Friday, December 6, 2019

দ্য ল্যাটার মুঘলস

জি এস চিমার বই। আচার্য যদুনাথের গুরু আরভিনএর ল্যাটার মুঘলস থেকে অনেক আলাদা

মুঘল সাম্রাজ্যের মানচিত্র

আমার প্রিয় ঐতিহাসিক রুবি লালএর বই প্রিন্সেস - দ্য এস্টোনিশিং রেইন অব নুরজাহান থেকে মুঘল সাম্রাজ্যের মানচিত্র

Thursday, December 5, 2019

অবিভক্ত পাঞ্জাবের ইতিহাস

আমরা যেমন অবিভক্ত বাংলার ইতিহাস খুঁজি খুঁড়ি তেমনি আমরা হয় অনেকেই ভুলে যাই দেশভাগের যন্ত্রণা পাঞ্জাবকেও সইতে হয়েছিল। সেই অবিভক্ত পাঞ্জাবের ইতিহাস সৈয়দ মহম্মদ লতিফের কলমে।
https://ia801603.us.archive.org/1/items/in.ernet.dli.2015.34649/2015.34649.History-Of-The-Panjab_text.pdf

নতুন দৃষ্টিতে ইতিহাস লেখা

বিংশ এবং একবিংশ শতকের গবেষকদের সমস্যা হল মুঘল সাম্রাজ্যের ভিন্ন ভিন্ন স্তরের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গীর সামাজিক ইতিহাস লেখার মত প্রতিষ্ঠিত দৃষ্টিভঙ্গী আজও বিকশিত হয় নি। উপনিবেশের হাত ধরে তৈরি হওয়া মুঘল রাজবংশের সদস্যদের ব্যক্তিগত জীবন হিসেবে রহস্যময়, অপরিবর্তনীয় বেলেল্লাপনাযুক্ত হারেমের ক্যারিকেচার পড়েই তার গবেষণার মেধা তৈরি হয়েছে।
...সপ্তদশ শতকের মুঘল সাম্রাজ্য যে অঞ্চলটিকে হিন্দুস্তান বলে আখ্যা দিত, পারসিক বা আরব লেখকেরা যাকে অল-হিন্দ অভিধা দিয়েছে, সেই সিন্ধু নদের ওপাশের ভূভাগটি পুরুষতান্ত্রিকতা নিয়েও বিষ্ময়করভাবে খোলামেলা, ধর্মীয় এবং ভাবনাচিন্তার বহুত্ববাদ নির্ভর ছিল। আকবরের ভারত ছিল বহুত্ববাদের অন্যতম পৃষ্ঠপোষক। সেই ভারতে সিয়া এবং সুন্নী ধর্মীয় চিন্তার পাশাপাশি সুফিবাদও চর্চিত হয়েছে বা হিন্দুরা কৃচ্ছসাধন করেও যিশুর জীবন নিয়ে প্রশ্ন করতে পারত এবং যুবা সন্নাসীকে মাংস খাওয়া নিয়ে হাস্যপরিহাস করতে পারত, এবং এই সব কটা নুরজাহানও তাঁর জীবনে করেছেন। নুর, একজন শিয়া মুসলমান হয়েও হিন্দু মায়ের সুন্নিপুত্রকে বিয়ে করতে পারেন, সে সম্রাটের প্রচুর হিন্দু মসলমান স্ত্রী এবং রক্ষিতা থাকে।
রুবি লাল - এম্প্রেস - দ্য এস্টোনিশিং রেইন অব নুরজাহান

Wednesday, December 4, 2019

মুঘল এবং ব্রিটিশপূর্ব সেনার অস্ত্রশস্ত্র

কারিগরদের কারিগরিটুকু দেখুন।
লোহা এবং ইসপাত শিল্পে আমরা কোন উচ্চতায় উঠেছিলাম।





















Tuesday, December 3, 2019

ঘোড়ায় মুঘল সাম্রাজ্যের ছাপ্পা

গরম লোহার ছ্যাঁকা দেওয়া হত ঘোড়ার উরুতে। আকবরের আমলে যে সব ছাপ অঙ্কন করে দেওয়া হত সেগুলি আইনিআকবরিতে বিশদে বলা আছে। পরের দিকে সংখ্যায় ছাপ দেওয়া হত। আলমগিরের সময় ২০টি আলাদা আলাদা ছাপ(তামঘা) দেওয়া হত, যার মধ্যে ১৫টা পাওয়া গিয়েছে এবং সেগুলি দেওয়া হল।
উইলিয়াম আরভিন, আর্মি অব দ্য ইন্ডিয়ান মুঘলস

