Wednesday, May 25, 2016

নতুন সরকারের কাছে গ্রাম উতপাদক(ছোট উৎপাদক, তাঁতি)দের আপাতত ১৫ দফা দাবি

১। গ্রামের বিকাশকে, গ্রাম বাংলার পরম্পরা উৎপাদনের বিকাশে বাংলার স্বার্থবাহী হতে দিতে হবে - কর্পোরেট মিল মালিক নয়, বড় পুঁজির স্বার্থ নয়, বাংলার পরম্পরার গ্রামীণ উতপাদক/তাঁতিদের স্বার্থ আগে দেখতে হবে -
(৩০৭৮২৯ তাঁত, ৭০৩৯১০৩তাঁতি)
২। গ্রামের ৩০ লক্ষ পরম্পরার উৎপাদক পরিবার, পরিবারে ৫ জন ধরলে মোট দেড় কোটি মানুষ(যাদের মধ্যে মহিলাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ) এবং তাঁদের উতপাদনের ওপর নির্ভরশীল বিপুল পরিমান গ্রামীনের জীবন জীবিকার স্বার্থ সরাসরি দেখতে হবে - তাতে বাংলার গ্রামীণ অর্থনীতির বিকাশ হবে, স্থানীয়ভাবে কর্মক্ষেত্রের বিকাশ হবে, তৈরি হওয়া সম্পদ বাংলাতেই থাকবে, গ্রামের টাকা গ্রামেই থাকবে এবং সেই উৎপাদনের যদি কিছু উদবৃত্ত হয়, তা গ্রামের বাইরে বিতরণের স্বার্থ দেখতে হবে -
৩। ৩০ লক্ষ পরিবারের পরম্পরার গ্রাম উদ্যোগী/বিতরকদের স্বার্থ সুরক্ষিত করতে রাজ্য সরকারকে নতুন মন্ত্রক তৈরি করতে হবে - বর্তমানে ক্ষুদ্র, কুটির শিল্প মন্ত্রকের যে মৌল উদ্দেশ্য-নীতি বর্তমান, তা দিয়ে গ্রামীন উৎপাদক/বিতরকদের স্বার্থ রক্ষা হয় না - কেননা মন্ত্রকের ক্ষুদ্র শিল্প হয়ে ওঠার যোগ্যতার নির্দেশিকা হল, সেবা ক্ষেত্রে ১০ লাখ টাকা ন্যুনতম বিনিয়োগ আর উতপাদনে ২৫ লাখ টাকা বিনিয়োগ - এই বিপুল টাকাটা হয়ত সারা জীবন ধরে একজন পরম্পরার গ্রাম উতপাদক রোজগারই করতে পারেন না - উৎপাদন ব্যবস্থার তৈরি করার জন্য হয়ত ঋণই করতেই হয় না - ফলে হয়ত ব্যঙ্কেই যেতে হয় না তাঁকে - তাঁদের পুঁজি, বংশ পরম্পরায় জারিত দক্ষতা, জ্ঞান আর তাঁর আর তাঁর পরিবারের শ্রম, স্থনীয় কাঁচা মাল - গ্রামীন উৎপাদক ব্যাঙ্কে ধার পাওয়ার যোগ্যতায় উৎপাদন করেন না - তাঁর উতপাদন পরিবেশে ব্যাঙ্কের ভূমিকা প্রায় শূন্য, নগন্য বললেই হয়-
৪। গ্রামীণ উতপাদকেদের পরম্পরা উতপাদন পরিকাঠামো বহু শত বছর ধরে গ্রামেই বিকশিত হয়েছে, ফলে তার পরম্পরার উতপাদনের কাজ শিল্প তালুকে হওয়া অসম্ভব, কেননা ১। তাঁদের বিদ্যুৎ প্রয়োজন হয় না প্রায়, ২। তাঁদের কাঁচামাল গ্রামেই পাওয়া যায়, ৩। উৎপাদনে সাহায্যকারী মূলত পরিবারের মানুষজন, বা গ্রামের প্রতিবেশী, ৪। বেশি স্থান প্রয়োজন হয় না, তাঁর বাড়ির উঠোনটাই যথেষ্ট, ৫। গ্রামীণ পরিবেশে, বাড়ির পরিবেশে সে অনেক বেশি স্বচ্ছন্দ, ফলে তাঁর উৎপাদন গ্রামেই হোক তাতে তাঁর উৎপাদন করার প্রবনতা বাড়বে, বাজার পাবে, গুনমান ভাল হবে,
