Tuesday, December 4, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - প্রায় ২৫০০ বছরের কৃষিঋণের ধারাবাহিকতা - নষ্ট হল ঔপনিবেশিক লুঠেরা সময়ে

নানান সংগঠনের সম্মিলিত চেষ্টায়, কৃষি ঋণ মকুবের দাবিতে কৃষক পদযাত্রা সূত্রে আমাদের এবং বন্ধুদের ব্যবহার করা কয়েকটা ঐতিহাসিক দেওয়া দরকার।প্রথম স্তবকটিই একমান আমাদের বক্তব্য। মহাস্থানগড় লিপিটি রামকৃষ্ণবাবুর লেখা।
অসাধারণ বর্ননা করেছেন মহাস্থানগড় লিপিটির রামকৃষ্ণ বড়াল মশাই। লেখাটা সোমেনদা সূত্রে পাওয়া। বড়াল মশাইএর লেখা সূত্র ধরে আমরা বলতে পারি রাজা অশোকের পরে ধারাবাহিকভাবে শশাঙ্ক, পাল, সুলতানি, মুঘল এবং নবাবি আমল পর্যন্ত অভাবি এবং প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের দান এবং ঋণের সুব্যবস্থা ছিল এই উপমহাদেশজুড়ে। সুলতানি আমল থেকে সিরাজ পর্যন্ত এর নাম ছিল তাকাভি - এটা রাজকোষ থেকে দেওয়া হত এবং প্রজারা এই ঋণ শুধত কয়েক বছর ধরে। এই ধারাবাহিকতা চ্ছিন্ন হল পলাশীর পর এবং ছিয়াত্তরের গণহত্যায় এই শৃঙ্খলটি রাজকীয়ভাবে অমান্য করবে লুঠেরা ঔপনিবেশিক শাসক, যারা রায়তদের দুরবস্থায় ঋণ দেওয়া তো দূরস্থান, বরং ছিয়াত্তরের গণহত্যার বছরগুলোয় সব থেকে বেশি রাজস্ব আদায় করবে অম্লানবদনে চোখের পলক না ফেলে।
হিন্দি-হিন্দুপাদশাহী মোদির রাজত্বকালে সেই ২৫০ বছরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক লুঠেরা ধারাবাহিকতা ছিন্ন হয় নি।
এটি রামকৃষ্ণবাবুর বক্তব্য
মহাস্থান লিপি :-
***************
বাঙলার মাটিতে প্রাপ্ত প্রাচীনতম লিপিটি হল 'মহাস্থানগড় লিপি' বা ‘মহাস্থানলিপি’। এটি ব্রাহ্মী হরফে লিখিত হবার কারনে ‘মহাস্থানব্রাহ্মী লিপি’ নামেও পরিচিত। ১৯৩১ সালের ৩০ নভেম্বর মাসে বগুড়া জেলার মহাস্থানগড়ের বারুফকির নামে এক কৃষক জমি চাষ করার সময় এই লিপিটি পান। এটি একটি লিপির ভগ্নাংশ মাত্র, সম্পূর্ণ লিপিটি উদ্ধার করা সম্ভব হয়নি। লিপিটির পাঠোদ্ধার করেন দেবদত্ত রামকৃষ্ণ ভান্ডারকার। ইপিগ্রাফিয়া ইন্ডিকা গ্রন্থের একুশতম খণ্ডে লিপিটি তাঁরই সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। পণ্ডিতেরা মনে করেন শিলালিপিটি খ্রীস্টপূর্ব তৃতীয় শতকে উৎকীর্ণ। মিশ্র-প্রাকৃত ভাষার নিদর্শন সুস্পষ্ঠ। সে সময় সম্রাট মহাস্থানগড় এবং পুণ্ডুনগর মৌর্য সম্রাট আশোকের সাম্রাজ্যভুক্ত ছিল। লিপির পাঠ নিম্নরূপ........
নেন সবগীয় (আ) নং [গলদনস] দুমদিন
[মহা] সাতে সুলখিতে পুডনগলতে এ [ত] ঙ [নি] বহি-পয়িসতি। সংবগীয়ানাং [চ দি] নে [তথা]
[ধা] নিয়ং নিবহিসতি। দ [ঙ] গ (আ) তিয়া [ই] য় [এ] ক [এ] দ [বা] [তিয়ায়ি] কসি।
সুঅতিয়ায়িক [সি] পি গংডি [কেহি] [ধানিয়িকেহি]
এস কোঠাগালে কোসং [ভর] নীয়ে।
লিপির বঙ্গানুবাদে বলা হয়েছে......
এতদ্বারা সকল নাগরিকের কর গ্রহণকারী দুমদিন মহামাত্য সুরক্ষিত পুণ্ড্রনগর থেকে এটি করবেন। সকল দরিদ্র, ষড়বর্গীয় প্রজাকে ধান দেওয়া হল। তা দিয়ে অভাব দূর হবে। সুদিন এলে এই কোষাগারের কোষ যেন কাকনিক, গণ্ডক মুদ্রা ও ধান দিয়ে পূরণ করা হয়।
উপরের পাঠ থেকে এটা নিশ্চিৎ তৎকালীন শাসকের আমলে পুণ্ড্রনগরে একটি জনহিতকর শাসন ব্যবস্থা কায়েম ছিল যেখানে জরুরি অবস্থা বা দুঃসময়ে প্রজাদের হিতার্থে রাজকোষ থেকে অর্থ ও খাদ্যশস্য বিশেষত ধান বন্টিত হত। লিপিতে গণ্ডক ও কাকনিক নামে দুটি মুদ্রার উল্লেখ রয়েছে কাকনিক মুদ্রার কথা কৌটিল্যের অর্থশাস্ত্রে রয়েছে। এই দুটি মুদ্রার ব্যপারে তেমন বিস্তৃত বিবরণ কোথাও পাওয়া যায়না। খুব সম্ভবত গণ্ডক থেকে গণ্ডা শব্দটি এসেছে। সংখ্যাগত দিক থেকে ১ গন্ডা বলতে ৪ সংখ্যাকে বোঝায়। আনুমানিক ভাবে ককনিক ও গন্ডক মুদ্রার মূল্যমান যথাক্রমে ৪ কড়ি ও ২০ কড়ির সমান। ঐতিহাসিক নীহাররঞ্জন রায়ের মতে ‘গণ্ডক’ ছিল শীল মোহরিত নিম্নতম মুদ্রা এবং কাকনিক ছিল ঢালাই করা তঙ্কশালার মুদ্রা। এই মুদ্রার বৈশিষ্ট্য প্রাচীনতম ঢালাই মুদ্রার পরিচয়ও বহন করে। মৌর্যদের রাজকীয় মুদ্রা ছিল কার্যাপণ। পাশাপাশি কাকনিক এবং গণ্ডক মুদ্রার চল ছিল। লিপিতে ছবর্গ্গীয় বা ষড়বর্গীয় থেরবাদী ভিক্ষুক প্রজাদের উল্লেখ রয়েছে। মেগাস্থিনিসের ইন্ডিকায় ভারতে সাত রকম জনগোষ্ঠীর উল্লেখ রয়েছে। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যের আমলে সেলুকাস নিকটরের দূত মেগাস্থিনিস ভারত ভ্রমনে আসেন। চন্দ্রগুপ্ত মৌর্য্য, বিন্দুসার এবং অশোক যথাক্রমে জৈন, অজীবিক ও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। আশোকের আমলে হয়ত নিম্নবর্গের চাষী বা কৃষক সম্প্রদায়ের সাথে সাথে ষড়বর্গীয়দেরও দুর্দিনে ঋন দেওয়া হত। হয়ত এই কারনেই তাদের সুদিনে টাকা অথবা উৎপাদিত শষ্যের বিনিময়ে সরকারি কোষাগার থেকে দুর্দিনে গৃহীত ঋন শোধ করার বিধান দেওয়া আছে।
কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে রাজকোষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে যে ঋণ দেওয়ার কথা বলেছেন তার বাস্তব নিদর্শন হল মহাস্থানগড়ে প্রাপ্ত লিপি।
শিলালিপিটিতে উল্লিখিত ‘দুমদিন মহা-অমাত্য সুরক্ষিতে’র উপস্থিতি প্রমাণ করে সে সময়ে এই জায়গা কতটা উন্নত ছিল এবং এখানে কাদের বসবাস ছিল। এই পরিবেশে অভাবী দরিদ্র মানুয়েরা ভিক্ষা নয়, রাজকোষ থেকে ঋণ গ্রহণ করেছেন। হয়ত সুদিন এলে সুদসহ ফেরত দেবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। তাঁদের মানষিকতা ও মর্যাদাবোধের প্রশংসা করতেই হয়। এরা নিশ্চয়ই ঋণখেলাপী ছিলেন না, যেটা গ্লানিদায়ক ও অমর্যাদাকর। কৌটিল্যের অর্থশাস্ত্রে ঋনখেলাপীদের দণ্ডদানের বিধান দেওয়া রয়েছে। মৌর্য্যদের রাষ্ট্র ব্যবস্থায় ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে বলেই মনে হয়।
তথ্যসূত্র :-
*********
১. উইকিপিডিয়া ও গুগল।
২. বাঙালীর ইতিহাস আদিপর্ব।
৩. বাংলাদেশের প্রত্নসম্পদ।
৪. ইনস্ক্রিপশন অফ বেঙ্গল।
৫. এ কনসাইজ ইকোনমিক হিস্ট্রি অফ দ্যা ওয়ার্ল্ড।
৬. কৌটিল্য অর্থশাস্ত্র।
Ramkrishna Baralদাদার লেখা Soumen Nathদাদা সূত্রে পাওয়া

