Sunday, February 9, 2014

Wednesday, February 5, 2014

Mahasweta Devi and Zakir Hossain of Bangladesh, জাকিরদাদা আর মহাশ্বেতাদিদি



কলকাতায় এসে জাকিরদাদা ফোন করলেন বিশ্বেন্দুকে।তিনি বইমেলা দেখতে এসেছেন। দুর্ভাগ্য বশতঃ ঠিক এক মাস আগে তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় এলেও আমার সঙ্গে দেখা হয় নি। কিন্তু আমরা পরমের উপদেষ্টা মন্ডলীতে তাঁর নাম রাখতে পেরেছি।
কিন্তু পরেরদিন আমাদের মহাশ্বেতাদিদির বাড়ি যাওয়ার কথা। জয়াদি আমাদের নিয়ে যাবেন এমন কথা রয়েছে। এই কথা বলতে জাকিরদাও বললেন তিনিও যেতে চান। পরেরদিন আমি জাকিরদাকে তুলে নিয়ে গেলাম মহাশ্বেতাদির বাড়ি আর জয়াদিও এলেন ভবানীপুর থেকে। বাড়িতে ঢোকার আগেই দেখা। একসঙ্গে ঢোকা গেল। 
তারপর জাকিরদার সঙ্গে দিদি অনেক্ষন কথা বললেন। অন্য নানান কথায় জাকিরদা সঙ্গীও হলেন।
সেই সাক্ষাতকারের একমুঠো ছবি তুলে দেওয়া গেল।

জয়াদিদি আর মহাশ্বেতাদিদির দুর্লভ যুগলবন্দী, Duets between Joya Mitra and Mahasweta Devi

সেদিন জয়াদিকে খুব কষে আদর করলেন মহাশ্বেতাদি।
পরমের ক্যামেরায় কিছু দুর্লভ দৃশ্য।





পরম নিয়ে মহাশ্বেতাদিদির বাড়ি, Mahasweta Devi receives Param


সেদিন পরমের প্রথম সংখ্যা নিয়ে গিয়েছিলাম মহাশ্বেতাদির বাড়ি। একটা সংখ্যা তাঁকে দিলাম। তিনি দেখে আশীর্বাদ করলেন। বললেন এদের মাথায় করে রাখতে হবে।
সেদিন আমরা ছিলাম জয়াদি আর ঢাকা থেকে আসা নাগরিক উদ্যোগের অন্যতম সংগঠক জাকির হোসেনের সঙ্গে।
ছবিতে মহাশ্বেতাদির পেছনে দাঁড়িয়ে আছেন জাকিরদা। তাঁর সামনে পরম। 

পরমের প্রাথমিক কিছু ভাবনা৬, Various Other Ideas of Param6

পরমের বারোমাস্যা
মোটামুটি যে ১২টি পরম সংখ্যার পরিকল্পনা রা গিয়েছে-

প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছে। লোহা ইস্পাত শিল্প নিয়ে। ছিল ১) রস-রত্ন-সমুচ্চয়ে ধাতুর শ্রেণীবিভাগ।২) উনবিংশ শতকে ভারতের নানান অঞ্চলের লোহা-ইস্পাত শিল্পের বর্ননা। ৩) ঊজ় ইস্পাত।  ৪) মাড়িয়াদের লোহা তৈরির প্রযুক্তি। ৫) খাসি পাহাড়ের লোহা তৈরি প্রযুক্তি। ৬) বাংলার লোহা তৈরির ইতিহাস এবং মুণ্ডাদের লোহা তৈরির প্রযুক্তি। ৭) সোনাধর বিশ্বকর্মাকে নিয়ে একটি লেখা। ৯) বাংলার কামারশালের ছবি প্রতিবেদন।

দ্বিতীয় সংখ্যাটি কাল প্রকাশিত হবে সুবার পাটনার সোরা শিল্প নিয়ে। সোরা শিল্পে সে সময় বাংলার সুবা ছিল বিশ্বের সেরাউৎপাদক। কয়েকটি আগের পোস্টে বিশদ সূচী দিয়েছি।

তৃতীয়টি হবে বাংলার নুন উৎপাদন, মেদিনীপুরের নুন শিল্পকোম্পানির লবণ মহল লুঠধনী বাঙ্গালীদের নুনেরব্যবসা, রয় মক্সহ্যামের একটি লেখা- নুন শরীরে না গেলে কি কি প্রতিক্রিয়া তেপারে, আর সব শেষে বংলার নুনস্বাধীনতা সংগ্রাম নিয়ে একটি লেখা।

চতুর্থটি হবে চাষ নিয়ে কৃষি পরাশর নতুন আকারে, নতুন ভুমিকায় প্রকাশ পাবে। ১০০ বছরের পুরোনো কৃষি পরাশরের অনুবাদ থাকবে। ১০০ বছরের বেশি পুরনো কয়েকটি কৃষি পত্রিকার নানান বিষয়ে লেখার সঙ্গে কৃষি বিষয়ে পুরোনো কিছু রম্য রচনা। সঙ্গে আরও কিছু লেখা 