৫। তাঁদের রোজগার বাড়াতে প্রয়োজনে গ্রামে 'হোম স্টে' ভিত্তিক কারু ভ্রমণ পরিকল্পনা তৈরি করা যেতে পারে, যাতে ক্রেতা সরাসরি তার উৎপাদন কিনে নিতে পারেন, সঙ্গে বাড়তি পাওনা পরম্পরার বাংলার প্রযুক্তি, স্থানীয় খাবার এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থা দেখারও সুযোগ হয় ভ্রমণকারীর
৬। তাঁতি কৃষক আর গ্রাম উতপাদকেরা/তাঁতিরা যাতে বড় পুঁজির কাছে হেরে উচ্ছেদ না হয়ে যান তার জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে - ফুলিয়া সহ তাঁতি গ্রামগুলোয় শাড়ি তৈরির বিদ্যুতের কল বসে গিয়েছে, তাতে ব্যবহার হচ্ছে চিন থেকে আনা সুতো, যা অনেকটা সুতির মত দেখতে, কিন্তু তা পলিয়েস্টার - তাঁদের তৈরি শড়ি হয় টাঙ্গাইল বা শান্তিপুরী নাম দিয়ে বাজারে বিক্রি হচ্ছে - একবার ধুলে আর পরা যায় না, কুঁচকে যায় - বদনাম হয় হাতে চালানো তাঁতের তাঁতিদের - এই বিদ্যুতের কলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে-
৭। গ্রাম উতপাদকেদের পণ্য কেনার ক্ষেত্রে রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে - সরকারের দৈনন্দিন ব্যবহৃত, দপ্তর সাজানোর, উপহার দেওয়ার নানান দ্রব্য চিহ্নিত করে এই উতপাদকেদের থেকে সরকারকে অগ্রাধিকার দিয়ে কিনতে হবে - ঠিক যেমন করে সিদ্ধার্থশঙ্কর রায় মুখ্যমন্ত্রী থাকালীন হিন্দুস্থান মোটর্স থেকে সরকারের জন্য কেবল তদের উতপাদিত মোটরগাড়িই কিনতেন, বা লালুপ্রসাদ যাদব রেলে চা সেবনের জন্য কুমোরদের তৈরি ভাঁড় সংরক্ষিত করেছিলেন, সেই ভাবেই এই বাংলার উতপাদকেদের থেকে সরকারের প্রয়োজনীয় দ্রব্য কেনার পথ প্রদর্শন করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে -
৮। যে সব শিল্পীদের চাঁদা ভিত্তিক সংগঠন, তাঁদের মত করে গ্রামে ধ্বংস হয়ে যাওয়া শিল্প পরিকাঠামো বিকাশেত কাজ করছে, তাঁদের কাজে উৎসাহ দিতে হবে - উদাহরণস্বরূপ, নীলাম্বরী, পীতাম্বরী, রক্তাম্বরী আর শ্বেতাম্বরী শাড়ি তৈরির একটা পরিকাঠামো তৈরি হয়েছে ফুলিয়ায় - সঙ্গগঠনের উদ্যোগে মহিলা চরকা কাটনি দিয়ে দেশী তুলো থেকে সুতো কাটিয়ে, প্রাকৃতিক রং তৈরি করে তা দিয়ে ঠকঠকি তাঁতে চারটি রঙে শাড়ি বোনানো হয় - এতে বিপুল পরিমান গ্রামীণ বিশেষ করে মহিলার রোজগার বাড়ে - গ্রামের মানুষের হাতে অর্থ আসে এবং গ্রামের অর্থনীতি জোরদার হয় আর সর্বশ্রেণীর মানুষের স্বচ্ছলতা বাড়ে - অতএব পরিকাঠমো বিকাশের কাজে যে সব পরম্পরার শিল্পী সমাজ জড়িয়ে রয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে হবে সরকারকে-
