religious practice for them was fluid, eclectic and uncodified. Families could change their caste ranking in quite short periods of time; degraded liquor distillers might serve armies, become revenue managers and even landlords, elevating their caste status in the meantime. Traditional India was not a rigid society. It was British rule which made it so, codifying many localised and pragmatic customs into a unified and Brahminised 'Hindoo Law' and classing people into immutable castes through the operation of the courts and ethnographical surveys. Colonial society was seeing a mirror image of itself when it understood Indian society as rigid and stultified.
...In the last centuries before colonial rule the growing power of Brahmins and scribal people and the desire of new dynasties to legitimate themselves in terms of orthodoxy ensured that this was a powerful tradition in the process of constant reinvention. And it was from the adepts of this tradition at Nadia in particular that H. T. Colebrooke derived the material and the ideology which was to form the basis of his Hindu law code prepared for the use of Warren Hastings's neo-traditional administration in Bengal.

সমাজগুলি...

উপনিবেশের দস্তুর কম দামে পণ্য কেনা

শুধু গুজরাট নয় সারা দেশেই পলাশীর পর মীর কাশিম বর্ণিত প্রতিযোগীদের হঠিয়ে অত্যন্ত কম দামে পণ্য কাঁচামাল কেনার নামে লুঠ চালিয়ে এসেছে কোম্পানি, কোম্পানির ছাতার তলায় ব্যক্তিগত ব্যবসা করা আমলা এবং ব্যক্তিগত বণিকেরা।
Company's political and economic aims were in conflict; in part because the Indian economy, though subordinate, proved resilient to invasion by European control or European styles of management. The Company was able neither consistently to advance the interests of private trade nor to inject growth into the economy itself.
...But the Company's attitude to the role of state power in the economy remained ambivalent at best. Its agents in Gujarat and Central India continued to secure supplies of cotton and other goods by driving other purchasers out of the market through the payment of uneconomic prices.
ক্রিস্টোফার বেইলি, ইন্ডিয়ান সোসাইটি এন্ড মেকিং অব ব্রিটিশ এম্পায়ার বইএর ১১৮ পাতা।

বিশ্বে এই প্রথম একটা কোম্পানি রাজস্ব দিয়ে ব্যবসা চালাল।

বিপুল রাজস্ব উদ্বৃত্ত শুধু কোম্পানির এশিয় ব্যবসা কোম্পানির শেয়ার বন্ড বিনিয়োগের অনুকূল ছিল। শেয়ার বছরে ১২% লভ্যাংশ ফেরত দিত। কোম্পানি বন্ডে বিপুল বিনিয়োগ আসত ফলে কোম্পানি যুদ্ধে সহজে যেতে পারত।
প্রাথমিকভাবে বাংলার রাজস্ব আর বাংলা সেনা দিয়ে জাভা থেকে মধ্যপ্রাচ্য থেকে মেসোপটেমিয়া দখল করেছে। কোন যুদ্ধই ব্রিটিশ ব্যক্তিগত কোম্পানি করে নি। ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যার ফল পেয়েছে ব্রিটিশ কারখানা আর সওদাগরেরা।
land revenue funded the Company's large and expensive army which was deployed throughout Asia in campaigns which directly or indirectly protected Britain's commercial interests. The Bengal and Madras armies were used in Burma and south-east Asia; the Bombay marine was used to cow the Wahhabis of Arabia and the rulers of Mesopotamia. All this helped to open up Asia's trade to British goods. The conquest of Sindh and the Punjab pushed private trade to the north-west and led to the growth of the port of Karachi. The lucrative timber trade was forwarded by the defeats of Burma (1824-6 and 1852). Finally, in the 1850s, the intervention of the British and Indian armies in China widened the entree of British trade into valuable Far Eastern markets. None of these campaigns was directly created by private merchants. The Company's strategic interests and desire for new sources of revenue were paramount, though such conquests did create economic
benefits on the side.
ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড মেকিং অব ব্রিটিশ এম্পায়ারএর ১১৭ পাতা থেকে।

