Lokfolk লোকফোক forum of folk লোক tribal আদিবাসী culture সংস্কৃতি of West Bengal পশ্চিমবঙ্গ, বাংলা. LOKFOLK is Bengal বাংলা India's ভারতের traditional পারম্পরিক knowledge system জ্ঞানভাণ্ডার, history ইতিহাস, Indigenous technology প্রযুক্তি. We have two mass bodies গনসংগঠন Bongiyo Paromporik Kaaru O ও Bastro Shilpi Sangho; Bongiyo Paromporik Aavikaar Shilpi Sangho. Journal পত্রিকা, PARAM, পরম. Picture - KaaliKaach কালিকাচ, Dinajpur দিনাজপুর, Madhumangal মধুমঙ্গল Malakar মালাকার
Saturday, March 24, 2012
bamboo box
লেবেলসমূহ:
bamboo box,
Gajol,
Malda
Sunday, March 11, 2012
গম্ভীরা মুখা তৈরির স্তরগুলি, Making of Gombhira Mask
লেবেলসমূহ:
Dinajpur,
FolkTechnology,
Gambhira,
Madhumangal,
Mask,
WoodMask,
গম্ভীরা মুখোশ,
দিনাজপুর,
মধুমঙ্গল,
মুখোশ,
লোকপ্রযুক্তি
Saturday, March 10, 2012
Shola crafts of bengal, বাঙলার শোলা শিল্প
লেবেলসমূহ:
Bengal,
FolkCraft,
FolkTechnology,
Murshidabad,
Photo,
বাঙলা,
মুর্শিদাবাদ,
লোকপ্রযুক্তি,
শোলা
Sunday, February 26, 2012
The legend of Ma Shasti
Goddess Shasti is said to be the goddess of fertility, the
one who blesses people with children. This ritual, sacred to her, is observed
in the month of Jaistha during the
bright phase of the moon. It is performed by married women with children only.
Unmarried girls or married women who have not had children are not allowed to
do it. It is performed so that the children and their respective families may
enjoy health, wealth, a long life and every happiness. Black cats are believed
to be Ma Shasti’s vahana or special protégé. The legend is as follows:
Once upon a time there lived a prosperous farmer who had a
nice big house, twin ponds, a big garden and paddy fields. He also had seven
sons. As they grew up he got them all married to nice, pretty girls. But one of
them – the wife of the youngest son – was very, very greedy. Although many
delicacies were cooked every day and there was more than enough for all, Choto-bou (the youngest daughter-in-law)
ate up more than her share on the sly. She would steal into the kitchen when no
one was around and drink up all the milk or eat all the sweets. Since they had
two big ponds of their own a lot of fish was caught and prepared each day. The
youngest daughter-in law would gobble up the biggest and tastiest pieces.
Although she did it day after day no was could catch her. Needless to say,
everyone in the house noticed that a lot of milk, sweets and fish were missing
each day. But no one had any idea as to who stole them.
One day the farmer’s wife called all her daughters-in-law.
“A lot of milk has been missing for the last few days” she
told them, “have you any idea who steals it?”
“No mother” said the wives of the six elder sons.
“Do you know
anything?” the farmer’s wife asked her choto-bou.
“Yes, mother, I do” she answered.
“Well, who is it?”
“It is the black cat” said choto-bou.
“Are you sure? Have you seen her drink the milk?” asked the
farmer’s wife.
“Oh yes, mother, I have” answered the choto-bou again, “I’ve been seeing her drinking milk and gobbling up all the best fish and
then running away every day. She’s a sly creature!”
“We must catch the black cat” announced the farmer’s wife.
They caught the black cat the next time it came into the
house and gave it a sound beating.
The next day all the biggest and best pieces of fish were
missing.
“Have you any idea who has taken them?” the farmer’s wife
asked again.
“It’s the black cat again” said the choto-bou glibly, “I saw her running away with a big piece of fish
in her mouth.”
Again the black cat came in for a thrashing. So it went on,
day after day. Choto-bou ate up the
best of everything and blamed the black cat every time.
Finally the black cat went and complained to Ma Shasti.
“Mother, I can’t take any more beatings when I’m innocent”
she told the goddess, “It’s all choto-bou’s
fault. I’m going to pay her out when I have the chance, so please don’t blame
me then.”
“She deserves to learn a lesson” said the goddess smiling at
the black cat, “It is very wrong of her to steal, to tell lies and to let
someone else take the blame for her actions. She’ll get her punishment some
day, don’t worry.”
Some weeks later a beautiful baby boy was born to choto-bou. The entire house rejoiced as
there was no other child in the house. But when they woke up the next morning
they were shocked to find the child missing. Everyone searched high and low but
every trace of the baby seemed to have vanished. Choto-bou cried her eyes out but there was nothing that anyone
could do. You may have guesses already that it was the wrongly-accused and
unjustly-beaten up black cat who had stolen the baby when everyone was asleep.
She carried the child straight to Ma Shasti. “Here you are, mother” said the
cat laying the child in her arms, “I had told you I’d pay out choto-bou, didn’t I? You’d better look
after her now.”
The next year choto-bou
had another baby boy. This one was also stolen like the last time and no one
could find out what had happened. Again the black cat carried away the baby to
Ma Shasti. Eventually choto-bou had
six sons and all of them were stolen. People blamed her for being careless and
whispered that she must be a witch-of-sorts who could not keep her own
children. Finally when she had a daughter, she made up her mind to keep awake
all night and guard the child. But she grew very sleepy around dawn and was
dozing when she felt someone tugging at the bedclothes. She woke up to find the
black cat running away with the baby. She got up hurriedly but the cat was too
fast for her. She took off the heavy bracelet from her hand and struck the cat.
The bracelet touched its head and the cat started bleeding as she ran. Choto-bou followed the trail of blood
and reached the house of Ma Shasti. She found her baby in the arms of Ma Shasti
and the other children playing near her. The black cat was seated at her feet,
licking her wound.