৯। পলাশির পর বাংলার ছোট উৎপাদক আর অভিকর শিল্পীদের যদি কোন সরকার দেখে থাকেন, তা হলে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার - ভারতে ব্যতিক্রমী লোক প্রসার প্রকল্প বাংলার সমাজে বিশাল পরিবর্তন এনেছে - আমাদের দাবি এই লোকপ্রসার প্রকল্পের প্রসার আরও বাড়াতে হবে হস্ত শিল্পী আর তাঁতিদের জীবনে-
১০। গ্রামে যে বাজার/হাট রয়েছে সেগুলির পরিকাঠামো আরও জোরদার করতে হবে -
১১। গ্রাম আর গ্রামীণ পরিকাঠামো বিকাশে যে প্রকল্পগুলি বিগত সরকার নিয়েছে সেগুলিকে চালিয়ে যেতে হবে আরও জোরদার করতে হবে-
১২। মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পিত ব্রান্ড বিশ্ববাংলার বাজার বাড়াতে হবে - শুধু উচ্চশ্রেণীর নয় মধ্যবিত্তের জন্য দেশিয় পণ্যের বাজার খুলতে হবে - গ্রাম শিল্পীদের যে সব সংগঠন তাঁদের সদস্যদের উৎপাদন বাজারে নিয়ে আসার কাজ করছে তাঁদের উৎসাহ দিতে হবে -
১৩। পরম্পরার দক্ষতা আর জ্ঞান নথিকরণ করতে হবে, এটি সমাজে যাতে আরও ছড়িয়ে দেওয়া যায়, সম্মানের স্থান পায় তার ব্যবস্থা করতে হবে-
১৪। বড় কারখানা নয় ছোট বিনিয়গের সম্ভাবনা তৈরি করতে হবে - মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছেন তেলেভাজা শিল্প - তাঁকে সাধারণভাবে ধরে সেই ব্যবস্থার নষ্ট হয়ে যাওয়া বাস্তুতন্ত্র নতুন করে তৈরি করতে হবে-
১৫। এই পুনর্গঠনের কাজ করতে গেলে গ্রামীনদের স্বাস্থ্য রক্ষা খুব জরুরি, তাই গ্রামীন/জেলা/শহর হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে, দেশিয় গ্রামীন(শুধু আয়ুর্বেদ নয়) চিকিৎসা ব্যবস্থাকে জোরদার করতে হবে। সেই ব্যবস্থার ওপর বহু মানুষ আজও নির্ভরশীল, তাকে বাঁচাতে হবে। গ্রামীণ গাছগাছড়া দিয়ে ওষুধ তৈরির কাজকে স্বীকৃতি দিতে হবে। তাকে বড় পুঁজির স্বার্থ নির্ভর করা যাবে না। গ্রামীণ চিকিতসকেদের, গ্রামীণ দাইদের জ্ঞান রক্ষা, প্রয়োগ করতে হবে, তাঁদের স্বীকৃতি দিতে হবে, উৎসাহ দিতে হবে।

Sunday, May 22, 2016

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন - যদুনাথ সরকার



তৃতীয় অধ্যায় 
অর্থ ও ঘরগেরস্তি(হাউসহোল্ড) দপ্তর৭

ওয়াকিয়ার সারাংশ অনুসারে লেখা হত ফর্মান। সেখানে দেওয়ান লিখতেন – একটা সরকারি ফর্মান লেখা হোক। তিনি জায়গিরের সিয়াহা-য় এবং তনখার পরিমানে নিজে স্বাক্ষর করতেন, এছাড়াও স্বাক্ষর করতেন হিসাবপত্রের বন্দোবস্ত(মুহাসিবত), আর সুবার সমস্ত পরওয়ানায়  - আমিন, মহালের মুশরিফ এবং তহবিলদার, আমিনদের দারোগা, সুবার খাজাঞ্চিখানার মুশরিফ আর খাজাঞ্চি, বিভিন্ন নথির সাজাওয়ালদের, বিভিন্ন আমিন আর ক্রোরির এলাকায় পড়ে থাকা বাকির(রাজস্বের), বা সরকারের অগ্রিম দেওয়া ঋণ(মুতালিবা) আদায়ের জন্য দায়ি আধিকারিকদের, এবং রাজস্ব বাকি থাকা জমিদারদের সমীক্ষা নথিতে।