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০৪

শ্রমের বিভাজন এবং কাপড় বোনার কাজের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন স্তরে কারিগরদের আর কারিগরির চরমতম দক্ষতা আর প্রযুক্তির বিকাশ আদতে অষ্টাদশ শতকের বাংলার বস্ত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। উদাহরণ স্বরূপ কাপড় ধোয়া এক ধরণের পেসার প্রযুক্তিবিদদের দিয়ে করানো হত এবং ড্যানিশ সমীক্ষা বলছে এটা একটা শিল্পকলায় রূপান্তরিত হয়ে গিয়েছিল, Now the pieces [gatras] are to be washed, for which purpose there are certain washermen in all weaving districts whose wasning can be imitated nowhere (Ole Feldbaeck, 'Cloth Production in Bengal', BPP, vol. LXXXVI, July-Dec. 1967, p. 132)। কাপড় ধোয়া আর ব্লিচিং করার পর ছেঁড়া সুতোয় রিফুকর্ম(darning) করার কাজ করতেন চরমতম দক্ষ রফুগরেরা এবং কাপড়ে থেকে যাওয়া ছোপ আর দাগ তোলায় দক্ষ ছিলেন দাগ ধোবিরা। তসর আর মুগায় কশিদা নামক সূচীকর্ম হত; এছাড়াও আরেক ধরণের সূচীকর্ম হত ডুরিয়া আর মলমলের ওপর এবং এই কাজের বিপুল চাহিদা ছিল বলে ঢাকার প্রচুর মহিলা এই কাজ করে রোজগার করত। ১৭৩০এর শেষে এবং ১৭৪০এর প্রথম দিকে ঢাকার কুঠিয়ালেরা কশিদার কারিগর পেতে হয়রাণ হয়ে গিয়েছিল কারণ এই ধরণের কারিগরদের সংখ্যা খুব কমে গিয়েছিল এবং এই কাজ করতেন মূলত পর্দার আড়ালে(Junnannaes) থাকা মহিলারা তাই কুঠিয়ালেরা তাদের নতুন করে কিভাবে খুঁজে বার করা যায় তা বুঝতে পারে নি(Fact. Records, Dacca, vol. 2, 10 Feb. 1737; BPC, vol.12, f.137, 16 April 1737; vol. 14, f.158vo, 27 Jan. 1740; C & B. Abstr., vol. 4, f.380, para. 65, 11 Dec. 1741)। 
তাঁতি, মজুরি এবং গতিশীলতা
তাঁতিদের অবস্থান

যদিও আজ আর তাঁতিদের আর্থিক বা সামাজিক অবস্থান বোঝা বেশ কঠিন, অষ্টাদশ শতকের প্রথম পাদে এক বিশিষ্ট কর্তৃপক্ষ তাঁতিদের সম্বন্ধে বলেছিলেন যে তারা the hinge of Bengal economy যা সত্যের কাছাকাছি গিয়েছে বলে মনে হয় না। এটা স্মরণে রাখা দরকার বাংলার বস্ত্র উৎপাদন এবং ব্যবসা আমরা যে সময়ের কথা আলোচনা করছি, সেই সময়ে চূড়ান্ত সাফল্য অর্জন করে, এবং বাংলার পিস-গুডসগুলি ইওরোপিয় কোম্পানিগুলি এবং এশিয় ব্যবসায়ী উভয়ের মুল রপ্তানি পণ্য ছিল, যার মাধ্যমে বাংলায় নিয়মিত সোনা রূপার সরবরাহ নিশ্চিত থাকত, এবং এই কাজে তাঁতিদের একটা বড় ভূমিকা ছিল। পারম্পরিকভাবে তাঁত বোনা জাত ভিত্তিক এবং বংশভিত্ততিক পেশা ছিল, এবং হাতে যেহেতু যথেষ্ট মালমশনা নেই প্রমান করার জন্যে, তাই আজ আর সঠিকভাবে বলা যাবে না যে বাড়তে থাকা চাহিদারে জন্যে কি জাতের থাকবন্দী ভেঙ্গে ছিল কি না এবং এই উৎপাদন ব্যবস্থার কারিগরিতে সমাজের উচ্চ বা নিচের স্তরের মানুষকে জুড়তে পেরেছিল কি না। সাধারণ যুক্তি হল ইওরোপিয় কোম্পানিগুলোর রপ্তানি কাজে বাংলার বস্ত্র শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল এবং যেহেতু নতুন কারিগর এই বাজারে ঢুকল, সেখানে থাকবন্দী ভেঙ্গে গেল (P;J. Thomas, 'The. Indian Cotton Industry, jlbout 1700 A.D ..'Modern Review, Feb. 1924, pp. 45, 134-35; rpt Mitra, Cotton. Weavers, p.39; Hameeda Hossain, Company Weavers,. pp. 47, 174)। আমাদের হাতে মাত্র একটাই পরস্পর বিরোধী চরিত্রের উদাহরণ আছে অষ্টাদস শতকের শেষের দিকে। ১৭৯০ সালে কোলব্রুক লিখলেন যে professions are confined to hereditary descent এই দৃষ্টিভঙ্গী unfounded এবং professions are not separated by an impassable line বা every profession, with few exceptions, is open to every drscription of persons(H.T. Colebrooke, Remarks on the Husbandry, pp. 170-71, 174)।অন্যদিকে ১৭৮৯এর আমাদের পুর্বে আলোচ্য ড্যানিশ রিপোর্টে বিশেষ করে বলা হল, a weaver cannot become a  member of another caste(Ole Feldbaeck, 'Cloth Production in Bengal', BPP, vol. LXXXVI, JuJy-Dec. 1967, p. 126)। বাংলার বস্ত্র শিল্পে থাকবন্দী আদৌ ভেঙ্গেছিল কি না যে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলাটা উচিত হবে না। এই বিষয়ে ওর্মের ১৭৫০ সালে লেখা দৃষ্টিভিঙ্গীটি জানা যাক, A weaver amongst the Gentoos is not a despicable cast[e]. He is next to the scribe, and above all the mechanics. He would lose his cast[e], were he to undertake a drudgery which did not immediately relate to his work(Orme, Historical Fragments, p. 410)। 