Choto-bou fell
crying at the feet of the goddess. “Mother, this wretched black cat has been
stealing all my children from me. Now I see that you have them all. Please give
them back to me, I beg of you.”
“I can’t do that” said Ma Shasti, “did you not know that the
black cat is an especial pet of mine, my vahana?
You kept stealing things day after day and then lied and blamed my poor cat and
had her beaten up. I cannot overlook such wrong doing. You don’t deserve to
have your children back.”
“Please pardon me, mother, I shall never do such a thing
again!” cried choto-bou, “I am very,
very sorry that I lied and got your black cat beaten up.”
“It’s no use begging my pardon” said Ma Shasti, “If you want
forgiveness, better beg my cat’s pardon whom you have wronged.”
So choto-bou
touched the black cat’s feet and begged her pardon, swearing never to steal or
tell lies ever again. The black cat felt sorry for her and decided to forgive
her. Ma Shasti gave her back her children and she returned home rejoicing. On
returning home she worshipped the goddess Shasti, observing every ritual
carefully. Ma Shasti was pleased and soon the other daughters-in-law of the
farmer had children too. Everyone worshipped Ma Shasti faithfully since that
day. Even today, the brata of Ma
Shasti is one of the most-observed rituals in Bengal,
which mothers observe for the welfare of their children.
লেবেলসমূহ:
Brata,
Bratakatha,
folk belief,
legends,
Shasti,
বাংলা,
ব্রত,
মা ষষ্ঠী,
ষষ্ঠী ব্রত
Friday, February 24, 2012
উত্তরবঙ্গের জাগের গান
জাগের গান , জলপাইগুড়ি ও কোচবিহার জেলা এবং
বাংলাদেশের দিনাজপুর ও রংপুর জেলায় এই গান শোনা যায়। চৈত্রমাসে মদনচতুর্দশী উপলক্ষে জাগের গান প্রচলিত। জাগের গান মূলত দুই
প্রকার – কৃষ্ণলীলা বিষয়ক কানাই-ধামালী ও অশ্লীল আদিরসাত্মক মোটাজাগের
গান। এছাড়াও বীররসাত্মক গানও কখনও কখনও
গাওয়া হয়ে থাকে।
জাগের
গান উৎসব অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের মদন চতুর্দশী উপলক্ষে। কোনো কোনো অঞ্চলে এই উৎসব চৈত্র মাসের শুক্ল
ত্রয়োদশী তিথিতেও উদযাপিত হয়ে থাকে। মাসাধিক কাল ধরে চলে এই উৎসব। ছেলেরা বাড়ি বাড়ি ঘুরে মাগন করে ও গান গেয়ে অর্থ
সংগ্রহ করে থাকে।চৈত্র শুক্ল ত্রয়োদশী তিথিতে পুষ্পিত অশোকবৃক্ষের মূলে কামদেবের পূজা ও চামর ব্যজন করার শাস্ত্রীয় বিধান রয়েছে। উত্তরবঙ্গের অনেক ভদ্র পরিবারে এই কামপূজা অনুষ্ঠিত হয়। বাড়ির বাইরে দুই-তিনটি বাঁশের টুকরো মাটিতে পুতে, দুই-তিনটি দীর্ঘ কাপড়ে জড়ানো বাঁশের টুকরোর আগায় চামর দিয়ে সেই পোতা বাঁশের সঙ্গে বেঁধে কামপূজা করা হয়। রাজবংশীরাও এই কামপূজায় অংশ নেন। তবে তাঁরা লোকালয় থেকে একটু দূরে কোনো মাঠে গিয়ে এই পূজা করেন। পূজা উপলক্ষে গীত হয় জাগের গান।
জাগের গান
জাগের গান গাওয়ার সময় মূল গায়ক হাতে চামর ধরে গান করেন এবং দোতাররা মন্দিরা বাজিয়ে ধুয়ো ধরেন। এই গানের দ্বারা কামকে জাগরিত করা হয় বলে এর নাম জাগের গান। জাগের গান মূলত দুই প্রকার। যথা –(১) মোটাজাগ ও (২) কানাই ধামালী বা লীলা জাগ। এছাড়াও কখনও কখনও বীররসাত্মক জাগের গানও শুনতে পাওয়া যায়। সুশীলকুমার ভট্টাচার্য এক জমিদারের পৌরুষবর্ণনাত্মক একটি বীররসাত্মক গান সংগ্রহ করেছেন। গানটি এইরূপ