প্রত্যেক পরওয়ানায় প্রধান দেওয়ান লিখবেন প্রত্যয়িত(সাদ) এবং খালসার দেওয়ান লিখবেন দেখেছি(মুলাহিজা শুদ)।
খালসার দেওয়ানের দায়িত্ব হল, তাঁদের অধস্তন আধিকারিক বা আমিলদের নানান প্রশ্নের উত্তর দেওয়া; বিভিন্ন কাজের জন্য সনদ জারি – যেমন - পরগণায় সম্রাটের পুত্র এবং তস্যপুত্রদের জন্য বেতন(তনখা) নির্ধারণ করার জন্য; সরকারি বিভিন্ন অগ্রিম ফেরত নেওয়ার জন্য; বিভিন্ন কর্মচারীর বেতন দেওয়ার জন্য(আহালিখিদমত); বিভিন্ন অনাদায়ি আদায়ের জন্য; বিভিন্ন অধস্তন খাজাঞ্চি থেকে অর্থ নিয়ে আসার জন্য; বিভিন্ন কারখানায় প্রস্তুত দ্রব্যাদির জন্য আর্থিক বন্দোবস্তের জন্য; নিউজলেটারে প্রকাশিত নানান বিষয় তদন্ত করার জন্য; সম্রাটের নির্দেশমত(হাসবুলহুকুম) চিঠি লেখার জন্য; ইত্যাদি ইত্যাদি।
খালসার দেওয়ান তাঁর নিচুস্তরের দেওয়ানি আধিকারিক আর তাঁদের করণিক(আমল)দের কর্মচারীদের পাঠানো নানা তথ্য সমীক্ষা(ডেসপাচেস), যেগুলি পাঠানোর উপযোগী; সেগুলির সংক্ষিপ্তসার করে লিখিত সমীক্ষা জমা করতে হত সম্রাটের দরবারে। তবে তিনি যদি মনে করতেন যে আবেদনগুলি সম্রাটের সম্মুখে পাঠানোর যোগ্য নয়, সেগুলি তিনিই বাতিল করে দিতে পারতেন।
ফলে সম্রাটের সামনে কি কি বিষয় দেওয়ান উপস্থাপন করতে পারেন, তাঁর একটি তালিকা আমরা পেলাম। তবে তিনি কি কি উল্লেখ করবেন না, তা তাঁর নিজের বিবেচনার ওপর নির্ভর করত। খাজাঞ্চিখানায় কত অর্থ রয়েছে, এবং জমিদারেরা কি করছে, তা তিনি সম্রাটকে নিয়মিত জানাতেন।
রাজপরিবারে যে সব আর্থিক ব্যয় হয় তা নির্ধারণ করেন খানইসামান, দেওয়ান শুধু তাতে স্বাক্ষর করতেন।
খালসার দেওয়ান বিভিন্ন কর্মচারীর জন্য এবং রাষ্ট্রীয় ঋণ পরিশোধ করার জন্য ঋণপত্র(তমসুকইজামিনি) এবং কিছু আধিকারিকদের স্বাক্ষরে নির্দিষ্ট কিছি কাজ করিয়ে নেওয়ার জন্য ক্ষতিপূরণ ঋনপত্র(ইন্ডেমনিটি বন্ড - মুচিলকা)জারি করতেন।
ফোতদার এবং খাজাঞ্চির উদ্ধার করা সরকারি পূর্ববর্তী ঋন বা অগ্রিম উদ্ধারের সমীক্ষা খালসা দেওয়ানকে পড়তে হত। বড় দেওয়ান সেই আমল(করণিক)এর করা সমীক্ষায় লিখতেন মুঞ্জুর শুদ, আর খালসার দেওয়ান লিখতেন দেখেছি।