লুঠ শাসনের সম্পদ

১৮২৯পর্যন্ত লন্ডনে বছরে হোম চার্জ, অর্থাৎ ভারত সামলানোর প্রশাসন চালাতে প্রত্যেক বছর ৬০ লক্ষ ডলার যেত। 
ভারতে ব্রিটিশ রেসিডেন্টস এবং অন্যান্যদের খরচ তুলতে লন্ডনের বাজারে ক্ষতিতে নীল বিক্রি করে অর্থটা পাঠিয়ে দেওয়া হত উপমহাদেশে - অর্থাত শুধু রেসিডেন্ট ইত্যাদি মারফত এই গোটা টাকা ব্রিটেনেই চলে যেত তাই না, বাজারে নীল ক্ষতিতে বিক্রি করায় লাভ করত মিল মালিকেরা, ফড়েরা।
ভারত ঔপনিবেশিক সরকারের মোট রোজগারের ১৫% আর ১৮৫৬ পর্যন্ত মোট ব্যবসার ৩০% ছিল আফিম। 
উপমহাদেশে তোলা মোট রাজস্ব, লন্ডনকে ভারত উপমহাদেশের রাজস্ব(ট্রিবিউট) হিসেবে পাঠিয়ে দেওয়া হত। আর্থার ওয়েলেসলি বলেছিলেন এটা ভারতকে নিরাপত্তা দেওয়ার জন্যে নেওয়া হচ্ছে।
Britain's economic dominion in the east as much as her political power was built upon the foundations of the Indian land revenues. As early as 1765, Clive had hit upon the expedient of using Bengal's revenue yield of £3 million to subsidise the faltering trading activities of the Company and to keep up its dividend in London. By 1818 the Indian revenues in British hands amounted to some £22 million.7 They were used to cover the large deficit on Britain's balance of trade with both India and China. First, there were large unreciprocated transfers of bullion and bills from India to Britain which were known as the Home Charges. This was the prime component of what the nationalist historians were to term the 'drain of wealth'. With the salaries and fortunes also transferred the total amounted by 1820 to £6 million annually. This 'political profit' must have dwarfed the profits made from the £15 million of import-export trade between Britain and India. The importance of the political element is even greater when we consider that the most valuable components of India's exports were themselves 'administrative' rather than 'free' trades. This was because indigo was often sold at a loss on the London market in order to transfer home the salaries and perquisites of British residents. Opium, the other great commodity, remained a government monopoly in India even after 1834 when the Company lost its monopoly of the China trade to the free-traders. Opium continued to provide up to 15 per cent of the Indian government's income and to account for up to 30 per cent of the value of India's trade up to 1856. Indian, revenues were in fact remitted to Britain as a form of tribute — as contemporaries were readier to recognise than more recent historians. Arthur Wellesley argued that this was payment for the new security conferred by Britain on India. But the scale
ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড দ্য মেকিং অব ব্রিটিশ এম্পায়ার, ১১৬ পাতা থেকে

ব্রিটিশদের অশ্লীল কৃষ্টিগত দখলদারির মধ্যেও কেউ কেউ পিঠ ফিরিয়ে দাঁড়ালেন

দিল্লির মৈনুদ্দিন চিস্তি দরগার প্রধান, দিল্লির প্রশাসক চার্লস মেটকাফের সঙ্গে দ্যাখা করতে অস্বীকার করেন।
দক্ষিণের কবি ত্যাগরাজ রাজা সেরফোজিকের চাটুকারিতা ঘেন্নায় ফিরিয়ে দেন।
তবুও আরও নব্বই বছর উচ্চবর্ণের সক্রিয় সাহায্যে উপমহাদেশে লুঠ খুন অত্যাচার চালিয়ে যাবে সাম্রাজ্যবাদী শাসন।
Finally, the tactics of cultural suasion were only partially successful. Many Muslim learned withdrew from the land of unbelievers to work in the more pristine environment of Hyderabad, or better still, Mecca and Medina. In Delhi the leader of one of the city's most important religious institutions, the Chishti Sufi hospice, turned his back on the visiting Sir Charles Metcalfe, Chief Commissioner of the City, 'an infidel stinking of alcohol'. Nor were all Hindus swayed by the cultural largesse of the new courts. The great south Indian singer and poet Thyagaraja refused the blandishments of Raja Serfoji.
ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড দ্য মেকিং অব ব্রিটিশ এম্পায়ার, ১১৫ পাতা থেকে