মাঠের মতন, কেমন ওসার পাঠার মতন বুক
সে কঠিন বুক দেখিয়া, শত্রুর শুকায় মুখ।
মোটাজাগ, গবেষক মধ্যবিত্তের ভাষায় অশ্লীল আদিরসাত্মক গান। এই গান বাড়িতে গীত হয়না। হয় মাঠে ঘাটে। সাধারণতঃ জাগের গানে এই ধরনের আদিরসাত্মক গানের প্রাধান্য বিশেষভাবে লক্ষিত হয়।
কানাই ধামালী বা লীলা জাগ রাধা-কৃষ্ণের লীলা বিষয়ক গান। তবে এই লীলাগান সম্পূর্ণ লোককবিদের নিজস্ব কল্পনা। এর সঙ্গে পৌরাণিক রাধাকৃষ্ণ কাহিনির যোগ বড় একটা নেই। পালার আকারে এই গানগুলি রচিত হত। দুইজন বালককে রাধা ও কৃষ্ণ এবং একজন প্রৌঢ় ব্যক্তিকে বড়ায়ি সাজিয়ে এগুলি অভিনীতও হত। পণ্ডিতরাজ নামক জনৈক সংগ্রাহক তাঁর পালা সংকলনে এগুলিকে রতিরাম নামক জনৈক কবির রচনা বলে উল্লেখ করেছেন। তবে সুশীলকুমার ভট্টাচার্য এই পালাগুলির রচনাবৈষম্য পর্যবেক্ষণ করে এগুলি একাধিক কবির রচনা বলে মতপ্রকাশ করেছেন। এগুলির বিষয়বৈচিত্রেও স্বতন্ত্র। “রাধার শাক তোলা” বা “কৃষ্ণের ধোরে মাছ তোলা” প্রভৃতি অভিনব বিষয় এই সব পালায় দেখা যায়। অনেক শহুরে গবেষক এগুলিকে অশ্লীল বলেছেন। তবে মোটা জাগের তুলনায় অনেক সংযত ও মার্জিত।
তথ্যসূত্র - প্রবন্ধ উত্তরবঙ্গের
জাগের গান : সুশীলকুমার
ভট্টাচার্য ; এবং স্বদেশচর্চা লোক পত্রিকা ;
আশ্বিন, ১৪১৫, (অক্টোবর, ২০০৮) ; বিষয়
গ্রামীণ বিনোদন সেকাল ও একাল ;
সম্পাদক : প্রণব সরকার, সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ
লেবেলসমূহ:
CoochBihar,
FolkSong,
JagGaan,
Jalpaiguri,
NorthBengal,
উত্তরবঙ্গ,
কোচবিহার,
জলপাইগুড়ি,
জাগ গান,
লোক সঙ্গীত
Thursday, February 23, 2012
Ganga Cruse Performance
লেবেলসমূহ:
Ganga Cruise,
KalabotiMudra,
কলাবতী মুদ্রা,
গঙ্গা ভ্রমণ
Saturday, February 4, 2012
kamarshal(blacksmithy) of murshidabad, মুর্শিদাবাদের কামারশাল
লেবেলসমূহ:
Bengal,
blacksmith,
FolkTechnology,
Murshidabad,
Photo,
কামারশাল,
মুর্শিদাবাদ,
লৌকিক প্রযুক্তি,
লৌকিক লোহাশিল্প
Friday, February 3, 2012
Cho Mask of Purulia, পুরুলিয়ার ছো মুখোশ
Thursday, February 2, 2012
হাপু গান, Hapu Gaan
বাঁকুড়া-বর্ধমান-বীরভূম জেলার হাপুগান একসময় গাইতেন
বাজিকর, মাল, বাইতি, কাকমারা, বেদে, পটুয়া সম্প্রদায়।
এ ধরনের প্রায় প্রত্যক সমাজ মূলতঃ ভ্রাম্যমান জীবনযাপন করতেন।
দেশিয় রোগএর নানান দেশজ ওষুধের –স্থানীয়
ভাষায় টোটকা(আজকের নিন্দিত অর্থে নয়) –
খনি ছিলেন এঁরাই। এরাই রোগ থেকে বাঁচবার
নানান টোটকাও বলতেন নিজেদের গানে।
এ দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যখন এ্যালোপাথি জাঁকিয়ে
বসেনি, যখন দৈত্যসম ওষুধ সংস্থাগুলোর স্বার্থই রোগীর স্বার্থের ওপরে ওঠেনি,
ডাক্তারেরা লক্ষ লক্ষ কাঞ্চনমুদ্রা ব্যয় করে ডাক্তারি পড়ে রুগিমার ডক্তার হয়ে
বহুজাতিক ওষুধ সংস্থার অদৃশ্য ক্যানভাসারের কাজে দামি গাড়ি বাড়ি হাঁকিয়ে বড়লোক
হবার দায় নিজের কাঁধে তুলে নেননি, যখন পূর্ব ভারতের গ্রামে গ্রামে নাথ কবিরাজেরাই
চার-পাঁচ হাজার বছর ধরে দেশের মানুষের রোগ সারাবার মহত দায় নিজেদের কাঁধে তুলে
নিয়ে ছিলেন, সে সময়ই সেই কবিরাজকুলের সাহায্যে এগিয়ো আসতেন এই বাজিগরেরা –
বিশেষ করে এই কাজে সেই সমাজের মেয়েদের ভূমিকা ছিল অগ্রণীর।
হাপু গানের সঙ্গে নাচ দেখিয়ে তারা ঢুকে যেত অন্তরপুরে তাঁদের ওষুধের সামগ্রী নিয়ে। ওষুধের সঙ্গে থাকত নানান ধরনের বিক্রির জিনিসপত্র। যে নৌকো করে এঁরা দেশে দেশান্তরে ঘুরতেন তাকে বলাহত
বেদে নৌকো।
বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সঙ প্রসঙ্গে নামক পুস্তকে