মুস্তৌফিরা – যেমন রাজস্বের মুস্তৌফি(মাল), রসুলমালএর(পণ্যের নির্দিষ্ট দাম নির্ধারণ করা) মুস্তৌফি, খাজাঞ্চিখানার মুস্তৌফি, ধারবাকি নিয়ে দায়িত্ব প্রাপ্ত মুস্তৌফি, আনুয়াল(রাষ্ট্রের কাছে ধার করে মারা যাওয়া রাজকর্মচারীর সম্পত্তি দখল করার) মুস্তৌফি এবং জাজিয়ার মুস্তৌফিরা রাষ্ট্রের দেওয়ানের সামনে যে সব আয়-ব্যয়এর হিসেবপত্র নিয়ে আসতেন, তাতে তিনি স্বাক্ষর করে লিখতেন এই সব ব্যয় করা হোক। এছাড়া নির্দিষ্ট বেতন পাওয়া কর্মচারীদের প্রত্যয়িত বেতন তালিকার নকলে তিনি স্বাক্ষর করতেন।
রাষ্ট্রের দেওয়ান রাষ্ট্রীয় ফর্মানের সংক্ষিপ্তসারে(জিমন) স্বাক্ষর করেন। খালসার দেওয়ান দেওয়ানি, ফৌজদারি এবং আমিনি কাজকর্মে(খিদমত) স্বাক্ষর করতে হত।
আখাম(লিখিত রাষ্ট্রীয় নির্দেশ)এর সিহায়া সরাসরি পাঠাতে হত প্রধান বক্সী, খানইসামান এবং অন্যান্যদের দপ্তরে।
খালিসার দেওয়ানদের যে দায়িত্ব পড়ত তাঁর মধ্যে ছিল, রাজস্ব দপ্তরের বিভিন্ন মন্তব্য নিরীক্ষণ করা, তুমারিইজমা(মোট রাজস্ব ওঠার যে পরিকল্পনা তাঁর মূল্যায়ন), সেনাবাহিনীর সেনা, সম্রাটের ব্যক্তিগত আধিকারিক এবং লোকলস্কর খরচ বিষয়ে দেখাশোনা করা, খালসার দেওয়ান রাষ্ট্রের এবং প্রত্যেক সুবারও আয় ব্যয় সমীক্ষা করা, বেগমদের তনখা, মহল(গ্রাম)গুলি, শ্রমিকদের সংখ্যা নির্ধারণ করা।
আর সম্রাটের যত নথি স্বাক্ষরিত হয়, তাঁর সবকটি প্রত্যায়িত নকল প্রধান দেওয়ানের কাছে থাকে।

Saturday, May 21, 2016

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন - যদুনাথ সরকার



তৃতীয় অধ্যায়
অর্থ ও ঘরগেরস্তি(হাউসহোল্ড) দপ্তর৬

৩। কয়েকজন প্রখ্যাত দেওয়ানের কাজকর্মের খতিয়ান
আমরা, মধ্য সপ্তদশ শতে, কয়েকজন প্রখ্যাত দেওয়ানের কাজ-কর্মের পদ্ধতি জানতে পারি তাঁদের দপ্তরের তথ্য রাখার নীতিতে চোখ বুলিয়ে। শাহজাহানের সময়ের প্রখ্যাত উজির ছিলেন শাদুল্লা খান। তিনি যেভাবে কাজ করতেন তাঁর একটা বর্ণনা দেওয়া গেলঃ
প্রাথমিকভাবে দিনের প্রথমের কাজ হল, তিনি যে সব চিঠি পান, সেগুলি পড়ে উত্তর লেখেন। তারপর তিনি তনখা দপ্তরের নানান নিবেদন দেখেন, কোনটি গ্রহনযোগ্য। সেগুলি কেন তিনি গ্রহণ করলেন, তাঁর যুক্তি নির্ধারিত করে, সেগুলির কারণ লিখে, তলায় স্বাক্ষর করে সম্রাটের কাছে পেশ করেন। পরের কাজ আয়মা দপ্তরের শুল্ক বিহীন জমি বন্টনের আবেদন ঝাড়াই বাছাই করা, এবং স্বাক্ষর করা। এর পর আমিন দপ্তরের তৈরি সংক্ষিপ্তসার(য়াদদাস্ত) স্বাক্ষর করেন। তারপর ব্যক্তিগতভাবে কিছু মানুষের আবেদন নিবেদন শোনেন। দপ্তরে যাওয়ার আগে তিনি যুবরাজ, প্রশাসক এবং অন্যান্য প্রখ্যাতদের পাঠানো প্রতিনিধিদের থেকে তাদের বক্তব্য শোনেন।
তবে সব কাজ শুরুর আগে চৌকির(প্রাসাদের চারপাশের থাকা বিভিন্ন প্রখ্যাতদের দেওয়া বিভিন্ন রাতের) রক্ষীর তালিকা স্বাক্ষর করেন।