Monday, December 3, 2018

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০৩

সুতো তৈরি করা আর কাটনা( spinning), কাপড় তৈরিতে দুটো আলাদা আলাদা বিষয় এবং এগুলি বস্ত্র উতপাদন ব্যবস্থায় আলাদা আলাদা কর্মকাণ্ড হিসেবে এবং তাঁতি পরিবারের সদস্যদের এটি আনুষঙ্গিক পেশা হিসেবে পরিগণিত হত। তুলোও চাষী-কৃষক তার জীবকানির্ভর ব্যবস্থা হিসেবে চাষ করত। তবে বেশ কিছু সূত্রে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে সব তাঁতি বাজারের জন্যে কাপড় তৈরি করে সে সাধারণত খোলা বাজার থেকে সুতো কেনে। বাড়িতে তুলো কেটে তাঁতিদের জন্যে সুতো তৈরি করা একটি স্বাধীন পেশা ছিল এবং সব শ্রেণীর পরিবারের মেয়েদের বাড়ির কাজ কর্মের মাঝখানে তুলো থেকে সুতো তৈরি করার উদ্যম ছিল। এটা মজার যে বাংলায় তাঁত চালানো যদিও জাত ভিত্তিক বংশপরম্পরার পেশা, কিন্তু সুতো কাটার জন্যে কোন থাকবন্দী ছিল না, এমন কি যুগি, তাঁতি, জুলুয়া মহিলাদের মতই উচ্চবংশের ব্রাহ্মণ কন্যারাও সুতো কাটতেন চরকা দিয়ে অবারিতভাবেই। চরকা কাটতে অসম্ভব দক্ষতা প্রয়োজন হত। যদিও সুতো সব কটা আড়ংএর তৈরি হত, কয়েকটি ব্যতিক্রম ছাড়া ঢাকার জঙ্গলবাড়ি আর বাজিতপুরে সব থেকে ভাল চরকা কাটনি ছিল। এই আড়ংগুলিতে বিশেষ করে খুব নরম সুতো তৈরি হত কারণ, the superior skill with which the thread was spun। ঢাকার ১৮০০ চরকা কাটনির মধ্যে এই ধরণের দক্ষতাওয়ালী কাটনির সংখ্যা ৩০এর বেশি ছিল না (Ibid., ff. 129-31)।

চরকা কাটার কাজ ছিল অসম্ভব শ্রম নিবিড় উদ্যম। দীর্ঘ এবং শ্রমসাধ্য সময় ব্যয় করে সুতো কাটা যেত কিন্তু নানান বিষয়ের জন্যে দীর্ঘ সময় কাজ করা চরকা কাটনির পক্ষে সম্ভব হত না। সকালে কয়েক ঘন্টা এবং সন্ধ্যেয় কয়েক ঘন্টা চরকায় তুলো থেকে সুতো কাটা হত যখন পরিবেশের তাপ খুব বেশি থাকে না; মধ্যদিনে সুতো কাটলে সুতো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। জন টেলর বলছেন একজন ভাল দরের কাটনি যদি সারা মাসে সারা দিনের সব কটি সময় ব্যয় করে সুতো কাটে আট আনা(আধ টাকা ওজনের) ওজনের বেশি সুতো কাটতে পারবেন না। কিন্তু কাটিনি যেহেতু অন্যান্য পারিবারিক কাজকর্মতে নিযুক্ত থাকে, তাই তার পক্ষে দৈনন্দিন ৩ ঘণ্টার বেশি সুতো কাটার কাজে সময় দেওয়া সম্ভব হয় না। ফলে কোন সুতো কাটনির থেকে এক মাসে এক সিক্কার(এক সিক্কা টাকার এক চতুর্থাংশ অর্থাৎ ২/৫ আউন্স) বেশি ওজনের সুতো কাটা সম্ভব হয় না(Ibid., ff. 131-35)। উপরন্তু দীর্ঘ সময় ধরে চরকা কাটায় যেহেতু চোখের ওপর প্রচণ্ড চাপ পড়ে, তাই ৩০ বছর পরে একজন মহিলার চরকা কাটার কাজের ক্ষমতা কমে যেতে থাকে। যেহেতু সুতো কেটে তার রোজগার তুলনামূলকভাবে কম হত, ফলে দীর্ঘ সময় ধরে কাজ করার কোন অতিরিক্ত উৎসাহ জাগত না কাটনির অন্তরে। কিন্তু কাপড়ের চাহিদা বাড়ায় সুতোরও চাহিদা বাড়তে থাকল, কিন্তু সেই তুলনায় রোজগার না বাড়ায় কাটনিরা দ্বিতীয় বিকল্প হিসেবে চাষের দিকে ঝুঁকতে হয়। 

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০২

যতদূর সম্ভব মাঝারি এবং দূর এলাকার বাণিজ্যের জন্যে উতপাদিত বস্ত্র পণ্যের সমগ্র উতপাদনকর্মটাই হত দাদনি ব্যবস্থা মার্ফত, যদিও এশিয় বণিকেরা বিপুল সংখ্যায় বস্ত্র নির্দিষ্ট বাজারে(spot markets) নিয়ে যেত। কিন্তু এ তথ্য পরিষ্কার নয়, দুই ধরণের উৎপাদন ক্ষেত্র – ব্যক্তিগত তাঁতির পরিবার নির্ভর উৎপাদন এবং স্বচ্ছল হাতেগোনা তাঁতির নিজেদের বিনিয়োগে কারখানা তৈরি করে উৎপাদন এবং দাদনি অগ্রিম নির্ভর চুক্তির মধ্যে কি কোন কাজকর্মের দেওয়ানেওয়া ছিল না কি দুটো আলাদা আলাদা বাজারের চাহিদা অনুযায়ী আলাদা আলাদাভাবে উৎপাদন করত। নানান সূত্র থেকে এই তথ্যটা পরিষ্কার, সপ্তদশ এবং অষ্টাদশ শতকে বাংলার বস্ত্র উৎপাদন ব্যবস্থার শ্রম বিভাজনে জাত এবং পেশার বিভিন্নতা দেখা দ্যায়। তুলো পরিষ্কার করা থেকে সুতোকাটা, সুতোপাকানো, তাঁতে কাপড় বোনা, কাপড় ধোয়া, ব্লিচ করা রং করা ইত্যাদি স্তরগুলি মোটামুটি স্বাধীন কারিগরিকর্ম হিসেবে বিবেচিত হত। এ বিষয়ে রবার্ট ওর্মের দৃষ্টিভঙ্গী বেশ উল্লেখযোগ্য। তিনি বলছেন, অন্যান্য কারিগরি শিল্পে যেখানে প্রতিটি স্তরে কারিগর নিজে প্রায় সব কাজই সম্পাদন করে থাকে, সেখানে বস্ত্র উৎপাদন ব্যবস্থায় কাপড় তৈরি করে গ্রাহকের কাছে পৌঁছতে গেলে নানান ধরণের বিশেষ দক্ষতার কারিগরের দক্ষতাকে মিলিয়ে মিশিয়ে একজোট করার প্রয়োজন হয়( Orme, Historical Fragments, p. 411)।