বেদে গানের নানান উদাহরণ পাওয়া যাবে।
এই গানে তাল রাখতে ঘুঙুর, খঞ্জনি আর ডাবকি ব্যবহৃত হত। দ্রুত উচ্চারনের জন্য গানের আগে মুখে এক ধরনের শ্বাস
নেওয়ার ধরণটাই হাপু গানের নিজস্ব ধারা। স্ত্রী আর ছোটছোট ছেলেমেয়েরা বগল বাজিয়ে হাত দিয়ে শরীরের
নানান অঙ্গে আঘাত করে বিচিত্র শব্দ তুলে, নানান অঙ্গভঙ্গীকরে গান পরিবেশন করতেন ।
চিরকালেরমতই যদিও বিশেষজ্ঞরা হাপুকে মোটাদাগের, অশ্লীল বা অশ্রাব্যসব অভিধা
দিয়েছেন, তবুও বলা যায় হাপুর তুলনা হাপুই – অশিক্ষিত-অমার্জিত জনগণই দেশের
সংস্কৃতির হকদার, রক্ষাকর্তা। যে সব মানুষ এধরনের
সংস্কৃতিকে মোটাদাগের, অশ্লীল বা অশ্রাব্যবলে গালি পাড়ছেন, তারাই নিজের দেশের
সম্পদের প্রতি অশ্রদ্ধাজ্ঞাপণ করছেন – এ কথা বলার আজ সময় হয়ে এসছে, একথা আজ
কম্বুকণ্ঠে বলতে হবে। সঙ্গীত
প্রেমীদের জন্য আরও কিছু সংবাদ –
হাপু গান শুনলে মনে হবে যেন পশ্চিমি দ্রুত উচ্চারণে গান গাওয়া।
কয়েকটা হাপুগানের নমুনা
হাপু আতা পাতা লো,
হাপু সর্ষে পাতা লো,
হাপু আম খাবি জাম খাবি,
তেঁতুল খাবি লো,
তেঁতুল খেলে প্যাট গুলোবে ছেলে হবে না,
হাপু কাকে খেলে লো,
হাপু ক্যা ঝাড়ুনি লো,
হাপু বেদের মাকে লো
ই ডাঙাড়ে ঐ ডাঙাড়ে শালিক বস্যেছেঁ
বেদের মাকে বিয়া করতে পাল্কী আস্যেছেঁ
হা ফুঃ কদম ফুঃ
বুঢ়াতে বুঢ়ীতে লড়াই লাগ্যেঁছে
বুড়া কপালে বুঢ়ী পাদ্যেঁ দিয়েঁছে
হা ফুঃ কদম ফুঃ –
ইত্যাদি
অথবা
হাই লো বামুন দিদি
বাগদি ঠাকুরঝি
আমি কেলে গয়লার বেটার
ঠিয়ে কখন হাঁস্যেছি-
হাঁস্যেছি বেশ করেছি
তর বাপের কী
যখন ছিলাম ছ বছরের
তখন উঠে নাই গা
এখন আমি বছর তেরো
হব ছেলের মা
মাছ ধরতে গিলাম আমি
কুঁয়ে লুদির কুলে
দেখি এ্যাক মিনসে
রসির লাগর
ডাঁড়া ফেলছে চারে
জলে নেমে জাল ছাঁকি
আর মিনসে থাকে চেঁয়ে
ভাল্ কেনা তুই ঢ্যামনা মিনসে
থানা কেনা চেয়ে
তাকে দেখে উচএ যাব
নইক তেমন মেয়ে
মাছ ধরছি চিংড়ি চাঁদা
গচি মাগুর গাগর
কার্তিক মাসে মাছের রসে
বলবো কি বুন্ বলবো কিলো
আমার প্যাট হয়েঁছে ডাগর
খোসার দুম খোলাক দুম
কাঁথা চাপা দিঁয়ে মারব ঘুম –
ইত্যাদি
বছর পনের আগে বীরভূমের নলহাটিতে শুনেছিলাম এঁদের গান আর
চমত্কৃতও হই।
Wednesday, February 1, 2012
Mask of Purulia, Cho Dance
লেবেলসমূহ:
cho,
Mask,
Nepal Sutradhar,
Purulia
একটি চিঠি - ফুলিয়ার তাঁতে ধূসর মৃত্যু ছোঁয়া
মাননীয় রন্তিদেব
সেনগুপ্ত মহাশয় সমীপে
সম্পাদক, সাপ্তাহিক বর্তমান,
কলকাতা।
মহাশয়,
আমরা কলাবতী মুদ্রার নথিকরণ দলের সদস্য। বিগত কয়েক দশক ধরে আমরা
গ্রাম বাংলার জ্ঞাণ ভান্ডার নথিকরণের কাজ করে চলেছি, তৈরি হয়েছে বঙ্গীয়
পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ। দুই সংগঠণের যৌথ উদ্যমে সম্প্রতি ফুলিয়ায় তাঁত বিষয়ে তথ্যানুসন্ধানে
বেশকিছু মনখারাপের তথ্য উঠে এল, সেই তথ্য জানানোর জন্য এই পত্রের অবতারণা। আমরা নিয়মিতআপনার বহুল
প্রচারিত সাময়িকীর নানান সামাজিক প্রতিবেদনের ভক্ত এবং বাঙালিদের নানান দুর্দশার
কথা আপনাদের সাংবাদিকদের প্রতিবেদনে নিয়মি উঠে আসছে।
আশাকরব আপনারা এই চিঠিটি প্রকাশকরে ফুলিয়ার তাঁতিদের অবস্থা জনসমক্ষে তুলে ধরতে
সাহায্য করবেন।
দেশভাগের প্রতিক্রিয়ায় বাঙলাদেশের টাঙ্গাইলের ২২টি
গ্রামের বহু তন্তুবায় চলেএসেছিলেন এ বাঙলার ফুলিয়া অঞ্চলে। ফুলিয়ার
অগ্রণী তন্তুবায়, হরিপদ বসাকের নীলাম্বরীর নকশা উপন্যাসে বিশদে সেই জনপদ
পাতার ইতিহাস বর্ণিত হয়েছে, যদিও সেই ইতিহাস বাখান এই রচনার অংশ নয়। নানান
অত্যাচার অনাচারে, শহুরে উচ্চবর্ণের বিশ্বাসঘাতকতায়, আমলাদের সমর্থন অথবা