উপমহাদেশে ব্রিটিশ শাসন জাতিবাদী উচ্চবর্ণের হাতিয়ার হয়ে উঠল

মন্দিরের প্রশাসনে, আদালতে বিচার ব্যবস্থায় উচ্চবর্ণের রমরমা প্রবেশ ঘটল। গ্রামের উচ্চবর্ণরা ব্রিটিশদের সামাজিক অজ্ঞতা নিজেদের স্বার্থপূরণে ব্যবহার করল।মন্দির, মন্দিরের ট্রাস্ট, রাজ দরবার স্ক্যান্ডেলের মূর্ত স্থান হয়ে উঠল।
The management of Hindu temples in the south became notably more bureaucratic and rule-ridden. Hindu and Muslim law as operated in British courts became more rigid, reflecting the norms of the high castes and the most orthodox interpretations rather than the pragmatic and fluid ajudications of the pandits and jurists of the past. Secondly, while the British viewed their intervention as an attempt to order and control society, well-placed Indians were still able to manipulate British officers for their own purposes, as witness the periodic explosion of 'scandals' in princely courts, temples and trusts. At a humbler level village leaderships were sometimes able to exploit British misunderstandings or distortions of indigenous legal and social forms to entrench themselves in power. The mirasidar proprietors of Tanjore and Tinnevelly in the far south, for instance, put up a clever and well-orchestrated opposition to Sir Thomas Munro's ryotwari regulations in the areas which they controlled during the 1820s and 30s. The result was that they became recognised as 'ancient lords of the land' in those districts.

কিভাবে অধীনস্থ রাজাদের তাঁবেতে রাখত সাম্রাজ্য?

ঠিক যেভাবে আজকে ইংরেজি শিক্ষতদের দাস বানিয়ে রাখে পশ্চিম।
১) রাজাদের নিজেদের মধ্যে চুক্তি করার কোন অধিকার ছিল না। বাধা দিত রেসিডেন্ট কমিশনার।
২) নতুন করে সিংহাসনে ওঠার বিষয়টি নিজের হাতে রাখত রেসিডেন্ট।
৩) নতুন রাজার বেড়ে ওঠা আর পড়াশোনার দায়িত্ব নিত তারা - যে কাজটা এতদিন করত রাজার আত্মীয়স্বজনেরা।
৪) 'যোগ্য' শিক্ষক নিয়োগ করে প্রগতিশীলতার বীজ ঢুকিয়ে দেওয়া হত তাদের মনের মধ্যে। যাতে নিজের দেশের সব কিছুই ঘেন্নার লাগে। 
৫) সব শেষে দেওয়ানদের হাত করে অর্থনীতিটা নিজেদের নিয়ন্ত্রণে রাখত তারা।
{অথচ ক্রিস্টোফার বেইলি কেম্ব্রিজ ঘরানার ইতিহাস লিখছেন, যাদের বক্তব্য উপনিবেশে লুঠ হয় নি - পি জে মার্শালের দাবি খুব বেশি হলে ৫ লক্ষ পাউন্ড লন্ডনে গ্যাছে, বিনিময়ে উপনিবেশ সাম্রাজ্যের থেকে যা পেয়েছে, তার মূল্য অনেক, ইত্যাদি ইত্যাদি। বেইলি কেম্ব্রিজ ঘরানার বিদ্রোহী ঐতিহাসিক। এর থেকে বেশি খুল্লমখুল্লা আর কি লিখবেন}
In view of the British assumption of 'paramount power', Indian states were not allowed to enter into bilateral relations. This put the British government into the position of arbitrator between them. Residents sought to control succession to the throne by eliminating the influence of royal women and military commanders. Unreliable successors such as Taj-ul-Umara in Arcot in 1799 and Vazir Ali in Awadh in 1797 were bypassed. But once residents had gained control over access to and the education of princes, an insistence on primogeniture was usually sufficient to guarantee subservience. Residents such as Mark Wilks at Mysore and Mark Cubbon in Pudukottai became 'stepfathers' to royal heirs, assuming the position of close personal adviser which had been occupied by uncles or royal mothers in the independent courts. Through carefully selected tutors, residents began to implant western notions of 'progressive' government in the minds of their Indian charges, so anticipating the model of the chiefs' colleges of the later nineteenth century.
ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড দ্য মেকিং অব ব্রিটিশ এম্পায়ার, ১১১ পাতা থেকে

