Monday, October 20, 2014

আজ জোড়াসাঁকোয় গমিরা মুখোশ নৃত্য, Gamira Mask Dance At Jorasanko Thakurdalan



















২০ আক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায়চৌধুরী। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গায়ক-বিধায়ক সুখবিলাস বর্মা, বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার সিনহা। ছিলেন রাজ্য আকাদেমির প্রাক্তন সচিব ড শিশির মজুমদার, বর্তমান সচিব ড হৈমন্তী চট্টোপাধ্যায় এবং নাট্য এবং সংস্কৃতি জগতের প্রথিতযশা নানান ব্যক্তিত্ব। এই দুটি সাংস্কৃতিক প্রকাশভঙ্গী কলকাতায় যে ভাবে উপস্থাপিত হতে যাচ্ছে, সেটি যুগান্তকারী এবং আশাকরা যায় আগামী দিনে বাংলার নানান গ্রামীণ সংস্কৃতির সঙ্গে কলকাতার মানুষ নিশ্চই আরো বেশি পরিচিত হবেন। এই দুই শিল্পীর আশা যে সাংস্কৃতিক প্রকাশভঙ্গী নিয়ে তাঁরা কলকাতায় আসছেন, সেগুলি আরো বেশি গৃহীত হোক, আরও বেশি প্রচারিত হোক, আরো বেশি লালিত পালিত হোক।
এক নজরে গমীরা 
গমীরা একটি বোড়ো শব্দ। বোড়ো সম্প্রদায় থেকেই রাজবংশী সম্প্রদায়ের জন্ম, এই অভিমত গবেষক শিশির মজুমদারের। উত্তরবঙ্গের দিনাজপুর ভৌগোলিক অঞ্চলে রাজবংশী দেশি-পলি সমাজ গমীরা বা মোখা খেইলএর সঙ্গে যুক্ত। রঙ্গাভিনয় শব্দেও খেল শব্দটি জড়িত। চামুণ্ডা, ও কালী-কেন্দ্রিক এই পালা গমীরা। শিব, গণেশ, নরসিংহি সহ নানান ধরণের মোখা নাচ হয়ে থাকে দিনাজপুরের নানান অঞ্চলে। সাধারণত এই নাচ হয় চৈত্র সংক্রান্তির আগের দিন। গমীরা ঘট বসে মোখা নাচের আগে। নানান গ্রামের বৈশ্যদাস, কৈবর্ত, রবিদাস সম্প্রদায়ের মানুষজন এই মোখা নাচে অংশগ্রহন করেন। কেউ সাজেন চামুণ্ডা কেউবা কালী। নরসিংহি, বুড়াবুড়ি মুখোশ পরেন আনেকে। কেউ পরেন শিকনি ঢালের মুখোশ। শিকনি ঢাল আদতে চামুণ্ডারই এক লোকায়ত রূপ। শিকনি আর্থে শকুন। শকুন যেমন শিকার ধরতে তার বিশাল ডানা মেলে উড়ে আসে, এখনেও বিশাল ডানা মেলে চণ্ডীরূপী শিকনি তাঁর বিশাল ডালা মেলে নেমে আসেন অশুভ নাশে। স্থানীয় মানুষের বিশ্বাস আজও দেবদেবীর ভর পড়ে এই মোখা পরে নাচলে। মোখা নাচিয়েদের ওপর চামুণ্ডার ভর পড়ে আজও। গমীরা ঘটের জল ছিটিয়ে হয় সেই ভর থেকে মুক্তি।

মধুমঙ্গল মালাকার নিজের শোলা শিল্প নিয়ে ভারতের প্রতিনিধি হয়ে গিয়েছেন বিদেশে। তাঁর শোলার মোখা বাংলায় কেউ না চিনলেও সেটি রয়েছে স্কটল্যান্ড, সানফ্রানসিসকো, ফিলাডেলফিয়া আর্ট মিউজয়ামে। বার্সিলোনায় রয়েছে কালিমূর্তি। মাদ্রিদে রয়েছে পীরের ঘোড়া। নিউজিল্যান্ডে পোড়ানো হয়েছে শোলার রাবণ। পাঁচ পুরুষ ধরে শোলার মোখা তৈরি করছেন মধুমঙ্গল। সেই মোখা নিয়ে তাঁর দল ২০ আক্টোবর পরিবেশন করবেন গমিরা খোদ রবীন্দ্রনাথের জন্মস্থানে।