পঞ্চম হবে ভারতের পাঠশালা, ওয়ার্ড ও অ্যাডামের সমীক্ষা, মাদ্রাজের পাঠশালে প্রযুক্তি পাঠবিশ্ববিদ্যালয়,বিদ্যাচর্চাদেশিয় বিদ্যাচর্চার স্থান নিল ইয়োরোপীয় জ্ঞান চর্চা তার ক্রমবিবর্তন ইত্যাদি

ষষ্ঠ সংখ্যাটি হবে বাংলার বুনন শিল্পপ্রযুক্তিইতিহাসতাঁতিদের স্বাধীনতা সংগ্রামভারত যেভাবে ইয়োরোপকেসুতোর পরিধেয় পরিয়ে সভ্য করল তার ইতিহাস এবং বাংলার মসলিন তৈরির প্রযুক্তি, ১৫০ বছরের প্রাচীন লেখা থেকে।

সপ্তমটি হবে বাংলার শাঁখ শিল্প। শাঁখারিশাঁখশাঁখা নিয়ে মৌখিক সাহিত্য ইত্যাদি

অষ্টমটি হবে শোলা। শোলার বিভিন্ন শিল্প আর শিল্পী

নবমটি হবে হবে বাংলার মহিলা এবং তাঁদের শিক্ষার ঐতিহ্য নিয়ে

দশমটি বাংলার ব্রিটিশ বিরোধী গ্রামীণ স্বাধীনতা সংগ্রাম, এতদিন যেগুলোকে বিদ্রোহ নামে দেগে দেওয়া হয়েছিল।

একাদশে বাংলার নৌকো, জলযান ইত্যাদি। জয়াদি লিখবেন বাঙ্গালীর জীবনে নৌকো। ১৮০০ সালে আঁকা নৌকোর প্রচুর ছবি থাকবে।

দ্বাদশ খন্ডটি  বাংলার বাড়ি, ঘর, বাস ইত্যাদি নিয়ে।

এছাড়াও প্রত্যেক সংখ্যায় অন্য কিছু নিয়মিত বিষয় আর লেখা থাকবে। এক বর্নহিন্দু চা বাগানে কুলি হয়ে গিয়েছিল। তার স্মৃতিকথা ধারাবাহিক যাবে। ইচ্ছে আছে উইলিয়াম অ্যাডামের সমীক্ষাটি নিয়মিত প্রকাশ করা। আরও একটি উপন্যাস পাওয়া গিয়েছে কলকাতা থেকে উদ্বাস্তু হয়ে জঙ্গল মহলে বাস করা ও চাষ করার কথা। প্রত্যেক সংখ্যায় রান্না বিষয়ে অবশ্যই একটি করে লেখা যাবে। একটি খন নাটক যাবে। বাংলার প্রত্যেকটি সমাজে রান্না শুধু শরীর বাঁচানো ছাড়াও বৃহত্তর সংস্কৃতির অংশ। জেলা ধরে ধরে, রান্না ধরে ধরে, মশলা, শাক সবজি ধরে ধরে, উনুন, জ্বালানি ধরে ধরে, ব্রত, আচার আচরণ ধর্ম ধরে ধরে রান্নার লেখা তৈরি হবে।

পরমের প্রাথমিক কিছু ভাবনা৫, Various Other Ideas of Param5

ব্যবসা আর গ্রাহক ভাবনা

পত্রিকা বন্ধুদের দানে চলবে। ছোট ব্যবসার বিজ্ঞাপন নেব। সরকারি বিজ্ঞাপনএখনও কিছু নীতি ঠিক করি নি। 

একটা বিষয় ঠিক করেছি, বিজ্ঞাপনপাতা জোড়া নেবনা। ৫০০ টাকার বেশি বিজ্ঞাপন নেব না। কর্পোরেটদের বিজ্ঞাপন নেব না।

ইতিমধ্যে জেলার নাটকের দল গুলো বিজ্ঞাপন দিচ্ছে। কোনটাই ৫০০ টাকার বেশি নয়। 

প্রথম সংখ্যায় পেয়েছি। দ্বিতীয় সংখ্যায় পেয়েছি। আর পেয়েছি অনেক বন্ধুর সাহায্য। 