শ্রীরামকৃষ্ণের যৌনতা

দুবছর আগে Somnath অসাধারণ একটা লেখা লিখেছিলেন, রামকৃষ্ণর যৌনতা বিষয়ে। শেয়ার করতে পারিনি, তাই নকল করে দিয়েছিলাম। এবছর তাঁর কাছে অনুরোধ রইল এই ভাবনাটিকে আরও বিস্তৃতি ঘটানোর।
গ্রাম বাংলাার প্রযুক্তি, দর্শন, উতপাদন-বিতরণ ব্যবস্থা, ভাষা, কৃষ্টি বুঝতে গেলে তান্ত্রিক যৌনতা আর তার দর্র্শন বুঝতে হবে, ঠিক যেমন বুঝতে হবে সুফি ভাববাদ। ৭০ বছর আগে ভিক্টোরিয় পুরষতান্ত্রিক শুচিবায়ুতায় নবদ্বীপে রাধা ভাবে এক লোমশ গুরুদেবকে উদ্বাহু হয়ে নাচতে দেখে ওডিবিএলএর প্রণেতা আঁতকে উঠেছিলেন এবং তাঁকে নির্বিচারে সমর্থন করছেন চরম বাম বিনয় ঘোষ। সেটা ঔপনিবেশিকতা, পুরুষতান্ত্রিক ব্রাহ্মাচারের উদ্গার বই আর কিছু নয় - এই বোধটা না এলে গ্রাম-বাংলার আত্মার সঙ্গে মিল সম্ভব নয়।
***বাংলার পরাজিত কৃষিসমাজ(লগে লগে গ্রামীন পরম্পরার শূদ্র-বৈশ্য-মুসলমান-অন্যান্য পরম্পরার সমাজের উতপাদন-বিতরণ ব্যবস্থা যা প্রতিভূ) নিয়ে একমাত্র দ্বিমত রইল।***
---
শ্রীরামকৃষ্ণের যৌনতা
শাক্যর একটা পুরোনো আলপটকা কমেন্ট নিয়ে অনেক ঝড় বইছে। কিন্তু সেগুলো বাদ দিয়ে এই টপিক অ্যাকাডেমিক দুনিয়ায় কিছু গুরুত্ব দাবি করে।
উইকি-তে একটা ইন্টারেস্টিং আলোচনা পাওয়া যায়- "রামচন্দ্র দত্তের শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনবৃত্তান্ত (১৮৮০) হল রামকৃষ্ণ পরমহংসের সর্বপ্রথম রচিত জীবনী গ্রন্থগুলির একটি। ধর্ম-বিশেষজ্ঞ নরসিংহ শীল [৬] ও জেফরি কৃপালের মতে,[৭] রামচন্দ্র দত্ত রচিত বইটি রামকৃষ্ণ পরমহংসের সবচেয়ে কলঙ্কিত জীবনী। তাঁরা লিখেছেন, "containing the lurid details of his sadhana as well as his quite suggestive encounters with his patron Mathur." তাঁরা ১৮৮৪ সালে স্বামী বিবেকানন্দের লেখা একটি চিঠির উল্লেখ করেছেন, যেখানে বিবেকানন্দ লিখেছেন, “যৌনতা ইত্যাদি সম্পর্কে সব অসংলগ্ন অমার্জিত ধারণাগুলি এড়িয়ে যাবে... কারণ অন্যান্য দেশের লোকেরা এগুলিকে অমার্জিত মনে করে। ইংরেজি ভাষায় তাঁর (রামকৃষ্ণ) জীবনী সারা পৃথিবী পড়বে।” [৮] বিবেকানন্দ রামচন্দ্র দত্তের রচিত জীবনীর অনুবাদকে অমার্জিত বলেছেন।[৮] তাঁরা বলেছেন যে, স্বামী বিবেকানন্দ সম্ভবত রামচন্দ্র দত্তের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং রামকৃষ্ণ মিশন বইটির প্রকাশ বন্ধ করে দিয়েছে। যদিও এই ধরনের মামলার কোনো প্রমাণ নেই এবং স্বামী আত্মজ্ঞানানন্দ ও প্রব্রাজিকা ব্রজপ্রাণা ১৯৯৫ সালে লিখেছেন, রামচন্দ্র দত্তের লেখা বইটির ৯টি বাংলা সংস্করণ প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন থেকে।[৯][১০] কৃপাল পরে অবশ্য রামকৃষ্ণ মিশন কর্তৃক বইটির প্রকাশ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে নিয়েছিলেন।[১১]"