বস্ত্র বোনা একটি জটিলতম প্রক্রিয়া এবং প্রযুক্তি, এবং প্রাকৃতিকভাবে যে সুতো হয় তাকে তাঁতে তুলে কাপড় তৈরির আগে তার প্রত্যেক স্তরের কারিগরি এবং প্রক্রিয়াকরণের বিশদ জ্ঞান অর্জন প্রয়োজন হয়। জন টেলারের বর্ণনা সূত্রে আমরা বুঝতে পারি ঢাকাই মলমল তৈরির জটিলতম পদ্ধতি এবং কাজের সুনির্দিষ্টতম পরিকল্পনা Preparation of warp yarn consisted of sorting the thread from different parts of the warp. Approximately eighteen days were taken to soak, rinse and d'ry the yarn several times before it was sized in rice starch and wound on reels. The warp was next laid by two men over bamboo sticks which had been fixed at regular intervals in the open ground. The warp was fixed to the loom by two men while the reel was attached to the warp by two. It took two men ten to thirty days to fix the warp. Weaving required one or two persons, though /or the jamdani variety of mulmul, which was embroidered in the loom, a third weaver worked on the flowering. Ordinary assortments .were made in 10-15 days, the fine variety required twenty days and the superfine thirty days (Home Misc., vol. 456F, ff. 223-25)।

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০১

বাংলার বস্ত্র শিল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল যে তাঁত চালানো কৃষির সঙ্গে করা হত, চাষীরা বহুসময় চাষের কাজ শেষ হলে হাল ফেলে তাঁত ধরতেন এবং উল্টোটাও হত। উনবিংশ শতকের শুরুতে জেমস টেলর লিখছেন রায়ত তার তাঁত বোনার মন্দা মাসগুলোয় চাষ করছে আবার চাষ শেষ করে তাঁতও বুনেছে, সারা ভারতে যে তাঁতিরা মোটা কাপর বোনেন এটা তাদের সাধারণ চরিত্র, কিন্তু ঢাকায় এটা হত না, তাঁত বোনা একটা খুব পরিচিত এবং সবসময়ের পেশা A ryot [peasant] quitting his plough to work at the loom or leaving the latter in order to resume the former is a common occurrence, especially among those whd make coarser cloths  in many parts of India but in Dacca this is seldom the case, weaving being there a distinct trade, to which those practicing it devote their whole-time attention(James Taylor, Topography and Statistics of Dacca, p.73)।
কিন্তু অষ্টাদশ শতকের শুরুতে এমন কি ঢাকায় তাঁতি বা কারিগরেরা সরাসরি কৃষি কাজে চলে গিয়েছেন তাঁত ছেড়ে। ১৭৩৬ সালে ঢাকার এক কুঠিয়াল লিখছে বহু চরকা কাটনি এবং men that served weavers তারা apply themselves to agriculture in order to pay their rents  এই সঙ্খ্যাটা ক্রমশঃ বেড়েছে(BPC, vol. 11, ff.288vo-89, 28 Aug. 1.736)। ঢাকার কাপড় উৎপাদন শিল্প নিয়ে প্রতিবেদনে জন টেলর লিখছেন অষ্টাদশ শতকের শেষে ঢাকায় কাপড়ের চাহিদা কমেছে, তারা তাঁত ছেড়ে অন্য পেশায়, বিশেষ করে কৃষিতে চলে যাচ্ছে(Home Misc., vol. 456 F; f. 219)। চাষী-কৃষক পরিবারের মহিলাদের হস্তশিল্পে জুড়ে থাকা বহুকালের প্রথা, সপ্তদশ শতকের কবি মুকুন্দরাম বলছেন কৃষক পরিবারের মহিলারা তাঁতের জন্যে সুতো কাটতেন(T. Raychaudhuri, Cambridge Economic History of India, vol. I, p.279)। অষ্টাদশ শতকের আগেই চাষী কৃষক তার নিজের কাপড় যেমন বুনতেন তেমনি তিনি বাজারের জন্যেও কাপড় বুনতেন। সেই সময়ের সাহিত্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, যে কৃষক-চাষী তার উতপাদিত পণ্য বিশেষ করে কাপড় সাপ্তাহিক হাটে বিক্রি করার জন্যে নিয়ে যাচ্ছে। সে সময় যে সব ছোট/প্রান্তিক কৃষক ছিলেন, যারা নিজেদের খাওয়ার জন্যেই চাষ করতেন, বাজারের জন্যে উদ্বৃত্তত হত না, তাদেরও কাপড়ও বুনে বাজারে বিক্রি করা খুব বেশি ব্যতিক্রমী কাজ ছিল না। এটা হয়ত সত্যি যে সেই একই চাষী, চাষও করে আবার রেশম উৎপাদনের প্রাথমিক কাজগুলি – তুঁত চাষ থেকে গুটি থেকে সুতো বার করা পর্যন্ত কাজগুলি সম্পাদন করতেন – শুধু কাপড় বোনার কাজটা চরম দক্ষতার কাজ ছিল বলে সেটা করতেন না।

ক্ষুদ্র চাষী-কৃষক পরিবার কাপড় উৎপাদনের মৌল একক যেমন ছিলেন, তেমনি বহু তাঁতের দোকান (weaving shops) এবং প্রধান তাঁতির উল্লেখ পাচ্ছি। ১৭৩৬ সালে ঢাকা কুঠিয়াল লিখছেন, এই ধরণের দোকান যেখানে চরকা কাটনি এবং অন্যান্যরা তাঁতিদের কাজ করতে সাহায্য করতেন( BPC:, vol. 11, ff.288 vo - 89, 28 Aug. 1736)। মধ্য অষ্টাদশ শতকে তাঁতিদের লাভের বিষয়টা আলোচনা করতে গিয়ে জন টেলর কাপড় বোনার জন্যে প্রপধান তাঁতি সুতো আনছেন( Home Misc., vol. 456F, f.145)। ১৬৭০ সালে হুগলীতে প্রধান তাঁতির উল্লেখ পাচ্ছি, যিনি তাঁতি দল আর মধ্যস্থদের মধ্যে যোগাযোগের কাজ করতেন, তিনি তার সম্প্রদায়ের মধ্যে প্রায় নেতৃত্ব দিতেন, তবে সেই সূত্ত্র থেকে তার বিস্তৃত কাজের এলাকা এবং তার সামাজিক অবস্থানের কোনও কিছুই আজ আর জানা যায় না( Om Prakash, Dutch Company, p. l 07)। তবে এটা পরিষ্কার যে করমণ্ডল উপকূলে তার যে ভূমিকা ছিল, বাংলার তাঁতি অধ্যুষিত গ্রামে এই ধরণের মানুষের খুব বেশি দ্যাখা মিলত না( S. Arasaratnam 1' Weavers, Merchants and Company', IESHR, vol. XVII, no. 3, pp. 265.-266, 277)। গ্রামে তার যদি কোপ্ন উপযোগিতা থাকত তাহলে তার মত মানুষের উল্লেখ কোন না কোন সূত্রে পাওয়া যেত। টেলর লিখছেন ঢাকায় তাঁত বস্ত্র উৎপাদনের কেন্দ্রে থাকতেন গুরুতাঁতি(master-weavers) যার দুটো তিনটে তাঁত আছে যিনি শিক্ষানবিশ(নিকারি, apprentice) এবং কারিগর(a journeyman) নিয়োগ করতেন(J Taylor, Cotton Manufacture, p. 78, quoted in D.B. Mitra, 'cotton Weavers, p. 39-40)। একই সময়ে এটাও মাথায় রাখা দরকার, মধ্য অষ্টাদশ শতকে তাঁতি সম্প্রদায়ের স্বাবলম্বী এবং সম্ভ্রান্ত পরিবার নিজেদের বিনিয়োগে উৎপাদন করে নিজেরাই বাজারে বিক্রি করতেন(Eur. Mss. D. 283, f. 21; William Bolts, Considerations, p.194)। ঢাকার কিছু তাঁতি কিছু অতিদক্ষ চরকা কাটনি a number of most skilful spinnersকে অগ্রিম দাদন ও বরাত দিয়ে রাখতেন অনেক সূক্ষ্ম সুতো সরবরাহ করার জন্যে(Home Misc., vol. 456F, f. 153)। 