চক্রান্তে আর তাঁতিদের অক্লান্ত পরিশ্রমে, সৃষ্টিতে আর গবেষণায় ক্রমে ক্রমে ফুলিয়া
হয়ে উঠল এ বাঙলার শিল্প-কারিগরী ইতিহাসের অন্যতম প্রধাণ অংশিদার। ফুলিয়ার
টাঙ্গাইল, পাশেরই ঐতিহাসিক জনপদ, শান্তিপুরের শান্তিপুরীর বয়ন শিল্পের অসাধারণ
কুহকী আকর্ষণীয় তন্তুবায়েদের প্রভাব থেকে মুক্ত হয়ে ফুলিয়া জনপদ নিজস্ব সুচারু
দক্ষতায় বিশ্ববিজয়ী তাঁতশিল্পের মর্যাদা অর্জন করল। ফুলিয়ার
কারিগরদের অসামান্য দক্ষতা, বাঙলার বয়নশিল্পে ফুলিয়াকে নিজের স্থান তৈরি করতে
সাহায্য করল মাত্র কয়েকটি দশকের যাত্রায়। ফুলিয়ার তাঁতিদের সাধারণতম তাঁতে বোনা
কাপড় আজ ইওরোপ, এশিয়ার নানান দেশে রপ্তানি হচ্ছে মাথা উঁচু করে।
আশ্চর্যের, ফুলিয়ার এই বিশ্বজোড়া নাম ডাক ডেকে এনেছে
মৃত্যু ফাঁদ। নিজের মাংস আর মৃগনাভিরই স্বাদ-গন্ধে হরিণের মৃত্যু। এক লাখেরও
বেশি হস্তচালিত শিল্পী তন্তুবায়ের রুটি রুজি মারতে ফুলিয়া, রাণাঘাট, শান্তিপুরের
নানান এলাকায় বসে গিয়েছে কয়েক হাজার কলের তাঁত, দৈত্যসম শাড়ি কারখানা। এই কল একই
ধরণের ফুলিয়ার শাড়ি বুনে দিচ্ছে অত্যন্ত কম মূল্যে, অতি কম সময়ে। বন্ধ হয়ে
যাওয়া ফুলিয়ার হস্তচালিত তাঁতের অন্ততঃ পঞ্চাশ হাজার তাঁতি শ্রম দান করছেন সেই সব
কলের তাঁতের কারখানায়। শ্রম দানই বলা ভাল। কেননা কলে
সামগ্রিকভাবে হয়ত বেশি অর্থ রোজগার করছেন, কিন্তু কলে খেটে তাঁতিরা শাড়ি পিছু
মজুরি পাচ্ছেন যথেষ্ট কম। তাঁতে একটি শাড়ি তৈরি করতে মজুরি পেতেন শদুয়েক টাকা,
কিন্তু কলে একটা শাড়িতে পাচ্ছেন ২০ টাকা সর্বাধিক। মরে যাচ্ছে হাড়রক্তজলকরে
তিলে তিলে গড়ে তোলা ফুলিয়ার গর্বিত ঐতিহ্য। বিগত এক বছরেরমধ্যে ফুলিয়ার প্রায়
পঞ্চাশ শতাংশ হাতে টানা তাঁত বন্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে
অন্ততঃ তিনটি পারম্পরিক তাঁত সমিতি বিপুল উদ্যমে বিশ্বের নানান প্রান্তে কাপড়ের
ব্যবসা করে চলেছেন- বিশ্ব বাজারে ফুলিয়া আজ বড় নাম। বাঙলার
একমাত্র টাঙ্গাইল শাড়িকে তাঁরা বাঁচিয়ে দিয়েছেন নবতম উদ্যমে। এর সুফল
ভোগকরছেন এককালে সোসাইটির প্রবল বিরোধিতা করা বহু মহাজনও। অথচ প্রত্যেকজন হস্তচালিত তাঁতির মনে আজ ধুসর মৃ্ত্যুর
ছোঁয়া। ভারত সরকারের সংরক্ষণের তালিকায় হস্তচালিত তাঁতের
উল্লেখ রয়েছে। এ যেন সেই আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের ইতিহাসের
প্রত্যবর্তন।
ভারত সরকারের যে দপ্তরের এই কর্মটি রক্ষণাবেক্ষণ করার দায়, ডেভেলাপমেন্ট
কমিশনার অব টেক্সটাইলসএর এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটএর আমলারা মুদ্রারাক্ষসের
প্রভাবে কলের তাঁতের স্বার্থ রক্ষণাবেক্ষণেই ব্যস্ত – স্বাধীণতার পর মধ্যবিত্তরা সমাজ উন্নয়ণ কর্ম নিয়ে,
দেশের গর্ব নানান প্রযুক্তি নাশে যে স্বেচ্ছাচার করে এসেছেন এই উদ্যম তারই সর্বশেষ
প্রক্রিয়া। একদিন হয়ত ঐশ্বর্যমন্ডিত ফুলিয়ার, অমর্ষি-কসবা, চন্দ্রকোণার
তাঁতের চরমতম দশাপ্রাপ্ত হবে। দেশজ ঐতিহ্য, দেশজ সাধারণ মানুষের
উদ্যম, দেশজ মানুষের গবেষণালব্ধ জ্ঞাণ রক্ষা, বিকাশে মধ্যবিত্ত আমলা সমাজের
বিন্দুমাত্র উত্সাহ নেই। ভারত সরকারের সঙ্গে বাঙলার সরকারও উদাসীন। সম্প্রতি
বাঙলাদেশ থেকে কলের তাঁতের একই ধরণের অসংখ্য টাঙ্গাইল বস্ত্র এ বাঙলার বাজার ছেয়ে
ফেলছে –
সেখানের হাতে বোনা টাঙ্গাইলের আরও বেশি দুর্দশা। বাঙলাদেশ থেকে
যে ৪০০ও বেশি দ্রব্য ভারতে আসা বন্ধ ছিল, তা ভারত সরকারের ফরমানে নেমে এসেছে
কয়েকশতে। ফুলিয়ার অগ্রণী তাঁতি হরিপদ বসাক ভারতের পরিকল্পনা
কমিশনের পারম্পরিক বস্ত্রশিল্পীদের অন্যতম প্রতিনিধি, তিনি সেই ফরমানের