সম্রাট সূত্রে পাওয়া ভুবনেশ্বর বিমানবন্দরের সামনে বাঙলার মুখার প্রদর্শন

Monday, December 2, 2019

বইএর হদিশ চাই

Michael Mitchinerএর The Land of Water Coinage and History of Bangladesh and Later Arakan Circa 300 BC to the Present Day বইটার হদিশ চাই।

স্পেনিয়দের বিশ্ববিজয়ের গপ্প, যে প্রভাব ভারতের রাজনীতি অর্থনীতিতে পড়েছিল

ক্ষমতা আর ইতিহাস

ক্ষমতার লেখ্য ইতিহাসের বাইরে বিপুল ব্যপ্ত ইতিহাসের কুড় লুকিয়ে আছে যা ঔপনিবেশিক ক্ষমতাধরদের তৈরি কেন্দ্রিভূত, শুধু রাজা গজাদের বর্ণনার ইতিহাসের অংশ নয়, সেখানে মানুষ সাঁটে বলে রাখে বাইশা বা ষোলআনা মেলা বা বিদ্যালয় আদতে বলে এই সম্মিলত সামাজিক ব্যবস্থাপনার মানে কি, যদু মহেন্দ্রই বা কে বা হরিরামপুরের হরিই বা কে রামই বা কে বা আমাতি মানে কি রামাবতি, ছিরিমতী মানে কি শ্রীমতী, বাণরাজার ঢিবিতে বসে যে মানুষটা এই ১৪২৬ সনের শীতে পিঠ করে গরুকে জাবনা দেয় সে কি মধ্যবিত্ত প্রণোদিত হেরিটেজে আগ্রহী? দিনাজপুরের মালাকারেরা কেন শোলা আর বাঁশ দিয়ে ঘোড়া তৈরি করেন, যে ঘোড়া যুদ্ধ সমাজ নয় বলে পরিচিত সাঁওতালেরা নিয়ে বিয়েতে যায় - হাতি নিয়ে যান না কেন, যে হাতি বাংলার নিজস্ব - ঘোড়া ত নয় - ঘোড়া তো বহিরাগত এবং সাঁওতালদের সঙ্গে ঘোড়ার সঙ্গে দূরতম সম্পর্ক আছে বলে সাঁওতালেরাও বলেন না?
ইতিহাস লুকিয়ে আছে এই খোঁজগুলোর মধ্যে, ক্ষমতার ইতিহাস অতীত জানার একটা মাত্র ঘুলঘুলি উন্মুক্ত করে। যার ইচ্ছে থাকে সেই এই সাঁটগুলি থেকে হাঁচড়ে পাঁচড়ে ইতিহাস বার করে।
ইতিহাস মানে মেডিজি নয়, গুলে খাইয়ে দেওয়া নয়, পথেঘাটে কথ্যভাষায় ছড়িয়ে থাকা হাজারো ইঙ্গিতে উদ্দিষ্ট বার্তা পৌঁছে দেয় অধিকারীর হাতে, যার লেগে থাকার দম থাকে।