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০০

দাদনি অগ্রিম ব্যবস্থা কিন্তু ষোড়শ সপ্তদশ শতকের ইওরোপিয় verlaggsystem ব্যবস্থার থেকে বেশ আলাদা। ইওরোপের পুটিং আউট ব্যবস্থায় কারিগরকে প্রয়োজনীয় কাঁচামাল দেওয়া হত এবং তাদের শ্রমের অগ্রিম হিসেবে হাতে নগদ অর্থ দেওয়া হত। বাংলার দাদন ব্যবস্থার প্রায় সব কটা উদাহরণে আমরা দেখেছি তাঁতিদের অগ্রিম দাদন দেওয়া হয়েছে। কাঁচামাল অগ্রিম হিসেবে দেওয়া হয়েছে, এমন উদাহরণ খুবই ব্যতিক্রমী এবং হাতেগোণা, নেই বললেই চলে। টেলরের ঢাকাস্থিত কারখানার উদাহরণে দেখেছি রাজকীয় কারখানাতেও তাঁতিরা সুতো নিজেরা নিয়ে আসতেন। কিন্তু ইওরোপে উৎপাদনের প্রায় প্রত্যেক স্তরে যে পণ্য উতপাদিত হত তার মালিকানা সম্পূর্ণভাবে পুঁজিবিনিয়োগকারী ব্যবসায়ীর। কিন্তু বাংলায় উৎপাদন ব্যবস্থায় কারিগর বা উতপাদকের পণ্যের ওপর মালিকানা আর অধিকার স্বাধীনতা অনেক বেশি ছিল। যতক্ষণনা কারিগর তার পণ্য ব্যবসায়ীর হাতে তুলে দিচ্ছেন প্রথাগতভাবে পণ্যের মালিকানা কারিগরের, যেহেতু উৎপাদনের কাঁচামাল তিনিই জোগাড় করেন। যদিও পণ্যের দাম নির্ধারণ করার শেষ কথা কারিগর ছিলেন না। এছাড়াও যে ব্যবসায়ী বা মধ্যস্থ কারিগরকে অগ্রিম দিতেন তিনি সর্বপ্রথম সেই পণ্যের দাবিদার ছিলেন। তবে কারিগর যদি ধারে ডুবে থাকে তাহলে কারিগরের এই দুর্বলতাকে কাজ লাগাতে পারে মধ্য্যস্থ/ব্যবসায়ী। তবে ম্যাক্সওয়েবারের লব্জতে তাঁতি কখোনোই শ্রমিকে(wage-earner) পরিণত হয় না( Max Weber, General Economic History, pp. 99-101)(দক্ষিণ ভারতের তাঁতি আর ইওরোপিয় তাঁতির তুলনামূলক রোজগার বিশ্লেষণ করেছেন প্রসন্নন পার্থসারথী জর্জিও রিয়োলো আর তীর্থঙ্কর রায় সম্পাদিত হাউ ইন্ডিয়া ক্লোদ দ্য ওয়ার্লড – দ্য ওয়ার্ল্ড অব সাউথ এশিয়ান টেক্সটাইলস ১৫০০-১৮৫০ বইতে তার প্রবন্ধে)। উপনিবেশপূর্ব সময়ে তার উতপাদনের নানান যন্ত্রপাতি যেমন তাঁত, তার উৎপাদনের কাঁচামাল সুতো নিজেই জোগাড় করতেন, এবং তাত্ত্বিকভাবে তিনি তার উতপাদিত পণ্যের মালিক ছিলেন। যারা বলছেন this was no more than an illusion of ownership, এই যুক্তিটা সম্পূর্ণ সত্য নয়( A.I. Chicherov, Economic Development. pp. 167', 175)। দাদনি ব্যবস্থার অর্থের হস্তান্তর আদতে অনেকটা কারিগরের উতপাদনকে বিক্রির ব্যবস্থা করা, যে ব্যবস্থায় কারিগর তার অনেকটা স্বাধীনতা বজায় রাকজতে পারত। আমরা খুব বেশি হলে বলতে পারি ব্যবসায়ীর পুঁজি কিছুটা হলেও কারিগরের ওপর নিয়ন্ত্রণ কায়েম করত, তার উৎপাদন কর্মের ওপর নয়(At most, the system promoted the control of merchant capital over the producer , and not the process of production itself)। ১৭৫৭র পরে বাংলার তাঁতিরা কোম্পানির শর্ত মেনে নিতে বাধ্য হল এবং কোম্পানির শ্রমিক বনে গেল এবং যে উৎপাদন হত, তার ওপর তাঁতির আর বিন্দুমাত্রও নিয়ন্ত্রণ থাকল না(N.K. Sinha, Economic History of Bengal, vol. I, pp. 157-60; Hameeaa Hossain, Company }Veavers, pp. 108-39; D.B. Mitra, Cotton Weavers, pp. 79-87.)।

উৎপাদন ব্যবস্থার একক

সময়ের সাথে সাথে বাংলার পরম্পরার উৎপাদন ব্যবস্থা মোটামুটি একই থেকে গিয়েছে এই আশ্বাসন খুবই সন্দেহ জাগায়, যদিও উৎপাদন সঙ্গঠনের খুব বেশি পরতিবর্তন সাধিত হয় নি( K.N-. Chaudhuri, Trading World, p. 260, ·262)। পরম্পরার উৎপাদন ব্যবস্থার মৌল একক কিন্তু তাঁতি আজও আছেন, যিনি স্বনির্ভরভাবে তার পরিবার নিয়ে উৎপাদন ব্যবস্থার এককে কায়েম হয়ে থাকেন। যে বাড়িতে তিনি এবং তার পরিবার থাকেন সেটি এবং যে তাঁতে তিনি কাপড় বোনেন সেটিও তার নিজস্ব। পরিবার যেহেতু তার সঙ্গে উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত, তার বাড়িটিই একটি কারখানা বিশেষ। মধ্য অষ্টাদশ শতক পর্যন্ত এই পরম্পরার ব্যবস্থা কায়েম ছিল। ওর্মে যখন লিখছেন বাংলায় এমন কোন গ্রাম পাওয়া যেত না যে গ্রামে পুরুষ, মহিলা বা শিশু তাঁত বোনার সঙ্গে যুক্ত ছিল না, সেটা সত্যিইই একসময় সত্যি ছিল( Orme, Historical Fragments, p. 409)। পরিবারের মধ্যে শ্রম বিভাজন ছিল – তাঁতি তাঁত বুনতেন, তাঁতির স্ত্রী সুতোকাটা ইত্যাদি কাজ করতেন, বাকি কাজ শিশু সন্তানেরা সারত(এবং বয়স্কদের কাজে সহায়তা করতে করতে কাজ শিখত - অনুবাদক)। এছাড়াও স্থানীয় সাপ্তাহিক হাট থেকে তাঁতিরা অনেক সময় সুতো কিনে আনতেন তার কাজ এবং জীবনযাপনের খরচের উদ্বৃত্ত পয়সা দিয়ে। উনবিংশ শতকের প্রথম পাদে তাঁতির তাঁতের চারচালা তৈরি, তাঁত এবং অন্যান্য উপাদানের স্থায়ী খরচ ছিল ২০ টাকার আশেপাশে( Buchanan Hamilton, Dinajpur, p. 246 quoted in Hameeda Hoss;iin, Company Weavers, p. 61)। খুবই সহজ প্রযুক্তি এবং ন্যুনতম স্থির আর চলতি বিনিয়োগের সঙ্গে সঙ্গে প্রতিটা উৎপাদন এককের চরিত্র ছিল minimal contentration of labour and capital।