তিনি ব্যক্তিগতভাবে গোপনে রাজকীয় চিঠিগুলি লেখেন। তবে হঠাত জরুরি কোন চিঠি এলে সেটি (বাধ্যহয়েই) দপ্তরে লেখেন।
আর এক দেওয়ান জাফর খাঁয়ের কাজের পদ্ধতি হল, প্রথমে তিনি গুরুত্বপূর্ণ ফার্মান এবং জরুরি চিঠিগুলির মুসাবিদা করেন। তনখা দপ্তরের পাঠানো নানান নথি, নিবেদন(আর্জি) এবং নির্দেশ(পরওয়ানা) পড়েন এবং পরীক্ষা করেন পুঙ্খানুপুঙ্খভাবে। খালসা দপ্তরের কোনও নথি থাকলে, বা কোন মাকডি বা এবস্ট্রাক্ট মেমো ইত্যাদি যদি তাঁর সামনে উপস্থিত হয়, জমা দেয় সেগুলি বিচার বিবেচনা করেন। তাঁর পরে তিনি বাকি কাজে হাত দেন।
৭ এপ্রিল ১৭৫৬ সালে সাদুল্লা খানের মৃত্যু আর তাঁর উত্তরাধিকারী মীর জুমলার পদারোহনের(৭ জুলাই ১৬৫৬) মধ্যে এবং ১৬৫৭ সালে রাজা রঘুনাথ দেওয়ানের দায়িত্ব পালন করেন। তিনি তাঁর দপ্তরের কাজ নিম্নলিখিতভাবে সম্পাদন করতেন –
যে সব আবেদন তিনি পেতেন সেগুলির সারাংশ সর্বাগ্রে তিনি সম্রাটের সম্মুখে তুলে ধরতেন। সরকারি চিঠি(ফরমান) লেখার পর সেগুলি তিনি সম্রাটকে পড়ার জন্য দিতেন। সেগুলি অনুমোদিত হলে তিনি সেগুলি নতুন করে লিখতেন। দেওয়ানের সরকারি হুকুমনামাগুলির বিভিন্ন প্রত্যায়িত নকল(এটেস্টেড কপিজ - তাসদিকাত) মিলিয়ে যে সব সংক্ষিপ্তসার স্মারকলিপি(এবসট্রাক্ট মেমো) তৈরি হত, তার নিচে তিনি লিখে দিতেন ওয়াকিয়া(ইনকর্পোরেট উইথ রিপোর্ট অব ইভেন্টস)। ওয়াকিয়ার বিভিন্ন সংক্ষিপ্তসার স্মারকলিপিতে তিনি লিখতেন দ্বিতীয়বারের জন্য মহামহিম সম্রাটের গোচরে আনা হয়েছিল(আর্জিইমুকাররার – তাঁর অনুমতির জন্য) এবং প্রধান ওয়াকিয়ার সঙ্গে মিলিয়ে দেখা হল(এই ওয়াকিয়া পদ্ধতিটি আইনিআকবরিতে বিশদে লিখিত আছে - মহামহিম সম্রাট চৌদ্দ জন করণিক(ওয়াকিয়ানবিশ) নিযুক্ত করেন। তাঁদের কাজ হল, যে কোন উচ্চপদস্থ কর্মচারী বা দপ্তরের প্রধান তাঁর কাছে কিছু নিবেদন করবেন, সেই কথাগুলি তাঁরা খাতায় লিখে রাখবেন... বিভিন্ন মনসবে পদপূরণ, বেতন, জায়গির, মজি বা অর্থ দান, ফর্মান জারি করা, ...যুদ্ধ...মৃত্যু ইত্যাদি। বিশেষ এক কর্মচারী এই খাতার লেখাগুলি শুদ্ধ করে দেওয়ার পর তা সম্রাটের সামনে পেশ করা হয় এবং তাঁর সম্মতি নেওয়া হয়। করণিকেরা প্রত্যেক সমীক্ষার নকল তৈরি করেন, সেগুলি যাদের প্রয়োজন, তাঁদের হাতে তুলে দেন। এতে স্বাক্ষর করেন সেই কর্মচারী যিনি এই খাতাগুলি সম্রাটের হাতে তুলে দিয়েছিলেন। এই সমীক্ষার নাম হল য়াদদাস্ত বা মেমোর‍্যান্ডাম।