বিরুদ্ধাচরণ করেছেন। কিন্তু কাকস্যঃ পরিবেদনা। দেশের
শিল্পীদের পায়ে কুড়ুল মেরে প্রতিবেশীদেশের বড় শিল্পের সঙ্গে সখ্যের দৌত্য কতটা দুদেশের
সাধারণ মানুষের, গড়েতোলা ঐতিহ্যের প্রচার-প্রসারের জন্য হচ্ছে তা সরকারই জানেন। ভারত সরকারের
অন্যতম উদ্যম বিদেশ আগত কলের তাঁত স্থাপনে উতসাহদেওয়া, তাতে হস্তশিল্প মারাযায়
যাক, দেশের ঐতিহ্য লুপ্তহয় হোক। ভারতে চিনের হাতে লুঠ হয়ে যাওয়া
ভারতীয় বস্ত্রের ভারতের বাজার ধরতে সরকারি মদতে পাঞ্জাবে বিশাল বিশাল কলের তাঁত
বসানো হচ্ছে। এতে
ভারতে চিনের তাঁতের বাজার কতটা পড়বে, অথবা পশ্চিমি কলের তাঁতের যন্ত্রপাতির বাজার
কত রেখা বাড়বে, ভারতে বেকারিজ্বালা কতটা দূর হবে, এসব কথা স্পষ্ট করে না বলা
গেলেও, একটি কথা নিশ্চিতভাবে ভবিষ্যদ্বানী করা যায়, ভারতের পারম্পরিক তাঁত শিল্পের
ওপর বড় ধাক্কা আসতে চলেছে, পাঞ্জাবী এই উদ্যমে।
ফুলিয়ার তাঁতিদের আরও বড় মরণফাঁদ পশ্চিমবঙ্গ বিদ্যুত
নিগমের এক তুঘলকি ফরমান। ফুলিয়ার যাঁদের ঘরে
হস্তচালিত তাঁত রয়েছে তাঁদের সবাইকে ব্যবসায়িকহারে বিদ্যুতের মাসুল দিতে হয়। অথচ পাশের জনপদ
শান্তিপুরের তাঁতিরা কিন্তু বাড়ির ব্যবহৃত মাসুলই দেন। হস্তচালিত তাঁতে বিদ্যুত
প্রয়োজন যে হয় সে তথ্য কোনো বিদ্যুত দপ্তরের আমলার কাছে থাকলেও সমাজের বহু মানুষ
এই গুঢ় তথ্য জানেন না। সরকারি এক ব্যবসায়িক
সংস্থার পক্ষে পাশাপাশি দুই জনপদে দুরকম নীতি বিষ্ময়কর বৈকি। আজকের সমাজে এমনিতেই হস্তচালিত তাঁতের দুর্ভোগের শেষ নেই। কলের তাঁতের বিষয়টি কেন্দ্রিয় সরকারের অধীণে হলেও
বিদ্যুতের বোঝাটি কিন্তু রাজ্যসরকার একটি কলমের খোঁচায় সমাধাণ করে দিতে পারেন।
মাননীয় মুখ্যমন্ত্রীর সমীপে এই আবেদন জানালাম। নিবেদনে,
বিশ্বেন্দু নন্দ, কলাবতী মুদ্রা নথিকরণ দলের পক্ষে
২৪/১৮, নাবালিয়া পাড়া রোড, কলকাতা – ৭০০০০৮
০৯১৬৩৮২৫৯৯৪, ০৩৩২৮৯৪৪৭৫৮
লেবেলসমূহ:
Fulia,
Haripada Basak,
Nadia,
চিঠি,
চিঠিপত্র,
নদিয়া,
নীলাম্বরীর নকশা,
ফুলিয়া,
হরিপদ বসাক
Tuesday, January 31, 2012
পারম্পরিক সংস্কৃতিময় ভ্রমণের ঝাঁপিঃ চড়িদা
মধ্যরাতে ছৌ-নাচ, মানুষের
ভগ্ন দেহে দেবতার মুখোশ পেখম
কাড়া-নাকড়ার শব্দে কেঁপে ওঠে দশদিক, চতুর্থ প্রহর
মন্দিরে মন্ত্রের মতো ধ্বনি জাগে, যাগযজ্ঞে আছি মনে হয়
ঝর্ণা নামে রক্তস্রোতে, অব্যক্ত ও অব্যাহতিহীন কলরোল শুধু কলরোল।
- পুর্ণেন্দু পত্রী
কাড়া-নাকড়ার শব্দে কেঁপে ওঠে দশদিক, চতুর্থ প্রহর
মন্দিরে মন্ত্রের মতো ধ্বনি জাগে, যাগযজ্ঞে আছি মনে হয়
ঝর্ণা নামে রক্তস্রোতে, অব্যক্ত ও অব্যাহতিহীন কলরোল শুধু কলরোল।
- পুর্ণেন্দু পত্রী
অসামান্য সচেতন
নাকউঁচু কবি পুর্ণেন্দু পত্রীও কবিতায় ছৌ শব্দটি যে কেন ব্যবহার করলেন। শব্দটি কিন্তু ছো। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহলে আজও দৈনন্দিনের নানান অনুষঙ্গে
ছো শব্দটি অবলীলায় ব্যবহার করেন অসামান্য গ্রামীণেরা। যে গ্রামটি জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে
যাওয়া শব্দকে জুড়েদেন নিজেদের সাংস্কৃতিক ক্ষুত পিপাসা প্রদর্শণের আঙ্গিকের সঙ্গে,
সেই গ্রামটার নাম বাঙলার সাংস্কৃতিক মানচিত্রে অক্ষয় হয়ে রয়েছে তীর্থক্ষেত্রের গরীমাময়
মর্যাদায়। স্থানীয় ভাষায় চোড়দা, শহুরে পালিশকরা
ভাযায় চড়িদা, জেলা পুরুলিয়া। পারম্পরিক
সংস্কৃতিময় বাঙলায় ছো মুখোশ নৃত্যের সঙ্গে চড়িদা শব্দটি একই নিশ্বাসে উচ্চারিত হয়
আজও। এই গ্রামেই সুত্রধর সম্প্রদায়ের মানুষ অদম্য উত্সাহে ছোএর মুখোশ তৈরি করেন। আসামান্য তার কারিগরী দক্ষতা।