নরসিংহ শীল এই প্রথম রামকৃষ্ণ জীবনী থেকে লিখছেন-Ramchandra Datta one of the early biographers of Ramakrishna is reported to have said, "We have heard many tales of the Brahmani but we hesitate to divulge them to the public."
এক্ষেত্রে রামকৃষ্ণের যৌনতা নিয়ে আলোচনার বিশেষ দরকার আছে মনে করি। বিশেষতঃ তাঁর সাধনায় যৌনতার প্রভাব ইত্যাদির। দক্ষিণবঙ্গের এক সাধক বিপরীত রতির সাধনা না করে দুম করে যত মত তত পথ বলে দিতে পারেন, এ বিশ্বাস করতে কষ্ট হয়। বিশেষতঃ তিনি যখন সুফিমত বা নানকপন্থাতেও সাধনা করেছেন। আর ভৈরবীর সঙ্গে এপিসোডটা নরেন্দ্রনাথের চ্যালাচামুন্ডারা সেন্সর করেছিল সে কথা ইতিহাসে ডকুমেন্টেড। ভাবলে দেখি নরেন্দ্রনাথের বেসিক স্কুলিং তো ব্রাহ্মদের হাতে। ফলে রোমা-রোল্যাঁ হয়ে ফ্রয়েডের পড়াশুনোয় ঢুকে আলোকপ্রাপ্ত জ্ঞানচর্চার চোখে ঝিলমিল লাগিয়ে দিয়েছিলেন যে ভদ্রলোক, তার প্যাকেজিংটা হয়ে যায় ব্রাহ্ম ঔপনিষদিক প্র্যাকটিকাল বেদান্তের মুখোশে। অথচ যে যৌন সাধনার ঈংগিত রামচন্দ্র দিচ্ছেন, যে যৌন অনুষঙ্গ ও ব্যাখ্যা ঠাকুর স্বয়ং করছেন, তা বাংলার প্রাচীন নিজস্ব ধারা। নারীভাবকে জেফ্রি কৃপাল ক্লোসেট হোমোসেক্সুয়ালিটি বা যৌন নিপীড়নের ফল ভাবছেন, কিন্তু আমরা জন্মে থেকে জানি রাধাভাব কী, বাৎসল্য কী? আউল বাউল সহজিয়ার বাংলায় যৌনতান্ত্রিক সাধককে গুরুর আসনে বসায় গৃহস্থ। আর এখানে তার উল্টোদিকে দাঁড়ায় আলোকপ্রাপ্ত শহর কলকাতা। যেখানে এগুলি স্ক্যান্ডাল। যেখানে কবিগানের নিম্নরুচি নিয়ে ফোর্ট উইলিয়াম শিক্ষিত বাবু নাক সিঁটকোন। আর, এই কলকাতা, এই সাহেবিপনা গৌরব অর্জন করে মন্বন্তরে মৃত বাংলার কৃষকসমাজের লাশের ওপর দাঁড়িয়ে।
ঐ কেরেস্তানি আর ব্রাহ্ময়ানির মুখের ওপর খোড কলকাতার ভৌগোলিক খণ্ডে বসে গ্রামসমাজের হয়ে যিনি জবাব ছুঁড়ে দিতে পেরেছিলেন তিনিই শ্রীরামকৃষ্ণ। রেভারেন্ড থেকে ব্রাহ্ম আচার্য সবাই থ মেরে গেছিল তাঁর সামনে। জার্মান বা ফরাসি ভারত বিশেষজ্ঞ বুঝভুম্বুল হয়ে যাচ্ছিল। ইংরেজ অধ্যাপককে কবিতা বোঝাতে উদাহরণ দিতে হচ্ছিল এই প্রায় নিরক্ষর চাষীসমাজের অমার্জিত সাধকের।
রামকৃষ্ণকে আধুনিকতা জীবদ্দশায় ট্যাকেল করতে পারেনি, তাঁর মৃত্যুর পর বিবেকানন্দের দিগ্বিজয়ী প্যাকেজিং ঠাকুরের সব পরিকর মেনে নিতে পারেন নি। কেউ চেয়েছেন বিবেকানন্দকে রামকৃষ্ণ অর্ডার থেকে বিচ্ছিন্ন করতে, কেউ নিজেই বিচ্ছিন্ন হয়ে গ্যাছেন আর কেউ বিবেকানন্দের বিশাল মেধার সামনে পরাভব মেনে মিশনারি হয়ে উঠেছেন।
তাই বাংলার পরাজিত কৃষিসমাজের পক্ষে দাঁড়িয়ে ইউরোপকে চ্যালেঞ্জ করতে গেলে রামকৃষ্ণ ভাবধারার উপর থেকে এই ব্রাহ্ম-ক্রিশ্চানি পর্দাটা সরিয়ে ফ্যালা ভীষণ দরকার। সে জন্যে, ঠাকুর মাপ করবেন, তাঁর যৌনতা বোঝা প্রচণ্ড প্রাসঙ্গিক এখন।

কোম্পানি শাসন যে সামরিক স্বেচ্ছাচার, এটা বললে অনেকের গাত্রদাহ হয়

এই কথাটা বললে আজও কোন কোন প্রগতিশীল বাঙ্গালির গাত্রদাহ হয়। 
The Company's rule in India had come to rest primarily on its military despotism.