এছাড়াও প্রচুর নকলনবিশ থাকতেন, যারা এই নকল খাতাগুলির সংক্ষিপ্ত সংস্করণ করেন যার নাম হল তালিকা। এটি স্বাক্ষর করতেন ওয়াকিয়ানবিশ, রিসালাদার, মীরইআর্জ এবং দারোগা। এবারে য়াদদাস্ত ফেরত না দিয়ে তাঁরা তালিকাগুলি ফেরত দিতেন এবং সেগুলি স্বাক্ষর করতেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেটি চিরতরে বন্ধ করে দেওয়া হত।
তাসদিক – প্রত্যায়িত করা; বিভিন্ন নথি, সরকারি করণিক, আধিকারিকদের হাত বদলের সময় যে পাঞ্জার মত চিহ্ন দেওয়া হয়।)

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন- যদুনাথ সরকার



তৃতীয় অধ্যায়
অর্থ ও ঘরগেরস্তি(হাউসহোল্ড) দপ্তর৩
আ। যে সব ব্যয়ে সিয়াহা নয় দেওয়ানের দপ্তরে আওয়ারিজা যেত
১। খানসামার দপ্তর – আবদার-খানসামা
২। আগ্রা দুর্গের আট বুরুজের জিনিসপত্র
৩। আসবাবইমবলঘি
৪। আজনা – বিভিন্ন তৈজস
৫। কলসি ধারকের দপ্তর আফতাবাচি-খানা
৬। কারখানা(স্মিথি)
৭। চার ব্রাঞ্চের রান্নাঘর
৮। তথ্য – বাস্তা-খানা
৯। পান দপ্তর – ক। পান খ। পানের সরঞ্জাম
১০। ভাণ্ডা-খানা – বড় মাটির কলসি দপ্তর
১১। তোপ-খানা – কামান দপ্তর নয় – সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষীদের ব্যবহৃত বন্দুক দপ্তর
১২। বর্জ্য খানা(চৌদল খানা)
১৩। চিনা তৈজসের ভাণ্ডার
১৪। কড়ির ভাণ্ডার – খার-মুড়া
১৬। চামড়ার জিনিসের মালখানা
১৭। কসাইখানা
১৮। চরকি-খানা(বাজির মালখানা?)
১৯। সুগন্ধী খানা
২০। প্রাসাদ
২১। বলদের খাদ্য
২২। উটের(লেখা হয়েছে বাঘের) খাদ্য
২৩। মুক্তো ঝিনুক সংগ্রহের দপ্তর(খাতাম বন্দি খানা)
২৪। খাদ্য ঢাকা জালের দপ্তর
২৫। ব্যালেন্স রুম – ডান্ডি খানা
২৬। তামার তৈজসের ঘর
২৭। থালা(ট্রে) খানা
২৮। সোনার কাজ করার খানা
২৯। ঘোড়ার জিনের খানা
৩০। গাড়ির লাগাম খানা
৩১। সুখ-শয্যা(সুখের বিছানা – আওরঙ্গজেব দাক্ষিণাত্যে যাওয়ার সময় এটি নিয়ে গিয়েছিলেন, রাজসভার সংবাদে পাওয়া যায়)
৩২। জাল বা ফাঁদ খানা – এর চারটি বিভাগ – ক। চিতাবাঘ ধরার জাল, খ। হাতি ধরার জাল, গ। হাভেলির জন্য জাল ঘ। বর্ষা বাড়ির(বারিশ-খানা) জন্য জাল।
৩৩। বাতি এবং মোমবাতি খানা
৩৪। শরবত খানা
৩৫। চন্দন-তৈজস খানা
৩৬। পিরিচ এবং থালা এরও চার ভাগ ক। সোনার তৈজস, খ। তামার তৈজস, গ। দামাস্কাস তৈজস ঘ। খিরকিরা কুই(?)
৩৭। পশুর জন্য খাদ্য
৩৮। বিভিন্ন ধরণের নিশান ও শস্ত্র দপ্তরের ভৃত্যরা ক। নিশান, খ। ত্রোয়াল, গ। ধজদণ্ড(মেসেস), ঘ। বর্ষা।
৩৯। গ্রন্থাগার
৪০। ঘড়ি খানা(ঘড়িয়ালি)
৪১। মশাল খানা
৪২। মাটির তৈজস
৪৩। ফল
৪৪। সদানন্দ বা গাঁজা বা অন্যান্য শুকনো বিশেষ মাদক
৪৫। চিত্রখানা
৪৬। রূপোর তৈজস
৪৭। শের বা শিকারের চিতাবাঘের জন্য খাদ্য