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী৯৯

দাদনি ব্যবস্থা
বাংলার বস্ত্রশিল্পের উৎপাদন ব্যবস্থায় ভূমিপথ, আন্তদেশিয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের মৌল ভিত্তিটার বড় অংশই দাঁড়িয়েছিল বিভিন্ন ধরণের মধ্যস্থ যেমন দালাল গোমস্তা পাইকার ইত্যাদি মার্ফত তাঁতিদেরকে অগ্রিম দাদন দেওয়ার ব্যবস্থার ওপর নির্ভর করে। অগ্রিম দিয়ে বানানো উৎপাদিত পণ্যগুলিকে বলা হত পাটন বা পাটনি দ্রব্য। এছাড়াও একই সময়ে আমরা আরেকটি শব্দবন্ধ, খুশ খরিদএর সঙ্গে পরিচিত হই, যার মাধ্যমে অষ্টাদশ শতকের প্রথমার্ধে বোঝানো হত যে নগদ অর্থে যে পণ্য কেনা বোঝানো হত। এতদসত্ত্বেও, এটা সহজেই হয়ত বলা যায়, যে সব বস্ত্র অন্তর্দেশিয় বা দূরবাণিজ্যের প্রয়োজনে উতপাদিত হত, সেই উৎপাদনের সঙ্গে অগ্রিম দাদন দেওয়ার চুক্তি ব্যবস্থা অবশ্যই অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছিল। এখানে বলা দরকার, স্বচ্ছল তাঁতিরা নিজেদের পুঁজিই ব্যবহার করতেন কাপড় তৈরিতে যা আমরা সেই সময়ের অনেক লেখা সূত্র পেয়ে থাকি, যার একটা উদ্ধৃতি এই লেখার সঙ্গে তুলে দিলাম যা আমরা মনে হয় ব্যতিক্রমই, নিয়ম নয় It was common practice for respectable families of the weaver-caste to employ their own capital in manufacturing goods, which they sold freely on their o~n accounts. At Dacca in one morning 800 pieces of muslin brought.by the weavers of their own accord have been purchased at the door of one gentleman (Mss. Eur. D. 283, f.21; William Bolts, Considerations, pp. 193-94)।
দাদন ব্যবস্থার মৌলিক কারণগুলি আমরা তিনটে মৌলিক সূত্রে ভাগ করতে পারি(K. N. Chaudhuri, Trading World, pp. 256-57, 260-61; T. Raychaudhuri, CambridgeE conomicJ fzstoryo f India, vol. I, ·pp. 281-82; Om Prakash, Dutch Company, pp. 88-89; S. Arasaratnam, 'Weavers, Merchants, and Company'., IESHR, vol. XVII, no. 3, pp. 268-69)। প্রথমত তাঁতির যে পুঁজির প্রয়োজন হত, দাদনি ব্যবস্থা তাকে তার প্রয়োজনীয় নগদ পুঁজি জোগান দিত যাতে সে তার প্রয়োজনীয় কাঁচামাল যোগাড় করতে পারে এবং পণ্য উৎপাদনের সময় সে নিজে আর তার পরিবারের ক্ষুন্নিবৃত্তি চালাতে পারে। দ্বিতীয়ত এই অগ্রিমের মাধ্যমে সে তার চুক্তির পরিমান সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তৃতীয়ত বণিকদের কাছে সে খুব বড় অগ্রিম অর্থ দাদন নিয়ে যে ব্যবসায়ীকে প্রতিযোগিতাময় বাজার থেকে দূরে নিজের কাছে আটকে রাখতে পারে – যেহেতু আমরা যে সময়টি নিয়ে আলোচনা করছি, সপ্তদশ শতকের শেষ এবং অষ্টাদশ শতকের প্রথম পাদ, তাঁতের বাজারে প্রচুর উতপাদক, ব্যবসায়ী কোন এক তাঁতিকে বিশাল বড় অগ্রিম দিয়ে গেলে সাধারণত তার পক্ষে অন্য কারোর কাছে যাওয়া কিছুটা হলেও বন্ধ হয়। পরম্পরাগত প্রথা হিসেবে বলা যেতে পারে আমরা যে সময় নিয়ে আলোচনা করছি, সে সময় দাদন ব্যবস্থা বিপুলভাবে বিস্তৃত হয়েছিল an expanded and expanding marketএর প্রয়োজনে এটা হয়ত কিছুটা ঠিকই। কিন্তু the need to operate through the system of contracts increased considerably এই বাক্যের সত্যতার দাবি সত্যই মেনে নেওয়ার কোন যুক্তি নেই আজ(Om Prakash, Dutch Company, p. 98)। বাংলা বহুকাল ধরে ভারতজোড়া বাজারের সঙ্গে দক্ষিণপূর্ব এশিয়া, পশ্চিম ও মধ্য এশিয়া, পারস্য উপসাগর, লোহিত সাগর এবং উত্তর আফ্রিকারমত তার পরম্পরাগত বাজারকে নিয়মিত বিচিত্র ধরণের বিচিত্র আকারের বিচিত্র আঙ্গিকের বিচিত্র শিল্পসুষমার কাপড় সরবরাহ করে আসছিল ফলে প্রমিতিকরণ খুব একটা নতুন শব্দ নয় তার কাছে। এর সঙ্গেও বলা দরকার আমাদের আলোচ্য সময় ইওরোপিয়রা যে নতুন বাজার তৈরি করল সেই বাজার কোন অর্থেই তার পুরোনো বাজারের থেকে খুব বড় ছিল না।

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী৯৮

৬.২ উতপাদনের ব্যবস্থাপনা
মুঘল প্রথা
জন  টেলর(যতদূর সম্ভব সুশীলবাবু কোম্পানি ডাক্তার জেমস টেলরের কথা বলছেন যিনি A sketch of the topography & statistics of Dacca বইটি লিখেছিলেন - অনুবাদক) মুঘল আমলে সাম্রাজ্য পরিচালিত কারখানাগুলির, যেখানে উচ্চগুণমানের কাপড় তৈরি হত অভিজাত এবং সম্রাটের আত্মীয়স্বজনদের জন্যে, সেগুলির বিশদ বর্ণনা দিয়েছেন তিনি। সেখান থেকে আমরা অষ্টাদশ শতকের বস্ত্র উৎপাদন ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত হতে পারি। তিনি বলেন মুঘল সরকারের অধীনে মালবুস খাস কুঠি(factories or sheds for making 'royai clothing') ছিল ঢাকা, সোনারগাঁও এবং জঙ্গলবাড়িতে। কুঠিগুলি দেখাশোনার দায়িত্বে থাকতেন যে আমলা তার পদের নাম ছিল দারোগা, তার দায় ছিল সাম্রাজ্যের প্রতিনিধিদের জন্যে যে সব কাপড় বানানো হত সেগুলোর নজরদারি করা। সোনারগাঁও আর জুগদিয়ায় তাঁতি আর তার তাঁতের জন্যে কারখানার চালা তৈরি করা হয়েছিল। তাঁতিগুরুদের বাছা হত, তাদের নাম পঞ্জীকরণ করা হত এবং কারখানাগুলিতে তাদের উপস্থিতি বাধ্যতামূলক করা হত। দারোগার নেতৃত্বে মুকিম নামক পদাধিকারী দেখত তাঁতি যে সুতো আনত সেই সুতোটি প্রাথমিকভাবে যে নমুনা হিসেবে বাছা হয়েছে সেটির অনুরূপ কি না এবং নমুনার সঙ্গে না মিললে none was permitted to be used until it had been previously compared with। তাঁতিরা কারখানায় আসছে কি না সেটা দেখার জন্যে পিয়ন লাগিয়ে রাখা হত এবং তারা পালিয়ে গেলে তাদের সে শাস্তি দিত সে। টেলর বলেছেন কোন তাঁতিই স্বইচ্ছেতে কাজ করত না কারণ on account of the inadequate profit which the cloths yielded them' এবং তারা যেহেতু নিয়মিত তাঁত বুনত, সেহেতু must have highly advanced the skill of the weavers(Ibid., f. 163-169)।
টেলরের ওপরের বর্ণনা থেকে বেশ কয়েকটি বস্ত্র উৎপাদন ব্যবস্থাপনার চরিত্র আমরা আন্দাজ করতে পারি। প্রথমটি হল, এমন কি সরকারি কারখানায় তাঁতিরা তাদের উতপাদনের একক, সুতো নিয়ে আসত। টেলরের বর্ণনা যদি সত্য হয়, তাহলে অন্যান্য ব্যক্তিগত উদ্যমেরর কারখানাতেও তাঁতিরা ঐ কাজ করত। এবং এর আগে যে আমরা দাদনি অগ্রিমের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি, অষ্টাদশ শতকে, সেখানেও এই ধরণের প্রথা আরও ব্যাপকতরভাবেই ছিল যে তাঁতিকে সুতো অগ্রিম হিসেবে ধরিয়ে দেওয়া হত না, দেওয়া হত শুধু অগ্রিম অর্থ। দ্বিতীয়ত তাঁতিদের সরকারি কারখানায় যে inadequate profit হচ্ছে, সেখান থেকে আরেকটা বিষয় পরিষ্কার যে তারা সরকারি কারখানাতেও বাঁধা মাইনের কর্মচারী ছিল না।