Wednesday, October 15, 2014

এই অনুষ্ঠানে আপনাদের আসা চাইই চাই,


জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গমীরা আর খন


এক শহুরে সংস্কৃতি উপস্থাপন করছে আর এক সংস্কৃতি, গ্রামআভিকরশিল্পকে। কলকাতার শহুরে অভিজাত প্রসেনিয়াম নাটকের অন্যতম প্রাচীন ঐতিহ্য, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ২০ এবং ২১ অক্টোবর, ২০১৪ সোমবার এবং মঙ্গলবার, সন্ধ্যে ৫.৩০এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনাজপুরের দুই প্রখ্যাত লোকআঙ্গিক মুখোশ নৃত্য গমীরা নৃত্য এবং খন গান(আদতে নাটক)। আন্তর্জাতিক মোখা (মুখোশ) শিল্পী দক্ষিণ দিনাজপুরের গুরু মধুমঙ্গল মালাকার নিয়ে আসছেন নিজের হাতে তৈরি মোখা অবলম্বনে গমীরা নৃত্য, যে নৃত্য অনুষ্ঠিত হয়ে থাকে সারা দিনাজপুর অঞ্চলে বছরভর। উত্তর দিনাজপুরের গুরু গণেশ রবিদাস নিয়ে আসছেন খন গানের লোকসাংবাদিকতার কয়েকশ বছরের রাজবংশী ঐতিহ্য। এই দুটি আঙ্গিককে প্রসেনিয়াম থিয়েটারে উপস্থাপন করতে সাহায্য করেছেন জয়া মিত্র। উতসাহীদের মনে থাকতে পারে প্রায় দু দশক আগে কলকাতার প্রসেনিয়াম মঞ্চে নাচে গানে নতুন আঙ্গিকে দর্শকদের মাতিয়ে দিয়েছিল মাধব মালঞ্চী কইন্যা, ভেঙে দিয়েছিল প্রসেনিয়াম নাটক প্রযোজনার সমস্ত রেকর্ড, সেই প্রসেনিয়ামযোগ্য নাটকটিকে কিছুটা ঢালা হয়েছিল খন নাটকের আঙ্গিকে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় প্রায় ৩০ বছর পর কয়েক শ বছরের গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে চলা বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘের দুই নেতৃ স্থানীয় গুরু, দুই লোক আঙ্গিকের দুই সাংস্কৃতিক প্রকাশভঙ্গীকে এমন এক মঞ্চে নিয়ে আসছেন যে মঞ্চে স্বয়ং রবীন্দ্রনাথ অভিনয় করে গিয়েছেন। সোমবার অনুষ্ঠানটি উদ্বোধন করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী। উপস্থিত থাকবেন গায়ক-বিধায়ক সুখবিলাস বর্মা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার সিংহ এবং রাজ্য আকাদেমির প্রাক্তন এবং বর্তমান সচিব শিশির কুমার মজুমদার, হৈমন্তী চট্টোপাধ্যায়, উতপল ঝা এবং আরও অনেকে। থাকবে দিনাজপুরের কুনোরের পোড়ামাটি শিল্পের প্রদর্শনী। বাংলার পারম্পরিক সংস্কৃতির জ্ঞানের সন্ধ্যায় আপনাকে স্বাগত।

Tuesday, October 7, 2014

লক্ষ্মীপুজোর কলাগাছের নৌকো, Banana Boat Used in Laxmi Puja

লক্ষ্মীপুজোয় রাস্তায় বেরিয়ে  দেখি কলা গাছের নৌকো তৈরি করছে রাস্তার ধারে পুজোর উপাচার বিক্রি করা দোকানি। বহু বছর আগে বাংলা তথা পূর্ব ভারতের যে মানুষেরা সমুদ্রের মোসুমী বায়ুর গতি মেনে সমুদ্র রাস্তা বেয়ে, এই গ্রামীণদের উৎপাদন নিয়ে যেতেন দূর দেশে বাণিজ্য তরী সাজিয়ে। তাদের সেই কর্মের কৌম স্মৃতি এখনও অবশ্য পালনীয় আচার রূপে আশ্বিন মাসে লক্ষ্মী দেবীর পুজোর জলে ভাসানো হয় কলা গাছের তৈরি নৌকোর প্রতীক রূপে। কেউ কেউ ভোলেন কেউ কেউ ভোলেন না। অন্তত বাংলার নানান সময়ের ইতিহাসের রেণু বয়ে নিয়ে চলা বাংলার মহিলারা সেই বিদেশ যাওয়ার কর্ম ভোলেন নি, এবং সেই স্মৃতি বহন করে নিয়ে চলেছেন বছরের পর বছর, পুজোর অবশ্য পালনীয় আচার রূপে। 
কবে যে আমরা শহুরে শিক্ষিতরা বাংলার পুজো, কাহিনী, গান, গাথা, স্মৃতি কথা, আলপনা ইত্যাদিকে ইতিহাসের রেণু রূপে গণ্য করব কে জানে? এই গুঢ তথ্য জানেন বাংলার মেয়েরা আর গ্রামীণেরা। 
তাদের প্রণাম।
শেষে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো, যদিও এখানে সেই নৌকো ব্যবহার হয় নি।







পুজোর কয়েকদিনে ভবানীপুরের ৭৫ পল্লী পুজো কমিটির ডাকে গ্রামশিল্প প্রদর্শনী৭, Handicrafts Exhibition at 75 Palli Durga Pujo Committee at Bhawanipur7

75 polli pujor 














পুজোর কয়েকদিনে ভবানীপুরের ৭৫ পল্লী পুজো কমিটির ডাকে গ্রামশিল্প প্রদর্শনী৬, Handicrafts Exhibition at 75 Palli Durga Pujo Committee at Bhawanipur6




সপ্তমীর দিন ছবি তোলা। ক্ষিরোদাদির পরিবার

মধু লায়েক

সংগঠনের প্রদর্শনী

হৃষীকেশ আর অঞ্জলীদি



শান্তিদি আর সাঞ্জুলাল

শান্তিদির কাজ

মধু লায়েকের মেয়ে সারদামণি

পুজোর কয়েকদিনে ভবানীপুরের ৭৫ পল্লী পুজো কমিটির ডাকে গ্রামশিল্প প্রদর্শনী৫, Handicrafts Exhibition at 75 Palli Durga Pujo Committee at Bhawanipur5

রূপোলি পর্দার হুরীরা

পুজোর কয়েকদিনে ভবানীপুরের ৭৫ পল্লী পুজো কমিটির ডাকে গ্রামশিল্প প্রদর্শনী৪, Handicrafts Exhibition at 75 Palli Durga Pujo Committee at Bhawanipur4

সুবীর, বিপ্লব বনানী আর ললিতা

ঐ আড্ডা

সঙ্গে জুড়লেন অরূপদা

প্রদর্শনীতে বনানী

ঐ ললিতা

এক জন গুরুত্বপূর্ণ ব্যক্তি

ক্ষিরোদাদি আর তাঁর স্বামী

বনানী বিপ্লব আর এক অরূপদা

সহাস্য পরিবার