Sunday, December 1, 2019

তৈমুরী বংশের সিংহাসনের লড়াই - আওরঙ্গজেবের দায়

Abhishek Sarkar ভায়ের সঙ্গে মাস ছয়েক আগে দারা আওরঙ্গজেব বিষয়ে বেশ আকর্ষণীয় বিতর্ক হচ্ছিল। শুরুতে তার বয়ানের এক অংশ দিলাম। বলা দরকার ওর সাথে অনেকটা একমতও, আবার নয়ও।
অভিষেকের বয়ান-
দারা তো জানেন আপনারা, শাহজাহানের সেই ছেলে, তীব্র ধর্মান্ধতার মোহে আপন ভাই ঔরঙ্গজেব যাকে কোতল করান। তখতের জন্য বড়ো বেমানান এমন মানুষ তিনি।
<<তারপরে আমাদের প্রতিবাদ ছিল। উত্তরে অভিষেক লিখলেন >>
সময়টা ভাবুন বিশ্বেন্দুদা। দারাকে মহান সন্ন্যাসী বলছি না। কিন্তু যে সময় সবার উচ্চাশা তাদের কিছুক্ষণের জন্য হলেও অমন করে তোলে সেখানে দারা একটা মিশ্র সভ্যতার স্তম্ভগুলো খুঁজছেন, ভাবছেন নৈকট্যর কথা- তাও আবার মাটিতে নয় রাজবংশে থেকে! এইটা বিপুল একটা অগ্রতা নয়!
এই কারণেই বেমানান বলছি। দারা তখতে আসলে ভারতের ভবিষ্যৎ অন্যরকম হত বলছি না। বলছি উনি তখত চালাতেই পারতেন না। সাম্রাজ্য আরও আগেই পড়ত। নাদির শাহ মাফিক কেউ আরও আগেই আসত।
আমি বুঝছি আপনি ইউরোপমন্য গুড মুসলিম ও ব্যাড মুসলিমের ভ্রান্ত তত্ত্ব থেকে সাবধান করতে চাইছেন। কিন্তু রোম্যান্টিকতা বাদ দিলেও মাজমার অপরিসীম গুরুত্ব আজকের যুগে ব্যক্ত হওয়া প্রয়োজন। দারার স্বার্থে নয়, দেশেরই স্বার্থে।
এবারে আমাদের বয়ান-
তৈমুরী বংশে প্রত্যেক শাহজাদাকে নিজেকে প্রমান করেই সিংহাসন দখল করতে হয়েছে এবং এটা বরাবরই রক্তক্ষয়ী ছিল। আমরা ইতিহাসে শুধু আওরঙ্গজেবের দোষ দেখি।
অবশ্যই আওরঙ্গজেব তখতলোলুপ ছিলেন। কে ছিলেন না? আকবর ছিলেন না? আকবর ভাইদের, সাথীদের খুন করেন নি? শুধুই আওরঙ্গজেব ধান্ধাবাজ ছিলেন? তৈমুরী বংশে কে ছিলেন না? আওরঙ্গজেব মহান ছিলেন না। তার ক্ষমতার ক্ষুধা ছিল। ভারতীয় কোন রাজবংশে কার ছিল না। তাঁর অনেক কাজই সমর্থন করা যায় না, কিন্তু তিনিই একাই কুলাঙ্গার ছিলেন এটা একপেশে যদুনাথীয় বয়ান হয়ে গেল। তিনি প্রচুর পাপ কাজ করেছেন সন্দেহ নেই। যে লড়ায়ের কাজটা বংশের প্রথা, সেটি জন্যে আওরঙ্গজেবকে ধর্মান্ধ বলাটা চরমতম অনৈতিহাসিক এবং অন্যায়।
তৈমুর বংশে সিংহাসনের সঙ্গে জুড়ে থাকা আত্মীয়রা সিংহাসনের জন্যে প্রতিযোগিতা করতে পারত। শাহাজাদাদের জীবন তত্ত্ব আলোচনায় মুনিস ফারুখি দেখাচ্ছেন স্বয়ং আকবর তাই করেছিলেন এবং এই প্রথা আওরঙ্গজেবের পরের সময় অবদি চালু ছিল। আকবর তাঁর সিংহাসন দখল নিষ্কন্টক করার জন্যে যত প্রতিযোগী হতে পারে তাদের হত্যা করেন। তাঁর সময় তুতো ভাইরাও সিংহাসনের দাবিদার ছিল। তৈমুর বংশের বংশলিকার ওপরের অংশ ছাড়া বংশের কেউ আগামী দিনে সিংহাসনের জন্যে লড়াই করতে পারবে না, অর্থাৎ তুতোভাইদের সিংহাসনের লড়াই থেকে বার করে দেওয়ার নিয়ম চালু করলেন আকবর। প্রতিযোগিতা শুধু সম্রাটের পুত্র, আইনি উত্তরাধিকারীদের জন্য নির্দিষ্ট হল। তাঁর উত্তরাধিকারীদের জন্যে প্রতিযোগিতার ক্ষেত্রটা ছোট করে দিলেন, লড়াই কমল। কিন্তু মূল নিয়ম বদলাল না। আবারও বলি মহান আকবরও তাই করেছেন, আমরা মহান টহান বলে এড়িয়ে যাই।
এবারে অড্রের বয়ান -
"আওরঙ্গজেবের আত্মীয়-হত্যাকর্ম অবশ্যই আধুনিক পাঠকের বিবিমিষা উদ্রেক করবে, কিন্তু প্রশ্ন হল তার ভায়েরা ক্ষমতায় এলে কি অন্য কোন পথ নিতেন? মানুচি স্বভাবসিদ্ধ ভঙ্গীতে এই বিষয়টা ধরেছেন। মৃত্যুদণ্ডের দিন আওরঙ্গজেব দাদাকে প্রশ্ন করলেন, তিনি কি করতেন যদি পাশার দান পাল্টে যেত? দারা বিন্দুমাত্র সময় নষ্ট না করেই উত্তর দিলেন তিনি আওরঙ্গজেবের দেহ খণ্ড খণ্ড করে কেটে দিল্লির সদর দরজায় ঝুলিয়ে রাখতেন। আওরঙ্গজেব দাদার মৃতদেহ হুমায়ুনের সমাধি পাশে কবর দ্যান।
মুঘল প্রথা অনুসরণ করে আওরঙ্গজেব দারা শুকোর সমর্থক এমন কি তার অন্য ভাইদের প্রতি ধৈর্য এবং বিবেচনাও প্রদর্শন করেন। তিনি তার ভায়ের সৈন্যবাহিনী এবং পরামর্শদাতাদের নিজের প্রশাসনে যোগ দিতে সাদরে আহ্বান জানান। মুরাদ গুজরাটি ধনী জৈন সওদাগর শান্তিদাসের থেকে যে বিপুল অর্থ ধার নিয়েছিলেন, সে ধার আওরঙ্গজেব শোধ করে দ্যান। ১৬৭০ সালে আওরঙ্গজেব তার কন্যা জুবদাতুননিসা সাথে দারার ছোট ছেলে সিপিহার শুকোর আর সুলেইমান শুকোর কন্যার সঙ্গে শাহজাদা আকবরের বিবাহ দ্যান। দারার ধর্মগুরু শরমাদএর মত আরমেনিয় ইহুদি, যিনি অভক্ত নামে পরিচিত, তার মত কয়েকজন মাত্র হাতে গোনা আওরঙ্গজেবের দাক্ষিণ্য পায় নি। ইনি আওরঙ্গজেবের দাদার জয়ের দৈববাণী করেছিলেন। ১৬৬১তে আওরঙ্গজেব শরমাদকে হত্যা করেন।"
----
জগদীশ নারায়ণ সরকারের মীর জুমলা, মুনিস ফারুখি এবং অড্রে ট্রুস্কে বা আমার অনুবাদ করা আহকমইআলমগিরির(আওরঙ্গজেবের উপাখ্যান) গপ্প আর তথ্যগুলি পড়লে দারার মূল চরিত্র স্পষ্ট হয়।