টেলরের বর্ণনাকে যুক্তি সঙ্গতভাবে বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার কারখানায় অভিজাত এবং রাজপরিবারের সদস্যদের জন্যে যে বস্ত্র উৎপাদন করত তাঁতি, সে সেই উৎপাদনের লাভ পেত না, সেই উৎপাদনের লভ্যাংশ দারোগা, মুকিম ইত্যাদি ট্যাঁকস্থ করত। টেলর বলছেন সিরাজের সময় জামদানির দাম ছিল ২৫০টাকা যার থেকে তাঁতিরা পেত ১৫০টাকা, বাকিটা আত্মস্যাত করত আমলারা। টেলরের সমীক্ষায় আরেকটি বিষয় উঠে এল সেটা হল, এমন কি সদর মলবুস খাস কুঠিতে রাজপরিবার এবং অভিজাতদের জন্যে যে কাপড় তৈরি হত, তার জন্যেও সরকারের পক্ষ থেকে তাঁতিদের অগ্রিম দেওয়া হত(৩৬)। এই বয়ান থেকে প্রমান হয়, দাদনি বাংলা বস্ত্র বয়ন শিল্পের বহুকালের প্রচলিত প্রথা – তাত্ত্বিকভাবে যা বলা হয় সপ্তদশ শতকের শেষ এবং অষ্টাদশ শতকের প্রথম পাদে ইওরোপিয় কোম্পানিগুলির অতিরিক্ত রপ্তানির চাহিদা পূরণ করার জন্যে দাদনির উদ্ভব, সেটি সর্বৈব অনৃত, অসত্য। 

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী৯৭

বাংলাজুড়ে ছড়ানো আড়ংগুলির তাঁতের সঙ্গে জুড়ে থাকা কারিগরেরা যে বিপুল বৈচিত্রের কাপড় তৈরি করত  তার পরিমান সত্যিই পাগল করে দেওয়ার। অষ্টাদশ শতকের প্রথম দশ বছরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির খাতায় পাওয়া যাচ্ছে অন্তত ১৫০ রকম মসলিন, সূক্ষ্ম এবং মোটা ক্যালিকো, রেশম এবং মেলানো মেশানো তন্তুর শীর্ষকের বস্ত্র। এই পণ্যের শ্রেণী বিভাগ করা খুবই কঠিন কাজ, আজকেও। সেই বৈচিত্রের ফুলপ্রুফ তালিকা করা আজও যতদূর সম্ভব করা যাবে না। জন টেলর লিখছেন শুধু ঢাকাতেই ১০০ বৈচিত্রের কাপড় তৈরি হত(Home Misc., vol. 456F, f.173)। ৬.২ তালিকা থেকে আমরা দেখছি খুবই দামি পণ্য মসলিন আর সিল্কপিস পণ্যের সাধারণ লব্জে বিস্তৃত তালিকা তৈরিই খুব জটিল কাজ। কিছু খুব পরিচিত নামের মসলিনের বৈচিত্র যেমন  জামদানি, নয়নসুখ বা বা রেশম বস্ত্র যেমন জামাওয়ার। এ ছাড়া খুব সাধারণ মসলিন বা রেশম পণ্যের খুব দাম ছিল না। ফলে ডাচ আর ব্রিটিশ কোম্পানি বিপুল পরিমানে এই দুটি পণ্য বিদেশে রপ্তানি করত। যদিও সূক্ষ্ম এবং ভালতম বৈচিত্রের মসলিনের বিপুল দাম ছিল, এটাও মনে রাখা দরকার বুননের সূক্ষ্মতার ওপর মসলিনের বিপুল দাম হত। টেলর বলছেন, নবাব সিরাজের সময়(১৭৫৬-৫৭) যে জামদানির দাম ২৫০ টাকা ছিল সেটি ১৭৬০ সালে ঢাকার নাজিম মহম্মদ রেজা খাঁএর জন্যে বোনা হত ৪৫০টাকা দামে। এই দাম বৃদ্ধি করা হয়েছের এই জন্যে নয় যে সেই বুননে খুব ভাল সুতো ব্যবসার করা হয়েছে বরং কাপড়ের ওপর ব্যয়বহুল শিল্প আঙ্গিকের কাজের জন্যে (expensive patterns) এই দাম ধার্য করা হয়েছিল(৩৪)। যে জামদানি ১৭৫২/৫৩ সালে রপ্তানি করছে ডাচ আর ব্রিটিশেরা, তার দাম মাত্র ৩১-৪৩ টাকার। ৬.৩এর তালিকায় কোম্পানি যে সব দামি কাপড় রপ্তানি করত তার কিছুটা ঝাঁকি প্রদর্শন করা গ্যাল।