অসাধারণ তার শিল্পমূল্য। বলেরাখি বাঙলার
পারম্পরিক শিল্পকলার প্রযুক্তি নথিকরণ করতে থাকার সংগঠণ, কলাবতী মুদ্রা, শেষতম
দুর্গা উত্সবটিতে চোড়দা গ্রাম থেকেই অসামান্য কিছু ছোএর মুখোশ পাঠাতে পেরেছিল
মুম্বাইএর এক দুর্গাপুজোয় মন্ডপ সাজানোর কাজে। শিল্পীরা দাম পেয়েছিলেন ভালই। চোড়দা এমন একটি গ্রাম যেখানে বাঙলার
অন্যতম নৃত্য আঙ্গিক, ছো নাচে পারম্পরিক পদসঞ্চার আর লালিত্যের মিশেল ঘটেছে
অসামান্য গ্রামীণ শিল্প প্রজ্ঞায়। বাঙলার হাজার হাজার গ্রামের মধ্যে চড়িদা সাধারণ কোনো
একটি গ্রামের নাম নয়, শুধু একটি প্রশাসনিক পঞ্চায়েতও নয়, প্রত্যন্ত বাঙলার সংস্কৃতিময়
জঙ্গল মহলে শুধুমাত্র একটি নাচগানের টোলাও নয়, চোড়দা এমন এক গরিমাপূর্ণ গ্রাম, যে
গ্রামের অসামান্য মানুষজন অসম্ভব অহংপূর্ণ দায়িত্বে, বাঙলার হাজার হাজার বছরের
শিল্প নৈপুণ্য আর সেই সংক্রান্ত প্রযুক্তিকে বুকে ধরে অটল প্রাচীর হয়ে দাঁড়িয়ে
রয়েছেন নিজস্ব গরিমায়। চড়িদা ভ্রমণ তাই শুধুমাত্র হপ্তাশেষের আপিসবাবুর পকেট
বাঁচিয়ে পরিবারের মন ভোলানো ডিজনিল্যান্ড ভ্রমণ নয়, শস্তাতম ছো দেখানো গাইড বই
হাতে করে চোখে ঠুলি বেঁধে কানে ইয়ারপ্লাগ গুঁজে ধরতক্তামারপেরেকগোছের যেমন তেমন পুরুলিয়ার
পানে বেরিয়ে পড়া নয়, বল কলম হাতে যেনতেনপ্রকারেন ভ্রমণ কথা লেখা নয়, চড়িদাগ্রাম আম
বাঙালি ভ্রমণার্থীদের সাংস্কৃতিক তীর্থ, যে তীর্থে মাঝেমধ্যেই তাকে মাথা ঠেকাতে
যেতে হয়।
হাওড়ার ট্রেনে
বরাভূম স্টেশন অথবা হাওড়া থেকে পুরুলিয়া। বাঙলার যে কোনও শহর থেকে পুরুলিয়া এসে বাগমুন্ডি পাহাড়গামী শকটে সত্তর
কিলোমিটারের কাছাকাছি অযোধ্যা মোড়ে নামা। নিজস্ব গাড়ি না থাকলে পুরুলিয়া শহর থেকে আড়াই ঘন্টারমত।
গ্রামে আসতে আসতে
চোখ চলে যায় দু’পাশের শূন্য প্রান্তরের অসামান্য বন্য
সৌন্দর্যের
দিকে। গ্রামে ঢোকার
পথে অযোধ্যার মোড়ে ছোট একটা বসতি। দু’পা দূরেই
চড়িদা গ্রাম। কলাবতী মুদ্রারই
পারম্পরিক শিল্পীদের সংগঠণ বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘর অন্যতম
সম্পাদক, জাতীয় শিল্পীর পুরস্কার বিজয়ী মুখোশ শিল্পী, গায়ক, নর্তক নেপাল সূত্রধরের
বাড়ি চড়িদায়। তিনিসহ তিন প্রজন্ম অত্যন্ত
সুমধুরভাবে জড়িয়ে রয়েছেন এই কলায়। চড়িদায় খুব কম ঘরই আছে যেখান
থেকে এক জনও ছো শিল্পী ইউরোপ-আমেরিকায় অনুষ্ঠান করতে যাননি। নেপাল বহুবার বিদেশে গিয়েছেন মূর্তি তৈরি করতে, কর্মশালা পরিচালন করতে। শুধু মুখোশ নয়, মূর্তি তৈরি করতেও তার বহু নাম, বিশ্বে বহু প্রান্তের
জাদুঘরে তাঁর তৈরি মূর্তি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে।
প্রায় ৮০টি পরিবার নিয়ে এই
গ্রাম। নেপালেরমতই প্রতি
বাড়িতে প্রায় একই দৃশ্য। বাড়ির দালানে বসে পরিবারের বড় থেকে ছোট, প্রায়
সব সদস্যই ছো নাচের মুখোশ তৈরিতে ব্যস্ত। ব্যস্ততার মধ্যেও
ঘুরতে আসা ভ্রমণার্থীর নানান চালাকিময় প্রশ্নের
উত্তর দেন ধৈর্য ধরে হাসিমুখে। শিল্পীর অহংপূর্ণ হাসিটা ধরাথাকে ঠোঁটে। শিল্পীর অহং কিন্তু আহংকার নয়। অসামান্য গ্রামীণ সলজ্জতা আর বিনম্রতা তাঁদের কথায়।
ঘরের ভিতর উঁকি মারলেই দুর্গা, গণেশ,
শিব, অসুরের মুখোশ দেওয়ালে টাঙানো রয়েছে অসামান্য উজ্জ্বলতায়। আকারও
বিভিন্ন ধরনের। কিনতে চাইলে কিনেও ফেলা
যায়। ছো নাচ দেখতে চাইলে আগে থেকে যোগাযোগ করতে হয়। পদ্মশ্রী খেতাব পাওয়া ছো শিল্পী গম্ভীর সিংহ মুড়ার নাম জুড়ে
আছে চড়িদার সঙ্গে, নেপালও গম্ভীর সিংএর দলের শিল্পী
ছিলেন। যে গুরুর হাত ধরে ছো
নাচ এ গ্রামকে বিদেশে নিয়ে গিয়েছে, কথায় কথায়