অভিক চন্দ'র দারা শুকো

অভিক চন্দ বাবুর বইটি পড়া হয় নাই।
অড্রে বলেছেন দারাকে নিয়ে দক্ষিণ এশিয়ায় যে বিপুল রোমান্টিসিজম রয়েছে তার কুড় নিহিত আছে চরম আওরঙ্গজেব বিরোধিতায়। যে জন্যে আজও পাকিস্তানের বুদ্ধিজীবিদের অনেকেই মনে করেন দারা সম্রাট হলে দক্ষিণ এশিয়া ভাগ আটকানো যেত।

Saturday, November 30, 2019

ওয়েলথ এন্ড পভার্টি অব নেশনস

কারোর যদি ল্যান্ডিসের ইওরোতান্ত্রিক ভাবনায় লিখিত ওয়েলথ এন্ড পভার্টি অব নেশনস পড়তে হয়, নামিয়ে নিন।
https://tsu.ge/data/file_db/faculty_humanities/Landes%20-%20The%20Wealth%20and%20the%20Poverty%20of%20Nations.pdf

সোমা মুখোপাধ্যায়ের রয়্যাল মুঘল লেডিজ এন্ড দেয়ার কন্ট্রিবিউশন

সোমা মুখোপাধ্যায়ের বইটা যদি কারোর প্রয়োজন হয়... https://drive.google.com/file/d/1Bkfdx1Pgp5HGdgE3AKX82QqTo60aIJLx/view?usp=sharin

তাজমহন প্রেমকথা

কেউ ইন্দু সুদর্শনের জাহাঙ্গির আর মেহেরুন্নিসার প্রেমকথাতিনটি খণ্ড পড়েছেন? কেমন লেগেছে?