Sunday, December 2, 2018

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী৯৬

important economies of concentrationএর তাত্ত্বিক ধারনা বাংলার বস্ত্র শিল্পের এই বিশেষত্বমূলক চরিত্রের জন্য এই প্রদেশে প্রযোজ্য হয় না(Ibid)। The assumption that production for local consumption and local market should,be distinguished from production for export and inter-regional trade can hardly be applied to the Bengal situation। There is little doubt that the main consideration for manufacturing cloth for local consumption was the -availability of cotton or ,yarn whilt: the consideration of distance, both between manufacturing and consuming areas, and between production centres and the point of final shipment, naturally comes in as the cost of transport is vital for the profitability of the enterprise। এছাড়াও ব্যবসায়ী এবং মধ্যস্থরাও তাদের প্রতিনিধিদের দিয়ে চুক্তিতে যে ধরণের পণ্যের কথা বলা হয়েছে উতপাদিত পণ্যের গুণমান সে রকম থাকছে কিনা সে বিষয়ে কড়া নজরদারি চালাতেন। যদি এই সব শর্তগুলি বাংলার বস্ত্র উতপাদনের সঙ্গে জুড়ে থাকে, তাহলে এটা বর্ণনা করা কঠিন হয়ে যায়, কি করে ইওরোপিয় কোম্পানিগুলির জন্যে লাভের অন্যতম বাজি শস্তার গুরার মত ক্যালিকো বর্ধমান আর বীরভূমে উতপাদিত হত এবং মালদায় সূক্ষ্ম আর মোটা উভয় কাপড় উতপাদত হত যদিও সেই এলাকাটা বন্দর থেকে বেশ দূরে অবস্থিত। একইভাবে যদি ধরেই নিই ঢাকায় বিশেষ ধরণের মসলিন আর কাশিমবাজারে তাফেতা উৎপাদনের যুক্তি হয় special geographical factors এবং বংশ পরম্পরার দক্ষতার দাদ হিসেবে, তাহলে কিভাবে ঢাকা আর কাশিমবাজার বাফতা, সামাপুরি, গুরা বা গানির মত মোটা ক্যালিকো রপ্তানির জন্যে তৈরি করত(১৭৫২/৫৩ থেকে ১৭৫৪/৫৫ পর্যন্ত ডাচেদের জন্যে ঢাকার বাফতা এবং কাশিমবাজারের গুরা, সামাপুরি, গানির এলাকা ধরে ধরে রপ্তানির জন্যে বিভাগ করা যায়) সেই যুক্তি বোঝা ভার।
মসলিন এবং সিল্ক-পিস পণ্যগুলি তৈরি হত high-cost luxury products {oqsumed in the richer households এবং ফলে এই বস্ত্রের উৎপাদন কেন্দ্রগুলি neutral with respect to transport costs হিসেবে, এই তত্ত্ব তথ্যের সঙ্গে বিন্দুমাত্র খাপ খায় না(K.N. Ch~udhuri, Trading World, p. 241)। অবশ্যই সাধারণ কাপড় গুরা আর বাফতার তুলনায় মসলিন আর সিল্ক-পিস পণ্যগুলি তুলনায় অনেক দামি। কিন্তু এটাও মনে রাখা দরকার মসলিন আর রেশমের নানান ধরণের বৈচিত্রের কাপড় তৈরি হত আড়ংএ তাঁতির বুননের বৈচিত্র আর অন্যান্য কারিগরের কাপড়ের ওপর কাজের দক্ষতার ওপর নির্ভর করে। তবে বহু সময় দ্যাখা গিয়েছে বিভিন্ন ধরণের মসলিন, সিল্ক-পিস পণ্য, সূক্ষ্ম ক্যালিকো এবং সাধারণ কাপড়ের মধ্যে খুব বেশি পার্থক্য থাকত না। আবার একই প্রকার কাপড়ের মধ্যে কারিগরি দক্ষতা, সূক্ষ্মতার তারতম্য এবং উৎপাদনের এলাকা ধরে পার্থক্য তৈরি হত। বাংলার বিভিন্ন আড়ংএ ১৭৫২/৫৩ থেকে ১৭৫৪/৫৫ সালের রপ্তানি করা তথ্য থেকে এই কাপড়গুলির উৎপাদনের খরচ আমরা জানতে পারি(তালিকা ৬.১ এবং ৬.২)। 

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী৯৫

আমরা এই আলোচনায় যে সময়টি নিয়ে আলোচনা করছি, সেই সময়জুড়ে বাংলার বস্ত্র শিল্প ব্যাপক বৈচিত্রের বিশেষীকরণ করতে পেরেছিল শুধু আড়ংগুলির আলাদা আলাদা পণ্য চরিত্র তৈরিতেই নয়, বরং আড়ংএর কাপড়গুলির উৎপাদন বৈচিত্র্যেও। সাধারণভাবে প্রত্যেক আড়ংএ যেমন বিশেষ চরিত্রের কাপড়ে উৎপাদন হত, তেমনি মাথায় রাখতে হবে শুধু আঞ্চলিক বৈচিত্রই নয়, যে সব আড়ংএ একই কাপড় তৈরি করে তারা আলাদা আলাদা বৈচিত্রের কাপড় তৈরি করত। একই নামের কাপড় তৈরি করা দুই আড়ংএর মধ্যে কাপড়ের গুণমানের মধ্যে যেমন পার্থক্য হত তেমনি সেগুলোর আকারেও আলাদা হত। প্রত্যেক আড়ং অন্য আড়ংএর থেকে সচেতনভাবে একই কাপড় আলাদাভাবে তৈরি করত। এই আলাদাত্ব নির্ভর করত কাপড়ের সূক্ষ্মতা, এবং তাঁতি আর অন্যান্য কারিগরের দক্ষতার ওপর। বিভিন্ন জেলার আলাদা আলাদা আড়ং একইধরণের বস্ত্র যদি তৈরি করে, তাহলে তাদের শুধু কাপড়ের নামের পার্থক্য দিয়ে তাদের চেনার কাজ করাত না, বরং তারা আরেকটাও নাম জুড়ত। তালিকা ৬.১এ(১৫৪ পাতা) আমরা আমাদের বক্তব্যের সমর্থনে উদাহরণ দিয়েছি ১৭৪২ সালে ব্রিটিশদের কলকাতা কুঠির চাহিদা অনুযায়ী দুই ধরণের প্রধান মসলিন খাসা আর মলমলএর।

যদিও ঢাকা জেলা বিখ্যাত ছিল শুধুই বাংলার সূক্ষ্মতম কাপড় মসলিনের জন্যে, কিন্তু তার মধ্যে ভালতমগুলি তৈরি হত জঙ্গলবাড়ি, বাজিতপুর এবং সোনারগাঁওতে। সুক্ষ্মতম, কাপড়ের জমিতে কাজ ছাড়া মসলিন যার নাম ছিল মালবুস খাস(royal clothing) এই তিন আড়ংএ তৈরি হত মুঘল আমলজুড়ে। এর সঙ্গে প্রত্যেক আড়ং তাদের দক্ষতা দিয়ে উতপাদনগুলির মধ্যে তাদের আড়ংএর বৈচিত্র এঁকে দিতে পারত। এই কাজে তাদের চরমতম দক্ষতা তৈরি হয়ে গিয়েছিল বছরের পর বছর বংশ পরম্পরায় কাজের জ্ঞান আর দক্ষতা আর্জনে। জঙ্গলবাড়ি আর বাজিতপুরের আড়ংএর তাঁতিরা মসলিনের close texture, তৈরি করতেন, সোনারগাঁওএর আড়ংএর তাঁতিরা আবার দক্ষ ছিলেন thin and clear muslins তৈরিতে(Home Misc., 456 F, f.135)। শুধু তাঁতির বোনার দক্ষতাতেই এই বৈচিত্র তৈরি হয় না, এই বৈচিত্র তৈরি করতে হয় বিশদ পরিকল্পনা করে বোনার অনেক আগে সুতো কাটা, ধোয়া ইত্যাদি কাজ থেকেই। এই পরিকল্পনা নির্ভর বৈচিত্র্য তৈরি করার দক্ষতাতেই বিশ্ব জোড়া বিপুল বাজার তৈরি করতে পেরেছিল বাংলার বস্ত্র শিল্প। সব থেকে ভাল সুতো কাটা হত জঙ্গলবাড়ি আর বাজিতপুরে the fabrics of which arangs, from 'the great skill ,with which the thread is prepared, possess a peculiar softness (Ibid., f.129)। ড্যানিশ সমীক্ষা আমাদের জানাচ্ছে certain washermen in all weaving districts, whose washing can be imitated nowhere(Ole Feldbaeck, 'Cloth Production in Bengal', BPP, p. 132)। জন টেলর লিখছেন, জামদানি তৈরি করার একচেটিয়া দক্ষতা ছিল ঢাকার আড়ঙের তাঁতিদের। যে সব তাঁতি জামদানি তৈরি করত তাদের নাম ছিল জামদানি তাঁতি(Fact. Records, Kasimbazar, vol. 12, 20 Dec. 1753; NAI, Home Misc., vol. 16, para. 61, ff. 183-84, Fort William Council to Court, :1 reb. 1751; f.250, para. 70, Fort William Council to Court, 28 August. 1751)। একইভাবে সিল্ক-পিস কাপড়, jamawars তৈরি করত বিশেষ এক দল তাঁতি তারা ঐ কাজেই দক্ষতা অর্জন করেছিল(K.N. Chaudhuri, Trading World, p.241)।