সেই পূর্বজর প্রতি প্রণাম জানান নেপাল। শিল্পীদের মহড়া দেওয়ার জন্য
গ্রামের মাঝখানে একটি ছোটখাটো হল আর গ্রামে ঢোকার মুখেই আছে গম্ভীর সিংহের মূর্তি।
বরাভূম স্টেশনে নেমে চড়িদা আসার পুরো
রাস্তা জুড়ে প্রচুর খেজুর গাছ। শীতের সকালে মন খেজুর রসের বায়না করলে এই মুখোশময়
চড়িদাতেও তা মিলবে। শীত থাকলে আলি ভাইএর ঘরেই
বসে দেখা যাবে খেজুর গুড় বানানোর বিরল দৃশ্য। চাইলে নলেন গুড় কেনা যাবে। রাঢ় বাঙলা আর জঙ্গল মহলের গুড়ের
স্বাদই আলাদা। চড়িদার
পিছনে পাহাড়ের পাদদেশে জঙ্গলের মধ্যে হদহদি ঝরনা।
শীতকালে জল না থাকলেও বর্ষায় রূপ দেখার মতো। শাল, বয়রা,
আমলকীর
ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ের গায়ে এই ঝরনার
জায়গাটি বেশ মনোরম। হদহদিতে গিয়ে জল দেখতে না পেলেও চুপ করে বসে থাকলেও নানা পাখির ডাক মন
ভরিয়ে দেবে। কখনও দেখা যায় দল বেঁধে গ্রামের মেয়ে-বৌরা কাঠ কাটতে, পাতা
কুড়োতে জঙ্গলে যাচ্ছেন। অসম্ভব সুরেলা সবার গলা।
সমতল থেকে ৭০০ মিটার উচ্চতায়
অযোধ্যা পাহাড়ে জঙ্গলের রাস্তা বেয়ে থুর্গা লেক। বৃষ্টির জলই এই লেকটিকে
বাঁচিয়ে রেখেছে। বর্ষায় এর রূপ
অনন্য। এই লেক থেকে কিছু দূরে বাঘমুন্ডি গ্রাম। অযোধ্যা ও
বাঘমুন্ডির
জলের একমাত্র উৎস থুর্গা লেক। বিশাল লেকের ঠান্ডা হাওয়া মন জুড়িয়ে দেয়। থুর্গা
যাওয়ার পথে রাস্তায় পড়বে মানভূম ট্যুরিস্ট
লজ। একদম নির্জন প্রকৃতির মধ্যে যাঁরা থাকতে
চান, তাঁদের জন্য মানভূম ট্যুরিস্ট লজ আদর্শ। এখানকার কেয়ারটেকারকে বললে খাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে।
বিগত কয়েক বছর ধরেই বাঙলার
এ ধরণের পারম্পরিক শিল্পী সমৃদ্ধ গ্রামে লৌকিক ভ্রমণের ব্যতিক্রমী পরিকল্পনা করছে
কলাবতী মুদ্রা। আশা আগামী দিনে বাঙলার ভ্রমণপ্রেমী আর সংস্কৃতি উত্সাহী মানুষ তাঁদের
উত্সাহের হাত বাড়িয়ে দেবেন এই উদ্যমে। বাঙলার
নানান পারম্পরিক উদ্যমের গ্রামগুলিকে নিয়ে তাঁরা এক লৌকিক ভ্রমণের শৃঙ্খলের
পরিকল্পনা করছেন। সংগঠণ সম্পাদক নেপাল সূত্রধরও চাইছেন
তাঁর একফালি জমিতে মাটির বাড়ি বানিয়ে ভ্রমণার্থীদের থাকর ব্যবস্থা করা। কলাবতী মুদ্রা সেই পরিকল্পনার ভাগিদার। স্থানীয় প্রতিনিধি কে পি সিং দেও
উত্সাহ দেখিয়েছেন। শিল্প গ্রামে মাটিরবাড়িতে থেকে সেই শিল্প প্রত্যক্ষ্য করা এবং যতদূরসম্ভব
তা শিখে নেওয়া যায়। আশাকরি অনেকেই এই পরিকল্পনায় শামিল
হবেন। চড়িদার স্থান হোক বাঙলার হৃদিকমলে।
চড়িদা ইকো ইন্ডেক্স
গ্রামঃ চড়িদা, পুরুলিয়া
শিল্পঃ ছো নাচ, ছো মুখোশ
আলাপ করবেন যে জাতীয় পুরস্কার বিজয়ী শিল্পীর
সঙ্গেঃ নেপাল সূত্রধর
রাতে থাকার স্থানঃ ভাবিষ্যতে গ্রমেই থাকার ব্যবস্থার পরিকল্পনা রয়েছে, বর্তমানে দুধের স্বাদ
ঘোলে মেটামোরজন্য দু কিমি দূরে লজে অথবা পুরুলিয়ায় ফিরে আসা
রাস্তাঃ পাকা, গাড়ি যাবে বর্ষায়ও
কাছের রেলস্টেশন আর পরিযানঃ বরাভূম(থেকে ট্রেকারে), পুরুলিয়া(থেকে ভাড়া গাড়ি অথবা বাসে)
গ্রামে সম্ভাব্য মাথাপিছু খরচঃ দৈনিক ৫০০ টাকা(শুধু বাগমুন্ডিতে থাকা আর তিনবেলা খাওয়া)
আবহাওয়াঃ গরমে অসম্ভব গরম আর শীতে বেশ শীত, তবে শীত আর বর্ষাকালের মজাই আলাদা
নিরাপত্তাঃ অসম্ভব ভাল
গ্রামের জনসুবিধাঃ তিন তারা(রাতে গ্রামে থাকার ব্যবস্থা হলে জয়গুরু রাঙ্কিং অর্জন
করবে)
(এক তারাঃ চলনসই, দুই তারাঃ ভাল, তিন
তারাঃ বেড়ে, চার তারাঃ চমতকার, পাঁচ তারাঃ জয়গুরু)
লেবেলসমূহ:
Charida,
EcoTourism JungleMahal,
folktourism,
Mask,
MaskDance,
Purulia,
Tourism,
চড়িদা,
ছো,
ছো নাচ,
নেপাল সূত্রধর,
পুরুলিয়া,
মুখোশ
Subscribe to:
Posts (Atom)