বাৎসরিক সদস্য করব। ১০০ টাকায়। আর থাকবে বন্ধুদের দান

পরমের প্রাথমিক কিছু ভাবনা৪, Various Other Ideas of Param4

কোন ভাষা
এই পত্রিকাতে মুলতঃ বাংলায় লেখা প্রবন্ধ প্রকাশ পাবে। অন্য ভাষায়ও লেখা প্রকাশ পেতে পারে। আমরা একটাপত্রিকা করতে 
চাইছি যেটি একটি পত্রিকাএকটা ভাষারাষ্ট্রের এই তৈরি করে দেওয়া গত ছাড়বে। বীরভূমের মহম্মদবাজারের কাছে আমাদের কিছু সাঁওতাল ভাষী বন্ধু সংগঠন এই ধরণের পত্রিকা করেন। তারা আমাদের অনুপ্রেরনা। 
তবে এখানে কিছু কথা রয়েছে। সম্পাদকেরা অন্য ভাষায় লেখা পেতে ইচ্ছুক। সেই লেখাটি সম্পাদক মণ্ডলীর সকলকে বুঝতে হবে। একজন সম্পাদক বাংলা ছাড়া কিছুই বোঝেন নাতিনি মধুমঙ্গল মালাকার। শোলাশিল্পী। সেই 
ভাষায় লেখা তাদেরকে কি করে বোঝাবেনসেটি লেখকের দায়। পত্রিকায় কিভাবে বেরোবে সেটিওলেখকের দায়। কেননা বাস্তব হলকলকাতায় কোনও তামিল বা সাদরি ভাষায় লেখা এলে সেটি কিভাবে পত্রিকায়ছাপব জানি না -বাংলা লিপিতে লেখা হয় এমন ভাষা ছাড়া। এই দায় লেখকেরই। যে ফন্টে লেখা হচ্ছে, সেটি পাঠালে এবং লেখাটি পেজমেকারে লিখলে কিছুটা হয়ত সমাধান করা যায়। বাংলায়  পাঠকের বোঝার জন্য,লেখক যদি আমাদের বিষয়টি বুঝিয়ে দেনতাহলে আমাদের উদ্যোগে সেটির বাংলা সারাংশ করে দেব।আমাদেরকাছে তামিলসাদরিইংরেজিসাঁওতালিফারসিরাজবংশীসোহেয়িলি সবের সমান গুরুত্ব। বাংলার গুরুত্ব একটুবেশি। 
বাংলায় কোনও উপভাষা আছে বলে আমরা মনে করি না - বিখ্যাতরা যা বলুকনা। সবকটিই নিজের পায়ে দাঁড়ানোভাষা। হিন্দি
ইংরেজি ভাষা বাংলাকে আক্রমণ করলে নাকে কাঁদিআর নিজেদের এলাকায়  ইংরেজি হিন্দি ভাষার ক্ষমতা প্রয়োগের অনুকরণ করে বাংলার অন্য ভাষাকে বাংলার উপভাষা বলি ক্ষমতা কেন্দ্রিকতা আর কদিন?

পরমের প্রাথমিক কিছু ভাবনা৩, Various Other Ideas of Param3

পরমের অক্ষহৃদয়
ভারত/বাংলার বিস্তৃত সংস্কৃতিজাতপাত(পক্ষে-বিপক্ষে), ধর্মজ্ঞান-ভাণ্ডারঐতিহ্যইতিহাসপ্রযুক্তিসম্পদ,মেধাধনসম্বলপ্রতিষ্ঠান বিরোধী আন্দোলনবিশ্বায়ন বিরোধী সংঘর্ষ, আন্দোলন, আলাপআলোচনা, ইয়োরোপ-আমেরিকিয় জ্ঞানচর্চার অধীনতার বিরুদ্ধে লড়াই, লেখা, ভাবনা এবং ভারতে-বাংলায় সেই জ্ঞানচর্চার বাইরেরকোনও উদ্যমএক জাতি-একরাষ্ট্র-একভাষার নেশন স্টেট বিরোধী কোনও কিছুগ্রাম সংস্কৃতিকে লৌকিক-আদিবাসী ইত্যাদি দাগিয়ে দেওয়ার বিরুদ্ধেউচ্চ-মধ্যবিত্তের ক্ষমতার পদলেহন এবং তার জন্য যা কিছু সে করতেপারেতার বিরুদ্ধে ভাবনাগ্রাম সংস্কৃতি-উতপাদন-ব্যবসার দর্শনতাদের জোরের যায়গাটি নতুন করে ধরিয়েদেওয়ার প্রবল পক্ষেহর-গ্রামের আমাদেরমত সাধারণের কৃষ্টিজীবনজীবিকাসংস্কৃতিপরস্পরের সঙ্গে হাতধরে থাকার প্রবল চেষ্টাকে এই ভঙ্গুর সময়ে তলিয়ে দেওয়ার সংস্কৃতি-মগজধোলাইয়ের বিরুদ্ধে যে বা যারা দাঁড়াচ্ছেন তাদের পাশে সোচ্চার থাকাএই বিশ্বায়নের করাল গ্রাসে দাঁড়িয়ে ছোট ছোট বন্ধুত্বছোট ছোট ভালবাসাছোটছোট করে বেঁচে থাকাকে যতটা পারা যায় আমাদের মত করে তুলে ধরাধন-সম্পদ লুঠের সরকারি-বেসরকারিউদ্যমের বিরুদ্ধে দাঁড়ানো... এর সঙ্গে জুড়ে থাকা জানা না জানা বহু কিছু আমাদের এই পত্রিকার হৃদয়।